সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১৮ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১১৮ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৮৫.০ হাজার

Land Registration

জমি রেজিষ্ট্রেশন করার জন্য ৮৫ হাজার টাকা নিয়েছে মহুরি। শিবগঞ্জ উপজেলা ভুমি অফিস, বগুড়া।

Bogura, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJCA9L4B
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৩০.০ হাজার

দলিল তল্লাশি ও খারিজ করতে।

আমি আমার দাদার ক্রয়কৃত একটি দলিল তল্লাশি করতে ও খারিজ করতে গিয়েছিলা। সেখানকার একজন কর্মচারি উক্ত কাজের জন্য আমার ৩০ থেকে ৫০ হাজার টাকা দাবি করে অন্যথায় সে কাজ করবে না বলে জানিয়ে দেয়।

রূপগঞ্জ, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে DK5UG4TV
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৪.০ হাজার

নতুন ড্রাইভিং লাইসেন্স করা

ড্রাইভিং পাশ করিয়ে দেওয়ার জন্য। বিআরটিএ এর আউটসোর্সিং পিয়ন ৪৫০০ টাকা দাবি করেছিল। পরে ৪০০০ টাকা দিয়ে কাজ হয়েছিল।

কুড়িগ্রাম, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে RNXFC2FP
মন্তব্য
শুধু দাবি করেছে সাব-রেজিস্ট্রি অফিস ৳১৫০

ফ্লাট রেজিস্ট্রি

আমি একটি ফ্লাট কিনেছি ৮ম তলা যার পারমিশন পৌরসভা থেকে দেয়নি। আমার এই ভবনে ৬ তলা পর্যন্ত পারমিশন আছে । ভবনটি ৮ তলা বিশিষ্ট ইতিমধ ৭ তলা পর্যন্ত রেজিস্ট্রি সম্পূর্ণ হয়েছে ঘুষ বা ফোন কলের বা ক্ষমতাধরদের ক্ষমতার মাধ্যমে। নতুন সরকার আসার পর সাব রেজিস্ট্রি অফিস জানিয়েছে পারমিশন ছাড়া প্রতি দলিল ১৫০০০০ টাকা এক্সট্রা ঘুষ দিতে হবে না দিলে পারমিশন নেই এমন দলিল রেজিস্ট্রি হবে না। আমি এখন কি করবো বুঝতে পারছিনা । অপর দিকে আমার ফ্লাট মালিক অসুস্থ কোন কারণে মারা গেলে আমি বিপধে পরেযাব । এতগুলো টাকা এখন আমি কি করবো ?

বগুড়া, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJHYQBDB
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳৪.০ হাজার

আয়কর রিটার্ন জমা সংক্রান্ত

আমার ভুলবশত টিন আইডি খুলে ফেলছিলাম। সেই হিসেবে আমার স্যালারির আয় দেখিয়ে আমি হিসাব জমা দিয়েছিলাম। সেই হিসেবে নাকি কি ভুল ছিল সেটা আর আমি নাকি প্রথম বছরের রিটার্ন জমা দেয় নি। এই নিয়ে ট্যাক্স এর বই দেখিয়ে প্রথমত ১ লক্ষ টাকার জরিমানার ভয় দেখায়। পরে ২০,০০০ টাকা দাবি করে। শেষ অবধি এই সমস্যা থেকে মুক্তি পেতে ৪০০০ টাকা পরিশোধ করেছিলাম

উত্তরা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKS8GFPV
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫.০ হাজার

সব খাতে

আমি আমার বিভিন্ন কাজের জন্য গিয়েছি। সেইখানে দেখলাম টাকা ছাড়া কিছু হয় না। সবার টেবিল পাস করতে সবাইকে ৩০০০/৫০০০ টাকা করে দিতে হয়। টাকা না দিলে পাইল পড়ে থাকে হাত ও দেয়না এই হলো অবস্থা।

কক্সবাজার, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTRMD8TL
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১০.৫ হাজার

পেনশনের মাসিক ভাতা চালুর জন্য

পেনশনের মাসিক ভাতা চালুর করার জন্য নিতে হয়েছে, স্বামী মৃত্যু পর স্ত্রী নামে চালু করার জন্য দিতে হয়েছিলো

মনিরামপুর, যশোর, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে KHWSSTWR
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৮.০ হাজার

ই-নামজারি

অনলাইনে নামজারি আবেদন করার পর বিভিন্ন অযুহাতে প্রতিবেদন দিয়ে দেয়।তারপর যোগাযোগ করলে খরচাপাতি বাবদ টাকা দাবি করে।

গোহালাকান্দা অফিস,শ্যামগঞ্জ,পূর্বধলা,নেত্রকোনা, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে MYNDDWKY
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৮৩.০ হাজার

