সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৭,৭৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৭,৭৪৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
সরকারি হাসপাতাল

খগঙছছথ

আমি একটা ডাঃ দেখাতে গিয়েছিলাম সরকারি হাসপাতালে,,আমকে অনেক সময় দারা করিয়ে রাখছে,, 100 টাকা দিলে আগে সিরিয়াল দিবো,, নাইলে সিরিয়াল পাইতে দুপুর হয়ে যাবে,, আমার বউ অন্তঃসত্ত্বা তাই আমি 100 টাকা ঘুষ দিয়ে আগে ঢুকেছি,, তারপর ডাঃ আমাকে না দেখে বলে,, আপনি এখানে ভালো চিকিৎসা হবে না আপনি আমার চেম্বারে আসেন তাইলে আমি আপনারে ভালো চিকিৎসা দিবো,,

ঘুষ দিয়েছি
সোনারগাঁও ৳৪.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

আদালতের বিভিন্ন সেবা পেতে

ধরুন আদালতে কেস ফাইল করতে যাবেন। কোন মামলার ডেট জানতে জানতে যাবেন। রেস্টুরেন্ট সংক্রান্ত কোনো তথ্য জানতে যাবেন। এরকম বিবিধ যেকোন আদালত সংক্রান্ত কোন কাজ করতে হলেই প্রতি কথায় টাকা দিতে হবে। *****এরকম একটি প্রচন্ড দুর্নীতিবাজ সেক্টরের নাম আপনাদের লিস্টে উল্লেখ করা নেই এটা অত্যন্ত দুঃখের বিষয়।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳১০.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
কর অফিস

টিন বন্ধ করার আবেদন

আমার বাবা মারা যাওয়ার পর আমি আমার বাবার টিন সার্টিফিকেট বন্ধ করতে যাই‼️ তখন ওরা আমাকে এটা-ওটা দেখিয়ে ২০০০০ টাকা জরিমানা করে। সেটা আমি পরিশোধ করার পর, বললাম এখন আমার বাবার টিন বন্ধ করে দিন। তখন ওরা বললো ফাইল বন্ধ করার জন্য ২৫০০০ টাকা লাগবে। আমার বাবা মারা গেছে ৫ বছর। এখনো আমি এই ফাইল নিয়ে ঘুরতেছি‼️

শুধু দাবি করেছে
চৌমুহনী, বেগমগঞ্জ ৳২৫.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

সরকারি বিল

দেশের সবচেয়ে বড় চাঁদাবাজ একাউন্টস অফিসাররা। সরকারি বিলও পার্সেন্টেজ ছাড়া বিল ছাড়ে না। ৫-১৫% পর্যন্ত তাদের দিতে হয়।

ঘুষ দিয়েছি
পুরো বাংলাদেশ ৳১.০০ লাখ
৩ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

খাজনা

জমির কর দিতে গিয়ে আমাকে বলা হয় প্রায় ৩০ হাজার টাকা বকেয়া আছে। আমি বিষয়টি নিয়ে কথা বললে পরে ৬ হাজার টাকা দিলে হবে বলা হয়। শেষ পর্যন্ত অনলাইনে ৩ হাজার টাকার রশিদ পাই। তাহলে প্রথমে এত বেশি টাকা কেন চাওয়া হলো, সেটাই বুঝতে পারছি না।

ঘুষ দিয়েছি
সিলেট ৳৬.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
কাস্টমস অফিস

পণ্য সংক্রান্ত

সিলোট কাস্টমস অফিসে আমি সরকারি নিয়ম মেনে টাকা দিয়ে আমার পণ্য আনতে চেয়েছিলাম। কিন্তু অফিসে গিয়ে বুঝলাম, বাড়তি টাকা ছাড়া আমার পণ্য আনা সম্ভব নয়, এডি সাহেবের রুমে গেলে সরাসরি ৪০ হাজার টাকা দাবি করেন, পরে অনেক কষ্টে বুঝিয়ে ২০ হাজার টাকা দেওয়া লাগছিল। প্রথমদিকে টাকা দিতে রাজি না হওয়ায় আমাকে একাধিকবার অফিসে যেতে হয়েছে। আমি সরকারি নিয়ম মেনে কাজ করতে চেয়েছিলাম। কিন্তু অফিসে গিয়ে বুঝলাম, শুধু নিয়ম জানলেই হবে না, বাড়তি টাকাও দিতে হবে। টাকা দিতে রাজি না হওয়ায় আমাকে একাধিকবার অফিসে যেতে হয়েছে। প্রতিবারই নতুন কোনো কথা বলা হয়েছে। এডিকে ঘুষ না দিলে সঠিকভাবে কোনো কাজই হয়না।

