সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৩৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০৩৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

পাসপোর্ট করার সময় পুলিশ ভেরিফিকেশন থানার ওসি ঘুষ চেয়েছিল

২০২৩ সাল পাসপোর্ট করার জন্য পুলিশ ভেরিফিকেশন সময় থানার ওসি ৫০০০ টাকা ঘুষ চায়। এবং আমি তা পরিশোধ করি।

ঘুষ দিয়েছি
গাজীপুর ৳৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DK923ZX7
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ব্যাংক লোন

ব্যাংক থেকে ২ লক্ষ টাকা লোন আনতে গিয়েছিলাম,, তখন আমি পরিতিথি শিখার ছিলাম, যার জন্য আমার লোনটা প্রয়োজন ছিলো,, আমাকে ২ লক্ষ টাকা লোন দিবে,, তবে ব্যাংকের মেনেজারকে ২০ হাজার টাকা ঘুষ দিতে হবে,,, তাহলে লোন দিবে,, তখন টাকা টা আমার এতই প্রয়োজন ছিলো যে আমি ব্যাধ হয়ে রাজি হয় ২০ টাকা ঘুষ দিতে,, কিন্ত আমি ৩০ লক্ষ টাকার জমির দলিল ব্যাংকে জমা দিয়ে যদি আমার ২০ হাজার টাকা ঘুষ দিয়ে লোন নিতে হয়,, তাহলে এ দেশে থাকার চেয়ে না থাকাই ভালো মনে করি

ঘুষ দিইনি
ময়মনসিংহ ৳২০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ MYAK4U7Q
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

টাঙ্গাইল জাতীয় সঞ্চয় ব্যুরো কর্পোরেট অফিস

সোনালী ব্যাংক পিএলসি হতে পারিবারিক সঞ্চয়পত্রের ক্রেতা মৃত্যুবরণ করেছেন। তার বৈধ নমিনির ডিজিটাল মৃত্যুসনদ দিয়ে অন্যান্য কাগজপত্রাদি দিয়ে পারিবারিক সঞ্চয় পত্র চলমান রাখার 20-04-2026 তারিখে আবেদন করেন। পরবর্তীতে 20-08-2026 ইং তারিখ ব্যাংকে যোগাযোগ করলে বলে পেন্ডিং আছে। ব্যাংক কর্তৃপক্ষ টাঙ্গাইল জাতীয় সঞ্চয় ব্যুরো কর্পোরেট অফিস যোগাযোগ করতে বলেন। সেই মোতাবেক টাঙ্গাইল জাতীয় সঞ্চয় ব্যুরো কর্পোরেট অফিস গেলে কর্তৃপক্ষ তালবাহানাসহ সময়ক্ষেপন করিতেছে। এমন সমস্যা অনেক ভূক্তভোগী আছে। দৃষ্টি আকর্ষণ করছি।

শুধু দাবি করেছে
টাঙ্গাইল ৳৩.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKY2C2NX
মন্তব্য
বিআরটিএ

Driving Card

ড্রাইভিং লাইসেন্সের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আমাকে ১০,০০০ টাকা ঘুষ দিতে বাধ্য করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তি/কর্মকর্তা লাইসেন্সের কাজ দ্রুত সম্পন্ন করে দেওয়ার কথা বলে আমার কাছে অবৈধভাবে অর্থ দাবি করেন। প্রয়োজনীয় ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য বাধ্য হয়ে আমি ১০,০০০ টাকা প্রদান করি। উক্ত অর্থ কোনো বৈধ সরকারি ফি হিসেবে নয়, বরং অবৈধভাবে দাবি করা হয়েছিল। এর ফলে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি অনিয়ম ও হয়রানির শিকার হয়েছি।

ঘুষ দিয়েছি
Dhaka ৳১০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKRYL5MS
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট করা

আমি অনলাইনে ফরম পূরন করে জমা দি। যা যা লাগবে সব ছিলো। তবুও ইচ্ছে করে নিচ্ছি লোনা। পরে অতিরিক্ত যা যা ডকুমেন্টস চাইসে তা আনাই বাসা থেকে। কিন্তু তবু ২য় বাইরেও নেয় নাই । পরে দালাল এসে বলে, কিছু লাগবেনা। ৬০০০ টাকা দেন। কররদিবো। । কোর কিছু ছাড়া অতিরিক্ত ৬০০০ টাকায় করতে হইসে। ওরা আবেদন এর কাগজে একটা সংকেত দিয়ে দেয়। অফিসার দেখলে আর কিছু বলেনা।

