সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৭,৭৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৭,৭৪৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
পাসপোর্ট অফিস

পাসপোর্ট করা

সিলেটে ২০১৮ সালে আমি পাসপোর্ট করতে যাই। আমার সব কাগজ থাকার পরেও ২/৩ বার ওরা আামকে ফেরত পাঠায়। এবং প্রতিবাদ করায় আমাকে পুলিশ দিয়ে ধরিয়ে দপয়ার হুমকিও দপয়। তারপর দালাল আমাক কগজে নিল কালি দিয়ে একটা টান/দাগ দিল ২০০০ টাকার মিনিময়ে এতেই আগের ভুল কাগজ হয়ে যায় সঠিক। আজ আমি কানাডার নাগরিক। দেশের প্রতি ঘিন্না হয়। দেশের প্রতি আর মায়া হয় না।

ঘুষ দিইনি
সিলেট ৳২.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Bank

Amar akti post e 8 yrs running.generally 3 yrs por por amdr bank e promotion hoy.amr serial agey thakar por o amr 2 yrs por join kora officerder promotion hoye gelo.akti govt.bank e promotion ayvabe konodin hoy ni ja last 1 yrs dhore holo.amr aktai question ami ato service dilam ay bank e tahole bank kno amk viva niye o promotion dilo naa abr rules change kore amr 2 yrs junior der promotion pelo.sunechi protity post e aunek tk r lenden holo.ay amr sonar bangladesh!!!

ঘুষ দিইনি
Ctg ৳৩
৩ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

নাম সংশোধন

আমার দলীয় নাম সংশোধনের জন্য ৫০০০ টাকা নিয়েছে এবং ম্যাজিস্ট্রেট যেখানে ছিল সই করে ম্যাজিস্ট্রেটের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নিয়েছে এবং এই দিকে কাগজপত্র ঠিক করে দেয় তাহলে নিয়েছে ৪০০০ টাকা সর্বমোট পাঁচ হাজার টাকা নিয়েছে

ঘুষ দিয়েছি
Dinajpur ৳৫.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
সিটি কর্পোরেশন

বিল্ডিং ড্রইং পাশ

CDA অথরিটি বিল্ডিং নির্মাণ কাজে অনুমোদনের জন্য বিল্ডিং প্রতি ১০-লাখ - কোটি টাকা ঘুষ দাবি করে। শুনেছি বর্তমান চেয়ারম্যান ২০কোটি দিয়ে এই পদে এসেছে। তদারকির জন্য কোন ইন্জিনিয়ার আসে না। কারি কারি টাকা নিচ্ছে আর জন দূর্ভোগ বাড়াচ্ছে। স্টাফ নিয়োগ এ কোটি কোটি লেনদেন 🙄🙄🙄। যার যত পাওয়ার তার তত ছাড়!

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳১.০০ কোটি
৩ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

টাকা ছাড়া ফাইল সাইন হয় না।

আমার অফিসের একজন কর্মকর্তা সিলেকশন গ্রেডের ফাইনাল এপ্রুভাল করার জন্য।

ঘুষ দিইনি
সোনাইমুড়ী, নোয়াখালী। ৳৫০.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বদলি বানিজ্য

আমি একটা প্রতিষ্ঠানে বার বছর ধরে চাকরি করি,আমার বাড়ি থেকে কর্মস্থলের দূরত্ব প্রায় ৫৫০ কি.মি. সম্প্রতি আমার স্ত্রীর মানসিক সমস্যা হয়।যার কারনে আমার কর্মরত অফিস প্রধানের মাধ্যমে ঢাকা হেড অফিসে মানবিক কারনে বদলির আবেদন করি।কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় বিগত ৫ মাস ধরে আমার আবেদনটি পেন্ডিং রয়ে গেতে।কিন্তু গত ২ দিন আগেও অনেক বড় বদলির অর্ডার হয়েছে যারা ২ লক্ষ টাকা উৎকোচ প্রদান করে বদলি হয়েছে। যাদের বদলি হয়েছে তাদের সাথে যোগাযোগ করলে বলে ২ লক্ষ টাকা দিলে ওরা বদলির ব্যবস্থা করে দিবে।আসলে এ দেশের নিয়ম অনুযায়ী কোন কাজই হয় না।সব হয় ঘুষের মাধ্যমে। আমি আল্লাহ কাছে বিচার দিলাম।এই পৃথিবীতে না হলেও পরকালে এ বিচার হবে ইনশাআল্লাহ।

