সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১৮ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১১৮ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

Pension

বাবা সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় মারা যাওয়ার পর ১বছর পর পেনশন কাজ শুরু হয়।১ দিন ঘাটাইল রেকর্ড থেকে ফোন আসে তারা 1লাখ টাকা দাবি করে অন্যথায় পেনশন পেতে অনেক সময় লাগবে।এমনকি 1-2 বছরো লাগতে পারে। অবশেষে তারা ৫০ হাজার টাকায় রাজি হয় এবং সেই টাকা পরিশোধ করতে হয়। (প্রায় প্রত্যেক সেনাবাহিনীর কর্মীদের অবসর এর পর পেনশন এর কিছু অংশ দিতেই হয় অন্যথায় তারা কাকে নানা সমস্যা ও বিলম্ব দেখিয়ে কাজটিকে আরও জটিল করে তোলে)

ঘুষ দিয়েছি
Rangpur ৳৫০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RNWC9H4W
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

মসজিদ ও গোরস্থানের সরকারি ফান্ড

মসজিদ এবং গোরস্থানের জন্য সরকারি ফান্ড থেকে টাকা এসেছিলো সেই টাকা তুলতে ডিসি অফিসকে ঘুষ দিতে হয়েছে।

ঘুষ দিয়েছি
Rajshahi, Horipur ৳৩০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RJWFCWUT
মন্তব্য
ট্রাফিক পুলিশ

নাই

আমি আমার গাড়ির কাগজ কই রাখছি গাড়ি তে মনে করতে পারতেছিলাম না আমি ৫ মিনিট সময় চাইছি কাগজ খুজার জন্য দেয়নাই ১০০০ টাকা ঘুস নিছ্র।

ঘুষ দিয়েছি
শেরাটন মোর ৳১.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKTGKBTW
মন্তব্য
পাসপোর্ট অফিস

New passport, Renew

আমি একজন কম্পিউটার অপারেটর, আমি পাসপোর্টের আবেদন করে থাকি, ফরিদপুর পাসপোর্ট অফিসে টাকা ছাড়া সেবা না পাওয়ার সংখ্যা প্রায় ৮৫%, কেউ পাসপোর্ট করতে গেলে নির্দ্দিষ্ট সরকারী ফি দেয়ার পরেও গ্রাহক কে আরও এক্সট্রা ২৫০০, ৩০০০ টাকা গুনতে হয়। শুধু সরকারি ফি পরিশোধ করে অফিসে ফাইল সাবমিট করার পরে কর্মকর্তারা খুজে খুজে যে কোন ভুল বের করে, যেমন, mia হবেনা হবে miya, kajol হবেনা হবে kajal ইত্যাদি, অতঃপর গ্রাহক কে কারেকশন করে আনতে বলা হয়, গ্রাহক অফিসের বাইরে আসার সাথে তার সাথে দেখা হয় দালাল চক্রের, দালাল চক্র গ্রাহকের থেকে ২৫০০-৩০০০ টাকা নিয়ে একটা সংকেত দিয়ে আবার অফিসে পাঠালে কাজ টা সম্পুর্ণ হয় ।

ঘুষ দিয়েছি
Faridpur ৳৫০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DK6VFSP6
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্টের আবেদন

পাসপোর্ট এর আবেদন জমা দিলে অফিসার বলে কি করো, আমি বললাম প্রাইভেট অফিসে চাকরি করি, পাসপোর্ট এর আবেদন ফর্মে পেশা দিয়েছিলাম প্রাইভেট সার্ভিস কিন্তু অফিসার বললো এটি হবেনা। চেঞ্জ করে নিয়ে আসো বলে ফাইল আটকে দিলো, পরে দালাল দরে ২০০০টাকায় সব সমাধান।

ঘুষ দিয়েছি
মৌলভীবাজার সদর ৳২.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ SYYZ2Q4Q
মন্তব্য
শিক্ষা অফিস

Pension check withdraw

Forreceive the pension money check of primary headmaster. The person is my grand father who is already dead. I have paid 10K to receive the money from shikkha bhaban which is located near to press club.

ঘুষ দিয়েছি
শিক্ষা ভবন, ঠিকানা: ১৬, নবাব আব্দুল গণি রোড, ঢাকা-১০০০। ৳১০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DK5J99SC
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

সৌদি আরব চাকরির জন্য

সৌদি আরব এর সুনামধন্য কম্পানি আলমারাই। এখানে কর্মী নেয় একদম ফ্রি ( ভিসা, মেডিকেল, বিমান ভারা, ইন্টারভিও এর যাতায়াত ভারা, ইন্টারভিউ এর দিন লান্স এর টাকাও কম্পানি দিয়ে দেয় এজেন্সি কে) । কিন্তু এজেন্সি এর লোক বলে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় এ ঘুষ না দিলে ভিসার অনুমোদন দেবে না। এবং আমি টাকা দেওয়ার পর তার একটি স্টাম্পে সাক্ষর করায় যে আমি এজেন্সি কে কোন টাকা দেই নি। এই সাক্ষর টি না করলে তারা পাসপোর্ট টিকিট ভিসা সব আটকিয়ে রাখে। এটা সুধু আমার গল্প নয় এটা সকল প্রবাসির গল্প

