সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৫৯ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১৫৯ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.০ হাজার

পাসপোর্ট

আমার পাসপোর্ট এর জন্য আমার আইডি কার্ডে নাকি সমস্যা ছিলো ক্লিয়ার না তারা ঠিক করে নিবে

বরিশাল, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার দেখা হয়েছে BRNERSRE
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

নতুন টি সি বি লাইসেন্স পাওয়ার জন্য

নতুন টি সি বি লাইসেন্স পাওয়ার জন্য ইউনিয়ন পর্যায়ে তথন্ত কর্মকর্তাকে দেই 3000 টাকা , উপজেলা পর্যায়ে কর্মকর্তাকে দেই 4000 টাকা, তারপর জেলা ডিসি অফিসে দেই 3000 টাকা যদিও তাদের ডিমান্ড ছিল বেশি, তারপরও কাজটা হবে না, কারন ছুরান্ত পর্যায়ে এম পির ডিও লেটার লাগবে, সো আমি ব্যর্থ।

গ্রাম ও শহর, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTFETKC9
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১৫.০ হাজার

পাসপোর্টের জন্য ডকোমেস জমা

আমার ডকোমেস এর বিভিন্ন বুল দরতো ইচ্ছাকরে টাকার জন্য সব সময় বলতো আগামী কাল অনেক দিন গুড়ার পর আমি টাকা দি টাকা দেওয়ার পর আর কোন কিছু বলে নাই কাজ হয়ে গেছে

লক্ষিপুর, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে CT5ECE9M
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

আমার বিদেশে যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স দরকার।এজেন্সি বলছে দ্রুত পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট করার জন্য।পরে আবেদন করার ৩দিন পর থানায় যোগাযোগ করার পর ৭দিনে করে দিবে বলে ১৫০০ টাকা বাড়তি দাবি করে।দরকার থাকায় বাধ্য হয়ে ১৫০০ টাকা বাড়তি দিতে হইছে। ১৫০০ টাকা আবেদন আর ১৫০০ টাকা ঘুষ

কিশোরগঞ্জ, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার দেখা হয়েছে DK4B6YUC
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳২০০

Mymensingh medical College

হাসপাতালের টলি বয় কে দিতে হয়েছে তা ছাড়া টাকা ছাড়া কোন রোগীর বেড পাওয়া যায় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় টাকা দিলে সকল কিছু পাওয়া যায় হাসপাতালের X rey kora jay

ময়মনসিংহ, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে MYSP7FPT
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১.৫ হাজার

ভর্তি রোগী

আমার শাশুড়ি মা এর সিজার এ মেয়ে বাবু হয়েছিল। মিটফোর্ড এর সলিমুল্লাহ হাসপাতাল এ আয়া গুলো ১০০০ টাকার নিচে বেবি দিবে না। বেবি কে নিয়ে ওয়ার্ড এ যেতে হলে ১০০০ টাকা তাদের দিতেই হয়। ওদের কে টাকা দেওয়ার পর যখন বেডে ট্রান্সফার করে তখন আবার অন্য আয়াদের টাকা দিতে হয় বেড দেওয়ার জন্য। রিলিজ নিয়ে বাসায় যাওয়ার সময় ও চা নাস্তার টাকা দিতে হয়েছে ।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKK2HJQ4
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫০ লাখ

পুলিশ হেডকোয়ার্টার

পুলিশ হেডকোয়ার্টার এর এআইজি ম্যানেজমেন্ট-৩ বদলি ইস্যিতে আলোচনা করতে গেলে।উনি নানা অযুহাত দেখান।এটা এই আইনে হয় না।এরপর উনাকে বললাম আপনি কত হলে করবেন।উনি বলেন দেড় লাখ হলে করা যাবে।এরপর প্রত্যাখান করে চলে আসছি।।পরবর্তীতে অফিসিয়াল ভাবে বদলি কাজ আগানোর পরে,উনি সেটা তার অফিসে বাতিল করে দেন।আর পুলিশ বদলি বাণিজ্য যেনো এক রমরমা ব্যাবসা।

