রং পার্কিং
আমার একটি অটো রিক্সার গ্যারেজ আছে। অটো রিক্সা ট্রাফিক কনস্টেবল গাড়ি থামিয়ে বললেন রং পার্কিং হয়েছে। এজন্য অর্থ দিতে হবে না হয় মামলা দিয়ে দেব তাই আমি ১০০০ টাকা ঘুষ দিতে বাধ্য হয়েছি।
নাগরিকদের জমা দেওয়া ১৯,০৬৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।
আমার একটি অটো রিক্সার গ্যারেজ আছে। অটো রিক্সা ট্রাফিক কনস্টেবল গাড়ি থামিয়ে বললেন রং পার্কিং হয়েছে। এজন্য অর্থ দিতে হবে না হয় মামলা দিয়ে দেব তাই আমি ১০০০ টাকা ঘুষ দিতে বাধ্য হয়েছি।
Amar sob document thik chilo but ora sudu bul dore . Dalal chara ekahne kaj kora jai na .
আমি ইতালির একটি দূতাবাসে সেম পারসোন সারটিফিকেট করতে গেলে ৫০০ইউরো ঘুস চাওয়া হয়
I have deposited 1 lakh taka with the Department of Family Planning headquarter kawran bazar for my wife's transfer.
১২০ শতক নামজারি করতে ১ লক্ষ ৮০ হাহাজার দেওয়া হইছে।
My father was a retired school teacher died in August 2022 and my mother was eligible for pension since then. The office did not make the payment unless I had paid TK20000 on April 2026. The Govt Office is fully corrupted and officers needs to be punished.
নিয়ম বহির্ভূতভাবে বিল্ডিং এরিয়ার কিছুটা বাইরে সাবস্টেশন টি বসানো হয়। এ অবস্থায় সংশ্লিষ্ট কর্মকর্তা ই এল বি সার্টিফিকেট দিতে অসম্মতি জানায়। কিন্তু আমরা যদি ১ লক্ষ ৫০ হাজার টাকা নগদে তাকে পরিশোধ করি তাহলে যেমন আছে ঠিক এমন অবস্থায় ই সার্টিফিকেট প্রদান করবে বলে জানান। কিন্তু আমরা উক্ত অর্থ দিতে অসম্মতি জানাই এবং সঠিক জায়গায় বসানোর ব্যবস্থা গ্রহণ করি।
অনলাইনে কর (খাজনা) পরিষোধের জন্য অ্যাকাউন্ট করতে গেলে ১৫০ টাকা ঘুষ দাবি করে। আমি ১০০ টাকা পরিষোধ করেছি।
6বছর আগের ঘটনা, জীবনে প্রথমবার মিথ্যা হাতকড়া পড়িয়ে টাকা নিলো 1500টাকা বুড়িচং থানা পুলিশ। বুড়িচং উপজেলার সীমান্তবর্তী গ্রাম হরিমঙ্গল রোড হয়ে আমি আর আমার মামাতো ভাই হেটে যাচ্ছিলাম পাচোরা গ্রামে। উদ্দেশ্য ছিলো গ্রাম ঘুরে দেখবো। হঠাৎ করে একটি সিএনজি নিয়ে আমাকে আর আমার মামাতো ভাইকে বললো আমরা নাকি মাদক গ্রহণ করে কার বাড়ি থেকে এসেছি। তাদেরকে মাদকবিক্রেতারা তথ্য দিয়েছেন। আমরা বললাম খাই নি, এসবে আমর জরিত নই। প্রকৃতপক্ষে আমরা কেউই সিগারেট পর্যন্ত গ্রহণ করিনা। সিএনজি হরিমঙ্গল বাজারের কাছাকাছি আসার পর আরেকটা পুলিশের কাভারভেন সীমান্তবর্তী েএলাকায় টহল দিতে দেখা যায়। তখন সিএনজি থামিয়ে আমাদের হাতকরা পড়ানো ২জন পুলিশ নেমে যান মানে একটা অজুহাত আরকি। শেষে সিএনজি ড্রাইভার বলে ভাই থানায় নিলে বেশি নিবে। 1500 দেন।
ব্যাংকে ভ্যাট দেওয়ার পরে রিটার্নের হার্ডকপি ভ্যাট অফিসে জমা দিতে হয়, সেটা রিসিভ করতে এআরওকে প্রতিমাসে ৪ হাজার টাকা করে দিতে হয়।৬০ মাসে ২৪০০০০ টাকা দিয়েছি।বর্তমানে অনলাইনে রিটার্ন দেওয়ার পরেও তাদের হার্ডকপি দিতে হয়, মাসিক ঘুষও দিতে হয়।
আমার বাবা জমি বিক্রি করবে বলে জমির খাজনা খারিজ করতে গেলে দলিলের বিভিন্ন সমস্যা দেখিয়ে টাকা দাবি করেন
গৃহায়ণ ও গণপূর্ত অফিস মিরপুরে জমির যাবতীয় কাগজ নিয়ে কাজের সময় হিসাবরক্ষককে ৭০০০০ টাকা দিয়েছিলাম।
