সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১৮ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১১৮ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১০.০ হাজার

নামজারী ও ভূমি উন্নয়ন কর নিয়ে ঘুষের রাজত্ব

গফরগাঁও উপজেলাধীন সকল ভূমি অফিসে বর্তমানে নামজারী করতে হলে 10000 টাকা দিতে হবে এমনকি ভূমি উন্নয়ন কর দিতে গেলে অনেক টাকা চেয়ে বসে, ইহার কোনো টাকার পরিমাণ বলা যায় না যারফলে সাধারণ জনগন বিপদে আছে।

গফরগাঁও, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে MYHLTZNF
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.০ হাজার

ট্রেড লাইসেন্স নবায়ন

বরিশাল জেলার, মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়ন মাধ্যমে বিদ্যালয়। বিভিন্ন সেশনের এসএসসি পরীক্ষার্থীদের, টেস্ট পরীক্ষায় অকৃতকার্য নির্ধারিত সাবজেক্টকে আরো দুই তিন বিষয় ফেল বারিয়ে, সাবজেক্ট প্রতি ৫০০ টাকা করে জরিমানা নেওয়া হয়, টাকা না দিলে তাদের এসএসসি পরীক্ষার ফরম ফিলাপ নেয়া হয় না। এই পরিস্থিতিতে এমন বহু ঘটনা আছে, এক–এক জন শিক্ষার্থী থেকে আট নয় হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। এবং সেই সাথে ওইসব শিক্ষার্থীদের টিচারদের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন কটুক্তি এবং অবহেলার স্বীকারও হতে হয়। তাছাড়া শিক্ষা ব্যবস্থায় এতটা ঢল না মার কারণ, সারা বছর ক্লাসের প্রতি তেমন গুরুত্ব দেয়া হয় না। পরীক্ষা আসলেই শিক্ষার্থীদের প্রতি যত চাপ প্রয়োগ করা হয়।

গ্রাম, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে BR8XBYB4
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বিষয়

আমি প্রবাসে আসার আগে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর আবেদন করি, পরবর্তী সময়ে আমদের বোয়ালমারী থানায় ক্লিয়ারেন্স এর তদন্ত আসে তখন আমাকে কল করে বলা হয় আমি যেনো প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিদিষ্ট সময়ে থানার কম্পিউটার কক্ষে হাযির হই, আমি সময় মত সমস্ত কাগজপত্র নিয়ে হাজির হওয়ার পরে সব কিছু ঠিক থাকায় আমি চলে আসতে চাইলে তখন বলে চা খাওয়ার জন্য কিছু দিয়ে যান পরবর্তী সময়ে আমি যখন বলি যে টাকা নাই তখন আমাকে বলে যে ৫/৬ লক্ষ টাকা খরচ করে বিদেশে যাচ্ছেন আর আমাদের মাত্র ১ হাজার টাকা দিতে পারবেন না. তারপর অনেক কথা বলার পর ৩০০ টাকা দেই। তারপর আমাকে বলা হয় টাকা বেশি হলে কাজ দ্রুত হয় এতটুকু মথায় রাইখেন। তারপর আমার ক্লিয়ারেন্স ২৫ দিন পর হাতে পাই

উপজেলা : বোয়ালমারী, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKKH5VHU
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪৮.০ হাজার

আইবাস+ সেলারি একাউন্ট খোলা

সরকারি চাকুরীতে যোগদানের শুরুতে বেতন পাওয়ার জন্য আইবাস+ এ সেলারি একাউন্ট করার জন্য অফিসের উচ্চমান সহকারীকে ১২ জনে ৪৮০০০ টাকা দিতে হয়েছে। শ্রান্তি বিনোদনের ভাতার জন্য ১৪ জনের ২১,০০০ টাকা দিতে হয়েছে। এছাড়া টিএ/ ডিএ বিল থেকে ১০% দেওয়া লাগে

লক্ষ্মীপুর, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTJWZ7JZ
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট

মায়ের জন্য পাসপোর্ট বানাতে গিয়েছিলাম। পাসপোর্টটা পেন্ডিং ফালাই রাখছিল। ডেলিভারি ডেটওভার হয়ে গেছিল। খোঁজ নিয়েছি বারবার বলছে আজ হবে কাল হবে। হচ্ছিল না। ২০০০ টাকা দেয়ার পর। সাথে সাথে স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেল। বরিশাল পাসপোর্ট অফিস।

