সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৬৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০৬৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ট্রাফিক পুলিশ

???

ঈদের দিন ঘুরতে বের হইছি,বগুড়া 7 মাথায় সব গাড়ি পার করে দিচ্ছে আমাকে আটকালো আটকিয়ে বলছে শুপারিশ করার কেও থাকলে ফোন দেও,বললাম গরিব মানুষ স্যার শুপারিশ করার কেউ নেই,বলতিছে মামলা হবে 8000 টাকার,কত দিতে পারবি পরে হাট পা ধরে 500 টাকা দিয়ে আসছি

ঘুষ দিয়েছি
Bogura ৳৫০০
২ সেপ্টেম্বর ২০২৬ RJ9QUB9P
মন্তব্য
ভূমি অফিস

দলিল

আমার একটা জমি খারিজ করার জন্য গিয়েছিলাম কিন্তু আমার দলিলটা উনি দেখে আমাকে বিশ হাজার টাকা. দেওয়া জন্য বলছে তারপরেও খারিজ করে দিব বলছে আমাদের বাংলাদেশে ঘুষ ছাড়া কোন সরকারি কর্মচারী ৮০% কর্মচারী কাজ করে না ধন্যবাদ আপনাদেরকে এরকম একটা সাইট খোলার জন্য অন্তত আমরা বলতে পারি এখানে

শুধু দাবি করেছে
চাঁদপুর ফরিদগঞ্জে ৳২০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CTP2DFPW
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট তৈরি করা

অনলাইন আবেদন করে, যখন পাসপোর্ট অফিস এ যাই ফিঙ্গার দিতে, আমার সকল কাগজপত্র ঠিক থাকলেও, হুদই এই দোষ সেই দোষ ধরতে থাকে, এরপর চলে আসার সময়, অফিসের সামনে টং দোকান গুলোর এক লোক বলে যে এত টাকা দিলে আপনার কাজ হয়ে যাবে। আমিও দেই এবং সত্যি ই কাজ হয়ে যায়।

ঘুষ দিয়েছি
রাজশাহী ৳১.৪ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RJB6WFPV
মন্তব্য
ভূমি অফিস

নতুন ভূমি জরিপ

আমি আমার জমির সকল কাগজপত্র নিয়ে ভূমি জরিপের অফিসার এর কাছে নতুন ভূমি জরিপের খতিয়ান আনতে যাই। তখন উনি বলে আমার বাড়ির এই সমস্যা ওই সমস্যা বলে আমার কাছে এক লাখ টাকা দাবি করে ।এরকম জালকুড়িতে সব মানুষের কাছ থেকে ১০০০০ থেকে শুরু করে লাখ লাখ টাকা দাবি করে আদায় করেছে। মূলত জালকুড়িতে নতুন জরিপের যতগুলো অফিসার আসছে সবাই এর সাথে জড়িত।

শুধু দাবি করেছে
নারায়ণগঞ্জ, জালকুড়ি খিরত আলী বাড়ি রোড ৳১.০০ লাখ
২ সেপ্টেম্বর ২০২৬ DK4XSU4B
মন্তব্য
ভূমি অফিস

খাজনার আবেদন অনুমোদন

আমি আমার জমির খাজনা পরিশোধ করার জন্য অনলাইনে আবেদন করি এবং সেটা অনুমোদন করানোর জন্য ভুমি অফিসে যাই তখন আমাক বলে ৬০০০ টাকা দিতে হবে তখন খুব রাগান্বিত হয়ে যাই এবং আমি বলি আমার জমিতে কি সমস্যা আছে যে আপনাকে টাকা দিতে হবে। এর পর আরেক জনের মধ্যস্থতায় ৫০০ টাকা দেওয়ার পর আবেদন অনুমোদন দেয়।এর পর আমি আমার খাজনা অনলাইনে পেমেন্ট করি।

ঘুষ দিইনি
সিলেট সদরের বহর ভুমি অফিস ৪নং খাদিম পাড়া ইউনিয়ন ৳৬.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ SYN7NLWU
মন্তব্য
সরকারি হাসপাতাল

ডাক্তার দেখানো

ডাক্তার দেখাতে গিয়েছিলাম কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। অনেক কষ্টে বউয়ের জন্য একটা টিকিট সংগ্রহ করি। তারপর ১০৫ নাম্বার রুমে যেতে বলে। সেখানে গিয়ে আবার সিরিয়াল দিতে হয়। সিরিয়াল নেয় যে লোকটা সে এত খারাপ ব্যবহার শুরু করে এবং সকাল বেলা যাওয়া সত্ত্বেও ৯০ নাম্বার সিরিয়াল দেয় আর বলে বেলা ১২ টার পরেও ডাক্তার দেখাতে পারবেন না বের করে দেয়। তারপর কিছুক্ষন পর একটা লোক ১০০ টাকা দাবি করে আর বলে সিরিয়াল ৩০ নাম্বারে এনে দিব। তাকে ১০০ টাকা দিলাম আর কোনো সিরিয়াল ছাড়াই আমার বউকে ডাক্তার দেখানোর সুযোগ করে দিলো। সে প্রতিটি রোগীর সাথেই এমন আচরণ করছিল।

