সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০৮৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.২ হাজার

Passport renew

আমার এবং আমার স্ত্রীর পাসপোর্ট রিনিউ করার জন্য ৩০০০ টাকা দাবি করে না দেওয়ায় ২!দিন ঘুরায় আবেদন ও ফিঙ্গার নেয় না বিভিন্ন কারণ দেখায় । তারপর ৩য় দিন বাধ্য হয়ে ২২০০ টাকা দেই । @গাইবান্ধা পাসপোর্ট অফিস এ টাকা ছাড়া কোনো পাসপোর্ট রেডি করা ইম্পসিবল হয়ে গেছে ।

Gaibandha, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RNWKJ6NF
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.০ হাজার

নতুন পাসপোর্ট তৈরি করার

আমি পাসপোর্ট তৈরি করতে গেলে আমাকে সিরিয়াল না দিয়ে সে এক হাজার টাকার বিনিময়ে সে আমাকে ও তাই মোবারক হয়ে যাওয়ার পরেও সে আমাকে জমা দিয়ে ছবি তুলেছে

Khulna, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে KH8CBW7F
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৫০০

মাতৃত্বকালীন ভাতার কাড

আমি মাতৃত্বকালীন ভাতার একটি কার্ড করবার জন্য গয়হাটা সরকারি হসপিটালে যাই । সেখানেই ঘটনা ঘটে । বলা হয়েছিল মাতৃত্বকালীন কার্ড অনলাইন করতে হয় । সেই জন্য কিছু টাকা পয়সা খরচ হয় । আমি বললাম কত টাকা । মহিলা ম্যাডাম তিনি বললেন ৫০০ টাকা । আমি বললাম ৩০০ টাকা রাখেন । উনি এক টাকাও কম রাখেনি ।

গয়হাটা নাগরপুর টাংগাইল, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK5S8DLA
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

Passport making

রোযার দিন ছিলো।আমার সব ডকুমেন্টস ঠিক ছিলো,পরে ভিতরে দেখার পর বললো কারেন্ট বিলের কাগজ, ফটোকপি হবে না,মেইনকপি দেওয়ার পর আমাকে পরের দিন আসতে বললো,।সাথে দালাল ছিলো,বললো ৩০০০ টাকা দিলে ৩০ মিনিটে করে দিবে, নাইলে আরো ঘুরাবে আমার তাড়া ছিলো,ঢাকায় আবার আসা আমার জন্য কষ্ট ছিলো ধামরাই থেকে, আবার সামনে ইদ, তাই বাইরে ফটোকপি দোকানে ওদের লোল বসা আছে, ঐখানে ৩০০০ টাকা ঘুষ দেওয়ার পর আমার কাজ ২৫ মিনিটে শেষ

Dhaka uttara, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK9KLUNM
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

পুলিশ ভেরিভিফেশন

পাসপোর্ট এর পুলিশ ভেরিফিকেশন আসে। এসবি পুলিশ কল দেয়। তারপরে কাগজপত্র নিয়ে গেলে পর, থানা থেকে আরেক জায়গার ঠিকানা দেয়। একটা বাসার। সেখানে গেলে ওইখানে এসবি পুলিশকে পাই। সব কাগজপত্র দেওয়ার পর বলে, এগুলা পাঠাতে তো খরচাপানি আছে। তারপর ১৫০০ দাবি করে। সর্বশেষ ১ হাজার টাকা নেয়। নাহলে ভেরিফিকেশন নেগেটিভ পাঠাবে। অর্থাৎ বাধ্য হয়ে দেওয়া লাগে।

Nazirpur, Pirojpur, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে BRJFQJAG
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭০.০ হাজার