বরিশাল, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে BR939ZJL
মন্তব্য
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ৳১৭.০ হাজার

New Trade license

Ami new business start korty trade license korty gysee amr ksy 17000 bdt chaisy. Tai Ami ekohono trade license kori nai. Jara gush Khai oder jonmer think nai. 2 din gysee same 2 din ei na Kory choly aschi. Dhaka north City corporation 😡 sob gush baj. Government fees 3000 bdt and others extra cost around 1000 total cost of trade license 4000 bdt.amr ksy 17000 tk chaisy

Dhaka, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার দেখা হয়েছে DK5SD8PH
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১.০ হাজার

ট্রেড লাইসেন্স নবায়ন

৪৪৮৫ টাকার জায়গা আমাকে পরিশোধ করতে হয়েছে ৫৫০০ টাকা। আমি না শুধু অন্যান্য সকল ব্যবসায়িদের কাজ থেকেও নির্ধারিত টাকার বাহিরে ১০০০ থেকে শুরু করে বিভিন্ন অংকের টাকা ঘুষ নিচ্ছে। প্রতিদিন গড়ে যদি ওনি ৫০ জন থেকে ১০০০ করে বেশি নেয় তাহলে তাহার প্রতিদিনের ঘুষ এর পরিমাণ ৫০০০০ টাকা।

Chattogram, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে CTDBJY9K
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৮.০ হাজার

অবসর বেতন

বাবার মারা গেছে তার পেনশন এর টাকা মায়ের নামে করার জন্য শিক্ষা অফিসের একাউন্ট বিভাগে ৮০০০ টাকা চেয়েছে, আমি দিয়েও দিয়েছি কিন্তু কাজ হয় নাই। আমাকে একাউন্ট অফিসের এক কর্মকর্তা এসে বলছে সবাইকে কিছু করে টাকা দিতে হবে প্রথম ৫ হাজার চেয়েছিলো পরে বলে আর ৩ হাজার লাগবে নাহলে হবে না। সর্বমোট ৮ হাজার নিছে কাজ করে দেয় নাই।

চিতলমারী, বাগেরহাট, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে KH3AH4K9
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳২.০ হাজার

বাড়ি হোল্ডিং নাম্বার

কোন ভাবে সমাধান হয় না পরে টাকা দিয়েছি ( নতুন হোল্ডিং নাম্বার এর জন্য আবেদন করছিলাম)

সাভার, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKX8T4ZW
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

শের কাছে একটি জিডি করতে যায় এবং মামলা দায়ের করার জন্য আমার কাছে ২০ হাজার টাকা ঘুষ পেয়েছে

আমার জমি ঠিক থাকা সত্ত্বে পুলিশ আমাকে থানায় ডাকে কে সাক্ষ্য প্রমাণে আমার জমি ঠিক আছে কাগজপত্র দেখে আমার জিডি গ্রহণ করে যদি গ্রহণ করে বলে এই মামলা করতে ২০ হাজার টাকা লাগবে না হলে মামলা করা যাবে না

গাজীপুর, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKC5K7XH
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳৫০০

চিকিৎসা

চট্টগ্রাম মেডিকেল কলেজ এখানে হাজার হাজার মানুষ সেবা নিতে আসে এদের মধ্যে বেশিরভাগই গরীব এবং কেটে খাওয়া মানুষ তবে এখানে অনেক বছর ধরে চলে আসা সেই ঘুসের রমরমা ব্যবসা চলছে এখানে প্রতিটা দেওয়ালে পর্যন্ত ঘুস খাই প্রতি গেইটে ঢুকতে টাকা বাইর হলে টাকা টাকা চারা কোন কথা নেই আর আছে সিন্ডিকেট বানিজ্য সব ধরনের ল্যাব এখানে থাকলেও তারপরও বলে বাইরের থেকে করে নিয়ে আসো দূর ব্যবহার তো আছেই

চট্টগ্রাম, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTCF6PZZ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

বাতসরিক চাঁদা হিসেবে

বাতসরিক চাদা হিসেবে পাচ সেট প্যান্ট এর পিস গিফট দেওয়া হয়ছে।

মাহানা,রুপগঞ্জ,নারায়ণগঞ্জ, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DK3RXVMF
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

