সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৮,৫৩১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি বিআরটিএ ৳৪০.০ হাজার

driving license

আমি ড্রাইভিং লাইসেন্স এর পরিক্ষা দিতে গেলে ওরা আমার কাছে ১০০০০ হাজার টাকা দাবি করে, আমি বলেছি আমার আমেরিকার ড্রাইভার লাইসেন্স আছে, আমেরিকার ড্রাইভার লাইসেন্স দেখে ওরা ৪০০০০ হাজার দাবি করে,না দিলে সব সময় ফেল করার হুমকি দেয়, যদিও আমি রাইটিং সিগনাল ও ফেক্টিকেল সকল পরিক্কায় পাস করার পরেও হুমকি দেয় না দিলে ফেল করিয়ে দেবে,

khilkhet brtc, ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১২.০ হাজার

ভূমি সেবা

একটি খতিয়ান দাগ সংশোধন করার জন্য মিসকেস তদন্তের দাবিতে বারো হাজার টাকা ঘুষ নিয়েছে

মাদারীপুর রাজৈর, ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬০০

ইউনিয়ন পরিষদ, জন্মনিবন্ধন

জন্মনিবন্ধন সংশোধন করতে ৬০০ ছয়শত টাকা ঘুষ নেয়।

নোয়াখালী, কাদির হানিফ ইউনিয়ন, চট্টগ্রাম ৪ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০

বাংলাদেশ

আমার নাম মানুষ সব থেকে বর ভুল করছি এই দেশে জন্ম নিয়ে- কারণ এই দেশের মানুষের মনে কোনো ঈমান নেই আমার দাদার জায়গা জমি কিছু খারাপ মানুষ দখল করে নিয়েছে আমার দাদা কেস করছে আজ ৫০ বছর চলছে আমরা কেসে জিতছি মনে করছিলাম এবার মনে হয় এটার শেষ হলো কিন্তু না দেশের সর্বোচ্চ আদালত Bangladesh Supreme court সেখান থেকে বলছে টাকা লাগবে তারপর শেষ হবে- এটা কিসের system আমার জন্ম এখানে এই দেশ আমার এই মাটি আমার আজ আমার মাটিতেই আমাকে দরাতে দিচ্ছে না আমার মাটি আমাকে নিতেও টাকা দিতে হবে কিসের fucking system এটা যেখানে এই দেশের সর্বোচ্চ কোট ও টাকা চাই

Kushtia, খুলনা ৪ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

বৈদ্যুতিক মিটার

নতুন বাড়ি করছিলাম । কারেন্টের লাইনের জন্য মিটার লাগবে । কৃত্রিমভাবে সংকট সৃষ্টি করে, বারবার ডিলে করা হইতেছিল । এত সময় লাগে কেন, জিজ্ঞেস করার পরে ঘুষ দাবি করে । পরে টাকা পরিশোধ করে ,মিটার আনা লাগছে!

ভোলা, বরিশাল ৪ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৪.০০ লাখ

খারিজ প্রসঙ্গে

জমি খারিজ করার জন্য প্রথমে তারা আমার কাছে চেয়েছিল এক লক্ষ টাকা পরবর্তীতে সেটার পরিমাণ হয়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ টাকা।

ঢাকা সিটি, ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৩.০ হাজার

বাসা থেকে

বাসা থেকে ৮০০ মিটার দূরে কাচা বাজার।বাসায় মেহমান আসায় তাড়াহুড়ো করে বাইক নিয়ে বের হওয়ায় হেলমেট পড়তে ভুলে গেছি।তারপর ট্রাফিক পুলিশ বলতেছে হেলমেট নেই মামলা দিবো ।আমি বলছি আমার এই সামনেই বাসা ভাই তাড়া ছিল তাই আনতে ভুলে গেছি ইভেন আমি মোবাইল ও বাসায় রেখে গেছি তারপর বললো সমস্যা নেই আপনি তো বিষয়টা বুঝতে পেরেছেন কিছু করেন নয়তো আমরা মামলা দেব । তারপর ৫০০ টাকা দাবি করে নয়তো বাইকের চাবি চায় মামলা দিবে তারপর বাইক ছাড়বে কিন্তু আমার তাড়া থাকায় ৫০০ টাকা দিয়ে তারপর চলে যাই।

হেমায়েতপুর, ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি কাস্টমস অফিস ৳৫০০

