সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৫৯ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১৫৯ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
বিআরটিএ

ড্রাইভিং লাইসেন্স নবায়ন

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে অতিরিক্ত টাকা দেয়া হয়েছে না দিলে লাইসেন্স করে দিবে না

ঘুষ দিয়েছি
টাঙ্গাইল বিআরটিএ ৳৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKUKTHU3
মন্তব্য
শিক্ষা অফিস

সরকারি বাজেট আত্মসাৎ করে

স্কুলের যৌথ একাউন্ট এ সরকারি বাজেট এসেছে, তা স্কুলের যৌথ একাউন্ট এ জমা না দিয়ে স্কুলের প্রধান শিক্ষক অবৈধ ভাবে স্কুলের নামে আসা বাজেট তুলে খেয়ে পেলে।

শুধু দাবি করেছে
চরফ্যাশন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, চরফ্যাশন উপজেলা ৳৬.২০ লাখ
২ সেপ্টেম্বর ২০২৬ BRRSS3SQ
মন্তব্য
পাসপোর্ট অফিস

ট্রেড লাইসেন্স

আমার কাগজে সামান্য ত্রুটি থাকায় তারা আমাকে বলে এই সমস্যার সমাধান করতে ২ হাজার টাকা লাগবে এবং পরবর্তীতে আমি ১৯০০ টাকা দিয়ে সেটি সমাধান করি। সেটি তাদেরই সমাধান করার কথা ছিল। আমি বের হয়ে আসতে চাইলে, গেটে আনসার আমাকে তাহলে এভাবে ফেরত দেওয়ার চেয়ে তুমি টাকা খরচ করো তোমার কাজ হয়ে যাবে। ২০০০ টাকার অফার করে। আমি তাকে ১৯০০ টাকা দিতে রাজি হয়ে যাই। পরবর্তীতে ১৯০০ টাকা দিয়ে আমার কাজ সম্পন্ন করি

ঘুষ দিয়েছি
কুড়িগ্রাম ৳১.৯ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RNDR8WET
মন্তব্য
শিক্ষা অফিস

চাকরি

উপজেলা আমতলী জেলা বরগুনা ইউনিয়ন কুকুয়া ওয়াড ০৯ মাদ্রাসা নাম রহমত পুর ওই মাদ্রাসা সুপার ব্যাপক দুর্নীতি করে সে অন্তত এলাকার ১০/১২ জন কে চাকরি দিছে প্রতিটা লোকের কাছ থেকে ১০/১২ লাখ টাকা করে নিছে ওনি এতো দুর্নীতি করে ছে

ঘুষ দিইনি
আমতলী ৳১
২ সেপ্টেম্বর ২০২৬ BRHYMZE8
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ভেরিফিকেশন

পুলিশ ভেরিফিকেশনের জন্য কাগজপত্র নিয়ে থানায় গেলে কাগজ জমা নেয়।পরবর্তীতে ফোনে বিভিন্ন ভাবে টাকা চায় পরবর্তীতে ১০০০ টাকা দেই।

ঘুষ দিয়েছি
সৈয়দপুর ৳১.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ ১০ RNLWRTQ6
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

নাই

আমার ওয়াইফের একটা গর্ভবতী ভাতার জন্য অনলাইনে আবেদন করি এই অনলাইনের আবেদন কপি আমার বগুড়া এক নম্বর আশেকপুর ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার এর কাছে অনলাইন কপিটা হস্তান্তর করি তখন উনি আমার কাছে ৩৮ হাজার টাকা দেওয়ার বিনিময়ে উনি আমার কাছ থেকে ২০০০ টাকা ঘুস চায় এবং আমি ওনাকে পরিশোধ করে দিই পরিপেক্ষিতে উনি আমাকে আজকে তিন মাস ধরে ঘুরাইতেছে বলতেছে বাজেট নাই এই মাসে না অন্য মাসে এভাবে সে আমাকে ঘুরাচ্ছে এখন আমি এটার জন্য ইউনিয়ন পরিষদের সচিবরে বলেছি উনিও একই কথা বলছে কিন্তু উনাকে আমি মেম্বারকে যে ২০০০ টাকা ঘুষ দিয়েছি এই কথাটা বলি নাই তখন আমি সচিব কে বলি যে আপনারা যদি না পারেন আমাকে কোথায় কথা বলতে হবে ওখানকার নাম্বার দেন তখন আমাকে উপজেলা একজন কর্মকর্তা নাম্বার দেন এবং উনার সাথে কথা বলি