সব কাজের জন্য ঘুষ নেয় , ভূমি উন্নয়ন কর

ভূমি উন্নয়ন কর 10000 টাকা ছিল সেখানে আমার কাছে 30000দাবি করা হয় , সেখানে আমি 20000টাকা পরিশোধ করি, আমাকে 10000 টাকার চেক প্রদান করেছে এবং10000 ঘুষ হিসাবে নিয়েছে।

Chapainawabgonj, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJHNZEZ6
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

নামজারী

নামজারী করার জন্য আবেদন করি এসিল্যান্ড অফিস অনেক দিন ঘুরিয়ে ২০০০০ টাকার বিনিময়ে পাস করেন।

পত্নীতলা, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJYUSMPZ
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৩.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

সিলেট কারিগরি ট্রেন সেন্টারে যুব উন্নয়নের অধীনে সরকারি ভাবে ড্রাইভিং শিখতে ভর্তি হই। এরপর লাইসেন্সের জন্য পরীক্ষা দিতে গেলে ৩০০০ হাজার টাকা ঘুষ দাবি করে ৩য় পক্ষ যারা সরকারি কোনো চাকুরীজীবি নয় তবে সরকারি চাকরিজীবী যিনি আছেন তার অধীনস্থ হয়ে কাজ করে যাতে সরাসরি ঘুষে তার নাম না আসে। বিনা ঘুষে বা দালাল ছাড়া পরীক্ষায় অংশ গ্রহণ করলে অকৃতকার্য দালাল বা ঘুষ দিয়ে পরীক্ষা দিলে কৃতকার্য। তাদের এই অপকর্মের কারণে আজ রাস্তায় এতশত দূর্ঘটনা আর অকালে জড়ে পরে কত হাজার প্রাণ। আমাদের দেশের মানুষ কি কখনো ভালো হবেনা, তারা এসব দূর্নীতি বাদ দিবে না।

সিলেট, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে SY32NQHX
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳৫.৫ হাজার

নিজের অফিসে নিজেকেই ঘুষ দিতে হয় অফিসিয়াল যেকোন কাজে

কয়েক হাসপাতালে চাকরি করছি, এক হাসপাতালে তো ছুটি লর দরখাস্ত নিতেও টাকা দেওয়া লাগে বা খাওয়াতে হয়। আমি যে টাকার পরিমাণ লিখছি এটা আমার বেতন চালু করার জন্য সরকারি হাসপাতালের হেড বাবুকে দিতে হয়, সবাই অন্য অফিসে যেয়ে ঘুষের স্বীকার হয় আর আমরা নিজ অফিসেই। এখন ঢাকার মধ্যে হাসপাতালে আছি, জিপিএফ এ্যাকাউন্ড খুলবো ৩ বছর হয়েছে, তাও আমাকে টাকা দিতে হয়েছে ৫০০ বলছে আরও ৫০০ দিতে হবে। এ কাজ কয়েক জন মিলে করে প্রতি টেবিলে ৫০০ করে দিলে আমায় এখন ৩০০০ খরচ করতে হবে। এ হলো দেশের অবস্থা।

সরকারি প্রায় সব হাসপাতালের অফিস, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK5NY95X
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.০ হাজার

বিদ্যুৎ অফিস

অতিবৃষ্টি বা লোড শেডিং এর জন্যে প্রায় কারেন্ট যায় আসে কোন এলাকায় ফাইবার বা অন্য কোন কিছু নষ্ট হয়ে গেলে তারা সহজে আসেনা তাদের অনেক কাজ আছে বলে জানায় আবার অন্যজায়গায় কাজে আছে বলে জানায় শেষ হলে আসবে কিন্তু যখন গাড়ি নিয়ে তারা আসে তখন কাজ শেষ হলে টাকা চায় না দিলে লেইট করে কাজ করেনা না টেম্পোরারি করে দেয় আবার নষ্ট হয়। কিন্তু টাকা দিলে সব শেষ হাসিমুখে করে দিয়ে যায়।

সিলেট সিটি, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে SY5ZJZZN
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৫০০

বেতন নির্ধারন

বেতনের কাজ করার জন্য। আমার নতুন চাকরি বেতন কাঠামো নির্ধারন করানোর জন্য ২ মাস ঘুরাইছে। পরে ৫০০।দিলাম

কুমিল্লা এজি অফিস, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে CTU8BRY9
মন্তব্য