সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১৮ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১১৮ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬.০ হাজার

জমির নামজারি করার জন্য আবেদন

জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ২ নং কুলিয়া ইউনিয়ন ভূমি অফিসে আমাদের জমির নামজারির আবেদন করতে ৬০০০ টাকা দাবি করেছে। প্রত্যেকটা গ্রাহকের কাছ থেকে এর থেকেও বেশি টাকা আদায় করে থাকে সরাসরি ইউনিয়ন ভূমি অফিসার মানুষের কাছ থেকে বাধ্য করে টাকা আদায় করে।

Jamalpur, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে MYJ9NYCA
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

৬ নং রাজিউড়া ইউনিয়ন অফিস

অভিযোগ বিষয়: জন্ম নিবন্ধন সংশোধনের জন্য অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ। আমি আমার ভাইয়ের জন্ম নিবন্ধন সংশোধনের জন্য ৬ নং রাজিউড়া ইউনিয়ন পরিষদ অফিসে যাই। সংশোধনের আবেদন করে দিতে বললে আমাকে বারবার বলা হয়, “সচিব আসেনি, মিটিংয়ে গেছে”। এভাবে অনেক দিন ঘোরানোর পর আমি চেয়ারম্যানের কাছে যাই। চেয়ারম্যানকে বিষয়টি জানালে তিনি বলেন, জন্ম নিবন্ধন সংশোধন করতে ফি লাগে। আমি বলি, সরকারি নিয়ম অনুযায়ী জন্ম নিবন্ধন সংশোধনের জন্য ৩ বার সংশোধনের সুযোগ রয়েছে। তখন চেয়ারম্যান বলেন, “এখন নেই।” পরে আমি বাধ্য হয়ে জানতে চাই, কত টাকা লাগবে। তিনি ২,০০০ টাকা দাবি করেন। পরে বাধ্য হয়ে আমি ২,০০০ টাকা দিয়ে আমার ভাইয়ের জন্ম নিবন্ধন সংশোধন করি।

হবিগঞ্জ, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে SY2RL8ST
মন্তব্য
শুধু দাবি করেছে বিআরটিএ ৳১০০

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা এবং টেস্ট সম্পন্ন করার পর লাইসেন্স কার্ড দেওয়ার দিন যেই লোক লাইসেন্স দিচ্ছিলো সে সবার কাছে ১০০টাকা চাচ্ছিলো। প্রায় ৮-১০ জন ছিলাম। আমি বললাম লাইসেন্স দেন আমি বাসা থেকে টাকা এনে দিচ্ছি, লাইসেন্স হাতে পেয়ে পরে আর অফিস মুখো হয়নি😆😁

চুয়াডাঙ্গা, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে KH7XNHHW
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.০ হাজার

জমির খাজনা

আমি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১৬নং কাদিরপুর ইউনিয়নের বাসিন্দা, আমার পারিবারিক প্রয়োজনে বিগত দিনের জমির খাজনা/ট্যাক্স ফি জমা দিতে গিয়ে নির্দিষ্ট পরিমানের থেকে ফি কমিয়ে দিবে বলে আমার কাছে ভূমি অফিস কর্মকর্তা ৩০০০ টাকা দাবি করে অন্যথায় সরকারি আইন অনুযায়ী যত টাকা আসে সব দিতে হবে কিন্তু ৩০০০টাকা ঘুস দিলে টাকার পরিমাণ কমিয়ে সরকারি তহবিলে পেইড দিবে এক পর্যায়ে আমার প্রয়োজন বিধায় আমি ঘুসের মতো অনৈতিক কাজের সাক্ষী হলাম।

গ্রাম, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTHGNG9P
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১৫.০ হাজার

সরকারি বেতন চালু করতে

সরকারি নতুন বেতন চালু করতে ৩২ হাজার টাকা চেয়েছে ১৫০০০ হাজার টাকা ঘুস দিয়ে বেতন চালু করেছি। একই কাজের জন্য আমার কলিকও ২০০০০ টাকা ঘুস দিয়ে বেতন চালু করেছে।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKXQ2SXG
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩৫.০ হাজার

ফায়ার সার্ভিস ষ্টেশন

ফায়ার লাইসেন্স নবায়নের ক্ষেত্রে চলতি বছরে অনলাইনে আবেদন ও অনলাইন সার্টিফিকেট গ্রহণের জন্য সরকারি ফি/চালানের বাইরে ৩৫,০০০/- (পঁয়ত্রিশ হাজার) টাকা প্রদান করতে হয়েছে। অনলাইন প্রক্রিয়ায় আবেদন ও সার্টিফিকেট সম্পন্ন হলেও সংশ্লিষ্টদের চাহিদা অনুযায়ী উক্ত অতিরিক্ত অর্থ প্রদান ছাড়া কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়নি। টাকা ছাড়া লাইসেন্স পাওয়া যায় না । উনাদের বক্তব্য এসব টাকা দিয়ে উরধতন থেকে ইনেস্পেক্টর অব্ধি লাগে ।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKKMV9C3
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.০ হাজার

