সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৬৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০৬৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১০.০ হাজার

সোনাগাজী উপজেলা সরকারি হাসপাতালে টাইফয়েড টিকাদানের টাকার দূর্নীতি।

সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ টাইফয়েড টিকাদানের বরাদ্দকৃত টাকা অফিস কর্তৃক প্রতি ইউনিয়ন এ ১০ হাজারের বেশি করে দূর্নীতি করা হয়। ফেনীর অন্য উপজেলার সাথে সোনাগাজীর ইউনিয়ন গুলো প্রায় ১০০০০+ টাকা কম পায়। ৯ টা ইউনিয়ন প্রায় ৯০ হাজারের বেশি টাকা তারা দূর্নীতি করে। স্বাস্থ্য সহকারীদের বঞ্চিত করা হয়। আল্লাহর কাছে বিচার দিলাম।

সোনাগাজী,ফেনী, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTV9FFHT
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.০ হাজার

পাসপোর্ট ক্লিয়ারেন্স

আমার পাসপোর্ট ক্লিয়ারেন্স করার সময় একজন সরকারি কর্মকর্তাকে (আমার থানায় দায়িত্বরত পুলিশকে)১০০০ টাকা দিতে হয়েছে। কারন জানতে চাইলে তিনি বলেন ভেজাল্মুক্ত পাসপোর্ট চাইলে টাকা দিতে হবে। না হয়। উনার সাথে দেখা করতে হবে। মানে চলেবলে কৌশলে আমার থেকে উনি টাকা নিয়েই ছাড়ব্বন। অথচ তিনি সরকারি কর্মকর্তা।

কিশোরগঞ্জ, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK7FUERL
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৩০০

বাইকের স্মার্ট কার্ড

আমি আমার বাবা বাইকে স্মার্ট কার্ড নিতে গিয়েছিলাম আর আমার বাবা অসুস্থ থাকায় তিনি যেতে পারেন নি। কিন্তু আমি যাওয়া পর তারা বলেন আপনার কাছে গাড়ির স্মার্ট কার্ড দেওয়া হবে না বল্লাম আমি তার ছেলে কিন্তু তারা কোনো ভাবেই দিতে রাজি নয় একটু পর ওফিসের লোকটা আমাদের বল্লো আপনি একটু বাইরে অপেক্ষা করেন তারা দাবি করেন ৩০০ টাকা দিতে আমরা তা দিতে বাধ্য হয়,, এটা যশোর brta অফিসের ঘটনা। হইতো একাটা কম কিন্তু ওই যে ঘুস তো ঘুসিই

যশোর, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে KH7B6LXX
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৭.৫ হাজার

ড্রাইভিং লাইসেন্স এর ইন্টারভিউ

আমি অনলাইনে বিধি মোতাবেক ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করে BRTA তেজগাঁও সার্কেলে নির্ধারিত তারিখে ইন্টারভিউ দিতে উপস্থিত হই। ইন্টারভিউ চলাকালে আমার পর্যবেক্ষণে ও উপস্থিত অনেকের কাছ থেকে জানতে পারি যে, দালালচক্রের মাধ্যমে আবেদনকারীরা সহজে উত্তীর্ণ হচ্ছে, কিন্তু যারা সৎ ও সরাসরি প্রক্রিয়ায় আবেদন করেন তাদের অনেককেই অকৃতকার্য করা হচ্ছে। আমিও কোনো দালালের সহায়তা ছাড়া ইন্টারভিউ দিয়ে অকৃতকার্য হই। পরে বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলে জানতে পারি যে, দালালের মাধ্যমে কাজ না করলে লাইসেন্স পাওয়া অত্যন্ত কঠিন। বাধ্য হয়ে আমাকে প্রায় ৭৫০০ টাকা অতিরিক্ত ব্যয় করে দালালের মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করতে হয়, যা বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হয়েছে।

ঢাকা, তেজগাঁও, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKH2WV2J
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.২ হাজার

