সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ২০,৪৪৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

২০,৪৪৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৩২.০ হাজার

এককালীন অবসরভাতা উত্তোলন ও পেনশন চালুকরণ

আমার বাবার অনবসর জনিত কারনে (ই এল পি সি) সংগ্রহের আবেদন করলে হিসাবরক্ষণ অফিসের অডিটর ১১০০০ টাকা দাবি করেন, বাধ্য হয়ে আমি তা প্রদান করি। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয় থেকে অবসরভাতা ও পেনশন মঞ্জুর হলে একই ব্যাক্তি এককালীন অবসরভাতার বিল করিয়ে দেয়ার জন্য প্রতি লাখে ১ হাজার টাকা দাবি করেন। শেষ পর্যন্ত বাধ্য হয়েই ২১ লাখ টাকার বিপরীতে ২১০০০ টাকা ঘুষ দিয়েছি। এবং তার এক দিন পরেই বিল হায়ে পেয়েছি।

উলিপুর, রংপুর ২০ সেপ্টেম্বর ২০২৬ ২২ বার দেখা হয়েছে RNJN97G4
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪০০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

১২ ফেব্রুয়ারি,২০২৬।আমি জাতীয় নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলাম।ভোটগ্রহণ শেষে উপজেলায় নির্বাচনের মা জমা দেওয়ার সময় আমাকে ক্যালকুলেটর,টর্চ জমা দিতে বলা হয়। কিন্তু ভোটের আগে এমন কোনও নির্দেশনা প্রিজাইডিং অফিসারদের দেওয়া হয়েছিল না। স্বাভাবিকভাবেই তখন তাড়াহুড়ার মুহূর্তে কোথায় ক্যালকুলেটর,টর্চ খোঁজার মতো পরিস্থিতিতে আমি ছিলাম না। তখন তারা আমার কাছে টাকা দাবি করে। আমি ২০০ টাকা দেই। কিন্তু তারা সেটা নিয়ে নারাজ। তখন ৪০০ টাকা দিয়ে আমাকে সেখানে রফা করতে হয়। সেখানে মালামাল জমা দিতে আসা সব প্রিজাইডিং অফিসারকেই এভাবে টাকা দিতে বাধ্য করা হয়। পরে জানতে পারি এমন কোনও নির্দেশনা প্রকৃতপক্ষে ছিলো না। এটা ছিল বদলগাছী উপজেলার সহকারী নির্বাচন অফিসারের একটা ধান্দার স্কিম।

বদলগাছী,নওগাঁ, রাজশাহী ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৬ বার দেখা হয়েছে RJ8M7FEK
০ মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১.০ হাজার

জিপিএফ ফান্ডের হিসাব বিবরনী আপডেট এবং অনলাইন করা

জিপিএফ ফান্ডের হিসাব বিবরনী আপডেট এবং বিবরনী অনলাইনে দেখানোর জন্য যোগাযোগ করা হলে তারা ১০০০ টাকা ঘুষ দাবি করে। ১০০০ টাকা পরিশোধ করার পর সবকিছু অনলাইনে দেখতে পারি এখন। পরিউল্লেখ্য অফিস্টি একটি সামরিক বাহিনীর সদরদপ্তরের পাশেই।

ঢাকা, সিনিয়র ফাইন্যান্স কার্যালয়,, ঢাকা ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৩৯ বার দেখা হয়েছে DKP6CBVB
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০২ লাখ

নাম জারি

অবইধ ভাবে আমার জমি ঘুশ খেয়ে অন্ন একজন কে কেটে দেন। পরে সেটা ঠিক করে আমার এই টাকা দিতে হয় আমি বাধ্য হয়ে দি। ভুমি অফিস এর কুত্তা ও ঘুস ছাড়া কথা বলে না

বরিশাল, বরিশাল ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার দেখা হয়েছে BRX49NSK
০ মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