ঘুষ দিয়েছি
চট্রগ্রাম ডাবলমুড়িং পাসপোর্ট অফিস ৳৬.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CT7GULWV
মন্তব্য
শিক্ষা অফিস

নাম সংশোধন

আমার সার্টিফিকেটে আমার বাবার নামের অক্ষর মিসিং ছিলো এটা সংশোধনের জন্য আমি নিয়ম অনুযায়ী সকল টাকা ব্যাংক ড্রাফট করি। তারপর যেদিন জমা দিতে যাই আমার কাছে ২০০০ টাকা দাবি করে অন্যথায় বলে জমা নিবে না। তখন আমার চোখে পানি চলে আসে একসময় জোরেই কান্না করি পরে অনেক রাগ হয়ে জমা নিয়ে এক জায়গায় ছুড়ে ফেলে দেয়। ঘটনাটি দিনাজপুর শিক্ষাবোর্ডের।

ঘুষ দিইনি
দিনাজপুর ৳২.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RNPS28QZ
মন্তব্য
ভূমি অফিস

পৈত্রিক সম্পত্তি অংশ বন্টন নামা

দাদার ৩.০৯ একর পৈত্রিক সম্পত্তি, বাবা চাচাদের মাঝে বন্টন নামা দলিল করতে ভূমি অফিস চার লক্ষ টাকা দাবি করে।

ঘুষ দিইনি
মিরসরাই ৳৪.০০ লাখ
২ সেপ্টেম্বর ২০২৬ CTVBU7NN
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট তৈরি

দরখাস্ত জমা দিতে গিয়ে পরে আসেন বলে ফেরত দেয়।অফিসের বাইরে আসতেই দালাল ধরে এবং ৩৫০০ টাকা হলে তাৎক্ষণিক ফিঙ্গার প্রিন্ট নিয়ে দিবে বলে জানান।আমি টাকা দিতে অস্বীকার করি এবং দরখাস্ত বাতিল করে চলে আসি।

ঘুষ দিইনি
শহর ৳৩.৫ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RJL6MKAP
মন্তব্য
পাসপোর্ট অফিস

নাই

আমি একজন সৌদি প্রোবাসি আমি প্রথম অবস্থায় যখন পাসপোর্ট করি এবং ভিসা লাগিয়ে সৌদি চলে যাই এবং যাওয়ার পরে পাসপুর্ট ডেট সেষ হলে ঐখান থেকে দ্বিতীয় পাসপুর্ট করি এবং সেটার ও ডেট ৭মাস থাকতে দেশে ছুটিতে আসি দেশে যখন রিনিউ আবেদন করি তখন তারা বলে আমার পাসপুর্ট নাকি মালটিপুল অ্যাক্টিভ তার যন্য ঘুষ চাই

শুধু দাবি করেছে
নড়াইল ৳৫০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ KHK4TDKX
মন্তব্য
ভূমি অফিস

personal

জমি সংক্রান্ত কাজ সম্পন্ন করার জন্য আমাকে ১ কোটি টাকা ঘুষ দিতে বাধ্য করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তি/কর্মকর্তা জমির কাজ করে দেওয়ার কথা বলে আমার কাছে এই বিপুল পরিমাণ অর্থ দাবি করেন। কাজটি সম্পন্ন করার প্রয়োজন এবং পরিস্থিতির চাপে আমি বাধ্য হয়ে ১ কোটি টাকা প্রদান করি। এই অর্থ সম্পূর্ণভাবে অবৈধভাবে দাবি ও গ্রহণ করা হয়েছে। ঘটনাটি আমার জন্য বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হয়েছে এবং জমি সংক্রান্ত স্বাভাবিক ও আইনসম্মত প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে।

ঘুষ দিয়েছি
Dhaka ৳১০.০০ লাখ
২ সেপ্টেম্বর ২০২৬ DK739KYM
মন্তব্য
শিক্ষা অফিস

এমপিও ভুক্ত করার জন্য উপজেলা শিক্ষা অফিসার কে ৪০০০ টাকা খুবই কাকুতি মিনতি করে দিয়েছি। সে আরও ১০০০টাক

