সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৩৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০৩৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০ হাজার

বয়স্ক ভাতার আবেদন

আমি আমার মায়ের জন্যে একটি প্রতিবন্ধি ভাতার আবেদন করেছিলাম। অনেক দিন হয়ে গিয়েছিলো কিন্তু তাও কোন আপডেট না থাকার কারণে অফিসে গেলে একজন বলে কিছু খরচ পাতি দাও হয়ে যাবে এরপর ২ বারে ৪ হাজার টাকা পরিশোধ করি। তার প্রায় ৪ বছর পর এক দাদার জন্যে বয়স্ক ভাতার আবেদন করি কিন্তু তাও এমন ই আটকে রয়েছে অফিসে গেলে বলে বরাদ্দ নাই অথচ আবেদন করেছি তার আজকে প্রায় ১ বছর হয়ে গেলো তার অফিসার এর ফোন নাম্বার নিয়ে এসে তাকে কল দিলাম বললো খরচ পাতি দিতে হবে।

শরীয়তপুর সদর, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKYNHNJ7
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

জমির নাম জারি

আমি ময়মনসিংহ জেলার,ত্রিশাল উপজেলা, বালিপাড়া ইউনিয়ন এর,,, আমি আমার একটা জমির নাম জারি করার জন্য ২ বার আবেদন করার পরেও তারা মুঞ্জর করতেছিল না ৬ মাস ঘুরার পরে বাধ্য হয়ে ২০ হাজার টাকা ঘুস দিয়ে করা লাগছে,,,,,

Mymensingh, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে MYUJ5TWX
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

পরিবেশ অধিদপ্তর

ডায়াগনস্টিক সেন্টারের পরিবেশ ছাড়পত্র নিতে ৫০০০ টাকা দিতে হয়েছে।

সিলেট, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে SY9L4GQC
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১.৯ হাজার

নাই

টলি নিয়ে এসেছেন তাকে দুইশত টাকা, ক্যাটার পরিয়ে দিয়েছে 400 টাকা, প্যাথলজিক্যাল টেস্টে নিয়ে যাওয়া সহাপ্য আবার ২০০ টাকা, সার্জিক্যাল পণ্য ৮০০ শত টাকা, ফুসফুসে জমানো পানি পরীক্ষার জন্য যক্ষার জন্য ৫০০শত টাকা দিতে হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে

টলি চালক, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNJK5M3Z
মন্তব্য
ঘুষ দিইনি হিসাব রক্ষণ অফিস ৳৫.০ হাজার

যে কোন সেবা পেতে তাদের টাকা দেওয়া লাগে না হই ফেলে রাখে।

কাজ না হওয়ায় অফিসে গেলে সরাসরি টাকা চাইল।

সারা দেশ, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKQEZ8UY
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১২০

আইডি কার্ড তৈরি করার সময়

আমি নিজে অনলাইনে আবেদনটি সম্পন্ন করেছিলাম। কিন্তু তাদের নির্ধারিত দোকান থেকে কাজটি না করানোর কারণে আমাকে প্রায় এক সপ্তাহ ধরে হয়রানির শিকার হতে হয়েছে। এই সময়ে আমাকে প্রায় ৮–১০ বার নির্বাচন অফিসে যেতে হয়েছে। প্রতিবারই নতুন নতুন সমস্যা দেখিয়ে বলা হয়েছে—এটা নেই, ওটা নেই, এটি ঠিক করতে হবে, সেটি সংশোধন করতে হবে ইত্যাদি। পরিশেষে আমার আবেদনটি প্রত্যাখ্যান করিয়ে আমাকে তাদের নির্ধারিত দোকানে গিয়ে পুনরায় কাজটি করাতে বাধ্য করা হয়। সেখানে একই কাজের জন্য আমার কাছ থেকে অতিরিক্ত ১২০ টাকা নেওয়া হয়েছে। আমার ধারণা, ওই দোকান থেকে সংশ্লিষ্ট ব্যক্তিরাও কমিশন পেয়ে থাকেন। একটি সাধারণ অনলাইন আবেদন নিজে করার পরও যদি নির্ধারিত দোকান থেকে কাজ না করানোর কারণে একজন নাগরিককে এভাবে দিনের পর দিন অফিসে ঘুরতে হয় এবং শেষ পর্যন

