সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ২০,৪৪৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

২০,৪৪৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৪.০ হাজার

জমির খাজনা সংক্রান্ত বাড়িতি টাকা আদায় তসিলদার

বিভাগ : বরিশাল, জেলা : ঝালো কাঠি, থানা কাঠালিয়র চেচরি রাম পুর ইউনিয়ন এর তহসিলদার এর কাছে আমাদের জমির খাজানা পরিসোধ করতে পাঠাইছিলাম আমার কাকা কে খাজনা আসছে ৩৬৫ টাকা উনি দাবি করছে ৫ হাজার টাকা দিতে হবে পরবর্তী তে আমি গেলে কোনো ভাবে ই কম রাখবে না আমাদের জমি রেজিস্ট্রেশন ও খাজনা পরিসোধ না করতে পারায় বিলম্ব হচ্ছিলো পরবর্তী তে অনাকে জোড়াজুড়ির পরে ৪ হাজার টাকায় করে দিছে

কাঠালিয়া, বরিশাল ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৪৩ বার দেখা হয়েছে BR84P5DM
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০ হাজার

মিস কেস

আমি মিস কেস করতে গিয়েছিলাম, অফিস থেকে একটা রিপোর্ট দেওয়ার জন্য তশিলদার ১০০০ এবং তার সহকারী ১০০০ টাকা ঘুশ খেয়েছে।

মুকসুদপুর উপজেলা ভূমি অফিস, ঢাকা ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩৫ বার দেখা হয়েছে DKQGEYAE
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০ হাজার

জমি খারিজ করার জন্য ও খাজনা প্রদানের জন্য।

খারিজ প্রতি হাজার সবাই দিয়ে থাকে। আপনাকেও দিতে হবে। ইউনিয়ন ভূমি উপ- সহকারী কর্মকর্তা ও কম্পিউটার অপারেটর

গ্রাম, রাজশাহী ১৮ সেপ্টেম্বর ২০২৬ ২৭ বার দেখা হয়েছে RJM4NLZ3
০ মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২.০ হাজার

জমি খারিজ করার জন্য ও খাজনা প্রদানের জন্য।

বড় নওগাঁ ও মাশুন্দিয়া ভূমি অফিস, আমিনপুর, বেড়া্ পাবনা। খাজনা, খতিয়ান, খারিজ সবটাতেই শুধু টাকা চায়। টাকা ছাড়া কাজের হাত দেয় না। যার কছে যেমন পারে টাকা নিয়ে ছাড়ে।

গ্রাম, রাজশাহী ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৪০ বার দেখা হয়েছে RJ4P7LBF
০ মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫.০০ লাখ

অনিয়ম

ঝিনাইদহ জেলা পরিষদে গত ২০ ই জুন তারিখে ৭ টি পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল উক্ত নিয়োগের জন্য সবার থেকেই ১৫,১৭,২০,২৫ লক্ষ টাকা নিয়ে তাদের নির্বাচন করা হয়.. সর্বশেষ ১৯ সেপ্টেম্বরে একটি পদের জন্য ২৫ লক্ষ টাকা দাবি করেছে সেটি জেলা পরিষদ দপ্তরের সবাই জানে... নিয়োগ পরীক্ষায় এ অনিয়ম কারো চোখে পড়ছে না সাংবাদিক গুলো এ বিষয় নিউজ করতে ভয় পায়...এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক

ঝিনাইদহ, খুলনা ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩০ বার দেখা হয়েছে KHLKHF4A
০ মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৩০.০ হাজার

হেবা কবলা

একই দাতার তিনটে হেবা কবলা রেজিস্ট্রেশন করতে সদর সাব রেজিস্ট্রার, চট্টগ্রামকে ৩০০০০ টাকা উৎকোচ দিতে হয়েছে।

চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩১ বার দেখা হয়েছে CTJWG9DE
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩৫.০ হাজার

চাকুরী স্থায়ী করণ

চাকরি স্থায়ী করণের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে দিতে হয়েছে।টাকা ছাড়া স্থায়ী করণ অর্ডার হয় না।

ঢাকা, ঢাকা ১৮ সেপ্টেম্বর ২০২৬ ২৬ বার দেখা হয়েছে DKQASZCD
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.২ হাজার

