সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৩৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০৩৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

Police clearance

I applied online for a Police Clearance Certificate and paid the official ৳1,500 fee. About a week later, someone claiming to be from Patiya Police Station called and asked me to visit the station. I went there with all the documents listed on the official website. He said that a Chairman Certificate was mandatory, although it was not mentioned on the website. After some discussion, he agreed to process my clearance. He then demanded ৳1,000, claiming it was his “fixed rate.” He charged the same amount to everyone who was present there for police clearance at that time. As I urgently needed the certificate, I paid the money.

ঘুষ দিয়েছি
Patyia, Chattogram ৳১.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CTXHKVRD
মন্তব্য
সরকারি হাসপাতাল

সরকারি

আমি ২০২২ সালে আমার আম্মু কে নিয়া সিলেট এম জি ওসমানী মেডিকেল কলেজ নিয়ে ভর্তি করি নিউরো সার্জারি বিভাগে,,ভর্তি হওয়ার পর আমাদের কে বেডের নিচে ফ্লোরে সিট দেওয়া হয় তখন আমার আম্মার অবস্থা খুব খারাপ ছিল, তখন একটা বেড দরকার ছিল তার পর আমি একজন ওয়ার্ডবয় কে বেডে স্থানান্তর করার কথা বলি উনি আমার কাছে ৫০০ টাকা চায় আমি প্রথমে দিতে চাইনি,, কিন্তু মায়ের অবস্থা দেখে শেষ মেষ ৫০০ টাকা দিতে বাদ্য হই, তার পর যখন বিছানার নতুন চাদর চাই আরো ১০০ টাকা দিতে হয়েছিল,সেটা ছিলো মেডিকেলের , পুরান বিল্ডিং ৪ তলা ৬ নাম্বার ওয়ার্ডে,,নিউরো সার্জারি বিভাগ,,,

ঘুষ দিয়েছি
সিলেট ৳৬০০
২ সেপ্টেম্বর ২০২৬ SY8NZ5F4
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ইউনিয়ন পরিষদ থেকে জন্ম নিবন্ধন ডিজিটাল করা

আমার ওয়াইফের জন্ম নিবন্ধন ডিজিটাল করার জন্য ইউনিয়ন পরিষদে গিয়েছিলাম । সেখানে যা যা ডকুমেন্ট দরকার সবকিছু দেওয়ার পর ফরম উঠানো হয় এবং সবকিছু দেওয়া হয়। ডকুমেন্ট সবকিছু সাবমিট করার পরে তারা আমাকে জানায় সার্ভারের সমস্যা আজকে হবে না কালকে আসেন। পরদিন গেলে জানাই আজকে চেয়ারম্যান নাই কালকে আসেন। এরকম প্রায় ৮ থেকে ১০ দিন আমাকে ঘুরিয়েছে। কি আর করার প্রতিদিন গিয়ে তিন-চার ঘন্টা বসে থেকে চলে এসেছি । কোন কিছুতেই কোন কিছু হচ্ছিল না তারপরে পাশের দোকানের ওখানে এক লোকের সাথে শেয়ার করার পরে সে আমাকে জানায় কাজ করা যাবে কিন্তু টাকা লাগবে আমি আর ধৈর্য না ধরতে পেরে রাজি হই প্রথমে ৭০০ টাকা নিয়েছিল তারপরে তার কাছে ডকুমেন্ট দিলাম তার এক মাস পরে আরো ৮০০ টাকা দিয়ে তার থেকে জন্ম নিবন্ধন অনলাইন কপিটা নিলাম

ঘুষ দিয়েছি
পাবনা সদর, মালিগাছা ইউনিয়ন। ৳১.৫ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RJ68HFM3
মন্তব্য
শিক্ষা অফিস

SSC Practical exam

স্কুলের কর্মচারী সবার কাছে টাকা চেয়েছে টাকা দিলে বলেছে ফুলমার্ক দিয়ে দিবে SSC প্রাকটিক্যাল পরীক্ষায়। স্কুল শিক্ষকরা পাশেই অবস্থান করছিলেন।

