সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৫৯ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১৫৯ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৫ হাজার

পাসপোর্ট করা।

আমি ও আমার বাবার পাসপোর্ট করার জন্য পটুয়াখালী পাসপোর্ট অফিসে যাই।আবেদন ও ফি পরিশোধের পর জমা নিতে তারা অনিহা প্রকাশ করে।এরপর এক আনসার সদস্যকে বললে সে নিচতলায় সিড়িতে উঠার ডানপাশের রুমে নিয়ে ২৫০০ টাকা চায়।২৩০০ ছিল তাই দিয়ে এসেছি।আধাঘন্টার ভিতর কাজ হয়ে গিয়েছে।মজার ব্যাপার হলো সেদিন এক নারী ম্যাজিস্ট্রেট এসেছিল দুর্ণীতি দেখতে।তো সে সেইখানের কর্মকর্তাদের সাথে নিয়াই আমাদের জিজ্ঞাসা কাউকে টাকা দেয়া লাগছে কিনা! সবচেয়ে সেদিন খারাপ লাগছে এই ম্যাজিস্ট্রেট কে নিয়া।

পটুয়াখালী, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে BR5C578R
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০

মেট্রোস্টেশন পাবলিক টয়লেট

সচিবাচলয় মেট্রস্টেসন টয়লেট ইউজ করে আসার পরে একজন মহিলা মহিলা আমার কাছে টাকা ২০ টাকা দাবি করেন (আমরা ২ জন ছিলাম)। অতঃপর ঐ মহিলার সাথে আমার তুমুল কথা কাটাকাটির এক পর্যায়ে পাশে থাকা লেডি পুলিশকে ডেকে আনেন অনৈতিক ভাবে টকা দাবি করা ঐ মহিলা। পরবতীতে লক্ষনীয় বিষয় হলো লেডি পুলিশটি পূর্বের মহিলার চাওয়া অনৈতিক টাকা দাবিকে আগের চাইতে কয়েক ধাপ বেশি যুক্তিক এবং বৈধতা দেওয়ার মিশনে শামিল হলেন। আমার ইচ্ছা না থাকা সর্তেও আমার ছোট্ট ভাই টাকাটা পে করে, আমাকে টেনে নিয়ে আসে।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার দেখা হয়েছে DK658T9P
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳১.২ হাজার

সরকারি হসপিটালের

কুলিয়ারচর সরকারি হসপিটালের ডাক্তার তারা সব সময় টাইম মতো হসপিটালের আসে না, আসলে ও বেশি ভাব ডাক্তার কুলিয়ারচর বাজারে যে ছোট ছোট হসপিটালের আছে তাদের কাছে পাঠিয়ে দেয় পরিক্ষা করার জন্য কারন ডাক্তার রা পার্সেন্টেজ পাই এবং সরকারি হাসপাতালের ভিতরে যে কোন সমস্যা হলে দুইটাই ওষুধ দেয় নাপা ও প্যারাসিটামল আর কোন ওষুধ দেয় না তারা এক থেকে দেড় ঘন্টা রোগী দেখার পর বেশিরভাগ ফার্মেসিকেল লোকগুলো এসে ডাক্তারের সাথে তা বলে এবং ডাক্তাররা সে ফার্মেসিকেলের ওষুধ গুলা লিখে দেয় বলে ফার্মেসি থেকে কিরে খাওয়ার জন্য তার মানে কি হলো সবকিছু যদি কিনে তাহলে সরকারি হসপিটাল কেন পাইভেট হসপিটালে রক্ত পরীক্ষার জন্য ১২ শ বারোশো টাকা দিতে হয়েছে আমাকে

কুলিয়ারচর, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK7RBA4X
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