Pension

আমার বাবা একজন সরকারী কর্মকর্তা ছিলেন।পেনশনের টাকা আটকে যাওয়ায় সেই অফিসের ২০০+ Ex employee দের কাছ থেকে তাদের বেসিকের ১৫% ঘুষ চাওয়ার প্রেক্ষিতে পেনশন ছাড়ার কথা বলা হইছে এবং আমার বাবা সেটা দিয়েও দিয়েছেন যাতে কোন নতুন ঝামেলা না হয়

DHAKA, ঢাকা ১৮ সেপ্টেম্বর ২০২৬ ২৮ বার দেখা হয়েছে DKKWQGH7
০ মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳২৫.০ হাজার

রাস্তা সংস্কার

মোহাম্মদপুর থানার অন্তর্গত ঢাকা উদ্যান এলাকার D ব্লকের 4 নং রোডের রাস্তা সংস্কার এর সময় সকল বাড়ি থেকে 25000 টাকা চাঁদা দাবি করে জোর পূর্বক টাকা নিচ্ছে, এর সঙ্গে স্থানীয় বিএনপির নেতারা জড়িত, সিটি কর্পোরেশন এর লোকের সঙ্গে

ঢাকা, ঢাকা ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩২ বার দেখা হয়েছে DK8JZ5PZ
০ মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳২৪.০ হাজার

কৃষি ডিপ্লোমা ৪ বছর মেয়াদী

কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট, এটিআই, সিলেট হিসাব শাখার একজন কর্মকর্তাকে সিনিয়র ছাত্রের উকালতিতে টাকা দিয়ে সরকারি হোস্টেলে সিট পাওয়া যায় না। টাকা না দিলে হয় না। কারণ ছাত্র বেশি সিট কম। টাকা দিলে সিট দেন ১০০% শিওর। টাকা দিলে সিট বরাদ্দের আগেই ওঠা যায়। ওনার কেরামতি ছাড়া খুব কম মানুষ সিট পায়। সহকারী হোস্টেল সুপারও নতুন তিনি নিরুপায়। সিনিয়র ছাত্রদের সাথে হাত মিলিয়ে তিনি এই কাজ সম্পন্ন করেন।

সিলেট, সিলেট ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩১ বার দেখা হয়েছে SYETAEXJ
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

বিডিএস জরিপ

জরিপের জন্য কাগজ জমা দেই। আমাদের জায়গা সমবায় সমিতির ভিতরে। সমিতির কমিটি অনৈতিক টাকা দাবি করে। সেটা প্রত্যাখ্যান করে, নিজেদের কাগজ নিজেরাই জমা দেই। এরপর নাম ম্যাপে তুলে। কিছুদিন পর ১ লক্ষ টাকা দাবি করে, কাজ করে দিয়ার জন্য। তারপর সেটা প্রত্যাখ্যান করি। তারপর ভুয়া ওয়ারিশ দাড়া করিয়ে, বিলম্ব করে। সেখান থেকেও ১৫ হাজার টাকা দাবি করে। সেটা প্রত্যাখ্যান করি। তারপর সেটেলম্যান অফিসার জানানোর সেটা নিয়ে পরের দিন বসা হয়। ভুয়া ওয়ারিশ আসে না। কিন্তু জরিপের দায়িত্বরত লোকদের ব্যবহার ভালো ছিল না। অপেক্ষা করার পর, সেটেলম্যান্ট এর জন্য বসা হয়। আমাদের জায়গা আমরা পাই। তবে পর্চার কাগজ পরের দিন দিবে বলে। আমরা পরেরদিন যাই। প্রথমে ৪০ হাজার পরে ১০ হাজার টাকা দিলে পর্চার কাগজ হাত দেয়।

গাজীপুর, ঢাকা ১৮ সেপ্টেম্বর ২০২৬ ২০ বার দেখা হয়েছে DKAF9PE2
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩০.০ হাজার

নামজারী

সরকারি রাস্তার জন্য অধিগ্রহণ জমি আলাদা আলাদা ২ টি নামজারী করতে ৪০ হাজার টাকা চায় অফিসে কর্মচারী. ৩০ হাজার পরিশোধ করি তারপর কাজ হয়।গঠনা ২০২৫ সালের ফেব্রুয়ারী মাস।

পাকুন্দিয়া, কিশোরগঞ্জ, ঢাকা ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩৭ বার দেখা হয়েছে DKPK94CP
০ মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৪.৪ হাজার

