সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০৮৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০ হাজার

আদালতের রায়

আদালত থেকে ১৩৮ ধারার চেকের মামলার রায় হয় কিন্তু টাকা তুলতে গেলে ৪০০০ টাকা।দাবি করে।

চুয়াডাঙ্গা, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে KH5FRYQQ
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳৪.০ হাজার

গাড়ির ডকুমেন্ট আপডেট করা প্রসঙ্গে

গাড়ির পারমিট আপডেট করতে ২০০০,ফিটনেস আপডেট করতে ২০০০ ঘুষ দাবি।

চট্টগ্রাম বালুছড়া, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTKSB9MX
মন্তব্য
ঘুষ দিইনি সাব-রেজিস্ট্রি অফিস ৳১৮.০ হাজার

নামজারি

আমি জমি কিনছি তবে আমার নামে নাম জারি করার ক্ষেত্রে ১৮০০০ টাকা খুঁজতেছে অথচ সরকারি ফি 1500 টাকা

চকরিয়া, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTU4K7GB
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

জন্ম নিবন্ধন

অনলাইনে নিবন্ধন করতে গেলে সার্ভার ডাউন দেখায়। পৌরসভার লোকদের দিলে পরের দিন বিকালে জন্ম নিবন্ধন দিয়ে দেয়।

পাবনা পৌরসভা, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJJ4N855
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

নতুন পাসপোর্ট

পাসপোর্ট করতে গেছি, অফিসের লোক জন টাকা ছাড়া করে দিবেনা তাই বাধ্য হয়ে দেওয়া লাগছে

ভোলা, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে BRAA4E9L
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

পুলিশ ক্লিয়ারেন্সের জন্য গেছিলাম, জীবনের প্রথম থানায় যাই যাওয়ার পরে দুজন পুলিশ চা-নাস্তার জন্য দাবি করেন ১হাজার টাকা। পরে ৩০০টাকা দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স পাইসিলাম।

সিলেট, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে RN6UJ7BA
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২.০ হাজার

এমপিও শিক্ষকের এমপিও ফাইল স্বাক্ষর করতে

ফাইলে জেলা শিক্ষা অফিসারের সিল স্বাক্ষর নিতে গেছিলাম। অফিস সহায়ক/ কর্মচারী টাকা চেয়েছিল।

রংপুর।, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে RNQCH4GH
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳১.০০ কোটি

ভূমি রেকর্ড

মদনপুর, সরাইল এলাকায় ভূমি রেকর্ড হচ্ছে প্রত্যাক জমির মালিক থেকে ১০০০০ টাকা করে চায় ওরা যে টাকা দিবে না তার পাইল আটকিয়ে রাখে

নারায়ণগঞ্জ, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKQQQJVH
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

আমি পুলিশ ক্লিয়ারেন্স আনতে চাইলে তারা আমার কাছে দুই হাজার টাকা দাবি করেন বলেন । এটা তাদের অফিস খরচ অর্থাৎ এই অফিসের না বিভিন্ন জায়গায় টাকাটা দিতে হয় ।

সিলেট, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে SYVZHKXK
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

দলিল রেজিস্ট

আমার হোমন্দি অনেক কষ্ট করে তিন কাটা জমি কিনেছে পিরোজপুর জেলার ভিতরে তো রেজিস্ট্রি করতে গেলে দলিল লেখক 60 হাজার টাকা নিয়েছেন যখন প্রশ্ন করি এত টাকা কেন তখন তিনি বলেন এর থেকে ১০ হাজার টাকা ম্যাজিস্ট্রেটকে দিতে হবে।

পিরোজপুর জিয়া নগর, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে BRH3DQ9T
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

মনির কন্সট্রাকশন

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, ই/ম শাখার এসিস্ট্যান্ড ইঞ্জিনিয়ার... সে টাকা ছাড়া কোন ধরনের বিলের এমবি তে সিগ্নেচার করে না, এবং আউটসোর্সিং নিয়ুগে জন প্রতি ২০/৫০ হাজার করে টাকা নিয়েছে, এয়ারপোর্টের যত ইলেক্ট্রনিক কাজ আছে সবগুলো সে টাকা খেয়ে নিম্ন মানের কাজ করাচ্ছে, আর এসবের সাক্কী আছে অনেকে, আজ প্রায় ৯ বছর সে এই এয়ারপোর্টে আছে অথচ অনেকে ২/৩ বছর পর পর বদলী হয়ে যায়, কিন্তু তার কোন বদলি হয় না। আমি আমার কম্পানির পক্ষে একটা কাজের বিলে সিগনেচার করানোর জন্য গেলে বলে টাকা ছাড়া কোন বিলে সিগনেচার হবে না, দুই লক্ষ টাকা দাবি করে এবং কম্পানি সেই টাকা পরিশোধ করতে বাধ্য হয় শেষ পর্যন্ত, এসব দেখার কেউ নাই যার যেমন করে চলতে আছে কারও কোন মাথা ব্যাথা নাই, আর স্টাফদের সাথে এতো বাজে ব্যাবহার সেই ইঞ্জিনিয়ার এর