ইমেগ্রেশন

আমি ২০২৪ এর আগস্ট মাসে অর্থাৎ শেখ হাসিনা সরকার পতনের পর পর বেনাপোল স্থলবন্দর হয়ে ভারতের কোলকাতা যাওয়া মন স্থির করলাম। আমরা যখন বাংলাদেশ ইমেগ্রেশনে যাই তখন ইমেগ্রেশন অফিসার আমাকে বললেন যে "এখন তো কেউ টুরিস্ট ভিসায় ভারত যেতে পারছে না" কিন্তু আমি বাসায় খবরে দেখেছি যে মাঝখানে বন্ধ হয়েছিলো কিন্তু তা আবার চালু হয়েছে। তিনি এইসব কথা আমার বাবার সাথে বলছিলেন। তিনি প্রথমে ২ জনের কাছ থেকে ৫০০/- ৫০০/- করে মোটঃ ১০০০।- টাকা দাবি করলেন পরে বাবা তাকে ৫০০ টাকায় রাজি করালেন পরে যখন পাসপোর্টের আমরা ইমেগ্রেশন সিল পাই তখন আমার বাবা তাকে বললেন এখন কিভাবে সিল দিলেন? এতক্ষন না বললেন যাওয়া যাবে না পরে বাবা তাকে জনগণের হাতে তুলে দেওয়ার ভয় দেখাইয়, পরে সে বাধ্য হয়ে টাকা ফেরত দেয়/

বেনাপোল, রাজশাহী ৪ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৫.৫ হাজার

ড্রাইভিং লাইসেন্স

আমার ড্রাইভিং লাইসেন্স করার সময় যখন পরীক্ষা নিবে তার আগে আমি জানতে পারি বিআরটিএ অফিসের নির্দিষ্ট দালাল এর সাথে যোগাযোগ না করলে সচরাচর ড্রাইভিং পরীক্ষায় ফেল করানো হয়। বিষয়টি নিশ্চিত হলাম যখন পরীক্ষা দিলাম এবং পরবর্তীতে দালালকে টাকা দেয়ার পর পাশ করিয়ে দিয়েছে।ঐদিন ৩০০ জন মতো পরীক্ষা দিয়েছিলাম প্রায় সকলের থেকেই এমন পরিমাণ টাকা নিয়ে পাশ করানো হয়

টাংগাইল, ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৬.০ হাজার

নামজারি

আমার লেখা পড়া করা এবং চাকুরি করা জন্য বাড়ির বাহিরে ছিলাম, আমার এক চাচা বাড়ি থেকে দুরে চাকুরি করে। বাড়ি ও ফসলী জমি আমার বাবা চাচা মোট ৬ ভাই এদের ২০+ টির জমির দলিল নামজারি করা জন্য আমাকে বলে এখন এগুলো নামজারি করার উদ্যোগ নিলে। ভূমি অফিস আমার কাছ থেকে প্রত্যেকটা ছয় হাজার করে টাকা চায়। কয়েক টা টাকা না দিয়ে নিজে নামজারি করতে গেলে নামজারি গুলো বাতিল করে দেয়। ভূমি মন্ত্রণালয় হেল্পলাইনে ফোন দিয়ে অভিযোগ করলে সেটার কোন প্রতিকার এখনো পায়নি।

উপজেলা ভূমি অফিস, রাজশাহী ৪ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬০০

এস.এ পর্চা

বছর খানিক আগে আমি আমার ভূমি অফিসে গিয়েছিলাম এস.এ পর্চা এর একটি কপি তুলার জন্য। আমার কাছে মাট পর্চা এবং প্রিন্ট পর্চা ছিল, উনারা শুধুমাত্র ভলিয়ম চেক করে আমাকে এস এ পর্চার একটি কপি দেয়ার কথা। কিন্তু উনারা ভলিয়ম চেক করতে গিয়ে দেখেন তাদের ভলিয়মের কয়েকটি পৃষ্টা ছেড়া। উনারা বললেন দিতে পারবেন না। আমাকে ডিসি অফিসে যেতে বা উপজেলা ভুমি অফিসে যেতে বললেন। এখন আমার কথা হচ্ছে গুরুত্বপূর্ণ তত্তের ভলিয়মের পৃষ্টা ছিড়ে গেলে এই দায়ভার কি তাদের উপরে পড়ে না? যাই হুক শেষ পর্যন্ত উনারা আমাকে এস এ পর্চা দিতে রাজি হলেন এবং আমার কাছে ৬০০ টাকা দাবি করলেন। শেষমেষ অনেক কথা বলার পর ২০০ টাকা দিয়ে কাজটা করাই। এখন আমার কথা হচ্ছে ভূমি অফিসে এরকম আরও অনিয়ম রয়েছে। এগুলো আমাদেরকে আর কতদিন সহ্য করতে হবে?

দক্ষিণ সুরমা, সিলেট ৪ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳২.০ হাজার

সব কাগজ ঠিক থাকার পরেরও আমাকে ২০০০ টাকা জরিমানা করছে

আমি গাড়ি নিয়ে যাওয়ার সময় সার্জেন্ট ধরে. আমার সব কাগজ ঠিক থাকার পরেও আমাকে দুই হাজার টাকা জরিমানা করে।

ঢাকা, ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০ হাজার

মোবাইল চুরি যাওয়া

ছেলের মোবাইল চুরি হয়েছে কলেজ হোস্টেল থেকে। থানায় জিডি লিখতে ২০০ টাকা, জিডি জমা দিতে ডিউটি অফিসার কে ৮০০ টাকা। মোবাইল উদ্ধার হওয়ার পর এএসআই দাবী করেছে ৩৫০০/-। রিকুয়েষ্ট করে ৫০০ টাকা কম দেওয়া হয়েছে। তারমধ্যে প্রথম দুই বার অন্য মোবাইল দেওয়া হয়েছিল।