পরিবেশ গত ছাড়পত্র

পরিবেশ অধিদপ্তরের সেবা প্রত্যাশী হিসাবে শুধু আমি ভুক্তভোগী হয়েছি বিষয়টা এমন না, যেকোন প্রতিষ্ঠানই পরিবেশগত ছাড়পত্র গ্রহণ করতে গেলে টাকা না দিলে সেবা পাওয়া যায় না বললেই চলে। শুধু ঢাকা মহানগর ডিপার্টমেন্টর সহকারী পরিচালক(পুরুষ), উপ-পরিচালক (পুরুষ), (অতি অল্পসংখ্যক কর্মকর্তা বাদে) এদেরকে টাকা না দিলে ফ্রেশ ফাইলটা ও মাস কে মাস ফেলিয়ে রাখে। আমার কথার সত্যতা যাচাইয়ের জন্য পরিবেশ অধিদপ্তরের মহানগর শাখায় দুর্নীতি দমন কমিশনের একজন সৎ গোয়েন্দ লাগিয়ে দেখুন। আমি মুসলিম হিসাবে কোন ব্যক্তির নাম উচ্চারণ করে অপরাধ প্রকাশ করলাম না। দেশের স্বার্থে যদি নাম প্রকাশ করতে হয়, আমি প্রমান সহ করব। আমি পর্যায়ক্রমে অন্যান্য সকল ডিপার্টমেন্টর ঘুষখোরদের হিন্টস দিতে থাকবো ইনশাআল্লাহ।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKMMMLUR
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫.০ হাজার

সরকারি ফি বাদে অতিরিক্ত পাঁচ হাজার টাকা চেয়েছে

ভূমি অফিসে অনেক দালাল থাকে এই দালালের মাধ্যমে টাকা চাওয়া হয়েছে

রংপুর (অন্যান্য), রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে RNHG978F
মন্তব্য
শুধু দাবি করেছে শিক্ষা অফিস ৳৩.০০ লাখ

নকল সার্টিফিকেট বানাতে ঘুষ চাচ্ছে ।

একটা এইচএসসির নকল সার্টিফিকেট বানাতে অতিরিক্ত ঘুষ চাচ্ছে

শাহবাগ, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKBPFLLU
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

জনশক্তি অফিস সিরাজগঞ্জ

জনশক্তি অফিস শুধু বিয়ে-মিটি মোবাইল নাম্বার চেঞ্জ করার জন্য বলে কিছু খরচা দিতে হবে পরে আমি বলি শুধু মোবাইল নাম্বার চেঞ্জ এর জন্য আমার খরচা তাও ১০০ টাকা দিয়ে দিয়েছি

সিরাজগঞ্জ, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে RJLWCDP9
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩২.০ হাজার

নামজারি করা

আমি নামজারি করতে ভূমি অফিসের বিভিন্ন টেবিলে এই টাকা দিয়েছি, অনলাইনে আবেদন করেছিলাম আগে, সেখানে ভুল দেখিয়ে সেটা বাদ দিয়ে দেয়া হয়েছিল, পরে টাকা দিয়ে সেগুলো পূণরায় আবার করিয়েছি,

ফটিকছড়ি, চট্টগ্রাম, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CT2EL9BB
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৮.০ হাজার

পাসপোর্ট বানানো

জাস্ট মায়ের নামের বানান ভুল ছিলো। তার জন্য পাসপোর্ট কর্মকর্তা পাসপোর্ট অফিসের পাসেই পারভিন স্টোর এই নামের দোকানের সাথে লিংক আপ করে ৮ হাজার টাকা দাবি করে টাকা দেওয়ার কারনে আমার পাসপোর্ট সম্পূর্ণ হয় এছাড়া আরো বলে পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য আরো এক হাজার দিলে আমার পাসপোর্ট হাতে পেতে আর কোন সমস্যা হবে না। মোট ৯০০০ টাকা আবেদনসহ পাসপোর্ট হাতে পেতে জমা নেন।

সিরাজগঞ্জ শহর, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJLRRM3K
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট

নতুন পাসপোর্ট করতে গেলে সব ডকুমেন্টস ঠিক থাকলেও বিভিন্ন বাহানা দেখায়, এটা লাগবে সেটা লাগবে হ্যান ত্যান ইত্যাদি,,,,, তারা এভাবে রিজেক্ট করে দালালের মাধ্যমে ঘুস খায়।

মাগুরা, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে KHAEDC7S
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৭.৫ হাজার

