সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১৮ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১১৮ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

জন্মনিবন্দন + পত্যায়ন + মৃত্যু সনদ

আলমনগর,গোপালপুর,টাঙ্গাইল।আমার ইউনিয়ন পরিষধ এ জে কোন সেবা নিতে গেলে তাদেরকে ঘুষ হিসেবে অতিরিক্ত টাকা দিতে হয়।যদি সরকারি ফী থাকে ৫০ আমাদের থেকে নেয় ২০০।না দিলে তারা কাজ করবে না বলে জানিয়ে দেয় 🥺

টাঙ্গাইল, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKG2U89C
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫.০ হাজার

বিদ্যুৎ এর লাইন সচল

বজ্রপাত হয়ে বিল্ডিং এর বিদ্যুৎ লাইন বন্ধ হয়ে যায়। পরবর্তিতে লাইন পুনরায় চালু করতে ৫০,০০০ টাকা ডিপিডিসি খিলগাঁও অফিস থেকে ঘুষ চাওয়া হয়। বিনা খরচে এই সার্ভিস পাওয়ার কথা থাকলে অফিসের কন্ট্রোল রুমের ইঞ্জিনিয়ার অফিসের বাহিরে নিয়ে কয়েক বার দর কসাকসি করে ২৫০০০/- টাকা নিয়ে লাইন চালু করে। দেশের নাগরিক এবং গ্রাহক হিসেবে খুব অসহায় মনে হয়েছিল।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKUUKNU4
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫৫ লাখ

গণপূর্ত আবাসন

গণপূর্ত আবাসন(হাউজিং) এর ক্রয়কৃত জায়গার ওয়ারিশ নামজারির জন্য প্রথমে হাউজিং এ বিল্ডিংয়ের রিপোর্ট করতে হয় এ রিপোর্ট করতে এসিস্ট্যান্ট ইন্জিনিয়ার ২০০০০ টাকা ডিভিশন ইন্জিনিয়ার ১৫০০০ এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (এক্সিয়েন)প্রথম ধাপে ৫৫০০০ হাজার ২য় ধাপে ২০০০০ স্টেট অফিসার ২০০০০ অফিস খরচ ১০০০০ ও হাজিরা ফরম পূরন ও উপস্থিত হাজিরা দেওয়ার সময় ১০০০০ টাকা ও বিভিন্ন সময় কখনো ৫০০ /১০০০ তাদের প্রদান করা হয়। হাউজিং এ নামজারি ফি (সরকারি কোষাগারে)১,১৫০০০ টাকা প্রানন করেছি।তারপর তারা (গণপূর্ত আবাসন) নামজারির অনুমতি প্রদান করলে ভূমি অফিসে নামজারি করি।ভূমি অফিসে নামজারি করতে ২৫০০০টাকা প্রদান করি।এখন হেবা করবো হাউজিং হেবার অনুমতি নিতে লাগবে প্রায় ৩,০০,০০০ (তিন লক্ষ টাকা)।

জি ই সি চট্টগ্রাম, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK5DNGF4
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

আমার বাবা মৃত্যুবরণ করার পর তাঁর পেনশনের টাকা উত্তোলনের জন্য ৩০,০০০ টাকা দাবি

আমার বাবা মৃত্যুবরণ করার পর তাঁর পেনশনের টাকা উত্তোলনের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে ৩০,০০০ টাকা দিতে হয়েছে। টাকা না দিলে পেনশনের টাকা উত্তোলনের কাজ করা হবে না বলে জানানো হয়।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKCFH43B
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১০০

গাড়ির ডিজিটাল নেম প্লেট লাগানো

নেম প্লেট লাগতে বকশিস না দিলে লাগিয়ে দিবে না। পরে ১০০ টাকা দেওয়া লাগছে

চুয়াডাঙ্গা, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে KH3P3UHY
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, বগুড়া অফিস দ্বারা ওয়ারিশান নামজারী

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, বগুড়ায় আমার বাবার নামে বরাদ্ধকৃত একটি প্লট তার মৃত্যুর পর ওয়ারিশ সূত্রে নামজারী করার অনুমতির জন্য আবেদন করি, যার প্রেক্ষিতে আমার কাছে ৫০,০০০ টাকা দাবি করা হয়, পরিশেষে ১৫,০০০ টাকা অনিচ্ছা সত্ত্বেও পরিশোধ করি, এখন পর্যন্ত কোন কাজ হয়নি গত এক মাস যাবত

বগুড়া, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে RJJTCFHD
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

ফায়ার লাইসেন্স

আমার ফায়ার লাইসেন্স রেনু করার দরকার ছিলো৷ সংশিল্স অফিসারের সাথে দেখা করে তাকে জানালে সে বলে এজন্য নাকি তাকে ৩৫০০০ হাজার টাকা দেয়া লাগবে৷ এবং না দিলে সে লাইসেন্স তো দিবেই না এবং আরো নাকি জরিমানা করার নিয়ম আছে এসব বলে ভয় দেখায়।