জমীর খাজনা

৮৩ শতক জমী।বছর কয়েক আগে জমীটা হিন্দুদের থেকে কেনা, খাজনা দিতে গেলাম। কিন্তু লাগবে ৮৩হাজার টাকা সাথে আরো ১০ হাজার।রিজন হলো★ হাল সাং ভারত পক্ষে বাংলাদেশ সরকার ★লেখা আছে খতিয়ানের উপর।আপাতত সার্ভিস নিতে আমি ইচ্ছুক নই।

পাবনা, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJ4VTJ6S
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

কোর্টের পেশকার ছোট তারিখ দেওয়ার জন্য টাকা নেয়

কোর্টের পেষকারকে টাকা না দিলে তিন মাস পরে তারিখ দেয়।

খুলনা, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে KHY6W55A
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

এনআইডি কার্ড তৈরি

প্রথমে আমার এনআইডি কার্ডের জন্য অযথা তিন মাস ঘুরিয়েছে, এরপর আমি একটা কম্পিউটার দোকান থেকে এ বিষয়টা আলোচনা করলে তারা বলে যে তিন হাজার টাকা দিলেই হয়ে যাবে। এরপর আমি টাকা দিলে দুই দিনের মাথায় আমার nid হয়ে যায়।

জামালপুর, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে MYTVC8QG
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১২.৫ হাজার

জানা নাই

দানপত্র দলিল করতে গেছিলাম প্রথমে ১২০০০ টাকা বলছিল পরে আমার কাছ থেকে ২৫ হাজার টাকার দাবি করেন তা না হলে হবে না পরে আমি ২৫ হাজার টাকা দিতে রাজি হই তারপর আমার রেজিস্টি কমপ্লিট হয়

Manikgong, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKK7V4N2
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১০.০ হাজার

শিক্ষকদের হয়রানী

আমি ১২০০০ হাজার দিয়েছি। এনটিআরসি মিরপুর (বাংলা কলেজের পাশে), শিক্ষকদের নতুন এমপিও, উচ্চতর গেড সহ বিভিন্ন আবেদনে ১০,০০০/- থেকে ২০,০০০/- হাজার পর্যন্ত ঘুষ দিতে হয়। ঘুষ না দিলে কোন এমপিও শিক্ষক কোন কাজ করাতেন পারেন না। এই ঘুষ প্রায় ৯৫% শিক্ষককে দিতে হয়।

Manikganj, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKWMPT3G
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৩২.০ হাজার

soudi asar jonno takamul chatipikat. gajipur.

Ami 1jon soudi pobasi. 2026 soudi asar jonno Heavy track driver takamul lakba. aita 50 dolar sorkari free. but 50 dolar (7000tk) dila hoi na. exam nia fall kora dai. 30k, 35k amonki 40k nia ai takamul chatipikat dai. ami 32k dia koraici. potoma 7k dia koraita chaici but fall pora 32k dia koraici mot 39k tk lakcha. Noakhali thaka Gajipur asa jawa koroc to acaii. medical o same soudi jabar jonno normal medical 10k. korar pora unfit pora abr 22k dia koraici r fit. mot medical 32k lakcha. NOAKHALI thaka Dhaka asa jawar koroc to aca.

noakhali, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CT6RUG46
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩০০

জমির দাগ নাম্বার ও ক্ষতিয়ান নাম্বার জানা

ভূমি অফিসে আমি জমির দাগ নাম্বার এবং খতিয়ান নাম্বার জানতে চেয়েছিলাম। আমাকে জানানো হয় এই তথ্য দেওয়া অনৈতিক। তবে কিছু টাকার বিনিময়ে তথ্য দিতে রাজি হয়। প্রস্তাব দিয়েছিলেন একটি কম্পিউটার দোকানের মালিকের মাধ্যমে। যে টাকা লেনদেন করা হয় ভূমি অফিসের কর্মকর্তাদের সাথে আতাত করে থাকা একটি কম্পিউটার দোকানের মালিকের মাধ্যমে। ভূমি অফিসের যিনি কর্মকর্তা, তার বিকাশ নাম্বারে আমি টাকা টি পাঠালে আমাকে তথ্য দেয়া হয়। ঘটনাটি ঘটে ২০২৩ এর দিকে।

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার চৈত্রহাটি ভূমি অফিস, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJ22M6Q4
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳১১.০০ লাখ

ভ্যাট না দেয়া

আমার কোম্পানি নিয়মিত ভ্যাট ফাকি দিচ্ছিল। ভ্যাট অফিস ২০ লাখ ঘুষ চাইছিল নচেৎ ব্যাবসা বন্ধ করে মামলা করবে। বাধ্য হয়ে ১১ লাখ ঘুষ এবং ১ লাখ ট্রেজারী দিয়ে ৬ মাসের জন্য ব্যাবসা করার অনুমতি পাইছি। উল্লেখ্য প্রতি মাসে ভ্যাট অফিসে ৪৫০০০ অফিস খরচ বাবদ ঘুষ দিতে হত। দয়াগঞ্জ ভ্যাট অফিস , সূত্রাপুর সারকেল

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKXVHPDR
মন্তব্য