সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ২০,৪৪৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

২০,৪৪৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
শিক্ষা অফিস

স্কুলে প্রত্যয়ন পত্র নেওয়া

স্কুল এর এই যাব অনেক টাকায় নিছে। তবে এবারের টা একদম মাথার উপর দিয়ে গেছে মানে স্কুলে প্রত্যয়ন নিতে গেছি বল যে টাকা লাগবে। স্কুল থেকে দিবে এটা ছাত্রছাত্রীর একটা অধিকার সেটার জন্য টাকা নিয়েছে। টাকা না দিলে নাকি দিবেনা

ঘুষ দিয়েছি
Bogura ৳২০০
১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩৭ RJEAUCHX
০ মন্তব্য
শিক্ষা অফিস

বেতনের সংক্রান্ত, দাপ্তরিক কাজ

বেতনের বার্ষিক ইনক্রিমেন্ট এর কাজ বাবদ টাকা দাবি করা এবং টাকা দিলে কাজ করা,বৈশাখী ভাতা করার জন্য টাকা দাবি এবং পরিশোধে বাধ্য করাসহ পেকুয়া প্রাথমিক শিক্ষা অফিসে কোন কাজে গেলেই বকশিস, চা-নাস্তার খরচের নামে টাকা দাবি করা।

ঘুষ দিয়েছি
কক্সবাজারের পেকুয়া ৳২৫০
১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩৭ CTHJFKJS
০ মন্তব্য
ভূমি অফিস

জমি খারিজ

ব্রাহ্মণবাড়িয়া, কসবা থানার মূলগ্রাম ইউনিয়ন পরিষদের ভূমি অফিসে যাই জমি খারিজ করতে। উনারা বলে কসবা ভূমি অফিসে আবেদন করতে। ২ বার আবেদন করলেও বাতিল হয়ে যায়। আমি বললাম ভাই একই জমি অংশ খারিজ করা হয়েছে আমার টা বাতিল কেন? মূলগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের লোকজন বলে দালাল দিয়ে করান নয়তো 8000 টাকা লাগবে।

শুধু দাবি করেছে
কসবা ৳৮.০ হাজার
১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩৭ CT7ZPYXH
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর

একবছরও হয় নাই আমি 3 লক্ষ টাকা দিয়ে ঢাকা কার্যালয়ে বদলী হয়ে আসি। প্রতি মাসে কমপক্ষে 50 হাজার করে চাঁদা দেই। তারপরও আমাকে বিনা কারণে বদলী করা হলো। এই অধিদপ্তরে কোন নিয়ম মেনে বদলী করা হয় না। 3 বছর হলে বদলীর যে সরকারি নিয়ম আছে সেটা এই অধিদপ্তরে মানা হয় না। টাকা দিলেই এখানে 5 বা 7 এমনকি 10 বছরও থাকা যায় এখানে। অথবা শিল্পঘন জেলাগুলোর (ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ) মধ্যে সারাজীবন থাকা যায়। আগের প্রশাসন 3 বছর পরপর বদলী ও শিল্পঘন কার্যালয়-কম গুরুত্বপূর্ণ কার্যালয়ে বদলীর নিয়ম মেনে চলত। বর্তমান মানবসম্পদ ও প্রশাসন এসব কোন নিয়ম মানে না। টাকা দিলেই অনিয়ম নিয়ম হয়ে যায়, যে জেলা থেকে বদলী হয়েছে সেখানে ফিরে আস যায়। মাননীয় শ্রম মন্ত্রী ও অধিদপ্তরের মহাপরিদর্শকের দৃষ্টি আকর্ষণ করছ

ঘুষ দিয়েছি
শ্রম ভবন ৳৩.০০ লাখ
১৮ সেপ্টেম্বর ২০২৬ ১৪ DKLWMTS4
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

NID জন্ম তারিখ সংশোধন

২০২৫, শুধু মাত্র জন্ম তারিখ সংশোধন। কাগজ পত্র দেয়ার পর‌ও নানান অজুহাতে টাকা দিতে‌ হবে।

ঘুষ দিইনি
খুলনা ৳২৫.০ হাজার
১৮ সেপ্টেম্বর ২০২৬ ২৯ KHJ73V4G
০ মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

Registration

Registration for apt, they have made it systematic. Each registration in Bangladesh is involves with bribe, no single registration be done without system based extra money, Developer company and registry office made it systematic, why on earth we can’t make it digitally moved service.

ঘুষ দিয়েছি
Dhaka ৳২.০০ লাখ
১৭ সেপ্টেম্বর ২০২৬ ৩৩ DK42ZWEG
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

রেল টিকিট

সিলেটে রেলের সব টিকিট ১০ দিন পূবে সকাল ঠিক ৮টায় দরবেশ বাবারা গায়েব করে দেয়। বাধ্য হয়ে সিলেট টু ঢাকায় অতিরিক্ত টাকা ৬৫০ দিয়েও একটা ভালো বসার মতো সিট পাইনাই( প্লাষ্টিকের ছুটো চেয়ার দিছিলো), শেষ মেশ ট্রেনের পরিচালকের রুমে বসাই নিলো ( টিটিও দেখলো সব কিছু, কিন্তু কিছু বল্লো না)। এগুলা আর দেখতে ভালো লাগে না😭😭😭😭

ঘুষ দিয়েছি
Sylhet ৳৬৫০
১৭ সেপ্টেম্বর ২০২৬ ২৮ SYALMSCX
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

