সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০৮৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

নকল চাইসিলাম বলে

মামলার নিস্পত্ত্যি হয়েগেসে৷ তবু ও নকল এর একটা কপি দেবে বলে ৫০০০ টাকা দাবি করে

নারায়নগঞ্জ, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKV97WZF
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০.০ হাজার

জমির খাজনা আদায় করতে গিয়ে

যেহেতু বিপদে প্রয়োজনের জমি বিক্রয় করতে হইবে। জমির নাম জারি করিতে হইবে। রেজিস্টারি বা নাম জারিতে খাজেনা রশিদ বাধ্যতামূলক সুতরাং দিতে হয়েছে। ফোন রিসিটে এক-তৃতীয়াংশ টাকা উল্লেখ আছে।

কানাইঘাট পৌরসভা থানা কানাইঘাট, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে SY5XSEPD
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১.৫ হাজার

ডাইভিং লাইসেন্স

সকল কাগজপত্র দেওয়ার পরও যখন পরিক্ষা দেই তখন পরিক্ষা শেষে দুই হাজার টাকা দাবি করে না হয় পরিক্ষায় কৃতকার্য হব না এমন বলে ২০০০ টাকা দাবি করে পরে ১৫০০ টাকা দিয়ে নিস্পত্তি হয়। ১৫০০ টাকা দেওয়ার পর আমার আবেদনটি এপ্রুব হয়।

নেত্রকোণা, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে MYL45TY8
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৫ হাজার

নতুন পাসপোর্ট

আমি পাসপোর্ট সংক্রান্ত সরকারি সেবা গ্রহণের উদ্দেশ্যে সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে উপস্থিত হই। সেবা গ্রহণের সময় সরকারি নির্ধারিত ফি-এর বাইরে অতিরিক্ত ২,৫০০ (দুই হাজার পাঁচশত) টাকা দাবি করা হয়। আমি উক্ত অতিরিক্ত অর্থ প্রদান করতে অনিচ্ছা প্রকাশ করলে আমার কাজ সম্পন্ন করার ক্ষেত্রে বিভিন্ন অতিরিক্ত কাগজপত্র দাবি করা হয় এবং নানা ধরনের হয়রানির সম্মুখীন হতে হয়। পরবর্তীতে আমার সরকারি সেবাটি সম্পন্ন করার জন্য বাধ্য হয়ে ২,৫০০ টাকা পরিশোধ করতে হয়। সরকারি সেবা প্রদানের বিনিময়ে নির্ধারিত ফি-এর অতিরিক্ত অর্থ দাবি ও গ্রহণ এবং অতিরিক্ত অর্থ না দিলে হয়রানি করার বিষয়টি অত্যন্ত গুরুতর।

নরসিংদী, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKRYFG7G
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

ভূমি উন্নয়ন কর

২০২৪ সালে ভূমি উন্নয়ন কর দেওয়ার জন্য যাই, আগে খাজনা দেওয়ার পুরাতন ফাইল দেখতে চাই, তারা ফাইল খুঁজে বলে ফাইল নষ্ট হয়ে গেছে এবং আমার কাছে কর বাবদ ১ লক্ষ ৫০ হাজার টাকা দাবি করে, আমি নিরুপায় হয়ে ১০০০০ টাকা ঘুষ দিয়ে ৮৫০০০ টাকায় মিটমাট করি।

নীলফামারী, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে RNAYQ4H9
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

পুলিশ ভেরিফিকেশন

সেসময় পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন করতে হতো। দু বছর আগের কথা। তখন ঘুষ দাবি করেছিলো।

নওগাঁ সদর, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJJB8ZB6
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০০ লাখ

প্রতিবেদন

আমার দাদির নাম এ ৬ শতাংশ জমি সব কাগজ থাকার পর ও সঠিক প্রতিবেদনের জন্য তারা টাকা দাবি করে অন্যথায় জমি যাদের সাথে সমস্যা তাদের নাম এ দিয়ে দিবে এমন অবস্তায় বাধ্য হয়ে টাকা দিলে তিনি তাদের থেকে বেসি টাকা নিয়ে তাদের নাম এ প্রতিবেদন করাই

Gazipur, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKKY3X73
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৮.০ হাজার

জমি খারিজ

আমি নিজের জমি খারিজ এর জন্য আবেদন করেছিলাম কিন্তু বিভিন্ন কারণ দেখিয়ে আমার আবেদন বাতিল করে দেয় পরে আমি বাধ্য হয়ে টাকা দিয়ে খারিজ করেছি।

Naogaon, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJNCMBKX
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৮০.০ হাজার