ফুলবাড়িয়া,ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKCR3UZE
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৬.০ হাজার

পাসপোর্ট বানানো

সময়টা ছিল ২০২২ আমার দাদা-দাদী ও চাচি সহ ওমরা হজ করার জন্য পাসপোর্ট করতে যাই নীলফামারী পাসপোর্ট অফিসে। কিন্তু অফিসে যাওয়ার পরে এটা ওটা ভুল ধরে প্রথম দিনে বাড়িতে ফিরে আসতে হয় আমাদের। পরের দিনে আবার গেলাম সংশোধন করে কিন্তু কাজ হলো না। কোন উপায় না পেয়ে টাকা দিতে হয় ৬০০০ টাকা। অফিসের সামনের কম্পিউটার দোকানের মানুষগুলোর সাথে অফিস স্টাফদের ভালই সম্পর্ক। বেশিরভাগ লেনদেন করে এদের মাধ্যমে কখনো আবার সরাসরি।

নীলফামারী, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RNNPNKL5
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭০.০ হাজার

অর্পিত সম্পত্তি অবমুক্ত ফাইল আটকে রাখা

আমি যখন আবেদন করি আবেদনটি তারা মাসের পর মাস ঝুলিয়ে রাখে যখন সার্ভের সাহেব কে বললাম আপনি আমার রিপোর্ট দিচ্ছেন না কেন উনি বললেন স্যারের নিষেধ আছে এরপরে ওই অফিসের একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী দ্বারা আমার কাছে টাকা চাওয়া হয় ৩০ হাজার পরে তার রিপোর্ট নিতে বাধ্য হয়েছে টাকা আমাকে দিতে হয়।

শাহজাদপুর সিরাজগঞ্জ, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে RJ27Y5TH
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

Drug Licence

ড্রাগ লাইসেন্স অফিসের অফিস সহকারী, ২০২৩ সালে আমার সব কাগজ পত্র যাচাই শেষে একদিন মোবাইলে কল দেয়, " আপনার ড্রাগ লাইসেন্স হয়ে গেছে, ১০০০০/- টাকা দিয়ে নিয়ে যান" আমি গিয়ে প্রথমে টাকা দিতে চাই নি, উনি আমাকে বুঝায়- টাংগাইলের ডিসি, এসপি, ঔষধ প্রশাসন, সহ অনেকেই এখান থেকে ভাগ পাবে, আমরা খুব সামান্যই পাব, যদি আপনি না দেন, তাহলে তো আপনাকে লাইসেন্স দিলে ঐ টাকা আমার পকেট থেকে ভরে দিতে হবে। তারপর আমি তাদেরকে ১০০০০/- টাকা দেয়ার পর আমাকে লাইসেন্স প্রদান করে।

Tangail, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK9DBA59
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

জন্ম নিবন্ধন

জন্ম নিবন্ধন করতে গেলে ৫০ টাকার বদলে ৩০০ টাকা চেয়েছিল।

গফরগাঁও, দত্তের বাজার ইউনিয়ন পরিষদ, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে MYQXWAFA
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

জায়গা জমিনের কাগজ পত্র

আমাদের বাপ দাদার কিছু সম্পত্তি এক ভাই আরেক ভাইকে দিবেন। তো সেটার জন্য কিছু জরুরী কাগজ পত্র ইউনিয়ন পরিষদ থেকে আনার প্রয়োজন হয়েছে। সেই কাজ করতে নাকি ৩০০০ হাজার টাকা লাগবে । পরে আমার মা অনেক বলে ৬০০টাকা দিয়ে করে আনেন। সরকারি কোন সেবা নিতে গেলেই এমনি করে। বলে সচিব কে সরকার টাকা দেয় না তাই এভাবে টাকা নেয়