জন্ম ও মৃত্যু সনদ তৈরি

আমি আমার জন্ম নিবন্ধন করার জন্য ঢাকার অধিনস্ত সাভার উপজেলা যেকোনো একটি ইউনিয়ন পরিষদে আমি আমার জন্ম নিবন্ধন তৈরি করতে চাই যদিও আমার এনআইডি কার্ড আছে তারপরও নতুন করে জন্ম নিবন্ধন করার প্রয়োজন হয় তাই আমি সাভারের যে কোন একটি নির্দিষ্ট ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন করতে গেলে সেখানে বিভিন্ন কাগজ পত্রের অজুহাত দেখায় এবং বিভিন্নভাবে সময় লাগবে অপেক্ষা করতে হবে এই ধরনের কথা বলে পরে আমি যখন ওনাদেরকে বললাম যে ভাই আমার কাজটা কি আসলে করে দেয়া যাবে কি না। বলল ভাই করা যাবে এদিক থেকে তিন হাজার টাকা লাগবে তো আমি বললাম ভাই কথা হলো যে ভাই এত টাকা তো আসলে লাগে না। দুই হাজারি লাগবে বলল ১০০০ আপনার জন্য কম রাখা যাবে ওই অফিসের লোক। আমি বললাম সরকারের নির্দিষ্ট ফি ১০০ থেকে ২০০ টাকা তখন বলল তাহলে এখানে হবেনা।

ঢাকা, ঢাকা ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৩৫ বার দেখা হয়েছে DKLBV7AJ
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

License from civil surgeon

Diagnostic center লাইসেন্স করতে ২০,০০০/- টাকা ঘুষ দিতে হয়। এই টাকা না দিলে লাইসেন্স হয় না। অনলাইন রেজিষ্ট্রেশন করতে সরকারকে দিতে হয়৷ প্রায় ৩৫০০০/ এর বাহিরে আরো ২০,০০০/ টাকা ঘুষ দিয়ে লাইসেন্স করতে হয়েছিল।

Kurigram, রংপুর ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৩০ বার দেখা হয়েছে RNCXY9SH
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

স্কুল থেকে প্রসংশাপত্র উঠাতে টাকা নিয়েছে

কলেজে ভর্তির জন্য মার্কশীট এবং প্রশংসাপত্র লাগবে, কিন্তু স্কুলে অরজিনাল মার্কশীট না আসায় মার্কশীট এর অনলাইন কপি স্যার এর থেকে সত্যায়িত করতে হবে।এজন্য স্কুল এ গেলে তিনি মার্কশীট সত্যায়িত এবং প্রশংসাপত্র উঠাতে ৩০০ টাকা চেয়েছেন। এখন সবাই দিতেছে, সেইজন্য আমাকেও দিতে হয়েছে।

Binnakuri High School, Chirirbandar, Dinajpur, রংপুর ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৩৫ বার দেখা হয়েছে RNLLJZJN
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳১.০ হাজার

License

আজকে মৌচাকের ওখানে পুলিশ সার্জেন্ট আমাদের বাইকটা ধরে ফেলে, যা আমার অফিসের স্টাফ চালাচ্ছিল এবং তার লাইসেন্স ছিল না। তবে আমার লাইসেন্স ছিল এবং বাইকের মালিক আমি নিজে, আর আমি পেছনে বসা ছিলাম। ধরার পরে তারা আমাদের পুলিশ বক্সে যেতে বলে। সেখানে যাওয়ার পর পুলিশ এমনভাবে ভয়ভীতি দেখায় যে ৪০০০ টাকার মামলা দেবে এবং রেকার লাগাবে ইত্যাদি। ​পরবর্তীতে আমরা ১০০০ টাকা দিতে বাধ্য হই এবং টাকা দিয়ে আমাদের কাগজপত্র নিয়ে আসি। মূলত এটি এক ধরণের ব্ল্যাকমেইলিং ছিল। তারা এমন একটা পরিবেশ ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছিল, যার কারণে আমরা ঘুষ দিতে বাধ্য হয়েছিলাম।

Dhaka, ঢাকা ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৯ বার দেখা হয়েছে DK5LU7J5
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০ হাজার

মিসকেস

কাজ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু করে দেয়নি। আরও টাকা চায়।

বিপ্রবেঘড়িয়া, নলডাঙ্গা, নাটোর, রাজশাহী ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে RJZPPPB8
০ মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৩.০০ লাখ