কারখানা লাইসেন্স নবায়ন

শ্রম ও কলকারখানা অধিদপ্তর থেকে প্রতিষ্ঠান পরিদর্শন, তারপর থেকে এই ওই কাগজ নাই, এই ওই প্ল্যান নাই, প্রতিষ্ঠান বরাবর চিঠি দেয়া হয়েছে, চিঠি অনুযায়ী কাজ সম্পন্ন করতে হবে, তাদের পছন্দমতো কাজ হতে হবে, কলকারখানা অধিদপ্তরের লিস্টেড ভেন্ডর এর কাছ থেকে, অফিসার বললেন চিঠি অনুযায়ী কাজ অনেক টাকা, ১,০০,০০০/- টাকা দিয়ে যান, চিঠি উধাও হয়ে যাবে। তারপর নেগোসিয়েশন এবং ৭০,০০০/- টাকা পরিশোধ, চিঠি উধাও।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKP4QVNZ
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট আবেদন জমা।

ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট অফিসে বন্ধুর পাসপোর্ট আবেদন জমা দেওয়ার সাথে জন্য গিয়েছিলাম। অফিসের পাশে একটি দোকান থেকে অনলাইনে আবেদন ও সরকারি ফি পরিশোধ করার পর দোকানদার অতিরিক্ত ১,৫০০ টাকা দাবি করেন। তিনি বলেন, এই টাকা দিলে অফিসে কাগজপত্র জমা দিতে কোনো ঝামেলা হবে না। অতিরিক্ত টাকা না দিয়ে অফিসে গেলে কাগজ পত্র ঠিক থাকার পরও শিক্ষাগত সার্টিফিকেট চাওয়া হয় এবং বলে কাগজ পত্রে ঝামেলা আছে আরেকদিন আসেন, আসার সময় অফিসের একজন সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকেও অতিরিক্ত টাকা দেওয়ার কথা বলা হয় এবং জানানো হয় এটা নাকি অফিস খরচ।শেষ পর্যন্ত অতিরিক্ত টাকা দিতে বাধ্য । বিঃদ্রঃ টাকা দেওয়ার পর আবেদন পত্রের উপরে সাংকেতিক চিহ্ন বা সাইন দেওয়া হয় দোকানেও দেখেছি যারা অতিরিক্ত টাকা দিচ্ছেন তাদের আবেদন পত্রের উপরে এমনটা।

ময়মনসিংহ, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে MY9NJBSQ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

NID

Assalamu Alaikum Sir, Would you please share the link where I can submit a complaint regarding my National ID (NID)? I have been living abroad for many years. In 2018, when I visited Bangladesh, I personally went to the NID Head Office to apply for my National ID card. At that time, a gentleman at the office told me that if I paid him BDT 5,000, he would arrange and process my NID on an urgent basis because I had a very limited time before my return flight. As I was running out of time and believed that he was genuinely trying to help me complete the process, I paid him BDT 5,000 as requested. Unfortunately, it has now been eight years, and I still have not received my NID. With best regar

Dhaka, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKYKAG3R
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৪০.০ হাজার

শ্রান্তি বিনোদনের অর্থ

আমরা নতুন সরকারি কর্মচারী, প্রত্যেক সরকারি কর্মচারী প্রতি ৩ বছর পরপর শ্রান্তি বিনোদনের জন্য ছুটির পাশাপাশি একটি মূল বেতনের সমপরিমাণ অর্থ পেয়ে থাকে তো সেই অর্থ সরকার কর্তৃক আমাদের পরিশোধের জন্য হাসপাতালে চেকপ্রদান করে, হাসপাতালের প্রধান সহকারী টাকা উত্তোলন করে আমাদের সবার নিকট হতে সর্বনিম্ন ৬৮০ টাকা হতে ১০০০ এর উপর টাকা কেটে রেখে দিয়েছে টোটাল কর্মচারি ছিল ৩৯ জন

সিরাজগঞ্জ, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJPFLU8R
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০০ লাখ

সমাজকল্যাণ মন্ত্রণালয় ঘুষ নিয়েছে নিশ্চিত.

