সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০৮৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৩০০

বাইকের স্মার্ট কার্ড

আমি আমার বাবা বাইকে স্মার্ট কার্ড নিতে গিয়েছিলাম আর আমার বাবা অসুস্থ থাকায় তিনি যেতে পারেন নি। কিন্তু আমি যাওয়া পর তারা বলেন আপনার কাছে গাড়ির স্মার্ট কার্ড দেওয়া হবে না বল্লাম আমি তার ছেলে কিন্তু তারা কোনো ভাবেই দিতে রাজি নয় একটু পর ওফিসের লোকটা আমাদের বল্লো আপনি একটু বাইরে অপেক্ষা করেন তারা দাবি করেন ৩০০ টাকা দিতে আমরা তা দিতে বাধ্য হয়,, এটা যশোর brta অফিসের ঘটনা। হইতো একাটা কম কিন্তু ওই যে ঘুস তো ঘুসিই

যশোর, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে KH7B6LXX
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৭.৫ হাজার

ড্রাইভিং লাইসেন্স এর ইন্টারভিউ

আমি অনলাইনে বিধি মোতাবেক ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করে BRTA তেজগাঁও সার্কেলে নির্ধারিত তারিখে ইন্টারভিউ দিতে উপস্থিত হই। ইন্টারভিউ চলাকালে আমার পর্যবেক্ষণে ও উপস্থিত অনেকের কাছ থেকে জানতে পারি যে, দালালচক্রের মাধ্যমে আবেদনকারীরা সহজে উত্তীর্ণ হচ্ছে, কিন্তু যারা সৎ ও সরাসরি প্রক্রিয়ায় আবেদন করেন তাদের অনেককেই অকৃতকার্য করা হচ্ছে। আমিও কোনো দালালের সহায়তা ছাড়া ইন্টারভিউ দিয়ে অকৃতকার্য হই। পরে বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলে জানতে পারি যে, দালালের মাধ্যমে কাজ না করলে লাইসেন্স পাওয়া অত্যন্ত কঠিন। বাধ্য হয়ে আমাকে প্রায় ৭৫০০ টাকা অতিরিক্ত ব্যয় করে দালালের মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করতে হয়, যা বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হয়েছে।

ঢাকা, তেজগাঁও, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKH2WV2J
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৮০০

মৃত্যুর সনদ

এক লোকের বাবা মারা গেছে ২০২০ সালে এখন ইউনিয়ন পরিষদে আসছে মৃত্যুর সনদ নেওয়ার জন্য কিন্তু পরিষদের চাকরিরত কর্মকর্তা ঐ লোকের কাছে ৮০০ টাকা দাবি করে, ব্যাক্তিটি নিরুপায় হয়ে টাকা দিতে হয়েছে,,কিন্তু একটা মৃত্যুর সনদ নিতে মাত্র ১০০ টাকা লাগে,সে জায়গায় ৮০০ টাকা!!!

দাগনভূঞা, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTZCPYWY
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.২ হাজার

এনআইডি কার্ড সংশোধন

আমি আমার আব্বুর এনআইডি কার্ড সংশোধনের জন্য অনলাইনে আবেদন করি প্রয়োজোনীয় ডকুমেন্টস দিয়ে । ৮-১০ মাস যাওয়ার পরও হইনি সংশোধন, তারপর আমি নিজে নির্বাচন অফিসে যায়। সরকারি কর্মকর্তারা অফিসের অন্য লোক দ্বারা আমার কাছ হতে ৩০০০ টাকা দাবি করে, আমি ২২০০ টাকা দেয়। তারপর কাজটি সম্পূর্ণ হয়।

শহর, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CT299N7Q
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳৩.৬ হাজার