নামজারী

নামজারীর জন্য। একবার ১১ জনের নামে নামজারি করেছি। সেটা অনলাইনে দেখা যাচ্ছে না। যে কারনে ১১ জনের নামে আলাদা আলাদা করতে ৮০ হাজার টাকা দাবি করে। আমি পরে করব বলে চলে এসেছি।

উপজেলা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKNV62AU
মন্তব্য
শুধু দাবি করেছে শিক্ষা অফিস ৳২.০ হাজার

ভাইবা পরিক্ষা, এবং স্যারেদের হাতের মার্ক

স্যারেদের হাতের মার্ক এবং ভাইবা পরিক্ষার মার্ক বদিবে এই বলে আমাদের সকলকে টাকা দিতে বলেছে, কাউকে ৫০০০ আবার কাউকে৩০০০, আমাকে ২০০০, এইভাবে সকলকেই দিতে হবে বলে জানিয়েছে, এবং নচ দিলে ফেল করাই দিবে বলে হুমকি দিছে। মাগুরা সিদ্দিকীয়া কামিল মাস্টার্স মাদ্রাসা।

মাগুরা, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে KH8WHVNX
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০০

খাজনা অনুমোদন

সে বলেছিল কিছু সন্মান করেন। আমি প্রবাসী আমার হাতে সময় ছিল না।অমি ভাবছিলাম কাজ টা হয়ে যাক।

ইউনিয়ন পরিষদ ভুমি অফিস, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTJEVCAT
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

আদালতে হুদায় মামলা

আমার বিরুদ্ধে হুদাই মামলা করা হইছে,,, প্রমাণসহ থানায় দিয়েছি,, কিন্তু কোনো রিপোর্ট আদালতে পাঠানো হয় নাই,, ১২ মাস হয়ে গেছে,এখন হুদাই টাকা দিয়ে মামলা চালাতে হচ্ছে,, আদালতে এই হুদাই মামলা বন্ধ করা হোক,,, ইতি: আমি নিজে একজন সেনাবাহিনীর লোক,

সাতক্ষীরা, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে KH6SAHM6
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳৫০

every serial

স্টাপের নামে সাধারণ মানুষের সিরিয়াল ব্রেক করে কিছু অসাধু ব্যক্তি বা স্টাপ টাকার বিনিময়ে সেবা দিচ্ছে

Dhaka, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DK63WZ3B
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট বানানো

পাসপোর্ট বানাতে গেলে অফিস কর্মকর্তারা বাধা দেন। নানান অজুহাত দেখান। পরবর্তীতে দালাল ধরে গেলে এবং ২০০০টাকা দিলে পাসপোর্ট আবেদন গ্রহণ করেন

হবিগঞ্জ, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে SYSHK3XK
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৮.০ হাজার

নামজারী

নামজারী আবেদন করেছিলাম, বলেছিল হবে না। কিন্তু 8,000 টাকা দিলে কাজ হয়ে যাবে বলেছিল

কোটচাঁদপুর, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে KHX4PDEQ
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২০.০ হাজার

জমি সংক্রান্ত তদন্ত প্রতিবেদন দাখিলের ক্ষেত্রে অনিয়ম বা দূনীতি

চরফ্যাশন কোটে আমার একটি জমি সংক্রান্ত মামলা করেছিলাম কোর্ট থেকে আদেশ জারি করা হয়েছিলে এক মাসের মধ্যে জমি দলিল অনুযায়ী রিপোর্ট কোর্টে পেশ করার জন্য কিন্তু চর‌ফ্যাশনের সরকারী সার্ভেয়া উক্ত জমি মাপায় বিলম্ব করেন। পরে তার সাথে যোগাযোগ করলে তিনি উক্ত কাজের ক্ষেত্রে আমার কাছ থেকে ২০০০০টাকা দাবি করেন। আমি টাকা না দেওয়ায় তিনি উক্ত জমি আর মাপতে যান নি। অপর পক্ষের থেকে টাকা খেয়ে তাদের পক্ষে রিপোর্ট করেন। চরফ্যাশন ভূমি অফিসে টাকার বিরাট বানিজ্য হয়। উক্ত ভূমি অফিসে টাকা ছাড়া কর্মকর্তারা কিছুিই বুঝেন না। যে খানে যাই সেখানেই টাকা দাবি করে। না দিলে কাজের ক্ষেত্রে কালক্ষেপন করে। সাধারন ভূক্ত ভুগী মানুষ এই সব কর্মকর্তাদের কারনে অতিষ্ট।

চরফ্যাশন, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে BRCDKFGE
মন্তব্য