মামলা

মামলার আসামি কে গ্রেপ্তার করা এবং তদন্ত রিপোর্ট প্রকাশ করা টাকা নেয় কিন্তু আসামি কে গ্রেপ্তার করে না বিভিন্ন অজুহাতে

ঘুষ দিয়েছি
কটিয়াদী ৳২০.০ হাজার
১৭ সেপ্টেম্বর ২০২৬ ৩৩ DKBGAP8S
০ মন্তব্য
ট্রাফিক পুলিশ

গাড়ি আটকে টাকা আদায়

আমি ড্রাইভার নিয়ে গাড়িতে করে এক জরুরি কাজে যাচ্ছিলাম। বাঁশখালী থানার সামনে ট্রাফিক সার্জেন্ট জোর করে গাড়ি রিকুইজিশন এর জন্য নিয়ে নেয়। অনেক অনুরোধ করার পর গাড়ি ছেড়ে দেয় কিন্তু কাগজপত্র আটকে রাখে পরে টাকা দিয়ে কয়েক ঘন্টা পর কাগজ উদ্ধার করি

ঘুষ দিয়েছি
বাঁশখালী ৳৩.০ হাজার
১৭ সেপ্টেম্বর ২০২৬ ৩৬ CTPJMF7J
০ মন্তব্য
ট্রাফিক পুলিশ

কক্সবাজার বাস ঢোকার পারমিশন

রাত ৯ টার আগে ডল্ফিন মোড় দিয়ে পিকনিকের গাড়ি প্রবেশের জন্য obtbd.com নামের সাইটে রেজিষ্ট্রেশন করতে হবে, টাকা দিলে এপ্রুভ করবে অন্যতায়, রিজেক্ট করে দিবে।

ঘুষ দিয়েছি
কক্সবাজার ৳৫০০
১৭ সেপ্টেম্বর ২০২৬ ৩৭ CTJLEQNM
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বিদেশে উচ্চ শিক্ষার আবেদনের অনুমোদন এর জন্য প্রশাসনিক কর্মকর্তা কতৃক ১০০০০ টাকা ঘুষ দাবি।

আমি বিদেশে উচ্চ শিক্ষার আবেদনের জন্য সচিব মহোদয় এর অনুমোদন নিয়েছি। এজন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের একজন প্রশাসনিক কর্মকর্তা উল্লেখিত পরিমান টাকা দাবী করতেছে।

শুধু দাবি করেছে
সচিবালয়, ঢাকা ৳১০.০ হাজার
১৭ সেপ্টেম্বর ২০২৬ ৪২ DKT97VAD
০ মন্তব্য
ভূমি অফিস

দখল পুনরুদ্ধার তদন্ত

দখল পুনরুদ্ধারের মামলা করার পরে, কোট থেকে তদন্ত আসে শরীয়তপুর ভূমি অফিসে। তদন্ত করতে এসে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ কাগজপত্র দলিল যাচাই-বাছাই পর্যালোচনা না করে মনগড়া রিপোর্ট মহামান্য কোটে পেশ করে।মহামান্য আদালত সেই মনগড়া রিপোর্ট পর্যালোচনা করে আবার পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন।

ঘুষ দিইনি
গ্রাম : রড়সুন্দিপ, ইউনিয়ন : চিকুন্দি, থানা/জিলা : শরিয়তপুর ৳২০.০ হাজার
১৭ সেপ্টেম্বর ২০২৬ ৩৬ DK8ZCRC4
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

উপজেলা নির্বাচন অফিস, চৌহালী, সিরাজগঞ্জ।

প্রত্যেক মঙ্গলবার দিন এখানে ভোটার বানায় কিন্তু দেখা যাচ্ছে যারা টাকা দেয় তাদের কোন ভূল ধরা হয় না। আর যারা টাকা দেয় না তাদের ভূলের শেষ নেই । যারা টাকা দেয় তাদের বলে একদিনের ভিতর আইডি কার্ড পাবেন টাকা লাগবে 4000 হাজার । এর সাথে জড়িত একজন বাহিরের কম্পিউটার দোকানদার ও একজন মহিলা অফিস সহায়ক, ও পুরুষ অফিস সহায়ক, ও একজন নৈশ প্রহরী সাথে আছে দুইজন কম্পিউটার অপারেটর সহ

ঘুষ দিয়েছি
চৌহালী ৳৪.০ হাজার
১৭ সেপ্টেম্বর ২০২৬ ২৮ RJ3B6FEF
০ মন্তব্য
শিক্ষা অফিস

প্রথমিক শিক্ষা অফিস জামালপুর ।

আমার আব্বা একজন প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক,সে এলপিআরএ গেছেন । তার বিল হচ্ছে না কারন তার সাটিফিকেট এর একটু সমস্যা ছিলো ।পরে ভেরিফাই করে ঠিক পাইছে কিন্তু পরে নানা বাহনা দিয়ে টাকা খেয়ে আব্বাকে ৪ মাস পাক পাড়িয়েছেন ।পরে টাকা নিয়ে ৪ মাস পরে কাজ করিয়ে দেয় । জামালপুর প্রাথমিক শিক্ষা অফিস এর উচ্চমান সহকারী ।

ঘুষ দিয়েছি
জামালপুর ৳১৪.০ হাজার
১৭ সেপ্টেম্বর ২০২৬ ৩৮ MYPEVQPL
০ মন্তব্য