সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১৮ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১১৮ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳৭.৫ হাজার

পাসপোর্ট

পাসপোর্ট করতে চেয়েছিলাম শেষ সরাসরি ৭৫০০ টাকা হলে দ্রুত করে দেবে না হলে নাকি অফিস থেকে জমা নিবে না পড়েই থাকবে পাসপোর্ট এর কাগজপত্র

মাগুরা, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে KHA739LE
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২০.০ হাজার

বদলী

আমি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। ২০১৯ সালে আমি অন্য একজন শিক্ষকের সাথে মিউচুয়াল বদলি হই। এতে উপজেলা শিক্ষা অফিসে আমাকে ২০০০০ টাকা ঘুষ দিতে হয়।

গ্রাম, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTHP6BZ2
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১২০

সঞ্চয় অধিদপ্তর আগ্রাবাদ চট্টগ্রাম

সঞ্চয় পত্র কিনতে গেলে Cheaque Clearing Charge হিসাবে ১২০ - ২০০ টাকা নেয়

চট্টগ্রাম, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTBT4VA2
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳২.০০ লাখ

Documents Assessment

কাস্টম 8D RO একটা কেমিক্যাল আইটেমে ২ লাখ টাকা নিয়েছে না হয় HS CODE change করে জরিমানা করে দিবে বলেছে।

Customs, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTA39DQM
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৫ হাজার

পাসপোর্ট ইসু

পাসপোর্ট করতে গিয়েছিলাম আমাদের নিজ জেলা আন্চলিক অফিস রাঙ্গামাটিতে ঠিকানা সব কিছু ঠিক থাকলে ও আমাকে বিভিন্ন কারণ দেখিয়ে ২৫০০ টাকা ঘুস দিয়ে ছবি এবং পিংগার পিন দিতে হয়েছে।

রাঙ্গামাটি, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTFFKY8K
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৩.০ হাজার

গুরুত্বপূর্ণ নথি

আমি একটু গুরুত্বপূর্ণ পেপার এর জন্য তারা আমাকে বলে সরকারি ফি ৩০০০৳ পারলে তাদের ব্যক্তিগত অ্যাকাউন্ট বিকাশ এ পাঠা তে পারি বললো আমি নগদ দিয়ে আসলাম । না দিলে যে কাজ করে দিচ্ছিল না মাধবদী পৌরসভা হতে তাই।

মাধবদী,নরসিংদী, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার দেখা হয়েছে DKQ5VD3M
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.০ হাজার

মিউটেশন

এসিলেন্ট অফিসে সার্ভেয়ার তদন্তের জন্য পাঠালে সব ঠিক থাকার পরও উনি বললেন যে ৭০০০ টাকা দিতে হবে তারপর সেটা ৫০০০ টাকা দিয়ে আমি কমপ্লিট করলাম

খুলনা, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার দেখা হয়েছে KHZC853T
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.০ হাজার

লোন উঠানোর জন্য

ব্যাংক থেকে ৫ লক্ষ টাকা লোন তুলার জন্য শিক্ষা অফিসারের অনুমোদনের দরকার হয়। এজন্য তিনি আমার কাছ থেকে ১০০০ টাকা ঘুষ নেন।

নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTZA3QFK
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট তৈরি

আমি যখন পাসপোর্ট করতে যাই তখন ১০ বছর মেয়াদের জন্য সরকারি ফ্রি ৫৮০০ টাকা এর মতো যেটা ৪৮ পৃষ্ঠা কিন্তু আমার থেকে আরও ১৫০০ টাকা বেশি দাবি করা হয় না দিলে বলে পাসপোর্ট আটকে যাবে দেরি হবে ইত্যাদি তারপর আমার যেহেতু জরুরি সেজন্য আমি দিতে বাধ্য হই

ময়মনসিংহ, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে MYC9M77B
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳৩.৫ হাজার

পাসপোর্ট

আমি ইমার্জেন্সি পাসপোর্ট বানাতে চেয়েছিলাম । তখন আমার কাছে অতিরিক্ত টাকা চায় । পরে করি নাই । টাকা চেয়েছে দারোয়ান আরেকজন মানুষ অফিসের

গাজীপুর, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK6UHSQ2
মন্তব্য
শুধু দাবি করেছে বিআরটিএ ৳৭.০ হাজার

গাড়ি রেজিস্ট্রেশন

আমি একটি বাইক ক্রয় করেছি বগুড়া শহর থেকে আমি বর্তমানে চাকরি করে ঢাকাতে তাই আমি ঢাকা বিআরটিএর নাম্বার করতে চেয়েছিলাম প্রথমে আমাকে না বলেছিল যে এটা হবে না পরে সাত হাজার টাকা ঘুষ দিয়েছি তারপরে হয়েছে

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKNCR9TG
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.২ হাজার

লাইফ ভেরিফিকেশন

পাসপোর্ট এর জন্য লাইভ ভেরিফিকেশন দরকার হয়। তো যিনি এসেছিলেন তাকে সবকিছু কাগজপত্র দেখানোর পরও তিনি কিছু বকশিশ চাচ্ছিলেন। পরে বারোশোর মতন দেয়া হয়েছে। যদিও তিনি আরো চাচ্ছিলেন।

বগুড়া, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে RJZWQBCG
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

গর্ভকালীন ভাতা কার্ডে ঘুষ

মাতৃত্বকালীন ভাতার আবেদন করতে গেলে তারা ৫০০০/- টাকা দাবী করে, টাকা না দিলে কাজ হবে না। নিরূপায় হয়ে টাকা দিয়েছিলাম, যদিও সরকারি সেবা ফ্রি পাওয়া প্রত্যেকটা নাগরিকের অধিকার। ট্রেড লাইসেন্স করতে গেলেও একই অবস্থা ঘুষ ছাড়া কোন কাজ হয় না ৪নং শায়েস্তাবাদ ইউনিয়ন পরিষদে। পঙ্গুভাতা, বিধবা ভাতা, বয়স্কভাতার ক্ষেত্রেও একই অবস্থা। একটি বয়স্কভাতার আবেদন করতে গেলে ৪০০০-৫০০০/- টাকা ছাড়া হয় না।

বরিশাল, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে BRTD26TE
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

মিউটেশন

আমাদের ইউনিয়নের ভূমি অফিসের পাশের দোকানদার দিয়ে ঘুষ বানিজ্য করা হয়। আমার বাবা কে মিউটেশন করার জন্য পাঠানো হয় ভুমি অফিসে সে দোকান থেকে আবেদন করার পরে বলে যে এটি সম্পূর্ন করার জন্য 5000 টাকা লাগবে তখন আব্বা জিজ্ঞাসা করল কেন 5000 টাকা দিতে হবে সে বলে আপনার আবেদন তারা দেখবে না যদি আপনি তাদের টাকা না দেন। আর এটাই হয় স্বাধারনত যদি টাকা দেয় তাহলে তারা কাজ করে আর না হলে পেন্ডিং রাখে। তবে তারা সরাসরি ঘুষ নেয় না থার্ট পাটি লোকের মাধ্যমে নেয়।

ইউনিয়ন, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKHFRH6J
মন্তব্য