এনআইডি কার্ড সংশোধন

আমি আমার আব্বুর এনআইডি কার্ড সংশোধনের জন্য অনলাইনে আবেদন করি প্রয়োজোনীয় ডকুমেন্টস দিয়ে । ৮-১০ মাস যাওয়ার পরও হইনি সংশোধন, তারপর আমি নিজে নির্বাচন অফিসে যায়। সরকারি কর্মকর্তারা অফিসের অন্য লোক দ্বারা আমার কাছ হতে ৩০০০ টাকা দাবি করে, আমি ২২০০ টাকা দেয়। তারপর কাজটি সম্পূর্ণ হয়।

শহর, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে CT299N7Q
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

Passport making

রোযার দিন ছিলো।আমার সব ডকুমেন্টস ঠিক ছিলো,পরে ভিতরে দেখার পর বললো কারেন্ট বিলের কাগজ, ফটোকপি হবে না,মেইনকপি দেওয়ার পর আমাকে পরের দিন আসতে বললো,।সাথে দালাল ছিলো,বললো ৩০০০ টাকা দিলে ৩০ মিনিটে করে দিবে, নাইলে আরো ঘুরাবে আমার তাড়া ছিলো,ঢাকায় আবার আসা আমার জন্য কষ্ট ছিলো ধামরাই থেকে, আবার সামনে ইদ, তাই বাইরে ফটোকপি দোকানে ওদের লোল বসা আছে, ঐখানে ৩০০০ টাকা ঘুষ দেওয়ার পর আমার কাজ ২৫ মিনিটে শেষ

Dhaka uttara, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK9KLUNM
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২.০ হাজার

নাম সংশোধন

আমার আব্বুর সার্টিফিকেটে পিতা-মাতার নাম সংশোধন করার জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার রেজিস্ট্রি অফিসের একজন কর্মকর্তাকে বিকাশের মাধ্যমে প্রায় দুই হাজার টাকার মতো দিতে হয়েছে, না হলে কাজের কোন অগ্রগতি দেখাচ্ছিলো না, যেটা কে তিনি চা পানির খরচের সাথে তুলনা করেছেন!

কুষ্টিয়া, যশোর, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে KH25FTL9
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০.০ হাজার

জমির খাজনা আদায় করতে গিয়ে

যেহেতু বিপদে প্রয়োজনের জমি বিক্রয় করতে হইবে। জমির নাম জারি করিতে হইবে। রেজিস্টারি বা নাম জারিতে খাজেনা রশিদ বাধ্যতামূলক সুতরাং দিতে হয়েছে। ফোন রিসিটে এক-তৃতীয়াংশ টাকা উল্লেখ আছে।

কানাইঘাট পৌরসভা থানা কানাইঘাট, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে SY5XSEPD
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১.৫ হাজার

ডাইভিং লাইসেন্স

সকল কাগজপত্র দেওয়ার পরও যখন পরিক্ষা দেই তখন পরিক্ষা শেষে দুই হাজার টাকা দাবি করে না হয় পরিক্ষায় কৃতকার্য হব না এমন বলে ২০০০ টাকা দাবি করে পরে ১৫০০ টাকা দিয়ে নিস্পত্তি হয়। ১৫০০ টাকা দেওয়ার পর আমার আবেদনটি এপ্রুব হয়।

নেত্রকোণা, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYL45TY8
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০০ লাখ

সমাজকল্যাণ মন্ত্রণালয় ঘুষ নিয়েছে নিশ্চিত.

সমাজকল্যাণ মন্ত্রণালয় অন্তবর্তী সরকারের সময়.প্রতিবন্ধী স্কুলগুলো এমপিওভুক্ত হবার জন্য আন্দোলন করে.একটি চক্র মাধ্যমে 20 টা স্কুল এমপিওভুক্ত দেওয়া হয়.একটি স্কুল কাছ থেকে 40 থেকে 60 লক্ষ টাকা আনে উপদেষ্টা নিজে.আপনারা তাহলে খোঁজ খবর নিতে পারেন. একটি চক্রের কারণে প্রতিবন্ধী স্কুলে এমপিভুক্ত হচ্ছে না.