ঘুষ দিয়েছি
কুমিল্লা ৳১০০
২ সেপ্টেম্বর ২০২৬ CTCTYN4E
মন্তব্য
ভূমি অফিস

খতিয়ানের নকল উত্তোলন

আমি সরাসরি ভূমি অফিসে গিয়ে খতিয়ানের নকল উত্তোলন করার জন্য আবেদন করি। যেই সেবাটি ৩-৪ ঘণ্টার মধ্যে দেওয়া যায় সেই সেবা আমি ৭২ ঘণ্টা পরও পেলাম না। তারপর নাজিরের সহকারীর সাথে যোগাযোগ করলে ১০০০ টাকা দাবি করে। সহকারীকে ৫০০ টাকা দিলে আমাকে ১ ঘণ্টার মধ্যে খতিয়ানের নকল উত্তোলন করে দেয়।

ঘুষ দিয়েছি
কক্সবাজার ৳১.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CTZ4C4QT
মন্তব্য
বিআরটিএ

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্স এর ক্ষেত্রে কখনো শুনিনাই ঘুষ দেওয়া বাদে কেউ কৃতকার্য হয়। বাধ্য হয়ে নির্দিষ্ট চার্জ এর বাইরে অতিরিক্ত ৩০০০ টাকা দিয়ে মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স করতে হলো। অনেকের ক্ষেত্রে এর পরিমাণ ৫০০০+

ঘুষ দিয়েছি
যশোর ৳৩.২ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ KHFM8BQD
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

চেয়ারম্যান সার্টিফিকেট নিতে ভোগান্তি ও অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

পাসপোর্টের জন্য চেয়ারম্যান সার্টিফিকেট প্রয়োজন হওয়ায় সব প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিয়ে আবেদন করি। কিন্তু সার্টিফিকেট নিতে ৫০০ টাকা চাওয়া হয় এবং বলা হয় এক সপ্তাহেরও বেশি সময় লাগবে। জরুরি প্রয়োজনের কথা জানিয়েও দ্রুত কোনো সহযোগিতা পাইনি। শেষ পর্যন্ত প্রায় ১১ দিন পর, অনুরোধ করে ৪০০ টাকা দিয়ে সার্টিফিকেট নিতে হয়েছে। আক্ষেপের বিষয় হলো, প্রয়োজনীয় সব কাগজপত্র দেওয়ার পরও টাকা ছাড়া কাজ এগোয় না। সাধারণ মানুষের জরুরি প্রয়োজন ও ভোগান্তির বিষয়টি বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ—এ ধরনের হয়রানি ও অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি যেন গুরুত্বসহকারে দেখা হয়।

ঘুষ দিয়েছি
চিটাগং ৳৪০০
২ সেপ্টেম্বর ২০২৬ CT8QFCQ7
মন্তব্য
শিক্ষা অফিস

পেনশন, জিপিএফ নোল অর্থাৎ টাকা সম্পর্কিত যে কোন কাজ

অফিসের ছোটবাবুর কাছে যেকোন কাজে গেলে খারাপ ব্যাবহার করে। উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের অভিজ্ঞতা একই। পরে টাকার কাজে যতদিন যেতে হয় ততদিন টাকা নেয় না দিলে আবার খারাপ ব্যবহার করে। অনন্যা স্টাফরা ভাল, টাকা পয়সা খায় না ব্যবহারও ভাল।

ঘুষ দিইনি
মোহনপুর,রাজশাহী ৳৪.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RJPZY2KK
মন্তব্য
বিআরটিএ

লাইসেন্স নবায়ন

আমি আমার লাইসেন্স নবায়ন করার জন্য বোলা বিআরটি এ যাই সেখানকার অফিস সহকারী আমার কাছে ৩৫০০ টাকা দাবি করেন পরিখায় পাশ করার জন্য। তার ব্যাবহার ছিল এরকম যে এই টাকা দিয়ে যদি ১ পয়সা হারিও যায় তার পরে কম হবে না

ঘুষ দিইনি
বি আরটি এ ভোলা ৳৩.৫ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ BRX33MQD
মন্তব্য
সিটি কর্পোরেশন

ট্রেড লাইসেন্স নবায়ন

আমি ০৩/০৮/২০২৬ ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের খিলগাঁও তিলপা পাড়া অফিসে ট্রেড লাইসেন্স নবায়ন করতে গিয়ে দেখলাম অনেক লোক ট্রেড লাইসেন্স রেনিউ করতে বা নবায়ন করতে এসে অফিসের দেয়া ডেট অনুযায়ী দুইবার তিনবার এসোও বারবার ফেরত যাচ্ছে। তারা বলে এখনো হয় নাই পরে আসেন। আবার কাউকে কাউকে দেখলাম সার্ভারের দোহাই দিয়ে বলছে আবার পরে আসতে। আমার জরুরী বিধায় তাদের সাথে কথা বলে অফিসের বাইরে একজন লোক গাছের নীছে দাঁড়ানো থাকে, তাকে ৫০০ টাকা দিয়ে বললাম ভাই এখন তো সাড়ে দশটা বাজে আমাকে নবায়ন করে করে দেন। সে বলল বিকাল তিনটায় আসেন হয়ে যাবে। ঘুসের টাকা দেয়ার কারণে একদিনেই নবায়ন করে দেয় অথচ যারা ঘুস দেয় নাই তাদেরকে ১০ দিন ১৫ দিন পরে ডেট দিয়ে ঘুরাচ্ছে সার্ভার নষ্ট বা বিভিন্ন অজুহাত দেখায়। ২/৩ বার না আসতে হয়।