ঘুষ দিইনি
ঢাকা ৳২.০০ লাখ
৩ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ইউনিয়ন পর্যায়ে ভোটার সনদ

নতুন কোন ভোটার হতে গেলে। ইউনিয়ন থেকে ভোটার সনদ নিতে হয়। যেই সনদে বিশেষ কিছু লেখা থাকে না। জন্ম নিবন্ধন দেখে ব্যক্তির নাম পিতার নাম মাতার নাম গ্রাম গ্রামের নাম জেলা থানা এগুলোই লিখে দেয়। মূলত নতুন একজন ভোটার হতে গেলে যে যে বিশেষ প্রয়োজনীয় ডকুমেন্ট লাগে সেগুলো ইউনিয়ন পর্যায়ে থেকে কোন কিছুই উল্লেখ করে না এই সামান্য একটি কাগজ দিয়ে প্রত্যেক জনের কাছে থেকে ২৩০০ টাকা আদায় করা হয়। আমার যুক্তিতে এটা অহেতুক। এখানে বিশেষ উল্লেখ থাকবে। যে ব্যক্তি নতুন ভোটার হবে। ভোটার সনেতে উল্লেখ থাকতে হবে। রক্তের গ্রুপ, হোল্ডিং নাম্বার ভোটার এরিয়া, ভোট কেন্দ্র, ব্যক্তির আঠারো বছর হয়েছে কিনা এটা উল্লেখ থাকা জরুরি। এরকম বিশেষ কিছু উল্লেখ না করেই শুধু নাম ঠিকানা দিয়েই ভোটার সনদ দেয়। এটাকে আমি প্রত্যাখ্যান

ঘুষ দিইনি
বেতিলা মিত্রা ইউনিয়ন পরিষদ, বেতিলা মানিকগঞ্জ সদর ৳২০০
৩ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

খজনা পরিশোধ

ভূমির খজনার মূল্য দাবী করেছিল কয়েক বছরের বকেয়া সহ ৭৫০০.০০ টাকা। হিসাবটির প্রক্রিয়া স্পষ্ট ছিলনা। একজন নেগোসিয়েট করলো মোট ৫০০০/- টাকা দেন। জানতে চাইলাম কত টাকার টেক্স রশিদ দেবেন। বলল আপনার কোন বকেয়া থাকবেনা, রশিদ যাই দিনা কেন। আমি রাজি হলাম। আমাকে ৮৫০.০০ টাকার রশিদ দিয়ে বকেয়ার ঘরে ০ টাকা দেখিয়ে দিল।

ঘুষ দিয়েছি
ফেনী ৳৫.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
শিক্ষা অফিস

জানা নেই

চট্টগ্রামে(বিশেষ করে রাউজানে) শিক্ষকদের নিজ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র -ছাত্রী ও প্রাইভেট পড়ানো বন্ধ করা হোক।প্রাইভেট ও কোচিং ব্যবসায়ীদের চক্রান্তের শিকার হয় সৎ ও নীতিবান শিক্ষকরা।সাথে সাথে প্রতিষ্ঠানের ভাউচারের মাধ্যমে চুরি বন্ধ করা হোক।শিক্ষা ও শিক্ষার পরিবেশ বাঁচাও।প্রতিষ্ঠানের আয়-ব্যয় জরিপ করে অপরাধীদের আইনের আওতায় আনা হোক।শিক্ষকরা প্রাইভেটের ছাত্র ছাত্রীদের বেশি নম্বর দেয়।

ঘুষ দিইনি
চট্টগ্রাম ৳৫০০
৩ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
বিআরটিএ