ঘুষ দিইনি
Cumilla ৳২০০
২ সেপ্টেম্বর ২০২৬ CT7NKKRE
মন্তব্য
শিক্ষা অফিস

বকেয়া উত্তোলন

আমাদের ৬ জন শিক্ষকের ২০১৩ সালের বকেয়া ২য়,৩য় টাইমস্কেল অনুমোদন হয় ২০১৮ সালে।সর্বসাকুল্যে বকেয়া দাঁড়ায় প্রায় ২২ লক্ষ টাকা।বারবার চাহিত ডকুমেন্টস যথাযথ প্রেরণ করা হলেও নানা তাল বাহানায় ৫০০০০০ টাকা দাবিকৃত ঘুষ না দেওয়ায় অদ্যাবধি বকেয়া অনুমোদন হয়নি। আর আশা নাই।

ঘুষ দিইনি
শহর ৳৫.০০ লাখ
২ সেপ্টেম্বর ২০২৬ RJM25VLE
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Jani na

Ami Gulshan a nijer kisu kagojpotro hariye jaoyay gd Korte gesilam. Tarpor prothome Ami gd ta korechilo sundor moto. Kintu sekhane onaraamar passport no. Lekhe ni . Tai amake punoray sei gd ta Korte hobe. Ami next a gesilam .onara Amar gd ta ar korben na. Pore ek police officer eshe bole Tomar student manush ja icche dao.pore 200 taka disi ,niye nilo.

ঘুষ দিইনি
Gulshan,dhaka ৳২০০
২ সেপ্টেম্বর ২০২৬ DKWW9A7W
মন্তব্য
পাসপোর্ট অফিস

Passport Application

কুমিল্লা পাসপোর্ট অফিস যেনো ঘুষের মহাস্বর্গ। সেখানে পাসপোর্ট আবেদন করতে গেলে একজন আবেদন গ্রহনকারী সব কাগজ নিরীক্ষণের ভিড়ে বিশেষ কিছু ছিলের খুঁজে ব্যস্ত থাকেন। কাগজে দালালের ছিল নেই মানে আবেদন গহণ হবে না। সব কাগজপত্র ঠিক থাকা সত্তেও আবেদন গ্রহণ হয় নি। বিশেষ কিছু এজেন্টের মাধ্যমে ২৫০০ টাকা অতিরিক্ত পেমেন্ট করায় পরবর্তিতে সাথে সাথে আবেদনটি গ্রহনযোগ্যতা পায়। প্রসাশন আর দালালরা মিলে মিশে ঘুষ খাচ্ছেন নির্ভিঘ্নে।

ঘুষ দিয়েছি
Cumilla ৳২.৫ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CTK6N9JT
মন্তব্য
বিআরটিএ

ড্রাইভিং লাইসেন্স ও নাম পরিবর্তন

দালালের কাছে ড্রাইভিং লাইসেন্স এ ১০০০০/- ও গাড়ির নাম বদলাতে ৩০০০০/- পরিশোধ করতে হয় ।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৩০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DK3RV5R3
মন্তব্য
শিক্ষা অফিস

পেনশন এর টাকা উত্তলন

আমার মা ও বাবার পেনশনের টাকা উত্তলনের জন্য উপজেলা শিক্ষা অফিস জেলা শিক্ষা অফিস ও ট্রেজারী অফিসে প্রায় ৮০০০০ টাকা দিতে হয়ে ছিল। মসজিদের মাইক কেনার জন্য কিছু টাকা রেখেছিলাম, তার থেকেও সেই সময় আমাকে টাকাটা দিতে হয়েছে। টাকা না দিলে এই কাগজের সমস্যা ওই কাগজ লাগবে বিভিন্ন তালবাহানা দিয়ে সময় নস্ট করত। ঢাকা থেকে কিশোরগঞ্জ ১ বছর ঘুরাঘুরি করে কোন সমাধান না পেয়ে এক রকম ব্যাদ্ধ হয়ে টাকাটা দিতে হয়েছে। টাকা দেবার পরে কোন সমস্যা ছাড়াই বা মার পেনশনের টাকা টা পেয়ে যাই।

