সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৬৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০৬৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
শিক্ষা অফিস

শিক্ষক এমপিও

২০২২ সালে সরকার ঘোষিত এমপিও অনুযায়ী, একটি দাখিল মাদরাসায় আমার চাকুরি এমপিও করতে প্রতিষ্ঠান প্রধান (ভারপ্রাপ্ত) আমার কাছে থেকে প্রথমে ৫০০০০ (পঞ্চাশ হাজার টাকা) নেন। পরে আবার ১০০০০০/= (এক লক্ষ টাকা) দাবী করেন। কারণ হিসেবে তিনি বলেন, সরকারি কর্মকর্তা নাকি টাকা ছাড়া ফাইল ছাড়বে না। উল্লেখ্য যে তার (প্রধান) চক্র মিলে সকল শিক্ষকের কাছ থেকে এমপিও ছাড়ানোর নামে ১ লক্ষ থেকে তার বেশিও টাকা হাতিয়ে নেন। চাইলে আমি সরাসরি প্রমাণ দিতে পারবো। অর্থাৎ কে কে নিছেন তা লিখে দিতে পারব।

ঘুষ দিইনি
পীরনগর, বীরশ্রী, জকিগঞ্জ, সিলেট ৳১.৫০ লাখ
২ সেপ্টেম্বর ২০২৬ SYHBY44P
মন্তব্য
ভূমি অফিস

নামজারি বাবত অতিরিক্ত ১০০০০ হাজার টাকা দাবি

আমার কাছে নামজারির জন্য সরকারি দারঝ কিত ১১৭০ টাকা পরিবতে ১০ হাজার টাকা দাবি আমার ভাগিনা নামজারি বাবত আগামী রবিবার ৬/৯/২৬ তাং বাকি টাকা দিয়ে নামজারি কাগজ আনতে হবে

ঘুষ দিয়েছি
ঢাকা (অন্যান্য) ৳১০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKDFX67C
মন্তব্য প্রমাণ আছে
কর অফিস

tax assessmwnt

সোজাসুজি বলা হয়েছে এই টাকা দিলে কাজ ধরবে না হলে ৫০ কোটি টাকা কর ধরে এসেসমেন্ট করে দেওয়া হবে। এই টাকা দেওয়ার পরেও ৩৫ লক্ষ টাকা অমূলক কর ধরে দেওয়া হয়েছে

ঘুষ দিয়েছি
Dhaka ৳১০.০০ লাখ
২ সেপ্টেম্বর ২০২৬ DKAVUUCN
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ড্রাইভিং লাইসেন্স এর পুলিশ ভেরিফিকেশন

ড্রাইভিং লাইসেন্সের পুলিশ ভেরিফিকেশন্স এর জন্য আমি যখন কুষ্টিয়া ডিএসবি অফিসের থেকে একজন তদন্ত কর্মকর্তা আমার কাছে 2000 হাজার টাকা অফিস খরচ হিসাবে দাবি করে।

ঘুষ দিয়েছি
কুষ্টিয়া ৳২.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ KH6WYMPP
মন্তব্য
ভূমি অফিস

মিউটেশন

আমি প্রথমবারের মতো মিউটেশনের (নামজারি) জন্য আবেদন করতে চেয়েছিলাম, কিন্তু অনুমতি পাইনি। একজন দালাল আমাকে বলল যে, তাকে ১৫,০০০ টাকা দিলে সে ব্যবস্থা করে দেবে।

ঘুষ দিয়েছি
Dhaka ৳১৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKG29UCY
মন্তব্য
সরকারি হাসপাতাল

