সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০৮৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
বিআরটিএ

ডাইভিং লাইসেন্স

সকল কাগজপত্র দেওয়ার পরও যখন পরিক্ষা দেই তখন পরিক্ষা শেষে দুই হাজার টাকা দাবি করে না হয় পরিক্ষায় কৃতকার্য হব না এমন বলে ২০০০ টাকা দাবি করে পরে ১৫০০ টাকা দিয়ে নিস্পত্তি হয়। ১৫০০ টাকা দেওয়ার পর আমার আবেদনটি এপ্রুব হয়।

ঘুষ দিয়েছি
নেত্রকোণা ৳১.৫ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ MYL45TY8
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট

আমি পাসপোর্ট সংক্রান্ত সরকারি সেবা গ্রহণের উদ্দেশ্যে সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে উপস্থিত হই। সেবা গ্রহণের সময় সরকারি নির্ধারিত ফি-এর বাইরে অতিরিক্ত ২,৫০০ (দুই হাজার পাঁচশত) টাকা দাবি করা হয়। আমি উক্ত অতিরিক্ত অর্থ প্রদান করতে অনিচ্ছা প্রকাশ করলে আমার কাজ সম্পন্ন করার ক্ষেত্রে বিভিন্ন অতিরিক্ত কাগজপত্র দাবি করা হয় এবং নানা ধরনের হয়রানির সম্মুখীন হতে হয়। পরবর্তীতে আমার সরকারি সেবাটি সম্পন্ন করার জন্য বাধ্য হয়ে ২,৫০০ টাকা পরিশোধ করতে হয়। সরকারি সেবা প্রদানের বিনিময়ে নির্ধারিত ফি-এর অতিরিক্ত অর্থ দাবি ও গ্রহণ এবং অতিরিক্ত অর্থ না দিলে হয়রানি করার বিষয়টি অত্যন্ত গুরুতর।

ঘুষ দিয়েছি
নরসিংদী ৳২.৫ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKRYFG7G
মন্তব্য
ভূমি অফিস

ভূমি উন্নয়ন কর

২০২৪ সালে ভূমি উন্নয়ন কর দেওয়ার জন্য যাই, আগে খাজনা দেওয়ার পুরাতন ফাইল দেখতে চাই, তারা ফাইল খুঁজে বলে ফাইল নষ্ট হয়ে গেছে এবং আমার কাছে কর বাবদ ১ লক্ষ ৫০ হাজার টাকা দাবি করে, আমি নিরুপায় হয়ে ১০০০০ টাকা ঘুষ দিয়ে ৮৫০০০ টাকায় মিটমাট করি।

ঘুষ দিয়েছি
নীলফামারী ৳১০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RNAYQ4H9
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ভেরিফিকেশন

সেসময় পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন করতে হতো। দু বছর আগের কথা। তখন ঘুষ দাবি করেছিলো।

ঘুষ দিইনি
নওগাঁ সদর ৳১.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RJJB8ZB6
মন্তব্য
ভূমি অফিস

প্রতিবেদন

আমার দাদির নাম এ ৬ শতাংশ জমি সব কাগজ থাকার পর ও সঠিক প্রতিবেদনের জন্য তারা টাকা দাবি করে অন্যথায় জমি যাদের সাথে সমস্যা তাদের নাম এ দিয়ে দিবে এমন অবস্তায় বাধ্য হয়ে টাকা দিলে তিনি তাদের থেকে বেসি টাকা নিয়ে তাদের নাম এ প্রতিবেদন করাই

ঘুষ দিয়েছি
Gazipur ৳১.০০ লাখ
২ সেপ্টেম্বর ২০২৬ DKKY3X73
মন্তব্য
ভূমি অফিস

জমি খারিজ

আমি নিজের জমি খারিজ এর জন্য আবেদন করেছিলাম কিন্তু বিভিন্ন কারণ দেখিয়ে আমার আবেদন বাতিল করে দেয় পরে আমি বাধ্য হয়ে টাকা দিয়ে খারিজ করেছি।

ঘুষ দিয়েছি
Naogaon ৳৮.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RJNCMBKX
মন্তব্য
ভূমি অফিস

নামজারী

নামজারীর জন্য। একবার ১১ জনের নামে নামজারি করেছি। সেটা অনলাইনে দেখা যাচ্ছে না। যে কারনে ১১ জনের নামে আলাদা আলাদা করতে ৮০ হাজার টাকা দাবি করে। আমি পরে করব বলে চলে এসেছি।

ঘুষ দিইনি
উপজেলা ৳৮০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKNV62AU
মন্তব্য
শিক্ষা অফিস