ফুলগাজী, মুন্সিরহাট ফেনী, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTYAR3VH
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

বিদ্যুৎ মিটার সংযোগ বিষয়

পল্লীবিদ্যুৎ এরনতুন মিটার লাইনক্ররু সংযোগ দিতে গিয়ে টাকা কম হওয়ায় লাইন নাদিয়ে চলে আসে

কুষ্টিয়া, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHJWTYX5
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.৪৫ কোটি

টেন্ডার প্রক্রিয়া

লটারি প্রক্রিয়ায় টেন্ডারে অংশগ্রহণ করে কাজ আমার এবং পরিচিত আরও ৪ জনের প্রতিষ্ঠানের নামে অনুমোদিত হয়। পরবর্তীতে উক্ত কাজের জন্য সড়ক ও জনপথ বিভাগের ৩ টি দপ্তরে মোট প্রত্যেকটা কাজের চুক্তিমূল্যের ৫.৫% টাকা পরিশোধ না করলে সিএস আটকে রাখে এবং Contract Agreement করেন নি। ফলে সবাইকে বাধ্য হয়ে অই টাকা পরিশোধ করতে হয়।

সিলেট, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে SY7VXS3V
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১৬.০০ লাখ

সরকারি চাকরি

আমার ছোট ভাইয়ের এই বছর অনার্স কমপ্লিট করার পরে বাংলাদেশ ব্যাংকের চাকরি দিবে বলে ১৬ লাখ টাকা দাবি করা হয় কিন্তু আমি রাজি হয়নি

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKQG5KWD
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳২৫০

আয়ের সনদপত্র উত্তোলন

ভার্সিটি তে দেওয়ার জন্য বাবার আয়ের সনদপত্র আনতে গেলে ১৫০ টাকা চায়, শুধুমাত্র একটি সাইনের জন্য। পরে এক বছর পর আবার একই জিনিসের জন্য গেলে ১০০ টাকা চায়। শুনেছি একেকজনের কাছে একেক আমাউন্ট দাবি করা হয়।

Cumilla, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTW723DR
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৪.০ হাজার

পাসপোর্ট আবেদন

আমি আমার স্ত্রী ও আমার বাচ্চার জন্য অনলাইনে e-Passport-এর আবেদন সম্পন্ন করি। পরবর্তীতে নির্ধারিত নিয়ম অনুযায়ী আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পাসপোর্ট অফিসে জমা দিতে গেলে সংশ্লিষ্ট কর্মকর্তা আমার আবেদনপত্র গ্রহণ না করে জানান যে, আরও কিছু অতিরিক্ত ডকুমেন্ট প্রয়োজন কিন্তু বিষয়টি আমার কাছে অত্যন্ত সন্দেহজনক মনে হয়। কারণ, পরবর্তীতে পাসপোর্ট অফিসের পাশের একটি কম্পিউটার/অনলাইন সেবা দোকানের মাধ্যমে প্রতি পাসপোর্টের জন্য ২,০০০ টাকা করে মোট ৪,০০০ টাকা প্রদান করে আমার পূর্বে করা একই আবেদনপত্র ও সংশ্লিষ্ট কাগজপত্র জমা দিলে পাসপোর্ট অফিস কর্তৃপক্ষ সেই আবেদন গ্রহণ করে এখানে আমার প্রশ্ন হলো প্রথমবার একই আবেদনপত্র ও কাগজপত্র নিয়ে গেলে যদি অতিরিক্ত ডকুমেন্ট প্রয়োজন হয়ে থাকে, তাহলে পরবর্তীতে কোনো লাগলোনা

টাংগাইল, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKZKKK7H
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

ডিজিটাল জন্ম নিবন্ধন

আমার জন্ম নিবন্ধনটি ডিজিটাল করার জন্য তিন বছর পর্যন্ত পৌরসভায় ঘোরাঘুরি করেছে আজ নয়তো কাল কাল নয় তো পরশু আসেন সার্ভার নেই এসব কথা বলে বলে আমাকে তিন বছর ঘুরে এসে অতঃপর আমার কাছে ৫০০ টাকা দাবি করে তারপরে আমি ৩০০ টাকা দেই অতঃপর তারা কাজ করে এবং তিন বছর পরে আমাকে ডিজিটাল জন্ম নিবন্ধন দেয়