সেবা

ঢাকা ওমুড‌কেল ক‌লেজ হাসপাতাল। আমরা যখন রোগী নি‌য়ে যাই ষ্ট্রেচা‌রে উঠা‌লেই টাকা দি‌তে হ‌বে ভ‌তী কর‌লে সিট পাওয়া যায় না য‌দি অপা‌শেন থা‌কে সেখা‌নে আর ও ভয়াবহ অবস্থা, রোগী বের হ‌লে ২০০ বা ৫০০ টাকা দিতে হ‌বে না দি‌লে রো‌গি দেখ‌তে দেয় না আর ও আছে ডাঃ তো একটা কাগজ দেয় ঔষ‌ধের আনার জন‌্য আবার ড‌াঃ সহ‌যো‌গি যারা আছে, তারা আবার লম্বা লিষ্ট ধ‌রে দেয় যেটা তা‌দের প‌কে‌টে যায়। হাসপাতা‌লে মানুষ অসহায় হ‌য়ে যায়,

ঘুষ দিয়েছি
শহর ৳৫০০
২ সেপ্টেম্বর ২০২৬ DK6BL7S5
মন্তব্য
সরকারি হাসপাতাল

পেনশনের কাজের জন্য

আমার মা এক জন সরকারী চাকুরীজীবি। তার অবসর গ্রহণ করার পর পেনশনের টাকা তুলার সময় অত্র হাসপাতালের ক্যাশিয়ার কে ৭০০০০ টাকা দিতে বাধ্য হয়

ঘুষ দিয়েছি
গৌরীপুর হাসপাতাল ৳৭০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ MYJD8S8B
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জন্মনিবন্ধনে নাম সংশোধন

সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদে জন্মনিবন্ধন সংক্রান্ত কাজের জন্য গেলে ৫০০০ টাকা দাবি করে ইউনিয়ন পরিষদের লোকেরা। পরবর্তীতে প্রতিবাদ জানালেও টাকা না দেওয়ায় কাজটি করা হয়নি। ৮নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের সামান্য কাজ যেগুলোর অধিকাংশই ফ্রিতে করে দেওয়ার কথা, তারা সেগুলোতে অধিকহারে ফি নিয়ে থাকে,,ঘুষ ছাড়া কোনো কাজই করেনা তারা। সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘুষ বাণিজ্যে লিপ্ত, যার ফলে জনগন কাঙ্খিত সেবা পাচ্ছেনা।

ঘুষ দিইনি
সিলেট ৳৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ SYY6D5QQ
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট করতে

আমি দীর্ঘ ১০ বছর প্রবাস কাটিয়ে বাড়িতে কিছু দিন ছিলাম তারপরে আবার প্রবাসে যাওয়ার জন্য উদ্যোগ নেই আমি পাসপোর্ট করতে গিয়েছিলাম আমার আগের পুরাতন পাসপোর্ট কিছু ভুল ছিল সংশোধন করতে চেয়েছিলাম। আমি সংশোধনের জন্য আবেদন করি আমার পাসপোর্টটি আটকে দেওয়া হয়, আমার কাছ থেকে চা নাস্তার জন্য আবদার করে টাকা চাওয়া হয় আমি প্রথমে টাকা দেই নাই। পরবর্তীতে বাধ্য হয়ে টাকা দিয়ে পাসপোর্টটি নিতে হয়েছে।

ঘুষ দিয়েছি
বি - বাড়ীয়া ৳৩.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CTWC2FNW
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট

আমার মা ও আমি ২০১৭ সালে বরিশাল আঞ্চলিক পাসপোর্ট অফিসে আমাদের পাসপোর্ট করতে যাই। ফাইল জমা দিলে ফরমে ভুল দেখিয়ে ফেরৎ দিয়ে দেয় পাশে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্য ডেকে তাদের মেসে/ থাকার রুমে নিয়ে যায় এবং ২৪০০ টাকা নিয়ে ঐ একই ফরমে আমাদের ফাইল জমা করে দেয়।

ঘুষ দিয়েছি
বরিশাল আঞ্চলিক পাসপোর্ট অফিস ৳২.৪ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ BR6BJ2GG
মন্তব্য
ভূমি অফিস

