সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৮,৫৩১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.০ হাজার

Mattritto kalin ,sikicca kinba kinba je kono proyoje office a gele gush chay

Sikicca chuti,chuti nite sob document niye gele bole sob thic acce abar amar hadiya den,,ami ek rokom baddho hoye unak taka dei,,erpor jogdan korte sei ek eei upaye taka nen

Noakhali, চট্টগ্রাম ৪ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৩০.০ হাজার

নিজ গ্রামের বিদ্যালয়ে পোস্টিং দিয়ে দিবে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি হওয়ার পর নিজ এলাকার বিদ্যালয়ে পোস্টিং দিয়ে দিবেন বলাতে ৩০০০০টাকা দাবি করেন।

ময়মনসিংহ, ময়মনসিংহ ৪ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১২.০ হাজার

জমির নাম জারি

জমির নাম জারি করতে এখনকার নতুন নিয়মে ১১০০ টাকা নিধারিত কিন্তু নাম জারি করতে গেলে আমার কাছে ১২০০০০ হাজার কাটা চায়।

জয়দেব পুর গাজীপুর, ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳১.০০ লাখ

ডিসিআর জমি লিজ

ডিসিআর জমি লিজ এর জন্য এক লাখ টাকা নগদ দাবি করা হয়েছিল না দেওয়ায় সেটি সেভাবেই আছে আমি এখনো লিস্জ পাই নাই

মংলা বাগেরহাট, খুলনা ৪ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳৫.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

আমার কাছে ড্রাইভিং লাইসেন্স করতে দালাল চক্র ৫০০০ টাকা চেয়েছে, কিন্তুু আমি পরীক্ষা দিয়ে নিজ যোগ্যতায় পাশ করে পেশাদার ড্রাইভিং লাইসেন্স নিয়েছি। একটুু পড়াশোনা আর গাড়ী চালানো প্রাকটিস করলে নিজে নিজেই লাইসেন্স করা সম্ভব।

Noakhali, চট্টগ্রাম ৪ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.০ হাজার

পাসপোর্ট

আমি পাসপোর্ট করতে অনলাইন আবেদন করে সকল প্রসেস সম্পন্য করে পাসপোর্ট অফিসে যাই। তখন কর্মকর্তা বিভিন্ন বাহানা করে পরে অফিসের বাইরে দালালের কাছে 1000 টাকা দিলে সকল সমস্যা সমাধান হয়।

যশোর, খুলনা ৪ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি সাব-রেজিস্ট্রি অফিস ৳৬০.০ হাজার

জমি রেজিস্ট্রি

আমার একটি জমি রেজিস্ট্রি ছিল। জমির সব কাগজপত্র ঠিক ছিল। কিন্তু সাব রেজিস্টার বলল যে আপনার এখানে বাড়ি ছিল বিধায় আপনার ৫ পার্সেন্ট অতিরিক্ত সরকারি ফ্রি দিতে হবে। আমি জমির ছবি তুলে নিয়েছিলাম। এবং ওনাকে দেখালাম যে জমিতে কোন ঘরবাড়ি কিছুই নাই। তখন উনি বললেন যে আমার সরকারের সাথে কথা বলেন আমি কথা বললাম কথা বলার পর সে আমাকে বলল ৬০ হাজার টাকা দিতে হবে। আমি তখন বললাম আমি তো সরকারি ফি সব দিয়েছি। তখন উনি বলল ওই টাকা না দিলে ৫ পার্সেন্ট টাকা দিয়ে আসুন।

খুলনা, খুলনা ৪ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

এলএলবি প্রোফেশনাল কোর্সের ফরম পূরণ সংক্রান্ত

বিগত বছর গুলোতে ফরম পূরণ মূলত ৫০০০-৬০০০ টাকা খরচ হতো। এবার ১৫০০০-১৬০০০ টাকা দাবী করায়। ফরম পূরণ বর্জন করেছি।

পাবনা, রাজশাহী ৪ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৩৫ লাখ

বিদ্যুৎ অফিস

DPDC কাজলা বিদ্যুৎ অফিস এ পার মিটার নিতে ১৫০০০ টাকা করে লাগছে । আমাদের প্রায় ৯ টা মিটার নেয়া লাগছে

কাজলা, যাত্রাবাড়ী, ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

আমি প্রথমে অনলাইনে আমার সব ডকুমেন্ট দিয়ে আবেদন করি,সরকারি ফি ১৫০০ টাকা চালান দেই।তারা এটা রিজেক্ট করে দেয়।আবার আবেদন করি তারপরও তারা সে আবেদন রিজেক্ট করে।আমি হতাশ হয়ে পরি, তারপর সেই অফিসের একজন কর্মকর্তা বলে ২০০০ টাকা দেন আমি সব করে দেব।তারপর আমি দিতে বাধ্য হই