গাড়ি রেজিস্ট্রেশন

আমার নাকি কাগজে সমস্যা। বাসায় গিয়ে জোর কাগজ আছে আবার নিয়ে আসতে হবে। ১০০০ চাইছিল। পরে তিনশ। পরে ভিক্ষা হিসেবে ৫০ টাকা দিয়েছিলাম। সেটাই ভিক্ষুকের মত হাত পেতে নিয়েছে

ঘুষ দিয়েছি
নাটোর ৳১.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জন্ম নিবন্ধন

আমি জন্ম নিবন্ধন করতে গেছি কড়ইচূড়া ইউনিয়ন পরিষদে,মাদরগঞ্জ, জামালপুর, সকল তথ্য ঠিক থাকার পরও আমাকে ইউনিয় সচিব নিবন্ধন দিচ্ছে না। দোকানদার বা আশপাশে থাকা দালালরা জানান সেখানে ১৫০০/২০০০ না দিলে দিবে না।সচিব মুখখুলে বলে না। দালাল দিয়ে টাকা নেয়।নিবন্ধন সহজে পাওয়ার জন্য অন্য ইউনিয়নের সচিব দিয়ে রিকুয়েষ্ট করানো হলেও সে তালবাহানা করে বলে নিবন্ধন সে দিবে না।

ঘুষ দিইনি
কড়ইচূড়া ৳২.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

অনলাইনে সব ফি পরিশোধ করা হয়েছে কিন্তু দীর্ঘদিন যাবত সমস্যা ইত্যাদি ইস্যু দেখিয়ে হয়রানি করেছিলো এবং কমিশন এবং সহকারী ভূমি এবং কর্মকর্তা সবাই ৮০০০ চেয়েছিলো না দিলে বলে সার্ভার সমস্যা অনেক সময় লাগবে।

ঘুষ দিইনি
রংপুর ৳৮.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

আমি টাকা দেয়নি বলে গত তিন মাসে আমার কাজ হয়নি। আমি কয়েকবার নিয়ম অনুযায়ী টাকা খরচ করে নামজারি আবেদন করেছি।ঘুষ দেয়নি বলে কাজ হচ্ছে না। তবে যেই মহিলা কর্মকর্তা ঘুষ বাণিজ্য করতেন, সেই মহিলা কর্মকর্তা এখান থেকে বদলি হয়ে গেছে কিছুদিন আগে। তাই আবার চেষ্টা করবো।কাজ না হলে আমার কি করার থাকবে বুঝতে পারছি না।তবে এখনো যারা এই অফিসে চাকরি করে প্রায় কর্মচারীরা ঘুষের সাথে জড়িত।আমার কাছে ৭০০০টাকা চেয়ে ৫০০০ পর্যন্ত কমিয়ে ছিলো। আমার কাগজপত্র সব ঠিক আছে, আমি কয়েক জায়গায় গিয়ে নিশ্চিত হয়েছি। আমি টাকা দিয়ে কাজ করাইনি।

ঘুষ দিইনি
টাঙ্গাইল, কালিহাতী ৳৫.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

আমার বাবার মৃত্যুতে আমার মায়ের নামে পেনশন পরিবর্তন

আমার বাবার মৃত্যুতে আমার মায়ের নামে পেনশন আদেশ সৈয়দপুর পুলিশ সুপার এর কার্যালয় থেকে এনে যারা অফিসের জমা দিলে তখন তারা নিতে চায় না। বলে এভাবে আমরা নেই না । তখন অল্প কিছু টাকা দিলে জমা নেয়। কিন্তু এক মাসের মধ্যেও কোন কাজ করে না কারণ আরও টাকা দাবি করে ৭০০০ টাকা দাবি করলে ৪০০০ টাকা আমরা দেই, শেষে আরো দুই হাজার টাকা দাবি করে কিন্তু দুই হাজার টাকা না দিয়ে ১০০০ টাকা দেই সেজন্য পেনশনের বইটা আটকে রাখছে এখন পর্যন্ত পেনশনের বইটা দেয় নাই একাউন্টে টাকা ঢুকে তাই বেতন তুলতে পারি।

ঘুষ দিয়েছি
পাবনা বেড়া ট্রেজারি অফিস ৳৭.০ হাজার
৩ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য