সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৬৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০৬৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

জিডি করে হারানো ফোন ফিরে পাওয়া প্রসঙ্গে।

আমার একটা মোবাইল ফোন হারানো যায় তাতে অনেক মূল্যবান জিনিস কাগজপত্র অনেকের নাম্বার এবং ছবি রয়েছে,,সর্বপ্রথম থানার সামনে কম্পিউটারের দোকান থেকে একটি আবেদন লেখা হয়,আবেদনটি জমা করে একটি সাধারণ ডায়েরি জিডি করা হয়,,বললো ফোন পাওয়া গেলে আপনাকে জানানো হবে,,মাঝে মাঝে একটু খোঁজখবর রাখতাম, কয়েক মাস চলে যাওয়ার পরে,, দেখি কোন কিছুই হচ্ছে না,, এক পুলিশ ভাইয়ের সাথে আলোচনা করলাম,, বলল আপনার আবেদনটি ওভাবেই পড়ে থাকবে কোন কাজ হবে না,, আপনি যদি ৬ হাজার টাকা খরচ করতে পারেন তাহলে আপনার আবেদনটি দেখতে পারি,,,,

শুধু দাবি করেছে
আমতলী ৳৬.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ BRVAM2W9
মন্তব্য
ভূমি অফিস

জমি খারিজ

আমি জমি খারিজ করতে ভূমি অফিসে যাই।তারপর কম্পিউটার অপারেটরের মাধ্যমে আমার কাছে ২০,০০০/- টাকা দাবি করে।আমি টাকা দিতে রাজি না হওয়ায় আমার খারিজ আটকিয়ে রাখেন ভূমি সহকারী কর্মকর্তা।

ঘুষ দিইনি
৯নং কাশিমপুর ভূমি অফিস, মুক্তাগাছা ৳২০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ MYY2UFEC
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

হিসাবরক্ষণ অফিস সাদুল্লাপুর, গাইবান্ধা

আমার আম্মা মারা গিয়েছেন ২০০৬ সালে। একটা গার্লস হাই স্কুলের শিক্ষক ছিলেন। আজ পর্যন্ত উনার কল্যাণ তহবিলের টাকা তুলতে পারিনি। কিছুদিন দৌড়ঝাঁপ করে আর পারিনি।

ঘুষ দিইনি
সাদুল্লাপুর, গাইবান্ধা ৳২৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RN52LEJG
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দপ্তরি,

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এ দপ্তরি চাকরির জন্য ৬.৫০০০০ দাবি করা হয়েছিলো

ঘুষ দিইনি
ঝালকাঠি ৳৬.৫০ লাখ
২ সেপ্টেম্বর ২০২৬ BRYVH85M
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

আব্বু মারা যাওয়ার পরে পেশন এর জন্য

আমি প্রথমে দিতে চাইনি যার জন্য আমাকে ৩ মাস ঘুরতে হয়েছে এর পরে সে মুখ ফুটে বলে ফেলল টাকার কথা। আমি আর ২ বার চিন্তা করি কারণ ৩ মাস আমকে অপেক্ষা করতে হয়েছিল তাই।

ঘুষ দিয়েছি
বরগুনা ৳১৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ BR2L2UMF
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ক্লিয়ারেন্স

আমার নিজ জেলা শহর ঝালকাঠি জেলা থানায় আমি ২০০০ টাকা পরিশোধ করছি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য

ঘুষ দিয়েছি
ঝালকাঠি ৳২.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ BRVRQSLU
মন্তব্য
পাসপোর্ট অফিস

পুলিশ ভেরিফিকেশন

ঘটনা টি ২০১৯ সালের। পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য পুলিশ আমাকে কল দিয়ে দিন তারিখ দিয়ে অমুক জায়গায় দেখা করতে বলে। আমি সময়মতো উপস্থিত থাকি। ওনি হঠাৎ বাইকে আসে আর পরিচয় পেয়েই ২০০০ টাকা চায়। অনেক অনুনয় বিনয় ও অনুরোধ করে ১০০০ টাকা দিই। আসলে কিছুই করার ছিলো না।

ঘুষ দিয়েছি
Gazipur ৳১.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKY9WR5V
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

আদালতের রায়

আদালত থেকে ১৩৮ ধারার চেকের মামলার রায় হয় কিন্তু টাকা তুলতে গেলে ৪০০০ টাকা।দাবি করে।

শুধু দাবি করেছে
চুয়াডাঙ্গা ৳৪.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ KH5FRYQQ
মন্তব্য