সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০৮৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.৫ হাজার

জমি নামজারি রিপোর্ট

আমি জমির নামজারি করার জন্য অনলাইনে আবেদন করে রিপোর্ট করানোর জন্য ভূমি অফিসে যাই তারা আমার আবেদন দেখে বলে অনেক লেখা একটু সময় লাগবে জিজ্ঞেস করলাম কত সময় লাগবে? বললো এক দেড় ঘন্টা। এরপর মাত্র ১০ মিনিটে আমার কাজ করে বলে ১৫০০ টাকা দেন। তখন আমি বললাম ১৫০০ টাকা দিতে হবে? বলে হ্যাঁ। কিছু করার ছিল না ১৫০০ টাকা দিয়ে দিলাম। অথচ সেখানে এক টাকাও সরকারি ফি নেই।

Bhola Sadar, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে BRV4TYNG
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৫০০

GpF fund open approval

আমি জি পিএফ ফান্ড ওপেন করে অনুমোদনের জন্য যাই।তারা বলে কিছু কাজ আছে সেগুলোর জন্য টাকা লাগবে।কয় টাকা জিজ্ঞেস করলে ৫০০ বলে।আমি দিই।

Chittagong, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার দেখা হয়েছে CT8HWNKQ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

টাকা দিলে ভেরিফিকেশন হবে । আর টাকা না দিলে ভেরিফিকেশন হবে না

নওগাঁ, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJTH4PR8
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳১২.০ হাজার

Trade licence

লাইসেন্স করে দিবে সে আমি শুধু টাকা দিবো তার হাতে ১৭ হাজার ৫ হাজার এর জায়গা আর শুধু ছাপ আর রেটিনা দিবো

Rajbari, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK6PNC4K
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

বিধবা ভাতা কার্ড প্রাপ্তি

মায়ের বিধবা ভাতা কার্ডের জন্য ৩০০০ টাকা ঘুষ দিতে হবে! পরে ৩০০০ টাকা ঘুষ দিয়েই কার্ড করতে হলো কারন এর আগে একাধিকবার চেষ্টা করে সব প্রক্রিয়া সম্পন্ন করেও কার্ড করাতে ব্যর্থ হই।

নোয়াখালী, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT8J5TPC
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫০

145 টাকার টিকেট 150 টাকা নিয়েছে, টিকেট দিয়েছে 130 টাকার

আমি ট্রেনে করে gopalganj যাব, টিকিট 145 টাকা নিয়েছে 150 টাকা I টিকেট দিয়েছে 130 টাকার, এদিকে ট্রেন ছেড়ে যায় I

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKSXVMQ4
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪.৫ হাজার

জমি মিউটেশন

নগদ টাকায় ক্রয়কৃত একটা জমি মিউটেশন করার জন্য ইউনিয়ন ভূমি অফিসে, উপজেলা ভুমি অফিসে দফায় দফায় ঘুষ দিতে হয়। আমার ইউনিয়ন ভূমি অফিসে ২,০০০ টাকা এবং উপজেলা ভূমি অফিসে ২,৫০০ টাকা ঘুষ দিতে হয়েছে শুধু একটা বাটন ক্লিক করে অ্যাপ্রুভ করে দিবে সেই জন্য।

কোটালীপাড়া, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKTXM9VU
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳৩.০ হাজার

টিন সার্টিফিকেটের ভুল সংশোধনের জন্য অনলাইনে এপ্লাই করা হয়েছে কিন্তু তারা তা সংশোধন করে না।

টিন সার্টিফিকেট এর ভুল সংশোধনী এর প্রক্রিয়া অনলাইনে বিনামূল্যে হলেও আবেদন করার পর তারা তা সংশোধন করে না। অফিসে তা জানালে কর্মকর্তারা দাবি করেন তিন হাজার টাকা।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKTB8VBD
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫০ লাখ

আউটসোর্সিং চাকরি

আউটসোর্সিং চাকরি জন্য সবার কাছ থেকে ২৫০০০০-৩০০০০০ টাকা করে ঘুস নেওয়া হয় সবার কাছ থেকে,| ,চাকরি হয়ছে প্রাই ২৫০থেকে ৩০০ লোক এর,,ঘুস দেওয়ার মাধ্যমে

হসপিটাল, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKW6UXS5
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট আবেদন