ঘুষ দিয়েছি
সিলেট ৳২০.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ফায়ার লাইসেন্স, ড্রাগ লাইসেন্স, কলকারখানা ও শ্রমিক লাইসেন্স

দেখা হলে যেমন সালাম দেওয়া রীতি ঠিক তেমনি লাইসেন্স নবায়ন করতে গেলে সরকারি খাতে ৩ হাজার টাকা জমা দিলে তাদেরকে দিতে হয় ৫ হাজার টাকা করে স্বাভাবিক রীতিতে।

ঘুষ দিয়েছি
কুষ্টিয়া ৳৫.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

জমির দাখিলা

জমির দাখিলা কাটা বাবদ ১০০০০ টাকা প্রদান করা হয়েছিল। এই টাকা ছারা ওনারা দাখিলা দিবে না, বিভিন্ন সমসয়ার কথা বলে,টাকা দাবি করেছিল।

ঘুষ দিয়েছি
চর বিশ্বাস, গলাচিপা, পটুয়াখালী ৳১০.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

মায়ের পেনশন/ গ্রাচুইটির টাকার চেক পাশ করার জন্য ঘুষ দিতে হলো

আমার মা প্রকল্প/প্রজেক্ট এর মাধ্যমে চাকরি তে জয়েন করেন ২০০৮ এ পরবর্তীতে আমার মায়ের সাথে সারা বাংলাদেশে ১০৮০ জন স্টাফ ছিলো, সবাই ১৪টা গ্রুপে ভাগ হয়ে মামলা করে সেই মামলার রায় হয়ে ২০১৯ ডিসেম্বরে সবার চাকুরী সরকারি হয়,, আমার মা 20 সালের শেষের দিকে ব্রেইন স্টোক করে পেরালাইসিস হয় 24সালে চাকুরী হতে সরকার অক্ষমতার পিআরএল মঞ্জুর করেছে,, 25সালের নভেম্বর এ পিআরএল শেষ হয়ে পেনশনের জন্য ডিও অফিস এ মামলার একটা পেপার কম থাকার বিভিন্ন হয়্রানি করে শেষে 25 এর নভেম্বর এর কাজ 26 সালের সেপ্টেম্বর এর 2তারিখ 49হাজার টাকার বিনিময়ে অডিটর সুপার ডিও পেনশন মঞ্জুর করেন।

ঘুষ দিয়েছি
দিনাজপুর সদর দিনাজপুর ৳৪৯.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

স্থাপত্য, প্রকৌশল, পরিকল্পনা ও সংশ্লিষ্ট পেশা এবং শিক্ষা নিয়ন্ত্রণ

সরকারি দফতরে ভবন নির্মাণের নকশা অনুমোদনের জন্য সংশ্লিষ্ট পেশাজীবীদের বেসরকারি প্রতিষ্ঠানের সদস্যপদ প্রয়োজন, অথচ বাংলাদেশে সকল গুরুত্বপূর্ণ পেশা নিয়ন্ত্রণের জন্য সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত পরিষদ রয়েছে, যেমন চিকিৎসকদের জন্য BMDC, আইনজীবীদের জন্য BAR Council ইত্যাদি। কিন্তু স্থপতি, প্রকৌশলী ও পরিকল্পনাবিদ হতে হলে বেসরকারি পেশাজীবী প্রতিষ্ঠানের অনুমোদন প্রয়োজন হচ্ছে। এতে করে অনেকেই এই সদস্যপদ নিতে ব্যর্থ হচ্ছে অনুমোদন সংক্রান্ত জটিলতায় এবং এখানেই জন্ম নিচ্ছে স্বাক্ষর বাণিজ্য ও ভবন নির্মাণ সংশ্লিষ্ট দুর্নীতির। এই সমস্যা সমাধানে সরকারের কাছে বার বার সহযোগিতা চেয়েও কোনো সমাধান মেলেনি। সাংবিধানিক অধিকার লঙ্ঘন করে রাষ্ট্র অনুমোদিত ডিগ্রি এখন বেকারত্ব সৃষ্টি করছে, কিন্তু রাষ্ট্র কোনো সমাধান দিচ্ছে না।