সিলেট, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে SY73MZGD
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

মিউটেশন

ক্রয়সূত্রে নিজ নামে ৪৮ শতাংশ জমি রেজিস্ট্রি দলিল আছে। তাই জমিটা নিজ নামে খারিজ করতে ইউনিয়ন ভূমি অফিসে যাই। তখন ভূমি কর্মকর্তা ও স্টাফ বাহিরের অন্য একজনের সাথে কথা বলতে বলে। সেই লোকের কাছে গেলে সে ১২০০০ টাকা দাবি করে। কাজটি করা আমার জরুরি ছিল, তাই তাকে ১০০০০ টাকা দিয়ে কাজটি করাই।

শেরপুর (পাচঁরুখী বাজার),নান্দাইল, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে MYF3CGFM
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

Police verification for job

২০২৩ সালের ঘটনা, হেড অফিস থেকে পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য SB অফিসারকে দায়িত্ব দিলে এলাকার মেম্বারের মাধ্যমে চাচাতো ভাইকে জানায় যে পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য SB থেকে কল আসছিল। ছোট ভাইকে দিয়ে নাজিরপুরের SB অফিসে পাঠাই কিন্তু তার আগেই ২০০০/- দাবি করে বসে কোনো কারন ছাড়াই। কিছুই বলে নাই শুধু বলছে ২০০০/- লাগবে। এলাকায় না থাকার কারনে দিতে বাধ্য হয়েছিলাম।

Nazirpur, Pirojpur, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে BRBFEN4P
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৮.৭ হাজার

লাইসেন্সিং

সরকারি টাকায় ২১৫০ টাকা খরচ হলেও ঘুষ ছাড়া এদের দিয়ে কিছুই করানো যায় না। লাইসেন্সের সব কিছু ঠিক থাকার পরও হয়রানি মূলক ভুল দেখিয়ে অতিরিক্ত টাকা আদায় করেছে কেরানী। সিরাজগঞ্জ সদর পৌরসভার প্রশাসন নিরব। ভয়ংকর ঘুষ বানিজ্যে রমরমা সিরাজগঞ্জ পৌরসভার লাইসেন্সিং বিভাগ। বাধ্য হয়েই ঘুষ দিয়ে কাজ করিয়ে নিতে হয়েছে।

সিরাজগঞ্জ, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJ7YZF3X
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৫০০

টিএ /ডিএ বিল

আমাদের প্রতিষ্ঠানের সকলের টিএ/ডিএ বিল করতে ৫% এজি অফিস প্রদান করতে হয়।সরকারের পে স্কেল দেওয়ার সাথে সাথে এদের বিরুদ্ধে ০% ট্রলারেন্স ঘুষ নীতি অনুসরণ করা।

বোচাগঞ্জ, দিনাজপুর, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে RN2N5SKF
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳২.০ হাজার

নতুন মটর বাইক রেজিস্ট্রেশন।

যখন বিআরটিএ কর্মকর্তা টেবিলে আমি কাগজ রাখি তখন সে টাকা দাবি করেছে।

লক্ষ্মীপুর বিআরটি এ, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CT9HZPMD
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১৪.০ হাজার

ট্রেড লাইসেন্স

আমি নতুন ড্রাইভিং লাইসেন্স বানাতে চাইছিলাম, কিন্তু পরীক্ষা দিলে ওরা মারা না কইরা দেয়, আমার অনেক ভুল ধরে, যখন ওদের সাথে কন্টাকে যাই তখন ওরা বলে পরীক্ষায় শুধু অ্যাটেন্ড হতে হবে আর কোন কাজ নাই ড্রাইভিং লাইসেন্স করে দেওয়ার দায়িত্ব আমাদের।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTAM35QF
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

Replacement of lost NID

I went to the Election Commission office to collect a replacement for my lost NID card. One of the office staff members charged me TK 1,000, even though the official fee for NID replacement is only TK 230. I would like to know why I was charged this additional amount and whether this payment was officially authorized.

Gaibandha, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে RNRJQVW6
মন্তব্য