লালমনিরহাট, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RNDK4LZU
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

ভোটার আইডি কার্ড নাম পরিবর্তন

আমি একটি ভোটার আইডি কার্ডের নাম পরিবর্তন করার জন্য একে একে 4বার অনলাইনে আবেদন করি। আমাকে 4বারি রিজেক্ট করে দেয়। তারপর আমি দালালের সহায়তা নিই 10000 টাকা কন্ট্রাক্ট করে কাজটা করি। সময় লাগলো 25দিন। এভাবে আমাকে হয়রানি হতে হলো।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKESFDZT
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০.০ হাজার

নামজারি

আমি আমার বাবার ক্রয়কৃত ১০০ শতাংশ জমি নামজারি করতে যাই ইউনিয়ন ভূমি অফিসে। আমি প্রথমে নিজে নিজে অনলাইনে আবেদন করি। কিন্তু আমার আবেদন না মন্জুর হতে থাকে। একাধিকবার আবেদন করে ব্যর্থ হয়ে ভূমি অফিসে ৫০০০০ টাকা চুক্তি করে আবার আবেদন করলে নামজারিটি সম্পন্ন হয়।

গ্রাম, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKW452YG
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৫০০

৫০০ টাকার মিনিময় রোগীর নিতে হয়

আমার মা অসুস্থ ছিলো। বেড পাওয়ার জন্য ডাক্তাররা ওয়ার্ড বয়দের কাছে যেতে বলে। তাদের কাছে গেলে আমার কাছে ৫০০ টাকা চাই। আমার রোগীর অবস্থা খারাব ছিলো বলে ৫০০ টাকা দিয়ে বেড নিতে হয়েছে।

খুলনা ২৫০ শয্যা হাসপাতাল, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে KHJQMV6D
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳২.৫ হাজার

আমি সরকারি চাকুরীজীবী।আমাদের যে কোনো ছুটি যেমন মাতৃত্ব কালীন, শ্রানতি বিনোদন, অর্জিত ছুটি যেই ছুটি

আপনার ছুটি আপনি পাশ করিয়ে আনবেন?নাকি আমাকে দিয়ে করালে খরচ দিতে হবে।অনেক জায়গা থেকে সাইন আনতে হয়।প্রত্যেক সাইনের জন্য ৫০০ টাকা দিতে হয়।

কালকিনি,মাদারীপুর, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK7VPACK
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্টের কাগজ জমা দিতে অনলাইন রিকোয়ারমেন্ট অনুযায়ী যা প্রয়োজন সব ক দেয়া হয়েছে তার পরেও বলে বি

যতই ভুল থাক তারা ঠিক করে নিবে দালাল মারফত টাকা চেয়েছিল

দিনাজপুর, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RN4PGQJL
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

পুলিশ

আমরা একটা অপরাধীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করতে গেলে থানার কতবঢ়রত এসআই ৩০০০ হাজার টাকা দাবি করে । পরবর্তীতে বিপদে পড়ে টাকা দিয়ে আইনি সহায়তা নিতে হয়েছে ।

ডামুড্যা, শরীয়তপুর, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKVU9ERP
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৫০০

ট্রেড লাইসেন্স প্রিন্ট

ট্রেড লাইসেন্স নবায়ন ফি ব্যাংকে জমা দেয়ার পর, ট্রেড লাইসেন্স নবায়ন কৃত প্রিন্ট কপি পরে পাবো বলে, অথবা এখনই প্রিন্ট নিতে হলে ৫০০ টাকা লাগবে। আবার যাওয়া ভাড়া আসা সময়‌ জ্যাম ইত্যাদি চিন্তা করে টাকা দিয়ে প্রিন্ট কপি নেই।

Dhaka, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKS356AD
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৮.০ হাজার

ক খতিয়ান ঠিক হবে বলে টাকা নেয়

৮০০০ টাকা চেয়েছে আমার বাবার কাছে যে ক ভুক্ত খতিয়ান ঠিক করে দিবে ৫০০০ টাকা নিয়েছে

মুরাদনগর, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTPJWF3R
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

ভ্যাট প্রত্যয়ন পত্র

ভ্যাট প্রত্যয়ন পত্র পাওয়ার জন্য ভ্যাট আফিস আমার কাছে ৫০,০০০ হাজার টাকা দাবি করে , পরবর্তিতে ৩০,০০০ হাজার টাকার বিনিময়ে আমাদের ভ্যাট প্রত্যয়ন পত্র গ্রহন করি ।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKSN3W4H
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

police clearance certificate

I needed the police clearance certificate for myself last year for my immigration purpose as I live in abroad, I had to pay 2000Tk to the police officer as their paper cost, recently I needed the the same paper for my younger brother & wife, still had to pay 1500TK for each. If police stations are doing it openly then what can be done for others?

Narayangang, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKCEDSJ9
মন্তব্য