ঘুষ দিইনি
Dhaka ৳১
৩ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

সার ডিলার

সার ডিলার থেকে সার ক্রয় করলে অতিরিক্ত প্রতি বস্তা ৫০০ টাকা দিলে সার বিক্রি করেন,, সরকারি দামে সার চায়লে বলে সার নেই, যা আছে সাব ডিলারের কাছে বিক্রি করা

ঘুষ দিয়েছি
ফরিদপুর, লক্ষিদাসের হাট ৳৫০০
৩ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বিদ্যুতের শর্ট সার্কিট

বিদ্যুতের বিদ্যুতের ফলে স্পার্ক হচ্ছিল বিদ্যুৎ হেল্পলানে কল দেওয়ার পরে হাতিয়া বিদ্যুৎ অফিসে ওদের লাইন মেনে বলল আপনারা কয়ট মিটার আমরা বললাম পাঁচজন বলে যে ৮০০ টাকা দিতে হবে তাহলে ঠিক করে দিবা

ঘুষ দিয়েছি
গ্রামে ৳৮০০
৩ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট

আমার গ্রামের বাড়ি বরিশাল এর ঝালকাঠি। বর্তমানে চাকরীর সুবাদে ঢাকায় বসবাস করি। তার প্রমান স্বরুপ আমার অফিস আইডি ও বর্তমান বাসার বিদ্যুৎ বিলের কপি দেখানোর পর ও আমাকে রিজেক্ট করে ঝালকাঠি থেকে পাসপোর্ট করার জন্য বলা হয়।নিরুপায় হয়ে ফিরে আসার জন্য বের হলাম।কিন্তু বিপত্তি তখন ই বাধ। ফটোকপির দোকান থেকে ডাক দিয়ে জানতে চায়।কি সমস্যা? সব শুনে তারা জানায়। ঢাকা থেকে ই পাসপোর্ট করে দেয়া যাবে বাট তাদের খরচ দিতে হবে ৩০০০ টাকা নিরুপায় হয়ে ২০০০ টাকায় রাজি হয়ে যাই আর সেই কাগজ পত্র দিয়ে ই আমার পাসপোর্ট হয়ে যায়।এভাবে হাজারে মানুষকে নানাণ সমস্যার কথা বলে বিপদে ফেলে ঘুষ এর মাধ্যমে কাজ হয়।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳২.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

উদ্ধার / খুজে বের করা

আমার প্রতিবেশীর এক মেয়ে অপ্রাপ্ত বয়স্ক। সে একটি ছেলের সাথে পালিয়ে গেছে। পুলিশ তাকে উদ্ধার/খুজে ফিরিয়ে দিবে সে জন্য ১০০০০০ টাকা ঘুষ চেয়েছে। এখন প্রতিবেশী মেয়েকে পাওয়ায় জন্য বাধ্য হয়ে টাকা দিতে রাজি হয়েছে। এই হচ্ছে আমার দেশের পুলিশের সেবা।

শুধু দাবি করেছে
রুপগঞ্জ ৳১.০০ লাখ
৩ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
সিটি কর্পোরেশন

জন্ম নিবন্ধন সংশোধন

জন্ম নিবন্ধনে নাম সংশোধন করতে হবে পাসপোর্ট এর নাম অনুযায়ী সংশোধন করতে হবে তাই আমি গিয়েছিলাম সিটি কর্পোরেশন অফিসে তারা কম্পিউটার দোকান থেকে আবেদন করতে বলে আবেদিন কপি ওনাদের কাছে নিয়ে যাওয়ার পরে বলে ডিসি অফিস থেকে কাগজ পাস করে আনতে হবে অথবা ওনাদের কাছে টাকা দিলেও তারা করে দেবে দুপুর ১২ টায় টাকা দিয়ে আসার পরে বিকেল পাঁচটায় কাজ হয়ে গেছে এত অল্প সময়ে ডিসি অফিসে গেল কিভাবে এফিডেভিট করলো কিভাবে সেটা আমার মাথায় আসে না যারা টাকা না দেয় তারা মাসের পর মাস ঘুরেও কাজ করাতে পারে না আমার সামনে দেখলাম একজন এক সপ্তাহ আগে সদরঘাট ডিসি অফিসে কাগজ দিয়ে আসছে আজ জন্ম নিবন্ধন নিতে এসে দেখে তার কাগজে নাকি ভুল আছে আবার ডিসি অফিসে যেতে হবে টাকা না দিলে এরকম ভোগান্তির শিকার হতে হয়

ঘুষ দিয়েছি
শেওড়াপাড়া ঢাকা ৳৫.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য