উত্তরাধিকার সনদ

উত্তরাধিকার সনদ পাওয়ার জন্য আবেদন করায় ১৭৫২০ টাকা দাবি করেছে

খাগড়াছড়ি, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTMS2X8T
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.২০ লাখ

ভূমি উন্নয়ন কর,

একটি বি আর এস খতিয়ানে জমী ৩০ একর ২৪ শতাংশ ভূমির মধ্যে ৯২ শতাংশ বাড়ি,এর মধ্যে চেকে লেখা ৯২০ টাকা, কিন্তু নেওয়া হইছে ১২০০০০, এক লক্ষ বিশ হাজার টাকা।

নেত্রকোনা, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে MYJBJMRA
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২.০ হাজার

নামজারি

বিগত ০৮.০৬.২০২৬ খ্রি. তারিখে আমি নামজারির আবেদন করি। বিধি অনুযায়ী ২৮ কর্মদিবসের মধ্যে আবেদনটি নিষ্পত্তি হওয়ার কথা থাকলেও ০১.০৯.২০২৬ খ্রি. পর্যন্ত তা নিষ্পত্তি হয়নি। ১৯.০৭.২০২৬ খ্রি. তারিখে ইউয়িন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব)-এর সাথে ফোনে যোগাযোগ করলে তিনি অনলাইনে প্রতিবেদন দিয়ে নথিটি সহকারী কমিশনার-ভূমি মহোদয়ের নিকট প্রেরণ করেন। একই দিনে সহকারী কমিশনার-ভূমি মহোদয় পুনঃতদন্তের জন্য নথিটি পুনরায় তাঁর নিকট পাঠান। কিন্তু অদ্যাবধি তিনি পুনঃতদন্ত করে প্রতিবেদন দাখিল করেননি। উল্লেখ্য, সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে টাকা ছাড়া কাজ না করার অভিযোগ রয়েছে। নামজারি কার্যক্রম সম্পন্ন করার আশায় আমিও তাঁকে ২,০০০/- টাকা প্রদান করি; কিন্তু এরপরও তিনি ইচ্ছাকৃতভাবে কার্যক্রম সম্পন্ন না করে আবেদনটি ঝুলিয়ে রেখেছেন।

মোহনগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে MYXSCNF2
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.২০ লাখ

পদোন্নতি সংক্রান্ত

সমবায় অধিদপ্তরে পদোন্নতি ও বদলীর জন্য টাকা পয়সা ঘুষ নেয়া হয়। আমার কাছেও ১,২০,০০০ টাকা ঘুষ দাবী করা হয়েছে। আমি এখনও দেইনি। এজন্য পদোন্নতিও দিচ্ছে না। আমার কাছে এই পরিমাণ টাকাই নাই, দিবো কিভাবে। বিষয়টা পারলে আমাদের মন্ত্রণালয়ের মন্ত্রী বা প্রতিমন্ত্রীকে জানিয়ে দিবেন। তাতেই আমার উপকার হবে। ধন্যবাদ

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKMPHUB8
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳১.৫০ লাখ

চাকরি

আমি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা থেকে বলছি। গত 15 দিন পূর্বে বড় ভাইয়ের মাধ্যমে আমার কাছে একটা পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ চাকরির অফার আসে। সেখানে মাদ্রাসা পরিষ্কার ও দেখাশোনার জন্য 3/4 জন লোক লাগবে। এর জন্য চাকরিতে জয়েনিং ফি/বকশিশ জন প্রতি 3 লক্ষ টাকা দাবি করে, বড় ভাই জানাশোনা লোক হওয়ায় অংক কমিয়ে 150000 টাকা তে অফার করে, তারপরেও এতো টাকা দিয়ে চাকরি করার সামর্থ্য ছিল না । বয়স চলে ২৪, এখনো অকর্মার মতো বসে থাকি,চাকরিটা অনেক জরুরী হওয়ায় আমরা সর্বস্ব দিয়ে 1 লক্ষ টাকা দিতে চাইলাম। কিন্তু চাকরি টা 2.5 লক্ষ তে অন্য কাউকে দেওয়া হয়েছে। এতে কারা জড়িত সেটা পুরোপুরি জানতে না পারলেও কিছুটা জানতে পারি যে মাদ্রাসার প্রিন্সিপাল, উপজেলা কর্মকর্তা আর এলাকার নেতৃত্বাধীন ব্যাক্তি।