কাগজপএ সব ঠিক ছিলো কিন্তু স্যার বল্লো চেয়ারম্যান এর পরিচয়পএ অনলাইন করা নাই পরে কি করবো আমার বাসা অনেক দুরে আসা জাওয়া একটু ঝামেলা পরে বাহিরে অনেক লোক দারায় আছে কাগজ হাতে দেখলেই জিগায় কোনো সমস্যা থাকলে ১৫০০ টাকা দেন সমাধান করে দিবো প্রথমে করতে চাইনি পরে কি করবো বাসা ও অনেক দুরে জে জন্য টাকা দিয়ে করাইছি বি: দ্র: আমার কথা হচ্ছে চেয়ারম্যান এর পরিচয়পএ ছারা পাসপোর্ট জদি না ই হয়। তাহলে টাকা দেওয়ার পরে কাগজ টা ই লাগলো না কেনো

Faridpur, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKGRXYDC
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.০ হাজার

নামজারি

নামজারি করতে ইউনিয়ন ভূমি অফিসে গেলে বিভিন্ন ধরনের ভুল ধরে টাকা দাবি করে...কাজটা জরুরি হওয়ায় ঘুষটা পরিশোধ করতে হয়েছে

নাটোর, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে RJHEMCAV
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৭৫০

KUP Altra

আমি পিজি হাসপাতালে ইউরোলজি ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তার টেস্ট দিয়েছিল সেই টেস্টের জন্য দুইদিন ব্যর্থ হওয়ার পরে 500 টাকার টেস্ট 750 টাকা ঘুস দিয়ে করেছি এবং আমার মত এরকম আরোও অনেকে ও ঘুষ দিয়ে করতে বাধ্য হয়েছে।

Savar, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKS6BSQ9
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০০ লাখ

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে ঠিকাদার সংস্থার লাইসেন্স নবায়ন।

আমার ঠিকাদার সংস্থার লাইসেন্স নবায়নের জন্য প্রায় ২ মাস হলো আবেদন করেছি। সব কাগজপত্র ঠিক থাকার পরও ৩০০০০০ টাকা না দিলে নবায়ন হবে না বলে জানিয়ে দেয়। অনেকদিন ঘোরাঘুরি করেও উপায় না পেয়ে ২০০০০০ টাকা দিয়ে নবায়ন করিয়েছি।

শ্রম ভবন, বিজয়নগর, ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKTU4TEW
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১০.০ হাজার

জমি ক্রয় বিক্রয় প্রক্রিয়া

সাব-রেজিস্ট্রি অফিসে মহরি জিনি দলিল লিখে সেই সরকারি কর সাড়ে ৭ % বলে উনি দাবি করেন কিন্তু আমার কাছ থেকে ৮০ হাজার টাকার জমিতে উনি ১৮ হাজার টাকা দাবি করেন, আমি প্রশ্ন করার পর উনি বললেন কম হবে না এই টাকা এদিক সেদিক হয়,, কিছু করার নেই,,এক পর্যায়ে উনি বলেন আমাদের এখান থেকে কোন বেতন দেওয়া হয় না,, পার্সেন্ট অনুযায়ী তারা টাকা নিয়ে থাকেন,,আমি নিজ চোখে আরো দেখেছি প্রতিটি মানুষের থেকে লাখে আড়াই থেকে তিন পার্সেন্ট বেশি টাকা তারা নিয়ে থাকেন..এই টাকার ভাগ অনেক জন কে তারা দেয় কথায় উঠে এসেছে,,এটা প্রতিনিয়ত ঘটছে. যে কোন কাজে অনেক ঘুস তারা নিয়ে থাকেন,আমার দেখায় নাম জারি করতে ১০ হাজার টাকা পর্যন্ত নেয় যা সরকারি খরচ ১১০০ টাকার মতো,

ময়মনসিংহ গফরগাঁও, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে MY5W7C4Q
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳১২.০ হাজার

জমাখারিজ

আমার বাবা আমাদের কিছু ক্রয়কৃত জমির জমাখারিজ করতে নিকটস্থ ভূমি অফিসে যান, প্রথমে উনাকে কাগজপত্র ঠিক নেই বলে বিভিন্ন কাগজপত্র টাকা দিয়ে তাদের থেকে সংগ্রহ করতে বলেন, তিনি ওই গুলো টাকা দিয়ে সংগ্রহ করেন। পরে একজন বলেন চাচা এখনে অনেক দৌড়াদৌড়ি করতে হবে, আপনি আমাকে দিয়ে দেন, কোথাও যাইতে হবে না, আমি সব ঠিক করে দিবো। টাকা দিবেন ১২০০০,

নোয়াখালী, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CT9D6MHP
মন্তব্য