চাঁদপুর, চট্টগ্রাম ৪ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৩.০ হাজার

ট্রেড লাইসেন্স

ট্রেড লাইসেন্স নতুন করতে গেছিলাম। এর জন্য অফিসার টাকা চাইছিলো। টাকা যে পর্যন্ত না আমি তাকে টাকা দেইনি সে পর্যন্ত সে আমার কাগজ হাতেও নেয় নাই। এটা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অঞ্চল নয় দশ এগারোর ঘটনা।

ঢাকা, ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

রূপালী ব্যাংকের সিলেট অঞ্চলে পোস্টিং ও জবাবদিহিতা নিয়ে অভিযোগ

রূপালী ব্যাংকের সিলেট অঞ্চলে বাইরের কর্মকর্তারা বদলি হতে চাইলে অর্থ লেনদেনের মাধ্যমে বদলি করাতে হয়। আবার লোকাল অনেকে বছরের পর বছর একই এলাকায় থেকে যাচ্ছেন। ঋণ বিতরণ ও রিকভারিতে সন্তোষজনক অর্জন না থাকলেও কার্যকর জবাবদিহিতা নেই । এছাড়া সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের জোনাল ও বিভাগীয় অফিসে কয়েকজন কর্মকর্তা গত ৫–৬ বছর ধরে একই অফিসে কর্মরত। রোটেশন নীতিমালা সবার ক্ষেত্রে সমানভাবে কার্যকর হচ্ছে কি না, তা তদন্ত করা প্রয়োজন। বিশেষ করে SPO/AGM পর্যায়ের কর্মকর্তাদের গত ৫–৬ বছরের পোস্টিং ইতিহাস, ব্রাঞ্চ ব্যাংকিংয়ে থাকার সময়, ম্যানেজার হিসেবে ঋণ বিতরণের টার্গেট বনাম অর্জন এবং রিকভারি পর্যালোচনা করা হোক। যাঁদের কর্মদক্ষতা সন্তোষজনক নয়, তাঁদের বিরুদ্ধেও যেন জবাবদিহিতা করা হয়

সিলেট, সিলেট ৪ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭৫.০ হাজার

ডেস্কো, ওয়াসা, তিতাস এবং সিটি কর্পোরেশনের নাম জারি

আমি একজন প্রবাসী ২০২৩ সালে উত্তরাতে একটি বাড়ি ক্রয় করি এই বাড়ির নাম জারি ডেসকো, ওয়াসা, তিতাস এবং সিটি কর্পোরেশনের নাম জারির জন্য সরকারি ফীর বাহিরে অতিরিক্ত 75 হাজার টাকা আমাকে পরিশোধ করতে হয়েছিল

ঢাকা উত্তরা, ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫০

নতুন জন্ম নিবন্ধন তৈরি

নতুন জন্ম নিবন্ধন অথবা সংশোধন করতে মূলত সরকারি খরচ ৫০ টাকা আর ইউনিয়ন অফিস থেকে তারা নেয় ১৫০ টাকা প্রতিজন থেকে তারা ১০০ টাকা করে বেশি নে যদি তাদেরকে জিজ্ঞেস করি কেন ১০০ টাকা বেশি নিবেন বলে যে অফিস খরচ চেয়ারম্যান খরচ। যদি অফিস খরচ চেয়ারম্যান খরচ আমরা দিতে হয় তাহলে সরকার কেন আপনাদেরকে বেতন দিচ্ছে অফিস খরচ দিচ্ছি এগুলা কোথায় যাচ্ছে এগুলোর কথা বলে প্রতিজন থেকে যদি ১০০ টাকা করে বেশি নেয় তাহলে এখানে কত টাকা দুর্নীতি করতেছে???! কুমিল্লা সদর দক্ষিণ, ইউনিয়- গলিয়ার দক্ষিণ গলিয়ারা উত্তর।

কুমিল্লা, চট্টগ্রাম ৪ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

অগ্রনী ব্যাংক

আমার একটি Account খোলার জন্য গিয়েছে,Account এর From পূরন করার জন্য আমার কাজ থেকে ২০০ টাকা নিয়েছে। এই টাকা টা সবার কাজ থেকে নেয় ২০০/৩০০/৫০০ টাকা পযন্ত।

Chandpur, Shahrasti, চট্টগ্রাম ৪ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৫.০ হাজার

নামজারি প্রসঙ্গে

আমি একজন প্রবাসী গাজীপুর শ্রীপুর কাওরাদ এলাকায় আমি একটি জমি ক্রয় করি এবং একটি নাম জারি করার জন্য ২৫ হাজার টাকা দাবি করে ভূমি অফিস ওই টাকা দিয়েই আমাকে নামধারী করতে হয়েছিল

শ্রীপুর গাজীপুর, ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য