চাঁদপুর, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTWZ28E6
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৪.৫ হাজার

নতুন পাসপোর্ট

আমার পরিবারের তিন টি পাসপোর্ট করতে দেই। পাসপোর্টের সরকারি বিল পরিশোধ করার পরেও। অফিসে কর্মরত কর্মচারী বারবার ফাইল ফিরিয়ে দিচ্ছে। ঘরে বাইরে দোকানে লোক ছিল সে বলল প্রতি পাসপোর্ট পনেরশো টাকা করে দিলে সে পাসপোর্ট করে দিতে পারবে। পরে ৪৫০০ টাকা দেওয়ার পর সাথে সাথে কাজ হয়ে যায়।

বগুড়া, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJ5WS9H6
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩০.০ হাজার

ভূমি রেজিস্ট্রেশন

নিজের নামে জমি রেজিস্ট্রেশন করতে সাব-রেজিস্ট্রি অফিসে গেলে কর্মকর্তারা সাহায্য না করে দালাল ধরার পরামর্শ দেন। বিক্রেতাকে সব টাকা দেওয়ায় বাধ্য হয়ে দালাল সিন্ডিকেটের কাছে যাই। তারা সরকারি ফির চেয়ে চার গুণ বেশি টাকা দাবি করে, যার কোনো রসিদ দেয় না। বাধ্য হয়ে সেই টাকা দিয়েই জমি রেজিস্ট্রি করি। পরে জানতে পারি, এই টাকার ভাগ সাব-রেজিস্ট্রারসহ অফিসের সবাই পান।

নওগাঁ, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJJ387UL
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

ময়মনসিংহ আঞ্চলিক অফিস, মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর, থেকে কাগজ ও মুদ্রণ সম্পর্কিত মালামাল সংগ্রহ

ময়মনসিংহ আঞ্চলিক অফিস, মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর,বাড়ী নং-২৮গগন চৌধুরী বাইলেন,,কালীবাড়ী রোড,ময়মনসিংহ। অফিস থেকে সরকারি যেকোনো অফিসর মালমাল আনতে গেলে টাকা ছাড়া কথা বলে না। এমনকি এক টেবিল থেকে অন্য টেবিলে ফাইল উঠাতে টাকা লাগে

ময়মনসিংহ, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে MYRJMS5Z
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১০.০ হাজার

নামজারি

নামজারির আবেদন করেছি বহুদিন আগে, এখনো ভুমি অফিসে পড়ে আছে, যা ১১৭০ টাকায় হবার কথা, নতুন আরেকটা করলাম ১০০০০ টাকায়,মাত্র ৭ দিনে হাতে পেলাম।

কুমিল্লা, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTC669W4
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

Bagerhat pourashava

আমি বাগেরহাট পৌরসভার এক বাসিন্দা। বাগেরহাটে প্রচুর পরিমানে পানির সংকট রয়েছে, লাইনের পানি ঠিকমত আসেনা, যার কারনে অনেকে নিজের খরচে গভীর নলকূপ বসায়, যার যার নিজের জমিতে। কিন্তু বিপত্তি বাধে এখানে আমরা আমাদের জমিতে ডিপ টিউবয়েল বসালেও পৌরসভার নামধারী কিছু লোক প্রতিটি টিউবয়েলের জন্য ২০ হাজার টাকা করে চাদা চায়, এরকম বাগেরহাটে যত টিউবয়েল বসানো হয়েছে সবার নাকি দিতে হবে, সারা বাংলাদেশে কোথাও এরকম কোনো নিয়ম চালু নাই। তাহলে তারা কত কোটি টাকা আত্নসাৎ করতেছে এখান থেকে তার কোনো হিসেব নাই, এটা দেখার মত কেউ নাই

BAGERHAT, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে KH87ZL5U
মন্তব্য