ভাইবা পরিক্ষা, এবং স্যারেদের হাতের মার্ক

স্যারেদের হাতের মার্ক এবং ভাইবা পরিক্ষার মার্ক বদিবে এই বলে আমাদের সকলকে টাকা দিতে বলেছে, কাউকে ৫০০০ আবার কাউকে৩০০০, আমাকে ২০০০, এইভাবে সকলকেই দিতে হবে বলে জানিয়েছে, এবং নচ দিলে ফেল করাই দিবে বলে হুমকি দিছে। মাগুরা সিদ্দিকীয়া কামিল মাস্টার্স মাদ্রাসা।

শুধু দাবি করেছে
মাগুরা ৳২.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ KH8WHVNX
মন্তব্য
ভূমি অফিস

খাজনা অনুমোদন

সে বলেছিল কিছু সন্মান করেন। আমি প্রবাসী আমার হাতে সময় ছিল না।অমি ভাবছিলাম কাজ টা হয়ে যাক।

ঘুষ দিয়েছি
ইউনিয়ন পরিষদ ভুমি অফিস ৳২০০
২ সেপ্টেম্বর ২০২৬ CTJEVCAT
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

আদালতে হুদায় মামলা

আমার বিরুদ্ধে হুদাই মামলা করা হইছে,,, প্রমাণসহ থানায় দিয়েছি,, কিন্তু কোনো রিপোর্ট আদালতে পাঠানো হয় নাই,, ১২ মাস হয়ে গেছে,এখন হুদাই টাকা দিয়ে মামলা চালাতে হচ্ছে,, আদালতে এই হুদাই মামলা বন্ধ করা হোক,,, ইতি: আমি নিজে একজন সেনাবাহিনীর লোক,

ঘুষ দিইনি
সাতক্ষীরা ৳৩.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ KH6SAHM6
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট বানানো

পাসপোর্ট বানাতে গেলে অফিস কর্মকর্তারা বাধা দেন। নানান অজুহাত দেখান। পরবর্তীতে দালাল ধরে গেলে এবং ২০০০টাকা দিলে পাসপোর্ট আবেদন গ্রহণ করেন

ঘুষ দিয়েছি
হবিগঞ্জ ৳২.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ SYSHK3XK
মন্তব্য
ভূমি অফিস

জমি সংক্রান্ত তদন্ত প্রতিবেদন দাখিলের ক্ষেত্রে অনিয়ম বা দূনীতি

চরফ্যাশন কোটে আমার একটি জমি সংক্রান্ত মামলা করেছিলাম কোর্ট থেকে আদেশ জারি করা হয়েছিলে এক মাসের মধ্যে জমি দলিল অনুযায়ী রিপোর্ট কোর্টে পেশ করার জন্য কিন্তু চর‌ফ্যাশনের সরকারী সার্ভেয়া উক্ত জমি মাপায় বিলম্ব করেন। পরে তার সাথে যোগাযোগ করলে তিনি উক্ত কাজের ক্ষেত্রে আমার কাছ থেকে ২০০০০টাকা দাবি করেন। আমি টাকা না দেওয়ায় তিনি উক্ত জমি আর মাপতে যান নি। অপর পক্ষের থেকে টাকা খেয়ে তাদের পক্ষে রিপোর্ট করেন। চরফ্যাশন ভূমি অফিসে টাকার বিরাট বানিজ্য হয়। উক্ত ভূমি অফিসে টাকা ছাড়া কর্মকর্তারা কিছুিই বুঝেন না। যে খানে যাই সেখানেই টাকা দাবি করে। না দিলে কাজের ক্ষেত্রে কালক্ষেপন করে। সাধারন ভূক্ত ভুগী মানুষ এই সব কর্মকর্তাদের কারনে অতিষ্ট।

ঘুষ দিইনি
চরফ্যাশন ৳২০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ BRCDKFGE
মন্তব্য
সরকারি হাসপাতাল

রোগি ভর্তি

আমার বোনের বাচ্চা হয় অপরিপক্ক। শিশুটিকে আইসিইউ তে ভর্তি করাতে গেছিলাম। বলেছিলো সিট নাই। ১০০০ টাকা দিলে সিটের ব্যাবস্থা করে দিতে পারবে। পরে নানা রকম ভয় ভিতি দেখিয়ে সিট নিই।

ঘুষ দিইনি
রংপুর ৳১.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RN6BR5AA
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট

নতুন পাসপোর্ট বানাতে গেলে কর্মকর্তারা আমার ফাইল জমা নেন নি। পরবর্তীতে দালালের মাধ্যমে ২০০০টাকা বেশি পাসপোর্ট বানাতে হয়

ঘুষ দিয়েছি
হবিগঞ্জ ৳২.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ SYPC3SLB
মন্তব্য