ঘুষ দিয়েছি
মির্জাপুর ৳৩.৬০ লাখ
২ সেপ্টেম্বর ২০২৬ DK69GC3C
মন্তব্য
সরকারি হাসপাতাল

দরপত্র

সোহরাওয়ার্দী হাসপাতালে দরপত্র সাবমিটের পর স্টোর ইনচার্জ আমাকে দেখা করতে বলেন। দেখা করার তিনি আমাকে ডিডি'র কাছে নিয়ে যান। এরপর আমাকে বলেন ২৫ লাখ টাকা না প্রদান করলে দরপত্র আমরা পাবো না। ডকুমেন্টস যতো ওকে থাকুক ননরেসপন্সিভ করা হবে। আমি মেনে নিইনি। এরজন্য স্হানীয় উৎপাদনকারী হওয়া সত্বেও আমরা বাদ পড়েছি।

ঘুষ দিইনি
ঢাকা ৳২৫.০০ লাখ
২ সেপ্টেম্বর ২০২৬ DK9J8T4L
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

electricity problem

main line thaka nutral chile gachilo ,,, ata complain kora hole bola hoy kokhon hobe jana nai... 1 din o lagte are 2 din o late pare.... pore 2300 onader office thaka offer kore tahole akhone gea thik kore debe.... line thik kore delaw .. ac kaj kora bondho kore dai .... atar jono next day office gea kotha bolte bollaw tara abar gush chai ... tai baire thaka korai neachi ... sob batpar govt. office pawa jai ...

ঘুষ দিয়েছি
anderkilla ৳২.৩ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CTVYFELM
মন্তব্য
ভূমি অফিস

ভূমি অধিগ্রহণের টাকা চেকের জন্য

ভূমি অধিগ্রহণের টাকা ৮ ধারা নোটিশ দেওয়ার পর চেক সংগ্রহের জন্য গেলে তারা ৬% হারে ঘুষের টাকা দাবি করে ৬% হারে টাকা দিলে চেক পাওয়া যাবে বর্তমানে চেক বন্ধ অবস্থায় আছে সিরাজগঞ্জে ভূমি অফিস ডিসি অফিসে বাণিজ্য চলছে ঘুষের

শুধু দাবি করেছে
সিরাজগঞ্জ ৳৬.০০ লাখ
২ সেপ্টেম্বর ২০২৬ RJA58TY9
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

ভূমি রেজিস্ট্রেশন

আমি একটি জমিতে পাওয়ার অফ অ্যাটেন্ড করি পরবর্তীতে টাকা আশায় আমি রেজিস্ট্রেশন নিতে গেলে উনি আমার কাছ থেকে ৬০ হাজার টাকা বেশি নিয়ে রেজিস্ট্রেশন দেন এটা আমাদের রায়পুর লক্ষীপুরের নিয়মিত ঘটনা

ঘুষ দিইনি
রায়পুর ৳৬০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CTA5HM22
মন্তব্য
শিক্ষা অফিস

পেনশনের টাকা

আমার বাবা স্কুলে দপ্তরি ছিলো, রোড এক্সিডেন্ট মারা যায়।তখন আমার মা ওই এক্সিডেন্ট মাতায় সমস্যা হয়। ব্যংকে আমার বাবার পেনশনের টাকা দিতে চাই নি।এর পর কোটে একটা মামলা করি ওই টাকা পাওয়ার জন্য। প্রায় এক বছর মামলা পরিচালনা করি। তার পর রায় আসে, আর সেই রায়ের কপি আনার জন্য (পেশকার ৫ হাজার দাবি করে ৩ হজার টাকা) দিই

ঘুষ দিয়েছি
বরিশাল ৳৩.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ BRVJTL8B
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জায়গা জমির থানায় বিচার

জায়গা জমির বিচার, বিচারের মাঝখানে এক পর্যায়ে তিনি ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন সরাসরি।

ঘুষ দিইনি
পেকুয়া কক্সবাজার ৳১০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CTLB62SJ
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বয়স্ক ভাতা

বয়স্ক ভাতার কার্ড দেওয়ার আবেদন বাবদ আমার কাছে 500 টাকা দাবী করলে আমি তা দিতে বাধ্য হয়েছি। কারণ ওরা আমাকে বলেছে: ”আপনি যদি না দেন তবে অন্যকে এটা দিয়ে দিব।”

ঘুষ দিয়েছি
কিশোরগঞ্জ ৳৫০০
২ সেপ্টেম্বর ২০২৬ DKBFBKB6
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

১১৭০ টাকার নামজারি ৬০০০ টাকায় করাইতে হইছে। এই রকম দুইটা নামজারি করাইছি।

ঘুষ দিয়েছি
ঝালকাঠি জেলার,রাজাপুর উপজেলার ভুমি অফিসের বিষয় বলছি। ৳৬.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ BR9C69JZ
মন্তব্য