চাঁদপুর, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTCRQXXQ
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

নির্বাচন অফিস

আমার এনআইডিতে আমার বাবা মার নাম ভুল ছিল এটা ঠিক করার জন্য আমার কাছে ৫০০০ টাকা চাইছে এর কনভারসেশন আমার কাছে আছে চাইলে দেয়া যাবে প্রমাণ যাকে প্রমাণ বলে

রাজবাড়, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে DK72ZSY8
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.৫০ লাখ

ডিফেন্স জব

বাংলাদেশের প্রতিটি সরকারি চাকরি তে শিরাই শিরাই দূনীতি ঘূষ ঢুকে গেছে। কাকে ভালো বলবেন সাধারণত আমরা ভাবি ডিফেন্স জব ঘূষ লাগে না।বাস্তবে ওখানে সবচেয়ে বেশি দূনীতি।

খুলনা, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে KH48YY3J
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৫.০ হাজার

লাইসেন্স

অফিসাররা সহজে কথা বলতে চায় না কিংবা কোনো ইনফরমেশনই দিতে চায়না। সিস্টেম এমনভাবে ডেভেলপ করা যাতে যে কেউ দালালের সহযোগিতা নিতে বাধ্য হয়। অতিরিক্ত টাকা না দিলে ফিল্ড টেস্টে ফেল করিয়ে দেয়াও হয়। দালাল ধরলে খুব সহজেই সব প্রক্রিয়া সম্পন্ন হয়ে যায়।

ময়মনসিংহ, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে MYWQ4WE7
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫৫.০ হাজার

নামজারি

আমি বলেছি ১ লাখ টাকা দেব কোন ব্যাংকে ড্রাফট করতে হবে তা আমাকে বলুন টাকা সরকারি ফাণ্ডে চলে যাক,আমি ক্যাশ দিবো না। তারা নিজেরা চেয়েছে,আমি দিতে রাজি হইনি।

চট্রগ্রাম,লোহাগাড়া উপজেলা।, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTLEC6L5
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

স্কুলের সার্টিফিকেট উত্তলন

আমি ২০১৫ সা‌লে এসএস‌সি পাশ করি এক‌টি স্কুুল থে‌কে , সেখা‌নে সা‌র্টিফি‌কেট উত্তলনের জন্যি গে‌লে প্রতিষ্ঠান কৃপক্ষ ৩০০০ টাকা দা‌বি ক‌রে তাছাড়া সা‌টি‌ফি‌কেট দি‌চ্ছেনা । কিন্তু সা‌র্টিফি‌কেট তো সরকার থে‌কে ফ্রি দেওয়ার কথা । প্রত্যক স্টু‌ডেন্ট‌কেই ৩ হাজার টাকা দিয়ে নি‌তে হ‌য়ে‌ছে আম‌র আমি এখ‌নো আমার সার্টিফিকেট তুলতে পা‌রি‌নি অ‌তিরুক্ত টাকার জন্য

আশুলিয়া, সাভার, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKJN82Q9
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

পুলিশ ক্লিয়রেন্স করতে সব কাগজ দেওয়ার পরও সার্টিফিকেট পাওয়া যায়না। কাপাসিয়া থানায় ৪০০০ টাকা দিলে সার্টিফিকেট পাওয়া যায়।

কাপাসিয়া থানা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKAVV9E8
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৫.০ হাজার

mutation

হিন্দু একটি ছেলে। বাড়ি কাকচিড়া দিয়া ভিতরে। আমাদের বামনা উপজেলায় একটি ‍ইউনিয়ন ভুমি অফিসের অফিস সহায়ক। ঘুষ বানিজ্য করে প্রায় কোটি টাকার সম্পদ করেছে। কিনেছে মাইক্রোবাস পিকআপ এবং এম্বুলেন্স ভাড়া দেওয়ার জন্য।

বামনা, বরগুনা, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার দেখা হয়েছে BRKCDZYT
মন্তব্য