সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৩৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০৩৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ভূমি অফিস

জমি খাজনা খারিজ

আবেদন করে দিয়ে ১৫০০ টাকা ১৩ দিন ঘুরাঘুরি পর আবেদনটি রিভিউ করে তারপরে জমি সরজমিনে দেখতে যাওয়ার জন্য ৪০০০৳ জমির খাজনা পরিশোধ এবং এসি ল্যান্ড এর কাছে ফাইল পাঠানোর জন্য আরও ৪৫০০৳ দিতে হয়েছে । পৌর ভূমি অফিসের চাকরিজীবী আর এক দালাল বলে: "আমি এসিল্যান্ডের কাছ থেকে খারিজ মঞ্জুর করে এনে দেব আমাকে ১৫ হাজার টাকা দিতে হবে" আমি ওকে টাকা না দিয়ে নিজে এসিলেন্ড এর কাছে আমার ফাইল নিয়ে গিয়েছিলাম উনি কোন টাকা ছাড়াই আমার ফাইল মঞ্জুর করে । তবে পৌর ভূমি অফিসে আমার ১০ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে।

ঘুষ দিয়েছি
দিনাজপুর বিরামপুর পৌর ৳১৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RND396RP
মন্তব্য
কাস্টমস অফিস

এক্সপোর্ট

আমি পঁচিশ বছরের পুরাতন মেশিনারি এক্সপোর্ট করতে চেয়েছি, যার আয়ুষ্কাল আর ও দশ বছর আগে শেষ হয়ে গেছে, কিন্তু রপ্তানি নীতি অনুযায়ী এই পন্যের মূল্য নিশ্চিত করবেন একজন আন্তর্জাতিক মানের সার্ভে প্রতিষ্ঠান যারা বাংলাদেশে কাষ্টমসের অন্তর্ভুক্তি থাকুন। রপ্তানি নীতি অনুযায়ী, ব্যাবহার যোগ্য মেশিনারি এক্সপোর্ট এ কোন বাধা নেই, তারপর ও আই সিডি, চট্টগ্রাম কাস্টম হাউস এর অফিসাররা ছয় লাখ টাকা ঘুষ নিয়ে আমার পন্য খালাশ এর অনুমতি দেন।

ঘুষ দিয়েছি
চট্টগ্রামে ৳৬.০০ লাখ
২ সেপ্টেম্বর ২০২৬ CT39CZZ3
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

সাফ কবলা দলিল

চলাচলের রাস্তার জন্য ব্যাংকে ৫% জমা দেওয়া লাগবে না হলে সাব রেজিস্ট্রারকে ৩ ভাগের ১ ভাগ দিলে হবে এটা সকল পৌরসভার সাফ কবলা দলিলের ক্ষেত্রে দিতে হয়

ঘুষ দিয়েছি
ফেনী ৳৭০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CTY3YUGJ
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

নির্বাচনের অফিসে টাকার জন্য আইডি অনলাইনে সাভমিট করছে না

নির্বাচন অফিসে টাকার জন্য আইডি কার্ডে বিভিন্ন ধরনের হয়রানি শিকার হচ্ছে মানুষ যেমন আমি । এক বছর হয়ে যায় আইডি কার্ডের কোন খবর নাই । গেলে বলে অনলাইনে সাবমিট হতে সময় লাগে । এবং এবং পিয়নের সাথে এ ব্যাপারে কথা বললে বলে টাকা ছাড়া স্যার কাজ করবে না

ঘুষ দিইনি
নোয়াখালী বেগমগঞ্জ ৳৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CTMVWCY5
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

থানায় জিডি

একটা জিডি করতে গেছিলাম মুক্তাগাছা থানায়,যে জিডি লিখলো সেও ঘুষ চাইলো,পরে পুলিশ এর oc যে এস আই কে দায়িত্ব দিলো সেপ্রথমে আমাকে ঝাড়ি মেরে বুঝালো আমার ই দোষ,কারণ সে নাকি পারসোনালি ওই লোককে চেনে যার বরুদ্ধে জিডি করেছিলাম,কিছুক্ষন পর আমার কাছে এসে টাকা চাইলো গোপনে,কিছু দিয়েছি আর কিছু দিতে পারিনি

শুধু দাবি করেছে
Muktagachha,Mymensingh ৳৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ MYHV62DH
মন্তব্য
সরকারি হাসপাতাল

