সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০৮৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১.০ হাজার

দলিল যাচাই

দলিল যাচাই করতে গিয়েছিলাম।আমাকে বলল এখন দেখতে ১০০০ টাকা লাগবে নতুবা অনেক নিয়মের মধ্যে যেতে হবে অনেক সময় লাগবে।

সিলেট, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে SYXCFS6K
মন্তব্য
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ৳৫০০

জন্ম নিবন্ধন সংশোধন

জন্ম নিবন্ধন সংশোধন করতে গেছিলাম। ফোন নম্বর আর কাগজ নেওয়ার পর ৫০০ টাকা দাবি করে ওখানকার কর্মী। দালাল আর কর্মীদের ঘুষ নেওয়ার দৌরাত্ম্য বেড়েছে অনেক। পরে ফিরে এসে ভালোভাবে ওয়েবসাইটে খোঁজ নিয়ে কাজ করেছি।

রংপুর, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে RNBXJ7UV
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

বিদ্যুৎ মিটার এর জন্য ঘুষ দেওয়া লাগবে

মিটার এর আবেদন করলেও কাজ হয় না,পাশের একজন টাকা দিছে ১ মাসের মধ্য মিটার দিয়ে দিছে,

আলমডাঙ্গা, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে KHWCVXRL
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১০.০ হাজার

মিউটেশন

খুলনার দিখলিয়া উপজেলার ভুৃমি অফিসে সব থেকে বেশি দূর্নীতি চলে সামান্য মিউটেশনের জন্য দশ থেকে বারো হাজার টাকা দিবি করে এবং নেয় ও, দিঘলিয়ার নিজ এলাকার কিছু লোক চাকরি করে ভুমি অফিসে তারা বেশি দুর্নীতি করে ( অফিস সহকারী) একজন আছে তাকে টাকা না দিলে কথা ও বলতে দেয় না

দিঘলিয়া, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে KHUS9KQR
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.৫০ লাখ

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দপ্তরি,

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এ দপ্তরি চাকরির জন্য ৬.৫০০০০ দাবি করা হয়েছিলো

ঝালকাঠি, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে BRYVH85M
মন্তব্য
শুধু দাবি করেছে শিক্ষা অফিস ৳৫.০ হাজার

Restriction card

আমি একজন ডিগ্রি পরিখারতি প্রথম বছরে আমাকে রেজিস্ট্রেশন কার্ড দেয়নি কলেজ কর্তৃপক্ষ তারা রেজিস্ট্রেশন কার্ডটি হারায় ফেলছে আমাকে বলছে পথ দ্বিতীয় বর্ষে দিবে দ্বিতীয় বর্ষ দ্বিতীয় বর্ষ তারা কার্ড দেয়নি এখন আমি ফাইনাল দ্বিতীয় বর্ষ পরীক্ষা দিয়েছি রেজাল্ট এখনো বের হয়নি সামনে মাসে বের হবে তার আগে থেকে আমি রেজিস্ট্রেশন কার্ড কলেজ কর্তৃপক্ষের কাছে যাচ্ছি কিন্তু তারা আমাকে না দিয়ে রেজিস্ট্রেশন কার্ডটা উল্টো টাকা দাবি করতেছে

গ্রাম, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে RNZ5DMJV
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

চাকুরীর আবেদন এর পেপার্স সরকারি অফিসার্স দ্বারা পেপার্স সত্যায়িত করতে গিয়ে অভিজ্ঞতা

সরকারী চাকুরির আবেদন করার জন্য ব্যাংক ড্রাফট সম্পর্ণ করার জন্য এবং আবেদন করার পেপার্স গুলো সত্যায়িত করার জন্য উপজেলা কার্যালয়ে যায় তখন বিকাল ৩ টা দায়িত্ব রত কর্মকর্তা বসে ফোন টিপিতেছে আমি গিয়ে ওনাকে সব খুলে বললাম তখন তিনি একটি ফাইল খুলে মনোযোগ দিয়ে কি দেখিতেছেন এবং আমাকে বললেন এখন ব্যাস্ত আছি পরে এসো আমি বললাম স্যার ৫ টায় তো অফিস বন্ধ হয়ে যাবে তখন কি করবো তখন তিনি বললেন পরের দিন আসবে এই বলে তিনে আমাকে বিদায় করে দিলেন আমার কাজটি করতে ওনার সময় লাগতো সর্বোচ্চ ২ মিনিট রুম থেকে বের হয়ে দরজায় আসলাম তখন ওনার পাশে বসা ব্যাক্তিও আসলে এবং আমাকে বললেন ৫০০ টাকা দাও আমি ওনাকে রিকোয়েস্ট করে দেখি ৫০০ টাকা দিলে হয়তো কাজটি করে দিবেন তখন আমি একরকম বাধ্য হয়ে ৫০০ টিকা দিলাম এবং তিনি হাসি মুখে পেপার্সে সই করলেন