নতুন ই পাসপোর্ট নবায়ন

Malaysia Kuala Lumpur (ESKL) office high commission sub office সরকারি এবং তাদের সার্ভিস চার্জ বাদেও ৫০০০ টাকা মতো বেশি দাবি করছে আমার কাছে এবং এটা শুধু আমার কাছে নয় প্রত্যেকটা প্রবাসীর কাছ থেকে তারা নিয়ে থাকে টাকা না দিতে চাইলে প্রচুর হ্যাশেল এবং হয়রানি শিকার হতে হয় আপনাকে বারবার অফিসে যেতে বলবে প্রবাসে একদিন ও কাজ বন্ধ করা মানে বাংলাদেশী টাকা প্রায় চার হাজার টাকা মত লস তাই অধিকাংশ লোকই বেশি কথা না বলে তাদের বাড়তি টাকা দিয়ে দেয় আপনাকে গেদার্ত একটি কথা জানিয়ে দিন এখানে এভারেজ প্রত্যেকদিন ৩০০ প্লাস প্রবাসী সেবা নিতে আসে একবার ভেবে দেখুন তো তাদের সার্ভিস চার্জের বাইরে ও কত লক্ষ টাকা তারা প্রত্যেকদিন অতিরিক্ত আদায় করে এবং এটি যাচাই করতে চাইলে আপনারা যে কোন প্রবাসীর কাছ থেকে শুনতে পা

Kuala Lumpur, খুলনা ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে KHTJ5YWJ
০ মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.০ হাজার

রাজউক কলেজে টেস্টিমোনিয়াল নিতে ১০০০ টাকা!

টেস্টিমোনিয়াল এর ফর্মের নিচে অফিসে গিয়ে ১০০০ টাকা ১০৭ নং রুমে দিয়ে রসিদ নিতে বললেও, রাজউক "তথ্য কেন্দ্র" এ নগদ টাকা নিয়ে কোন রসিদ দেওয়া হয়না এস এসসি পাশকৃত শিক্ষার্থীর থেকে

উত্তরা ঢাকা, ঢাকা ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩৮ বার দেখা হয়েছে DKMAF8BP
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

ভোট স্থানান্তর

ভোট স্থানান্তর কাগজপত্র নিয়ে গেলে উনি আমার কাছে ৩০০ টাকা চায়। আমি বাধ্য হয়ে দেই।

জলঢাকা উপজেলা নির্বাচন কমিশন অফিস, রংপুর ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩৪ বার দেখা হয়েছে RNG2RDUU
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

থানায় অভিযোগ দায়ের করতে গেছিলাম,

অভিযোগ জানাতে গেছিলাম থানায়,,,,মোবাইল চুরি,,,,। অভিযোগ লেখার জন্য ৩০০ টাকা নিয়েছিল, পরে আবার জিডি করার জন্য ২০০ টাকা।

নোয়াখালী সদর।, চট্টগ্রাম ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩৩ বার দেখা হয়েছে CTN7AP8W
০ মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০০ লাখ

নির্বাচিত হয়েও নিয়োগ না পাওয়া প্রসঙ্গে।

নওগাঁ জেলার পত্নীতলার আকবরপুর ইউনিয়নের আকবরপুর উচ্চ বিদ্যালয়ের অফিসসহকারী কাম হিসাব সহকারী পদে চাকুরী পেয়েছিলাম কিন্তু ১০ লক্ষ টাকা দাবি করেন। টাকা না দেওয়ার কারণে কোন নিয়োগ পত্র পাঠাচ্ছে না। ফলাফল নিয়েই বসে আছি।

পত্নীতলা উপজেলা, নওগাঁ, রাজশাহী ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৪৮ বার দেখা হয়েছে RJXMZ47S
০ মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৮২.৫ হাজার

ভূমি রেজিস্ট্রি

কোম্পানির নামে জায়গা রেজিস্ট্রি করতে যাওয়ায়, ১,২৫,০০০/- ৳ ঘুষ চাওয়া হয়। পরে ৯০০০০/- টাকায় রাজি হন, এবং তাৎক্ষণিক ৮২৫০০ টাকা দেওয়া হয়। বাকি টাকা টোকেন এবং কার্বন কপি উত্তোলনের সময় নেবে বলেছে।

আনোয়ারা, চট্টগ্রাম, চট্টগ্রাম ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩৫ বার দেখা হয়েছে CTDU32L5
০ মন্তব্য