নাই

ইমার্জেন্সিতে সেবা দেওয়ার পর টাকা চায়। এবং এমার্জেন্সিতে প্রতি সিপিতে ডাক্তার থাকবে দুইজন টোটাল দিনে ৬ জন কিন্তু আসে টোটাল মাত্র একজন। রীতিমত সরকারের ওষুধ দেওয়া হয় না এবং দেয় পাঁচটা লিখে দশটা। এবং সবচেয়ে বড় কথা। পর্যাপ্ত ওষুধ নষ্ট করা হয়েছে এবং বিভিন্ন স্টাপে নিয়ে যায়। এখন বর্তমানে একটি সরকারি কোয়ার্টারে। অনেক ওষুধ রাখা হয়েছে। যেগুলো বিতরণ করেনি। এখন বর্তমানে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। ওষুধ গুলো এখন পাওয়া যাবে। যে কোয়ার্টারের সামনে একটা পানি ট্যাংক আছে আছে

ঘুষ দিইনি
লোহাগাড়ায় ৳২০০
২ সেপ্টেম্বর ২০২৬ CTY75A2N
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

আর যে কাজেই যাই না কেন সে কাজেই টাকা লাগে

একটা মৃত্যু নিবন্ধন বের করতে ২০০০ টাকা দিতে হয়েছে, কাউন্সিল থেকে একটা ওয়ারিশ ক্যাম সার্টিফিকেট বের করতে ১৫০০ টাকা পরিশোধ করতে হয়েছে,;প্রতিটা নিবন্ধন করতে ৫০০ টাকা নেয়, জন্ম নিবন্ধন সংশোধন করতে আবার ১০০০ টাকা নেয়, পুরো আমার পরিবারের ছয়জনের জন্ম নিবন্ধন করতে এবং সংশোধন করতে ৫০০০ টাকার উপরে নিয়েছে, কাউন্সিল থেকে প্রত্যয়ন পত্র নিতে গেলে ৩০০ করে দিতে হয়, যায়া ৩ জনের জন্য -৯০০ প্রতিবন্ধী কার্ড করার জন্য 5000 টাকা দিতে হয়েছে, মাতৃত্বকালীন ভাতার জন্য ৩০০০ টাকা দিতে হয়েছে, চাউল এর কার্ড করতে 2000 টাকা দিয়েছে, আমার মনে হয় বেশিরভাগ কাউন্সিলে এমন টাকা নেওয়া হয়। আমার এই সেবা গুলো নিতে গেলেই টাকাগুলো পরিশোধ করতে হয়েছে তারপরে সেবাগুলো পেয়েছি

ঘুষ দিয়েছি
বাগেরহাট ৳২০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ KHFRLRZN
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ক্ষুদ্র নৃগুষ্টি সনদ পত্র আবেদনের জন্য

সনদ নিতে হলে 200 টাকা দিতে হবে, পিয়ন এর গাড়ি ভাড়া দিতে হবে বলে জানাই । আমার অতি প্রয়োজনের কারণে দিতে বাধ্য হয়েছি। আর এভাইবেই সবাইকে হয়রানি করেছে মৌলভিবাজার জেলা অফিসের কিছু লোক।

ঘুষ দিয়েছি
মৌলভিবাজার ৳২০০
২ সেপ্টেম্বর ২০২৬ SYKX7EJG
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জন্ম নিবন্ধন সংশোধন

আমার জন্ম নিবন্ধনে জন্ম তারিখ ভুল ছিলো । আম নোয়াখালী ডিসি অফিসে যখন সংশোধন করতে যাই তখন ডিসি অফিসের এক অফিসার নামাজ পড়ে এসে টুপি মাথায় দিয়ে টেবিলে বসেছে। আমি জন্ম নিবন্ধন সংশোধনের কথা বলাতে উনি বার বার হবে না বলে। পরে টুপি মাথা থেকে খুলে বললো একটা উপায় আছে এখনি কাজ হয়ে যাবে বলে পিওনের সাথে কথা বলতে বললো আমাকে। পিওন আমার থেকে ২০০০ টাকা নিয়ে নিয়ছে। কাজ টা আমার খুব জরুরি ছিলো করানো তাই অপরাধবোধ জাগলেও টাকা টা দিতে বাধ্য হয়েছি আমি। টাকা দেয়ার পর ২০ মিনিটের মধ্যে আমার কাজ করে দেয়। যদি আমি ঐ টাকা না দিতাম তাহলে আমার কাজ ১মাস ঘুরলেও হতনা। সব জায়গায়ই শুধু ঘুষ আর ঘুষ।

ঘুষ দিয়েছি
নোয়াখালী ৳২.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CTKMN52K
মন্তব্য
সরকারি হাসপাতাল