২৬ নং ওয়ার্ড,লালবাগ। সিটি কর্পোরেশন অফিসে আমি আমার নাগরিক সনদ নেটে গিয়েছিলাম তখন তারা আমার কাছে মোটা অংকের টাকা দাবি করে।
ফায়ার লাইসেন্স নবায়নের জন্য অফিসে যাই,তারপর তারা বলে এবার লাইসেন্স অনলাইনে হচ্ছে, আমরা তদন্ত করে দেখব লাইসেন্স দেওয়া যাবে না,, কারণ তারা পানির হাউস, আগুন লাগলে পানির ফায়ারের পাইপ আছে কি না, এই হাবি জাবি বলে, এগুলো না থাকলে লাইসেন্স হবে না।কি করার লাইসেন্স ত করতে হবে, তখন বলে ১০কে লাগবে, আমি ৫ কে তে রাজি হই।যদি আগুন লাগে তাহলে তারা এগুলো অফিস থেকে নিয়ে আসবে। আমাদের যদি থাকে তাহলে তাদের প্রয়োজন কি।রংপুর ফায়ার অফিসে খুব ঘুষ চলছে, এটা বন্ধ করতে হবে।।
প্রিয় স্যার, আসসালামু আলাইকুম! আশাবাদী ভাল আছেন। দোয়া করি আল্লাহ যেন আপনাকে ভাল রাখেন। একজন সচেতন নাগরিক হিসেবে দেশের জন্য কিছু করার সুযোগ পাই নি। তবে বিবেকের তাড়নায় লিখাটা লিখেছে বাস্তব ঘটনার প্রেক্ষিতে। আপনার সুনজর একটি সুন্দর নিয়ম প্রতিষ্ঠার মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিবে এই আশা করে লিখাটা লিখলাম। আপনার আশু ব্যবস্থা ও দৃষ্টি আকর্ষণ করছি দেশ ও দেশের মানুষকে বাঁচানোর জন্য। NBR এর লোকজন প্রাইভেট কোম্পানি গুলোকে যেভাবে অভিযান পরিচালনা করে ঘুষ খাওয়ার জন্য অপ্রয়োজনীয় অফিসে হয়রানি করে যার ফলে কর্ম পরিবেশ নষ্ট হয়, তার বিরুদ্ধে সরকারকে নতুনভাবে নীতিমালা প্রনয়ণ করা উচিৎ। NBR এর অফিসার রা ডিসি সহ প্রাইভেট কোম্পানিতে অভিযান চালিয়ে অফিসের বিভিন্ন টেবিল থেকে নিজ হাতে কাগজপত্র এবং ডকুমেন্
আমার জন্ম নিবন্ধনে মধ্যে এক নাম শুধু , ( আরিফ ) আগে পরে কিছু নেই , আমি ইতালিতে আছি। ভূমধ্যসাগ পাড়ি দিয়ে ইতালিতে এসেছি , এখন ইতালিতে এক নামে চলবে না , নামের সাথে একটা কিছু যুক্ত করতে হবে , যেমন (আরিফ মিয়া) । এখন শুধু ( মিয়া ) যুক্ত করার জন্য তারা আমাকে এখানে ওখানে ঘুরাছে । সব শেষে আমার কাছে ৭০০০০ হাজার টাকার একটি আনুমানিক ধারণা দেয় এখনো কত টাকা লাগবে বলে নাই । আরো অনে বেশি ও লাগতে পারে । আমি এটি নিয়ে অনেক দুশ্চিন্তায় আছি । এখানে যেই নাম উল্লেখ করা হয়েছে তা শুধু একটি ধারনা । আমি (অজ্ঞাত নাম)
এনটিআরসি নিয়োগ দিয়েছিল, কিন্তু গভর্নিং বডি টাকা ছাড়া সাইন দিচ্ছিল না। পরে সবাই টাকা দিতে রাজি করায় ৩ মাসের বেতনের সমপরিমাণ
৩০০০ টাকা না দিলে অফিস সহাকারি অফ লাইন নামজারি অন লাইন করে দিবেন না।টাকা দেই নি তাই ৪ মাস আগে আবেদন এখনো নিস্পত্তি হয় নি।
বলেছে টাকাটা সম্পূর্ণ তুলতে হলে চার লাখ টাকার মতো খরচ হবে পরে ৩০ হাজার টাকা কমিয়ে তিন লাখ ৭০ হাজার টাকা চায় আর এক টাকাও কম নিবে না ৩ লাখ ৭০ হাজার টাকায় দিতে হবে দিতে না চাওয়ায় বলে এই টাকাটা নাকি তোলা যাবে না তিনি বলেন এই টাকাটা উনি নিবেন না এটা নাকি উপরের কর্মকর্তার কাছে চলে যায়
বিএমইটি কার্ড এর জন্য তিন দিনের যে ট্রেনিং করতে হয় গাজীপুর জয়দেবপুর যে ট্রেনিং সেন্টার আছে। অনলাইন সাইড অফ করে রেখে অফলাইনের মাধ্যমে কাগজ পাতি জমা নিয়ে বড় অংকের টাকা দাবী করা হয়। খুব সতর্কতার সহিত এই কাজগুলো করা হয় যার কোন গ্রহণযোগ্য প্রমাণ থাকে না। ৪০০ টাকার অনলাইন খরচ ১০০০ টাকা গ্রহণ করা হয়। আর ২০০ টাকার অনলাইন খরচ ৬০০ টাকা গ্রহণ করা হয়।