Mongla, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে KH3FDX2Z
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

জমির রেকর্ড সংশোধন

আমার বাবার ক্রয় কৃত জমিটি অন্য একজনের নামে রেকর্ড ভুক্ত থাকায় আমি ময়মনসিংহ জেলা জজ আদালতে দেওয়ানী মামলা দায়ের করি। মামলায় বিবাদী পক্ষের কোন ধরনের আপত্তি না থাকায়, আমার পক্ষে মামলার রায় পাই। পরবর্তীতে ইউনিয়ন ভূমি অফিস কর্তৃক ৬ হাজার টাকার বিনিময়ে সরজমিনে পরিদর্শন শেষে উপজেলা ভূমি কর্মকর্তার নিকট গেলে ওনার সহকারি যিনি রেকর্ড সংশোধনের দায়িত্বে আছেন তিনি ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন, পরবর্তীতে নগদ ১০ হাজার টাকার বিনিময়ে তিনি কাজটি করে দিতে রাজি হয়েছেন।

মুক্তাগাছা, ময়মনসিংহ, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে MY2BMX2A
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳২.০ হাজার

জন্ম সনদে বাংলা নাম যুক্ত করার জন্য

জন্ম সনদে বাংলা নাম যুক্ত করার জন্য আবেদন করার পর ২৪ নং ওয়ার্ডের, তেজগাঁও দাবি করেন ডিসি সাক্ষরের জন্য জনপ্রতি ১০০০। দুই জনের জন্য ২০০০।

শহর, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKCXWTSD
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১.০০ লাখ

নাম জারি

জমির নামজারি , রেকর্ড সংশোধন, খাজনা পরিশোধ ইত্যাদি কাজ এর জন্য মূল টাকার বাইরে বাড়তি আর 1 Lac টাকা দাবি করেছে

মুজিবনগর, মেহেরপুর, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে KHYK23LP
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳২২.০০ লাখ

কোম্পানীর ফাইল অডিটে ফেলে ভয় ভীতি দেখিয়ে ২২ লাখ টাকা ঘুষ নিয়েছে ২০২৩ সালে

মিথ্যা তথ্য দিয়ে ভুল রিপোর্ট সাবমিট করেছিল, উত্তর দেয়ায় এবং তাদের ডিমান্ড ফুলফিল না করায় আমাদের প্রতিষ্ঠান তাদের আরো বিরাগ বাজন হয়ে যায়। কোম্পানীর সকল বন্ধ করে দেয়ার হুমকি দেয়া হয়, ৭০ লাখ টাকা ঘুস দাবি করে জামেলার কথা চিন্তা করে অবশেষে ২২ লাখ টাকায় রফা হয়, যদি অন্য একটি ঘটনায় কয়েক মাস আগে ওই অফিসার চাকরী হারিয়েছেন বলে শুনেছি।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKV4AWYL
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

ওয়াারশ সনদ

২ নং বড় উঠান ্উনিয়ন প‌রিষ‌দের স‌চিব, জা‌লিয়া‌তির মাধ‌্যমে জম্ম ও মৃত‌্যু সনদ তৈ‌রি ক‌রে সিন্ডি‌কেট তৈ‌রি ক‌রে‌ছে।এখন আ‌মি ওয়া‌রিশ সনদ কন‌তে গে‌লে ব‌লে যে এখা‌নে আরও ওয়া‌রিশ আ‌ছে। অথছ আমার সকল কাগজপত্র স‌ঠিক আ‌ছে। এখন বল‌তে‌ছে ঐ জম্ম ও মৃত‌্যুসনদ বা‌তিল ক‌রে ওয়াারশ সনদ দি‌বে,য‌দি ২ লক্ষ টাকা ঘুষ দি।আ‌মি মামলা করার প্রস্তু‌তি নি‌চ্ছি

চট্টগ্রাম,কর্ণফুলী, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTCL2PLY
মন্তব্য