উপজেলা কমপ্লেক্স বেলাব,নরসিংদী, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKUPNBLB
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৩০

নির্বাচন অফিস

আইডির কপি তুলতে গিয়ে হুদাই টাকা নিস। ২০-৩০ টাকা নিলেই যা হয়ে যায়।

কলমাকান্দা উপজেলা, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে MYGJAA5W
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

ইউনিয়ন পরিষদের সেবা

১টা জন্মনিবন্ধন আপডেট করতে টাকা দিতে বাধ্য করেছিলো এক মহিলা মেম্বার

পালং, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKEMDEAG
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১৫.০ হাজার

আব্বু মারা যাওয়ার পরে পেশন এর জন্য

আমি প্রথমে দিতে চাইনি যার জন্য আমাকে ৩ মাস ঘুরতে হয়েছে এর পরে সে মুখ ফুটে বলে ফেলল টাকার কথা। আমি আর ২ বার চিন্তা করি কারণ ৩ মাস আমকে অপেক্ষা করতে হয়েছিল তাই।

বরগুনা, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে BR2L2UMF
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

ডক্টর ইউনুছের আমলে সরকার পাসপোর্ট করার জন্য পুলিশ ক্লিয়ারেন্স একটা তথ্য রেখেছিল যার মাধ্যমে যারা পাসপোর্ট এর আবেদন করেছে তাদের পাসপোর্ট আবেদন কপি প্রত্যেক থানা পর্যায়ে পুলিশের কাছে পাঠানো হতো পুলিশ সে তথ্য যাচাই করত অতঃপর আমাকে তথ্য যাচাইয়ের জন্য ডাকা হল এবং বলা হলো পাসপোর্টে আমি পেশার জায়গায় প্রাইভেট সার্ভিস দিয়েছিলাম এটা নাকি একটা সমস্যা আমাকে বলা হয় এটা ঠিক করতে হবে নইলে আমার আবেদন বাতিল করা হবে আর আবেদন বাতিল না করতে চাইলে ১০০০ টাকা দিতে হবে এবং আমি আমার পাসপোর্ট এর জন্য ১০০০ টাকা দিয়ে দেই

ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTKASAHK
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫.০ হাজার

হিসাবরক্ষণ অফিস সাদুল্লাপুর, গাইবান্ধা

আমার আম্মা মারা গিয়েছেন ২০০৬ সালে। একটা গার্লস হাই স্কুলের শিক্ষক ছিলেন। আজ পর্যন্ত উনার কল্যাণ তহবিলের টাকা তুলতে পারিনি। কিছুদিন দৌড়ঝাঁপ করে আর পারিনি।

সাদুল্লাপুর, গাইবান্ধা, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে RN52LEJG
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

আমার নিজ জেলা শহর ঝালকাঠি জেলা থানায় আমি ২০০০ টাকা পরিশোধ করছি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য

ঝালকাঠি, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে BRVRQSLU
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.০ হাজার

পুলিশ ভেরিফিকেশন

ঘটনা টি ২০১৯ সালের। পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য পুলিশ আমাকে কল দিয়ে দিন তারিখ দিয়ে অমুক জায়গায় দেখা করতে বলে। আমি সময়মতো উপস্থিত থাকি। ওনি হঠাৎ বাইকে আসে আর পরিচয় পেয়েই ২০০০ টাকা চায়। অনেক অনুনয় বিনয় ও অনুরোধ করে ১০০০ টাকা দিই। আসলে কিছুই করার ছিলো না।

Gazipur, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKY9WR5V
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

তিন বছর আগে পাসপোর্স করতে গিয়ে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য টাকা দিছি, তা না হলে ছাড়ে না।

ত্রিশাল, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে MYDVZ74U
মন্তব্য