এমপিও ভুক্ত করার জন্য উপজেলা শিক্ষা অফিসার কে ৪০০০ টাকা খুবই কাকুতি মিনতি করে দিয়েছি। সে আরও ১০০০টাকা দাবি করছিল। সময়- ২০২২ সালের ফেব্রুয়ারিতে মাসে। আমি ও আমার সাথে আরও ৪ জন সহকর্মী থেকে ৫০০০ টাকা করে নেয়। আমরা শ্রীমঙ্গল আনোয়ারুল উলুম ফাজিল মাদ্রাসা এর ৩য় গণ বিজ্ঞপ্তিতে নিয়োগ প্রাপ্ত

ঘুষ দিয়েছি
শ্রীমঙ্গল উপজেলা, মৌলভীবাজার ৳৪.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ SYA6XQLU
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জন্ম নিবন্ধন

জন্ম নিবন্ধন সরকারি বিধি অনুযায়ী ৫০ টাকা হলেও ২০০ টাকা করে রাখে ,দাউদপুর ইউনিয়ন

ঘুষ দিয়েছি
দাউদপুর, নবাবগঞ্জ দিনাজপুর ৳২০০
২ সেপ্টেম্বর ২০২৬ RNVCF9Q7
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

Marriage certificate Apostle

অনলাইনে আবেদন করার পরে, জেলা রেজিস্টার এর কার্যালয়ে এসে পৌঁছায়। দুই সপ্তাহ গত হওয়ার পরেও জেলা রেজিস্টার এর কার্যালয় থেকে কোনো সাড়া পাওয়া যায় নি। পরবর্তীতে তাদের সাথে যোগাযোগ করলে, কম্পিউটার অপারেটর ২০০০ টাকা ডিমান্ড করে, কি আর করার, আমার প্রয়োজনটা খুব বেশি ছিল।

ঘুষ দিয়েছি
Moulvibazar ৳২.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ SYMHYGMR
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

মিথ্যা মামলা থেকে অব্যাহতি

আমি একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। গ্রামে আমার নামে মিথ্যা মামলা হয়। সেই মিথ্যা মামলা থেকে অব্যাহতির জন্য বালিয়াডাঙ্গী থানায় যোগাযোগ করি। এখানে দায়িত্বপ্রাপ্ত অফিসার ২০ হাজার টাকা চাই। আমার পরিবারকে বিভিন্নভাবে বুঝিয়েছে যদি আমার নাম মামলা থেকে না কেটে নেয়া হয় তাহলে পরবর্তীতে চাকরির ক্ষেত্রে আমার বিভিন্ন জটিলতা দেখা দিবে। শেষ পর্যন্ত আমার পরিবার থেকে ১৮ হাজার টাকা দেওয়া হয়েছে।

ঘুষ দিয়েছি
বালিয়াডাঙ্গী থানা, ঠাকুরগাঁও ৳১৮.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RNWKG42T
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট নবায়ন

পাসপোর্ট জমা দিতে গেছি। যাওয়ার পরে অফিসের রিসিপশন ডেক্সে আমাকে বলা হয় আপনার কাগজপত্র ঠিক নেই, যদিও পাসপোর্টে লিপিবদ্ধ করা যে সকল ডকুমেন্ট নেওয়ার কথা সবগুলো ডকুমেন্টে আমি নিয়ে গেছি। পরে যখন বাহির হয়ে আসতেছি, প্রতিমধ্যে আনসার সদস্যের সাথে দেখা হল উনি আমাকে বললেন যে বারোশো টাকা দেন আমি এখনই জমা দিয়ে দিচ্ছি, আমি প্রথম দিকে রাজি হয়নি, ফিরে চলে আসছিলাম, আমার পাসপোর্টে দ্রুত প্রয়োজন ছিল এবং খুবই জরুরি ছিল যার কারণে আমি ১১০০ টাকায় মিট করে পাসপোর্ট এর কাগজ জমা দি

ঘুষ দিয়েছি
মাগুরা ৳১.১ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ KHEJ79HM
মন্তব্য