সমাজকল্যাণ মন্ত্রণালয় অন্তবর্তী সরকারের সময়.প্রতিবন্ধী স্কুলগুলো এমপিওভুক্ত হবার জন্য আন্দোলন করে.একটি চক্র মাধ্যমে 20 টা স্কুল এমপিওভুক্ত দেওয়া হয়.একটি স্কুল কাছ থেকে 40 থেকে 60 লক্ষ টাকা আনে উপদেষ্টা নিজে.আপনারা তাহলে খোঁজ খবর নিতে পারেন. একটি চক্রের কারণে প্রতিবন্ধী স্কুলে এমপিভুক্ত হচ্ছে না.

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKDDT5KB
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

পুলিশ ভেরিফিকেশন আরমি সৈনিক

পুলিশ ভেরিফিকেশন তথ্য ঠিক ছিল এরপর ও ভয় দেখিয়ে টাকা নিয়েছে, ছেলেটা অনেক গরিব ছিল

বরিশাল গোয়েন্দা পুলিশ, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে BRTYV96A
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট তৈরি করা

নতুন পাসপোর্ট তৈরি করার জন্য অনলাইনে আবেদন করে।পাসপোর্ট অফিসে জমা দিতে গেলে আমার আবেদন কৃত ফর্ম টা জমা নেয় নি।বিভিন্ন তালবাহানা দেখিয়ে পরবর্তী দিন যেতে বলছে।তারপর পরের দিন গেলেও এদিক ওদিক করেও জমা দিতে পারছি না।কারন পাসপোর্ট অফিসে দ্বায়িত্ব প্রধান এডি সুপারিশ কৃত ফর্ম ছাড়া কোন ফর্ম স্বাক্ষর করে না। প্রত্যেক টা সুপারিশ কৃত ফর্ম ওনার জন্য বরাদ্ধ থাকা ঘুসের টাকা।তারপর অফিসে দ্বায়িত্ব থাকা আনসার দের সাথে বিষয় টা নিয়ে কথা বললে ওনি ব্যাংক ড্রাপ থেকে বাড়তি ২০০০ টাকা দাবি করে।তারপর আমি এতো ঘুরাঘুরি করে ক্লান্ত হওয়ায় বাড়তি ২০০০ টাকা দিয়ে করাতে ওনার সাথে ডিল করি।সে ডিল টাকা পাসপোর্ট অফিসে থাকা আনসার থাকার রুমে আমাকে নেয়।সে রুমে আমি বাড়তি ২০০০ টাকা প্রদান করি।

চাঁদপুর, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTTGU9VJ
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৪০০

নতুন পাসপোর্ট করতে

আমি আমার এই পাসপোর্ট এর জন্য সরকারিভাবে অনলাইনে আবেদন করেছি, আমি ফাইল নিয়ে যখন পাসপোর্ট অফিসে যায়, ওনার বলে আমার নাকি আবেদনের ভুল আছে, আমার ফাইলটি ছিড়ে ফেলে দেয়, এইটি হবে না, পরবর্তীতে আমি আমার বাড়িতে চলে যাই কয়েকদিন পর আমি একজন দালালের মাধ্যমে ওই ফাইলটি জমা দেই, একই ফাইল শুধু দালালের মাধ্যমে একটি সিল মেরে দেয়, কোন প্রশ্ন না করে ওই ফাইলটি জমা নিয়ে নেয় পরবর্তীতে আমি আমার পাসপোর্ট হাতে পাই, একই কাগজপত্র যখন আমি নিজে নিজে যায় জমা দেই তখন এই কাগজপত্র ছিঁড়ে ফেলে দেয় অথচ যখন দাদালের মাধ্যমে জমা দি কেমনে এটা সঠিক হয় এটাই আমার প্রশ্ন।

কুমিল্লা, পাসপোর্ট অফিস, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTNUNQH6
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০০ লাখ