নামজারি

একটি জায়গা নিয়ে আদালতে ২ টি মামলা চলমান থাকাবস্থায় ভূমি অফিসার বিরোধি পক্ষকে আমার দখল থাকাবস্থায় আমার নামজারি বাতিল করে নামজারি করে দেয়, পরবর্তীতে আমি তাদের নামজারির কথা জানতে পেরে মামলার কাগজপত্র সহ তাদের নামের নামজারি বাতিলের আবেদন করি, কিন্তু ২ মাস হয়ে গেল কোন শুনানি দিচ্ছে না, অপরদিকে আমার নামজারি বাতিলের সময় ১মাসে ৩ টি নোটিশ দিয়ে বাতিল করে দেয়।

নান্দাইল, ময়মনসিংহ ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার দেখা হয়েছে MY35UCDW
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০০ লাখ

কলকারখানা অধিদপ্তর

5 লক্ষ টাকা দিয়ে বদলী হয়ে আসলেও এক বছর অতিক্রম না হতেই আমাকে বদলী করা হলো। এই অধিদপ্তরে বদলীর কোন নিয়মনীতি নেই। টাকা দিলেই সব সম্ভব। সারাজীবন গুরুত্বপূর্ণ শিল্পঘন এলাকাতে থাকা যায়। এক কর্মস্থলে 3 বছরের বেশী না থাকার বিধান মানা হয় না এই অধিদপ্তরে। এই অধিদপ্তরের মানবসম্পদ শাখা ও প্রশাসন অধিশাখা বদলী নীতিমালার ক্ষেত্রে অদক্ষ।

শ্রম ভবন, বিজয়নগর, ঢাকা, ঢাকা ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ বার দেখা হয়েছে DKS9AV6T
০ মন্তব্য
শুধু দাবি করেছে কর অফিস ৳১.২৫ লাখ

অবৈধ ভাবে টাকা চাওয়া

আমি ২০১৮ সালে TIN খুলি। ২০১৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত রিটার্ন দাখিল করি। ব্যক্তিগত সমস্যার কারণে পরে আর রিটার্ন দাখিল করতে পারি নাই। যখন পিছনের দাখিল করার জন্য সার্কেল-০৮, কুমিল্লা কর পরিদর্শকের কাছে যাই তখন তিনি আমার কাছে জরিমানা ও ট্যাক্স বাদে ১,২৫,০০০/- টাকা দাবি করেন। আমি জিজ্ঞেসা করলে বলে অফিস খরচ। বিষয় টি এখনো চলমান।

কুমিল্লা, চট্টগ্রাম ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৬ বার দেখা হয়েছে CTVCJ4Z7
০ মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

লেবার অফিস

সরকারি এবং লেবার আইন অনুযায়ী, শুক্রবারে সকল ধরনের শোরুম ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকার কোথায় থাকলেও খুলনা লেবারকোট থেকে অতি শোরুম থেকে পাঁচ হাজার টাকা ঘুষ খেয়ে শোরুম গুলা খোলা রাখায় এতে করে শোরুমের সকল স্টাফরা ছুটি থেকে বঞ্চিত হয়, বারবার লেবার কোর্টের কমপ্লেন জানানো সত্ত্বেও উক্ত এলাকার লেবার ইন্সপেক্টর ঘুষ খেয়ে শোরুম খোলা রাখার পারমিশন দেয়,

শিববাড়ি, খুলনা ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৫ বার দেখা হয়েছে KH6DEG6A
০ মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

পেনশন

সরকারি প্রেস অফিস থেকে অবসর নিই ২০২৩ এ। পেনশনের জন্য ১৫ হাজার টাকা দাবি করে। নাশতা বাবদ ৮০০ টাকা ও নগদ ২ হাজার টাকা প্রদান করি।

ঢাকা, ঢাকা ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৩০ বার দেখা হয়েছে DKB4PXMT
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৫০০