ঘুষ দিয়েছি
ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের খিলগাঁও তিলপা পাড়া অফিস ৳৫০০
২ সেপ্টেম্বর ২০২৬ DKXLB7X3
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

সেচ লাইসেন্সের আবেদন

বিএডিসি সেচ প্রকল্পের আওতায় লাইসেন্স করতে গেলে আমাকে ময়মনসিংহ ফুলবাড়িয়া সংশ্লিষ্ট কর্মকর্তারা দীর্ঘ আবেদন আটকে রাখে,,পরবর্তীতে খুঁজো নিতে গেলে উপর মহলের চা পানের খরচ বাবদ আমার থেকে ১৫শ টাকা নেয়।

ঘুষ দিয়েছি
ফুলবাড়িয়া, ময়মনসিংহ ৳১.৫ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ MYCFYX3N
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট নবায়ন

ফাইল টা জমা নেয় না,কিছু বলাও যায় না এত খারাপ ব্যবহার তাদের,অফিস এর বাইরে যেই কয় টা দোকান আছে সব গুলা দালাল গো দোকান,দালালদের দোকানের মাধ্যমেই টাকা টা অফিস এর লোক পায়। আমার ১৫০০ টাকা দেওয়ার পর কাজ হইয়া গেসে।

ঘুষ দিয়েছি
জামালপুর ৳১.৫ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ MY3SECAR
মন্তব্য
সরকারি হাসপাতাল

Medical Certificate for Fitness

ঘটনা ৩০ এপ্রিল ২০২৩। পাসপোর্ট অফিস জানায়, আমার পাসপোর্ট রিনিউ করতে আবার ফিঙ্গারপ্রিন্ট নেবে এবং ১০ টাই দিতে সক্ষম না হলে একটি মেডিকেল সার্টিফিকেট জমা দিতে হবে বাকি কাগজের সাথে। পরে আমি যাই National Institute of Traumatology and Orthopaedic Rehabilitation এ, যেখানে শুরুতে আমাকে একজন গার্ড ২ ঘণ্টা ঘুরান এই বলে যে এখানে এরকম কোনো সার্টিফিকেট দেওয়া হয়না । যখন উনি বুঝেন যে আমার অনেক দরকার তখন সাইড এ নিয়ে বলেন ৫k দিলে উনি ব্যাবস্থা করে দিবেন। আর উপায় না পেয়ে ওইদিন তাই করতে হয়েছিল, তবে মনে একটা খটকা থেকেই গেল, সামান্য congenital condition এর জন্য ঘুষ দিয়ে একটি সার্টিফিকেট তোলা লাগলো! এই ছিলো ঘটনা।

ঘুষ দিয়েছি
Sher-E-Bangla Nagar, Dhaka ৳৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKTWQLN8
মন্তব্য
পাসপোর্ট অফিস

পুলিশ ভেরিফিকেসন

খরচাপাতি হিসেবে কিছু দিতে হবে বলেছিল। কিছুক্ষণ দিতে চাইনি। পরে ৫০০ দিলেও মেনে নিচ্ছিলো না। ১০০০ চাচ্ছিল। শেষে আরও ১০০ যোগ করে ৬০০ টাকা দিতে হয়েছিল।

ঘুষ দিয়েছি
নেত্রকোনা ৳৬০০
২ সেপ্টেম্বর ২০২৬ MY6NTVLV
মন্তব্য
পাসপোর্ট অফিস

পুলিশ ভেরিফিকেশন

পুলিশ ভেরিফিকেশনের জন্য এসআই আমাদেরকে পুলিশ অফিসে ডাকলো। আমি, আমার বাবা পুলিশ অফিসে গেলাম। সেই এসআই তিন হাজার টাকা দাবি করল পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করার জন্য। আমার বাবা একজন অবসর আর্মি পারসন। তার পরিচয় দেওয়ার পরও অনেক তালবাহানা করল শেষ পর্যন্ত তারা ২৬০০ টাকাতে থামল, এবং তারা বলল এই টাকাটা আমার উপরের বস সহ অনেকেই খাবে। যাই হোক এই পাসপোর্টটা আমার অনেক জরুরী ছিল। তাই টাকাটা পরিশোধ করেছিলাম। এই ঘটনাটা আজ থেকে ১০/১১ বছর আগের।

ঘুষ দিয়েছি
চাটমোহর ৳২.৬ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RJA4FPX9
মন্তব্য