গাজীপুর, ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪.০ হাজার

নামজারি

আমার বাবার ক্রয়কৃত ২৬ শতাংশ নামজারি করি ৪৫০০ টাকা খরচ হয়েছে।

উপজেলা: নন্দীগ্রাম জেলা: বগুড়া, রাজশাহী ৪ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳১০.০০ লাখ

বন্ড লাইসেন্স নবায়ন ও অডিট

প্রতি বছর অডিটের সময় এই নির্যাতন চলে, প্রতি বছর ৬-১০ লাখ টাকা gush না দিলে ARO ফাইল পাস করে না, এর পর আরও তিন ধাপে এক লাখ করে টাকা দিয়ে সার্টিফিকেট নিতে হয়।

উত্তরা, ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

আমি নিজে বিদেশের যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স পাওয়া জন্য আবেদন করি কিন্তু আমাকে ফোন করে থানা যেতে বলে আমি থানা গেলে কাগজ পত্র চেক করে বলে আমাদের খরচ দেন, আমি 500/ টাকা দেই কিন্তু হবে না আামি জানতে চাই কত দেব এবং কেন কম্পিউটার অপারেটর বলে 2000/-টাকা লাগবে তাহলে পুলিশ বা আপনাকে কোথাও যেগে হবে না। এবং বলে পুলিশ,ডিবি যাবে আপনার বাসায় তাদেরকে টাকা দিতে হবে আমি না দিয়ে চলে আসি। এভাবে বিদেশে যাওয়ার ভাইদের কাছ থেকে ঘুষ নেওয়া বন্ধ করতে হবে। সরকারি ফি 1500/- টাকা পুলিশকে ঘুষ দিতে হয় 2000/- টাকা, কারো কারো লাগে 6000/-

পটুয়াখালী সদর, বরিশাল ৪ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

নতুন পাসপোর্ট করা

পাসপোর্ট করতে গেলে তারা বিভিন্ন কাগজপত্রের সমস্যা দেখিয়ে রিজেক্ট করে দেয়। নামের সবকিছু ঠিক থাকার পরেও বলে যে এই নামটি ভুল হয়েছে এবং ওই নামটি আমার প্রায় সব কাগজপত্র একই রয়েছে। এ বিষয়টি নিয়ে আমি আমার অনেক পরিচিতের সাথে কথা বলেছি তারাও কোন না কোন অফিসার , তারা বলছে এটা কোন ধরনের ভুল নয়। কাগজ পাতি রিজেক্ট করার পর, তারা তাদের দালাল অর্থাৎ পাসপোর্ট অফিসের আশেপাশে যে দোকানগুলো আছে তাদের মাধ্যমে ১৫০০ টাকা দাবি করে এবং বলে যে কাগজপত্র পার করিয়ে দিবে, যে অফিসার আমার কাগজ পাতি রিজেক্ট করেছিল সেই অফিসারই আবার সেই আমার কাগজ কনফার্ম করে শুধুমাত্র দালালকে ১৫০০ টাকা দেওয়ার কারনে

দিনাজপুর, রংপুর ৪ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৩.৫ হাজার

বেতন স্কেল বৃদ্ধি

আমার বাবা একজন মাদরাসা শিক্ষক,প্রায় ৩০ বছর তার শিক্ষকতার বয়স। ওনার মাদরাসায় শিক্ষকদের উচ্চতর স্কেলের জন্যে ফাইল পাঠানোর নির্দেশ দেয়া হয়। যথারীতি ওনারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে যান,ফাইল জমা দিতে। কিন্তু বিধি বাম! তাদের কাছ থেকে প্রতিজন ৩০০০ করে ঘুষ চাওয়া হয়,নাহলে ফাইল আটকে থাকবে। ওনারা নিরুপায় হয়ে পরিশোধ করে আসেন।

চকরিয়া, চট্টগ্রাম ৪ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১৯.০ হাজার

জন্ম নিবন্ধন

জন্ম নিবন্ধন এর নাম এবং ঠিকানা পরিবর্তন করতে আমাকে ঢাকার হেড অফিসে বাধ্যতামূলকভাবে ১৯,০০০ টাকা প্রদান করতে হয়েছে ।

ঢাকা, ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

পাসপোর্ট এর জন্য ভেরিফিকেশন

পাসপোর্ট করার সময় পুলিশ ভেরিফিকেশনের রিপোর্টের জন্য পুলিশ আমার কাছ থেকে ৫০০ টাকা চেয়েছিল। চা খাওয়া বাবদ। অগত্ত বাধ্য হয়ে দিয়েছিলাম ৫০০ টাকা

রহনপুর, রাজশাহী ৪ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে
মন্তব্য