বদলি

সরকারের সবচেয়ে দুর্নীতির হয় মনে হয় এই সেক্টরে। আমি বদলির জন্য মেনে হয় ২০২২ সাল থেকে এখন পর্যন্ত ৫০ টি আবেদন করেছি এখন পর্যন্ত আমরা বদলি হয় নি। অথচ আমাদের বদলির জন্য শর্ত আছে, এক জায়গায় মিনিমাম ৩ বছর থাকতে হবে সেখানে আমি ৬ বছর ধরে পরে আছি তাও বদলি হচ্ছে না। অথচ যাদের বদলির আবেদনের যোগ্যতা নাই তাদের বদলি হচ্ছে। আমার কাছেও একজন ডিজিএন অফিসের কর্মকর্তা টাকা চেয়েছে,বলছে ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা দেন বদলি করে দিচ্ছি। আমাদের পেশায় যখন মানব সেবা করা তখন আমাদের সেবা নিতেই ঘুষ দিতে হয় এরচেয়ে লজ্জার আর কি আছে। আমি ছোট ছোট ২টা বাচ্চা নিয়ে খুব হতাশায় দিন কাটাচ্ছি। জানিনা কি করব,

ঘুষ দিইনি
ঢাকা ৳৩.০০ লাখ
২ সেপ্টেম্বর ২০২৬ DK7JB3GJ
মন্তব্য
ভূমি অফিস

ভূমি সংশোধন

আমার জমির খতিয়ান নং একটু ভুল ছিলো সেটি সংশোধন করতে আমার কাছে থেকে 5000 টাকা নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ সাব- রেজিস্ট্রেশন অফিস

ঘুষ দিয়েছি
চাঁপাইনবাবগঞ্জ সদর ৳৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RJTEMS6N
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ইউনিয়ন পরিষদ অফিস

ইউনিয়ন পরিষদ অফিসে আমার ছোট বাচ্চার জন্মনিবন্ধন করতে গিয়েছিলাম। বললো ৫০০ টাকা দিতে। টাকা না দিলে হবে না। কোনো উপায় না পেয়ে টাকা দিয়েছি।

ঘুষ দিয়েছি
ধানীখোলা. ত্রিশাল. ময়মনসিংহ ৳৫০০
২ সেপ্টেম্বর ২০২৬ MYNQ7C2E
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

দলিল লেখক দলিল তৈরি করার জন্য

একজন দলিল লেখক উক্ত টাকার বিনিময়ে একটি দলিল তৈরি করার জন্য চেয়েছিল ওই সময় দলিল তৈরীর জন্য নগত চার হাজার টাকা নিয়েছিল তা এখন পর্যন্ত ফেরত দেয় নাই টাকা চাইতে গেলে বলে এটা আমার কমিশন।

ঘুষ দিইনি
ময়মনসিংহ সদর ৳৪০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ MYGR4VJ8
মন্তব্য
সিটি কর্পোরেশন

আয়ডি কাডের ছবি তুলার

আমি আয়ডি কাডের ছবি তুলার জন্য গিয়েছিলাম আমার কাছে টাকা চাইছিল ২০০০ টাকা ৪ ঘন্টা ওয়েট করার পর ৪০০ টাকা দিয়ার পর ছবি তুলছে

ঘুষ দিইনি
ভাংগা ৳৪০০
২ সেপ্টেম্বর ২০২৬ DKRBLJQH
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট

আমি পাসপোর্ট এর ফ্রি সোনালী ব্যাংকের খাগড়াছড়ি শাখায় জমা দিয়ে পাসপোর্ট অফিসে সকল ডকুমেন্ট নিয়ে জমা দেই । কাগজ পত্র সব কিছু দেখার পর বলে । আজকে হবে না। আগামী রবিবারের আসেন।আর আজকে করতে হলে ১৫০০ টাকা দিতে হবে।এই টাকা দিলে আজকে হয়ে যাবে। তারপর অনেক কথা কাটাকাটির শেষ পর্যন্ত ১৫০০ টাকা দিয়ে ঐ দিনই কাজ শেষ করে আসি।

ঘুষ দিয়েছি
খাগড়াছড়ির ৳১.৫ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CTV3CXT3
মন্তব্য
শিক্ষা অফিস

Certificate

শিক্ষাগত সনদপত্র সংগ্রহের জন্য আমাকে ১০,০০০ টাকা ঘুষ দিতে বাধ্য করা হয়। এইচএসসি (HSC) সনদপত্র প্রদান/সংগ্রহের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তি/কর্মকর্তা আমার কাছে অবৈধভাবে অর্থ দাবি করেন। প্রয়োজনীয় সনদপত্র পাওয়ার জন্য বাধ্য হয়ে আমি ১০,০০০ টাকা প্রদান করি। এই অর্থ কোনো বৈধ সরকারি ফি হিসেবে নয়, বরং অবৈধভাবে দাবি করা হয়েছিল। এ কারণে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি হয়রানি ও অনিয়মের শিকার হয়েছি।

ঘুষ দিয়েছি
Bhola ৳১০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ BRE6MNYB
মন্তব্য