নামজারির আবেদন

নামজারির আবেদন করতে গেলে সেই আবেদন ইউনিয়ন ভুমি অফিসে জমা থাকে বলে সার্ভারে সমস্যা নেট নেই ইত্যাদি। যাদি তাকে 1000 টাকা না দেই তাহলে সেই আবেদন গ্রহন করে না বরং বিভিন্ন অজুহাতে আবেদন খারিজ করে দেয়। আর যখনি 1000 টাকা পরিশোধ করেছি ঠিক তখনি খসরা খতিয়ান প্রস্তুত করে হাসিমুখে বলে যান আপনার কাজ হয়ে গেছে।

ঘুষ দিয়েছি
সাতুরিয়া, রাজাপুর ৳১.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ BRSNWADY
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

পেনশনের টাকা উত্তোলন

পেনশনের এককালীন টাকা উত্তোলন ও মাসিক ভাতা চালুকরণ এর জন্য ১০০০০/- টাকা দাবী করেন হিসাবরক্ষণ অফিসের অডিটর, আমি শুরুতে নাকচ করে দেই, পরবর্তীতে তাদের সাথে নেগশিয়েশনে যাই ৫০০০/ টাকার বিনিময়ে এছাড়াও পেনশনারের নিজ অফিস ছিল প্রাথমিক শিক্ষা অফিস, উপজেলায় খরচ না হলেও জেলা শিক্ষা অফিস, বিভাগীয় শিক্ষা অফিসে লাম্প গ্রান্ট, জিপিএফ মঞ্জুর করতেও টাকা ঢালতে হয়েছে।

ঘুষ দিইনি
কোম্পানীগঞ্জ ৳১০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ SYFPHG9N
মন্তব্য
শিক্ষা অফিস

এডহক কমিটি গঠনের লক্ষ্যে অভিভাবক প্রতিনিধি সদস্য মনোনয়ন।

মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠনের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার এর নিকট হতে একজন অভিভাবক প্রতিনিধি সদস্য মনোনয়ন নিতে গিয়ে এই ঘুষ প্রদান করতে বাধ্য হয়েছি গত 2024 সালের মার্চের দিকে। খোদ উপজেলা নির্বাহী অফিসারের জন্য 3000 হাজার, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার 3000 আর ইউএনওর অফিস সহকারী 1500 টাকা নেয় ।

ঘুষ দিয়েছি
উখিয়া,কক্সবাজার ৳৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CTCK9YAT
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

নাগরিক সনদ তৈরি

নাগরিক সনদের জন্য গেছিলাম তারা দুটি পদ্ধতি অবলম্বন করেন ১/ সরাসরি কাজ করেন ২/ নির্দিষ্ট দোকানে পাঠানো। সরাসরি মহিলা কাজ করলো ১২০/- টাকা চাইলো কিন্তু কোন রসিদ দিলো না। আরেক কাজে পুরুষ একজন পাঠালো নির্ধারিত দোকানে সেখানে দোকানদার তার মতো রাখলো।

ঘুষ দিয়েছি
ফেনী, ফুলগাজী, মুন্সিরহাট (পুরাতন) ৳১২০
২ সেপ্টেম্বর ২০২৬ CTHCAKC3
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ড্রাগ লাইসেন্স

আমি একজন খুচরা ওষুধ ব্যবসায়ী, ড্রাগ লাইসেন্স এর জন্য যাবতীয় কাগজ জমা দিয়েছি জেলা ড্রাগ অফিসে কিন্তু ওখান থেকে ফোন করে আমাকে বলে আপনার লাইসেন্স নিতে ১২০০০৳ দিতে হবে কারণ আপনি নিজে একজন ফার্মাসিস্ট,আর যদি নিজে না হতেন তাহলে ২৫০০০৳ লাগত। আমি বললাম সরকারি ফি তো জমা দিয়েছি বলল এটা বিভিন্ন জনকে দিতে হবে। আমি বললাম এত টাকা আমার কাছে নাই, পরে কথা বলার এক পর্যায়ে বললাম আমার পক্ষে সম্ভব না।

ঘুষ দিইনি
ঝিনাইদহ সদর ৳১২.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ KH3TJ85Y
মন্তব্য