পাসপোর্ট

ঠাকুরগাঁও পাসপোর্ট অফিস আমি নিজে নিজে পাসপোর্ট আবেদন করি তিনট আমি, আমার বোন ও আমার ভগ্নিপতি । ভগ্নিপতি ব্রেন স্ট্রোক করার কারনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে চাইছিলাম দালালের মধ্যে না করাতে প্রায় তিন মাস হয়ে যাচ্ছে এখনও ফিঙ্গারপ্রিন্ট নেয়নি😭 মোট ছয় বার গেলাম তারা বলেন আজকে এটা বানান ভুল এরপর বলে এটা ভুল কিন্তু সমাধান দেইনি টাকা অলরেডি পেমেন্ট করে দিছি এখন বলতেছে এটা আর হবে না কিন্তু পার্শ্বের কম্পিউটারের দোকানদার বলে হবে 2000 টাকা করে লাগবে লাস্ট দর কষাকষি করে 1200 করে 3600 টাকা দরদাম হয়েছে আমি এখনও টাকা দেইনি এদিকে রোগীর খুব সমস্যা প্যারালাইসিস এক হাত ও এক হ্যাঁ অচল বয়স 34

ঠাকুরগাঁও, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে RNLH8DUQ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

Testimonial Collection

স্কুল থেকে ফ্রিতে প্রশংসাপত্র দেয়ার নিয়ম থাকলেও সবার কাছ থেকে জোর করে ১০০ টাকা করে নিয়েছে স্কুল কতৃপক্ষ।

Dhaka, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKGLADKL
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২.০ হাজার

নাম সংশোধন

আমার আব্বুর সার্টিফিকেটে পিতা-মাতার নাম সংশোধন করার জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার রেজিস্ট্রি অফিসের একজন কর্মকর্তাকে বিকাশের মাধ্যমে প্রায় দুই হাজার টাকার মতো দিতে হয়েছে, না হলে কাজের কোন অগ্রগতি দেখাচ্ছিলো না, যেটা কে তিনি চা পানির খরচের সাথে তুলনা করেছেন!

কুষ্টিয়া, যশোর, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে KH25FTL9
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

ষোলনামা সুত্রে ডিগ্রি নেওয়া।

ষোলনামা সুত্রে শুনানি শেষ হয়। বার বার মামলার ডিগ্রির জন্য ডেট নিলেও ডিগ্রি দিচ্ছিল না। পেশকার বলল ২০ হাজার টাকা দিলে যেকোন উপায়ে নিয়ে দেব। নিরুপায় আমরা সাধারণ জনগণ!

সিনিয়র জজ আদালত, কক্সবাজার সদর!, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTK5AQ4F
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৮০.০ হাজার

নামজারী

আমি নামজারি করার জন্য অনলাইনে আবেদন করেছি। আবেদনের কপি এসি ল্যান্লেড অফিসে গিয়ে জমা দিয়ে আসি তারা ১০০০ টাকা নিয়ে ফাইল করে এটা নাম্বার পেলে তোশিল অফিসে পাঠাবে বলেছেন। তহশিল অফিসে ওইখানে কথাবার্তা বলে প্রস্তাব পাঠানোর ব্যবস্থা করতে বলছে। ওইখানে কথা বলতে গেলাম তারা বলতেছে খাস খতিয়ান এর একটা ইস্যু আছে ৮০ হাজার টাকা লাগবে নতুবা করা যাবে না। পরবর্তীতে আবার এসি ল্যান্অড অফিসে গেলাম সেখানে কথা বললাম তারা বলতেছে স্যারদের সাথে কথাবার্তা বলে জানাবে। পরবর্তীতে জানালো যে নেট ৬৫ হাজার টাকা দিতে হবে নাইলে কাজ করতে পারবে না। তারপর আবেদন রিজেক্ট হয়ে গেছে কিছুদিন পরে।

চট্রগ্রাম, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTQX75QN
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৫.০ হাজার

জমি নাম জারী

সিলেট তথা সারা বাংলাদেশে ভূমি অফিস বা সাব রেজিস্ট্রি অফিস সমূহে ঘুষ না দিলে আপনার ফাইল সামনের দিকে এগুবে না। আমাদের সিলেটের কোন এক সাব রেজিষ্ট্রি অফিসে গত মাসে আমার ভাই আমাদের এক জমির নাম জারী করতে গেলে ঘুষ দিতে বাধ্য হয়েছিলেন। ঐ অফিসার নামক ঘুষখোর কে।

সিলেট, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে SY2MSP93
মন্তব্য