স্মার্ট রেজিষ্ট্রেশন কার্ড

আমি আমার সাথে বাইকের অরিজিনাল স্মার্ট কার্ডের পরিবর্তে অনলাইন থেকে ডাউনলোড করে লেমিনেটিং করে সেটা সাথে রাখি এই কারণে যে যদি কোনো কারণে কার্ডটি হারিয়ে যায়। এবং যতবার ট্রাফিক পুলিশ আমাকে আটকিয়েছে আমি ততবারই সেটা দেখিয়েছি এবং বিনা প্রশ্নে আমাকে যেতে দেয়া হয়েছে। কিন্তু সেইবার আমাকে ছাড়া হয়নি। আমি বলেছিলাম আমার বাসা কাছেই আছে, দশ মিনিট সময় দিলে আমি বাইক রেখে রিকশা দিয়ে গিয়ে নিয়ে আসতে পারবো। সে অনুমতিও দেয়া হয়নি। আশ্চর্যজনক ব্যাপার হলো, উনি আমাকে দ্রুত ঝামেলা শেষ করার তাগিদ দিচ্ছিলেন। কারণ, তার নামাজের দেরি হয়ে যাচ্ছে। আমি বললাম, কি ঝামেলা? আমিতো অরিজিনাল স্মার্ট কার্ড এনে দেখাতে চেয়েছি। উনি মানতে নারাজ এবং মামলা দেয়ার হুমকি দিয়ে যাচ্ছিলেন। আমি হার মেনে নিয়ে বললাম দিয়ে দেন। পরে উনি টাকা অফার করে।

সিলেট, সিলেট ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৩৩ বার দেখা হয়েছে SYFPHH2K
০ মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১০০

শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউট (ICMH)

বহির্বিভাগ থেকে নিয়ম অনুযায়ী ২০ টাকা দিয়ে টিকিট কাটার পর (সেখানেও লম্বা লাইন ছিল) ডাক্তার দেখানোর জন্য লাইনে দাঁড়াই। রোগীর দীর্ঘ ও লম্বা লাইন ছিল। লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় লক্ষ্য করলাম, কিছু অসাধু ব্যক্তি বা দালাল চক্র সাধারণ রোগীদের কাছ থেকে অতিরিক্ত ১০০ টাকা দাবি করছে এবং টাকা দিলে লাইনের তোয়াক্কা না করে তাদের আগে ডাক্তার দেখানোর জন্য ভেতরে ঢুকিয়ে দিচ্ছে। টাকা না দেওয়ায় সাধারণ রোগীরা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে কষ্ট পাচ্ছেন, যা অত্যন্ত দুঃখজনক।

Dhaka, ঢাকা ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৩৩ বার দেখা হয়েছে DKWTPU2T
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

জমি রেজিস্ট্রেশন

জামালপুর সদরে নাউভাঙা চড়ে জমি রেজিস্ট্রেশন বাবদ ঘুষ প্রদান।

Jamalpur, Dhaka, Bangladesh, ময়মনসিংহ ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪১ বার দেখা হয়েছে MYCQ9MU6
০ মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৬০.০ হাজার

জরিপের খতিয়ান এ পুন:রায় যাচাই ও সীল

২/৩ বছর আগে জরীপ হয়েছে বিডিএস তখন জরীপ লোক লাখ লাখ টাকা নিয়ে গেছে এবং খসড়া খতিয়ান দিয়েছে এখন আবার নতুন লোক আসছে যাচাই করে ওই খতিয়ান এ সীল মারবে এখন তারা পুনরায় আবারও ৬০ হাজার থেকে শুরু করে লক্ষ লক্ষ দাবি করছে _ এখানে এলাকার স্থানীয় কিছু চাঁদাবাজ সাথে সঙ্গে নিয়ে সহযোগীতার মধ্যে দিয়ে করছো। এগুলে দেখার কেও নাই ভাইরাল না হলে কিছু পরিবর্তন বিচার আশা করা যায় না। গাজীপুর, ২নং ওয়ার্ড, লস্করচালা ৭৬।

গাজীপুর, ঢাকা ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৩৬ বার দেখা হয়েছে DKGSHNHQ
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

ডাক পাঠানো

ডাকযোগে দেশের বাহিরে মালামাল পাঠানোর সময় ডাক বিভাগ এর কর্মকর্তা নানান টালবাহানা করে সরকারী নির্ধারিত মাশুল এর অতিরিক্ত অর্থ চা-নাস্তা খাওয়ার নাম করে দাবী করেছিল। এমনকি মালামালের নানা সমস্যা দেখানো শুরু করেছিল যা সম্পূর্ণ অযৌক্তিক। কিন্তু, অতিরিক্ত অর্থ দেয়ার পর সে অনায়াসেই তা সীল করে অনুমোদন দেয়।

কুমিলা, চট্টগ্রাম ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩৭ বার দেখা হয়েছে CTBPZLXY
০ মন্তব্য