ঘুষ দিয়েছি
কিশোরগঞ্জ সদর ৳৮০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKXT3RNW
মন্তব্য
ভূমি অফিস

খাজনা দেওয়া ও নাম জারি

আমার দাদার জমির খাজনা বকেয়া থাকায় আমি দিতে গেলে তারা অনেক টাকা জরিমানা দাবি করে । তারপর তাদের পরামর্শে খাজনা পরিশোধ ও জরিমানার বদলে তাদের খুশি করতে বলে । তখন তারা টাকা দাবি করে ।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৭০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DK7MRAR9
মন্তব্য
ভূমি অফিস

নামপত্তন

সরকার কর্তৃক ঘোষিত নামপত্তনের জন্য যে পরিমান টাকা দিতে হয়, তার কয়েকগুন পরিমান টাকা দিয়ে একটা জমির নামপত্তন করতে হয়। যার ফলে প্রতিয়মান হয় ভূমি সেবায় বাংলাদেশের মানুষ অধিক পরিমান দূর্ণীতিগ্রস্থের স্বীকার হচ্ছে। এই দূর্ণীতির আতুর ঘর হচ্ছে মফস্বল শহর। যেখান থেকে বেশী দূর্ণীতি হয় এবং সারা দেশে বিস্তার ঘটায়। তাই দূর্ণীতিরোধে বিষয়টি সরকার বা আপনারা বিবেচনায় রাখতে পারেন।

ঘুষ দিইনি
মফস্বল ৳৫.৮ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ KHLXWG4N
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Land order

বিচারিক কার্যক্রম সংক্রান্ত একটি কাজ সম্পন্ন করার জন্য আমাকে ৯০,০০০ টাকা ঘুষ দিতে বাধ্য করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তি/কর্মকর্তা কাজটি সম্পন্ন করে দেওয়ার কথা বলে আমার কাছে অবৈধভাবে অর্থ দাবি করেন। প্রয়োজনীয় বিচারিক সেবা পাওয়ার জন্য বাধ্য হয়ে আমি ৯০,০০০ টাকা প্রদান করি। উক্ত অর্থ কোনো বৈধ সরকারি ফি হিসেবে নয়, বরং অবৈধভাবে দাবি করা হয়েছিল। এর ফলে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি অনিয়ম ও হয়রানির শিকার হয়েছি।

ঘুষ দিয়েছি
Gazipur ৳৯০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKQZ5U8W
মন্তব্য
ট্রাফিক পুলিশ

ট্রাফিক কনট্রোলিং

আমার সব আছে,ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলর লাইসেন্স, টেক্স টোকেন মেইন কপি সাথে ছিল না,কিন্তু সব ডকুমেন্টস মোবাইলে ছিল, কেস দিলে আমার ক্ষতি হবে তাই ১০০০ টাকা দাবি করে,আমার ক্যাশ ছিল না,তখন তারা পাশের একটা বিকাশ এজেন্টের নাম্বার দিয়ে বলল এখানে দিতে,দেয়ার পর একজন সাথে সাথে হিসাব দিল আজ কত জমা পড়েছে।

ঘুষ দিয়েছি
কক্স বাজার ৳১.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CT9BM4MM
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ল্যান্ড সার্ভে ট্রাইবুনাল কোর্টে মামলা দাখিল করা

জমি সংক্রান্ত মামলা দাখিল করার সময় টাকা নিয়েছে। উকিল বললেন টাকা নাদিলে ঠিক মতো মামলা এন্ট্রি করবে না। অহেতুক কাগজের ভুল ধরবে এবং সময় নষ্ট করবে

ঘুষ দিয়েছি
দিনাজপুর জজ কোর্ট ৳১.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RN9WPP5L
মন্তব্য