জমি নামজারি

জমি নামজারি করানোর জন্য ফাইল জমা দিলে এসি ল্যান্ড সুনামগন্জ সদর অফিসের অফিস সহকারী ফাইল আটকিয়ে কল্যাণ তহবিলের জন্য ৩০০০ টাকা ঘুষ দাবি করিলে জরুরি থাকায় দিতে বা

সুনামগঞ্জ, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে SYCW6P86
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩০.০ হাজার

নামজারি

গঠনা টি ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের,, আমি ঘুষ দিতে বাধ্য হয়েছিলাম। ৪০ হাজার চাইছিল, ৩০ হাজার দিছি তার পর ২ টি নামজারি কাজ সম্পূর্ণ হয়। অফিস এর একজন কর্মচারী আমার থেকে ঘুষ হাতে হাতে গ্রহন করেছিল অফিসের মূল ভবন এ

পাকুন্দিয়া, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে DK93FHA8
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩৫.০ হাজার

জাতীয় পরিচয়পত্র সংশোধন

আবেদন ঠিক থাকার পরেও, আমার বাবার এনআইডি কার্ডে মায়ের স্থানে বউয়ের নাম অর্থাৎ আমার মায়ের নাম দিয়ে দেয়। পরে এটা সংশোধন করতে ৪০০০০ টাকা দাবি করে। ৩৫০০০ টাকায় রফাদফা হয়।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CT82QM2Q
মন্তব্য
শুধু দাবি করেছে বিআরটিএ ৳৬.০ হাজার

গাড়ি রেজিষ্ট্রেশন

আমি আমার গাড়ি রেজিষ্ট্রেশন এর সকল কাজ শেষ করে বি আর টি এ অফিসে জমা দেয়,,, প্রথমে তিন দিন যায় কেউ আমার গাড়ির চেক বা ছবি তুলতে আসে নি,,,পরে দুই হাজার টাকা ঘুস দেওয়ার পরে আসে এবং ছবি তুলে নিয়ে যায় এবং কাজ করে দেওয়ার আশ্বাস দেয়,,,,,আমি চলে আসি কিন্তু মাস তিন পরে আমি যখন অফিসে যায় আর বলি তখন আমাকে বলে যে আপনার গাড়ির বি এস পি সঠিক নয়,,, আমার কাছে আরও ৪হাজার টাকা অতিরিক্ত দাবি করে,,,, আমি এখনো টাকা দেয়নি এখন আমি কি করবো বলেন,,,,,

ঝিনাইদহ, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে KHRJM8BE
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

ডাকঘর সঞ্চয় বিভাগ

চট্টগ্রাম পোষ্ট অফিসের ডাকঘর সঞ্চয় বিভাগের পোষ্টমাষ্টার সঞ্চয় এর দায়িত্তে বর্তমানে যে কর্মকর্তা আছেন তিনি আমার মেয়াদি সঞ্ছয় এর মালিক মারা যাবার পর নমিনি এর নামে করতে গেলে উনি আমার সব কাগজ পত্র ঠিক থাকার পর ও বলেছে তাকে ১৫০০০ না দিলে সে কাজ ফেলে রাখবেন সে শতকরা হিসাবে ঘুষ চায় , বলে যে মুল টাকার ৩% দিতে হবে । তাকে ১৫০০০ টাকা দেবার পর কাজ টা করে , তারপর যখন মেয়াদ পুরে তখন বলে ৫০০০ টাকা দিতে হবে মিষ্টি খাবার জন্য নাইলে চেক পাইতে দেরি হবে , আমি ৩০০০ তাকা দিছি তার পর ও সে ১০ দিন পর চেক দিছে ,পুরা টাকা ঘুষ দি না তাই, এই ঘুষ খোর টাকা ছাড়া কোন কাজ করে না !! কাজ করার আগে সরাসরি টাকার কথা বলে।আশা করি রিপোর্টা প্রকাশ করবেন ।

চট্টগ্রাম জিপিও, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTNPDBCR
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৩৬.০ হাজার