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKDDT5KB
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০০ লাখ

বাটার অভিযোগ

বিভাগে অফিস থেকে বিভাগীয় অফিসার জেলাভিত্তিক তার অফিসের লোককে দায়িত্ব দেন ঘুষ তোলার জন্য প্রতিটি প্রতিষ্ঠান বাবদ টাকা দিতে হয় ৩ লক্ষ যদি এই টাকা দিতে ব্যর্থ হন ঠিক তার প্রতিষ্ঠানের উপরে ভাঙচুর চালায় বিভিন্ন হুমকি দেন যার প্রেক্ষিতে আমরা ভয়ে টাকা পরিশোধ করে দেই এমনটাই চলে আসছে বিগত বছর, এক একটা উপজেলায় ৫০-১০০ ইটভাটা থাকেন প্রতিটা ইট বাটা হইতে তিন লক্ষ টাকা অফিসে নেন বিভাগীয় অফিসের টাকার পরিমাণ কি দাঁড়ায় আপনারাই হিসাব করুন,

বরিশাল বিভাগ বিভাগীয় অফিস, পরিবেশ অধিদপ্তর বিভাগীয় অফিস, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে BRPDY4D3
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

ভূমি উন্নয়ন কর

২০২৪ সালে ভূমি উন্নয়ন কর দেওয়ার জন্য যাই, আগে খাজনা দেওয়ার পুরাতন ফাইল দেখতে চাই, তারা ফাইল খুঁজে বলে ফাইল নষ্ট হয়ে গেছে এবং আমার কাছে কর বাবদ ১ লক্ষ ৫০ হাজার টাকা দাবি করে, আমি নিরুপায় হয়ে ১০০০০ টাকা ঘুষ দিয়ে ৮৫০০০ টাকায় মিটমাট করি।

নীলফামারী, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে RNAYQ4H9
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

পুলিশ ভেরিফিকেশন

সেসময় পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন করতে হতো। দু বছর আগের কথা। তখন ঘুষ দাবি করেছিলো।

নওগাঁ সদর, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJJB8ZB6
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০০ লাখ

প্রতিবেদন

আমার দাদির নাম এ ৬ শতাংশ জমি সব কাগজ থাকার পর ও সঠিক প্রতিবেদনের জন্য তারা টাকা দাবি করে অন্যথায় জমি যাদের সাথে সমস্যা তাদের নাম এ দিয়ে দিবে এমন অবস্তায় বাধ্য হয়ে টাকা দিলে তিনি তাদের থেকে বেসি টাকা নিয়ে তাদের নাম এ প্রতিবেদন করাই

Gazipur, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKKY3X73
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৮.০ হাজার

জমি খারিজ

আমি নিজের জমি খারিজ এর জন্য আবেদন করেছিলাম কিন্তু বিভিন্ন কারণ দেখিয়ে আমার আবেদন বাতিল করে দেয় পরে আমি বাধ্য হয়ে টাকা দিয়ে খারিজ করেছি।

Naogaon, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে RJNCMBKX
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৮০.০ হাজার

নামজারী

নামজারীর জন্য। একবার ১১ জনের নামে নামজারি করেছি। সেটা অনলাইনে দেখা যাচ্ছে না। যে কারনে ১১ জনের নামে আলাদা আলাদা করতে ৮০ হাজার টাকা দাবি করে। আমি পরে করব বলে চলে এসেছি।

উপজেলা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKNV62AU
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০০

খাজনা অনুমোদন

সে বলেছিল কিছু সন্মান করেন। আমি প্রবাসী আমার হাতে সময় ছিল না।অমি ভাবছিলাম কাজ টা হয়ে যাক।

ইউনিয়ন পরিষদ ভুমি অফিস, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTJEVCAT
মন্তব্য