সাংবাদিক পেশা

সাংবাদিক মানে চোরে উপর বাটপারী করে,আপনি থানা,হাসপতাল,ভুমি আফিস,ডিসি অফিস,রেজিস্টার অফিস,,বি আ টি অফিস এমনকি দুদুক অফিসেও কোন অফিস নাই যেখানে সাংবাদিকচাদাঁ না খায়, আপনি দেখবেন আপনার থেকে একটা লোক 500 টাকা নিয়ে আপনার কাজটা করে দিতেছে বা আপনি খুশি মনেই দিতেছেন,দিন শেষে ওই লোকটা থেকে সাংবাদিক যেয়ে একটা অংশ নিয়ে আসতেছে।কিন্তু আজ পযর্ন্ত কোন সাংবাদিক নামে কোন রিপোট হয়েছে? আমি বলবো না। সাংবাদিকরা কয় টাকাই পায় সাংবাদিক বলেন কিন্ত তারা এত টাকা পয়সা পায় কই,কেও এই বিষয়ে কথা বলে না।আমার জানা মতে এক জায়গা থেকে পাচঁ লক্ষ টাকা চাদাঁ দাবি করে কিছু সাংবাদিক,কিন্তু তারা দেয়নাই।কোন অফিসার যদি সত হয় তাহলে দেখবেন সাংবাদিকরা বলেবে সেখানে দুর্নীতি হয়।আর যেখানে দুর্নীতি হয় কিন্ত সাংবাদিক চাদাঁ পায় তারা বলবে ভাল

কুমিল্লা, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTRW5JFH
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১.০ হাজার

সরকারি জমি পরিমাপের জন্য চিঠি ইস্যু করন

সরকারি জমি দখল মুক্ত করার জন্য তাদের কাছে আবেদন করা হয়েছিল এজন্য জমি পুনরায় পরিমাপের জন্য সার্ভেয়ার প্রেরন করা দরকার ছিল । আমি ঘুষ অপার করি নাই আমার কাছে ঘুষ চাওয়ার সাহস তারা করে নাই । তবে তারা কোন রকমে বাধ্য হয়ে আমাকে সার্ভিস দিয়েছে কিন্তু অনেক ঘুরাইছে । একটি আধা ঘন্টার চিঠি ইস্যু করতে আড়াই মাস ঘুরাইছে

মানিকগঞ্জ, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKA85HMG
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

ফাডি থানা মাহমুদপুর পুলিশ

১০/০৬/২০২৬। আমাকে মিথ্যা মামলায় ফাসানো হবে, বলে ফাডি থানা পুলিশ হুমকি দেয় এবং ৫০০০ টাকা দাবি করে। যা দিতে অস্বীকার করি। ২০০০ টাকা দেই। কিন্তু ৫০০০ টাকা না পাওয়ার আমাকে মামলায় ফাসিয়ে দেওয়া হয়। এবং জেল খেটে মামলার ঘানি টানতেছি।। প্রতিপক্ষ এর কাছ থেকে ৩০০০০ হাজার টাকা পেয়ে আমাকে রাতে ধরে নিয়ে গিয়ে হাজত এ প্রেরণ করে। আমি অস্বহায় এতিম কার কাছে যাব। কারকাছে বিচার চাইব। কিভাবে মামলা থেকে বাঁচব।

মাহমুদপুর, মেলান্দহ, জামালপুর।, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে MY55EHWC
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৩ হাজার

পাসপোর্ট বানানো

পাসপোর্ট বানানোর জন্য অক্ষরে অক্ষরে সকল কাগজ ঠিক নিয়ে যাবার পরেও এটা সেটা ভুল ধরে আমাকে ২ দিন ফেরত দেয়া হয়। পরে ৩য় বার ফেরত দিলে, বাহিরে এসে ১৩০০ টাকা দেয়া মাত্র ভিতরে নিয়ে গিয়ে সেইম একই কাগজ দিয়ে কয়েক মিনিটেই ছবি ও ফিঙ্গার হয়ে যায়।

দিনাজপুর, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে RNUDP25F
মন্তব্য