জমির নামজারি

ভূমি অফিসের বাইরে টাইপের দোকান থেকে ডকুমেন্ট অনলাইনে করার পর হার্ড কপি হাতে হাতে জমা দিতে গেলে পাশে ডেকে পূর্বাচলের 5 কাঠা নামজারি 60000 লাগবে জানালো 15 দিনের মধ্যে।পরে ২য় ব্যক্তির সাথে কানে কানে কথা বললে জানালো 45000 এর কমে সম্ভব না। অবশেষে ১ম ব্যক্তি সাথে দর কষাকষি করে 30000 ফাইনাল হলো তবে শর্ত হলো মোবাইলে ম্যাসেজ দিয়ে যেদিন হাজিরার ডেট পড়বে ঐ দিন উপস্থিত না হলে আরো 5000 দেওয়া লাগব। নামজারি হলো আবার অনলাইনে খাজনা জন্য আবেদন করলম সব ঠিক আছে কিন্তু টাকার এমাউন্ট দেখায় না আবার যোগাযোগ করলাম বলল 6000 লাগবে দিলাম তাই 30 মিনিটের মধ্য টাকার পরিমান দেখাল। আসলে সব Speed Money এর কেরামতি।

রূপগজ্ঞ ভূমি (রাজউক সার্কেল) অফিস, নারায়নগজ্ঞ, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK449AQU
মন্তব্য
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ৳১৫.০ হাজার

হোল্ডিং ট্যাক্স

নতুন ফ্ল্যাট কর (Tax) নির্ধারণের সময় ঘুষ দিয়ে ট্যাক্স কমানোর প্রস্তাব। ঘুষ না দিলে ট্যাক্স বা বিল অনেক বেশি করা হবে বলে ভয় দেখানো হচ্ছে

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের(জোন-৯) ধোলপুরের কার্যালয়, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ১৪ বার দেখা হয়েছে DKWG8RWG
মন্তব্য
ঘুষ দিইনি সাব-রেজিস্ট্রি অফিস ৳১

জমির মৌজা রেট

থানা প্রোপার থেকে ৪ কিলোমিটার দূরে পাকুরিয়া গ্রামের পাকুরিয়া মৌজার ধানী জমির মৌজা রেট বাজার দরের চেয়ে প্রায় ৩/৪ গুণ বেশি করে নিধারণ করে রেখেছে যা থানা প্রোপারের জমির চেয়েও বেশি,অত্যধিক মৌজা রেটের কারণে জরুরি প্রয়োজনে গ্রামের মানুষ জমি বিক্রি করতে পারছেনা, রাজনৈতিক বিবেচনায় করা মৌজা রেট পুন নিধারণ করা দরকার,বাঘা সাবারেজিস্ট্রি অফিসে বারবার বলেও যার প্রতিকার পাওয়া যায়নি

রাজশাহী,বাঘা থানা, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে RJH296XL
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৪.০০ লাখ

ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা উত্তোলন

ঈশ্বরগঞ্জ- আঠারবাড়ী রাস্তা নির্মাণ প্রকল্পে আমরা ক্ষতিগ্রস্ত। ক্ষতিপূরণের টাকা তুলতে এল.এ অফিসে যোগাযোগ করলে সেখানকার সার্ভেয়ার মোটা অঙ্কের টাকা দাবি করেন। এবিষয়টি আমি মৌখিকভাবে এডিসি রাজস্ব (ময়মনসিংহ) মহোদয়কে জানিয়েছি। জানানোর কারণেও আমাকে হয়রানি করা হচ্ছে।

ময়মনসিংহ, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে MY89BGLJ
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৬.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্স এর জন্য লিখিত মৌখিক ও প্রাকটিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ করিয়ে দিবে এই মর্মে ৬০০০ টাকা দাবি করা হয়। পরিস্থিতি ঠিক এমনই ছিল। আমি টাকা দিতে ব্যর্থ হলে ফেল দেখানো হবে। অনেকেই এই পন্থায় লাইসেন্স অর্জন করে। অফিসের সকল খরচ মিলিয়ে মোট ১৬০০০ টাকা দি আমি।

নোয়াখালী, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CT9X7F8C
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২.০ হাজার

দলিল দেখা

১৯৭৮ সালে রেজিষ্ট্রেশন হওয়া জমির দলিল দেখতে গিয়েছিলাম, তারা না দেখেই বলে দলিল পাওয়া যাচ্ছে না, ২০০ টাকা দেন, পরে বলেন ১০ দিন আপনার দলিল খুজবো, তার জন্য ২০০০ টাকা দিতে হবে, ১০ মধ্যে না পেলে পরে যোগাযোগ করবেন।

চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJCV2CWP
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১২.০ হাজার

Driving license

চাকরির জন্য বাইক চালানো জরুরী ছিলো। অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য 12000 দিয়ে কাজটি করতে হয়েছে। তবে এখানে যা বুঝলাম 100 মধ্যে 70 জন টাকা দিয়ে কাজ করেছে...

Pirojpur, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে BRY9RFC2
মন্তব্য