ঘুষ দিয়েছি
বগুড়া ৳২.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RJGXK9LJ
মন্তব্য
সিটি কর্পোরেশন

লিমিটেড কোম্পানির নতুন ট্রেড লাইসেন্স তৈরি

বিদেশে কোম্পানির লিয়াজো অফিস লিমিটেড কোম্পানি হিসেবে ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করি | অপ্রয়োজনীয় অনেকগুলো ডকুমেন্ট দাবি করে এর সাথে সংযুতি করার জন্য | অপারগতা প্রকাশ করলে ছয় হাজার টাকার বিনিময়ে দফারফা হয়ে যায় | এজন্য শুধু টাকা যায়নি আমার বাড়তি 5 দিন অফিসে সময় নষ্ট করে যেতে হয়েছে |

ঘুষ দিয়েছি
গুলশান-১ এলাকা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৳৬.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ ১১ DK9ZY53G
মন্তব্য
ভূমি অফিস

নাম জারি

উত্তরা ভূমি অফিসে নাম জারি করতে গিয়েছি। টাকা না দিলে অনেক ঝামেলা অনেক অফিস যেতে হবে বলতেছিল । অবশেষে ২৪০০০ টাকায় সহজে ওনারা করে দিয়েছেন।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳২৪.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKE6VWYS
মন্তব্য
ভূমি অফিস

ভুমি অধি গ্রহন বাবদ

রাস্তায় অধিগ্রন এর জন্য আমার ৩০ শতাংশ জায়গা অধিগ্রহন করা হয়।।আমার বৈধ কাগজ পত্র থাকা সত্তেও তারা নানা ধরনের ভুল ধরে।।প্রায় ২ বছর ঘুরায়।পরে বাধ্য প্রতি লাখে ১০% হারে ৩৬০০০০ টাকা ঘুস দিয়ে বাকী টাকা তুলি।।

ঘুষ দিয়েছি
মানিকগঞ্জ ৳৩.৬০ লাখ
২ সেপ্টেম্বর ২০২৬ ১৩ DKNB7VHB
মন্তব্য
ট্রাফিক পুলিশ

২য় আরোহীর হেলমেট ছিল না

আমার বাইকের দ্বিতীয় রোগের হেলমেট ছিল না, মামলা দিবে ২০০০ টাকার, ১০০০ টাকা দাবি করে এবং টাকাই দেই

ঘুষ দিয়েছি
ঢাকা ৳১.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ ১০ DKEJS432
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

সেনাবাহিনীর টিএ বিল।

৯০০০ টাকা বিল ছিল উনি দাবি করেছে ২৫ পার্সেন্ট হারে টাকা দিতে হবে। ফোন করে বলেছিল।

শুধু দাবি করেছে
ঢাকা ৳২.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKYKPS2K
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট বানানো

পাসপোর্ট বানানোর কাম করে এবং আইডি কার্ড ঠিক করার নাম করে ৭০ হাজার টাকা দাবি করে। এর মধ্যে কিছু টাকা বিকাশে এবং টাকা হাতে হাতে নিয়ে থাকে। কিন্তু পরবর্তীতে আইডি কার্ড বা পাসপোর্ট কোনোটিই দেয় না এবং অধিক টাকা দাবি করে। আমাদেরকে জানিয়ে ছিল এই টাকা তিনি নিচ্ছেন সেটা নাকি সরকারি ফি। এর সাথে অফিসের অনেকেই জড়িত।

ঘুষ দিয়েছি
কেরানিগঞ্জের কদমতলি ৳৭০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKVCAEKP
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট

যথারীতি অনলাইনে আবেদন ফরম পূরণ করে , ব্যাংকের মাধ্যমে চালান করে প্রয়োজনীয় কাজ পত্র নিয়ে পাসপোর্ট অফিসে যাই কর্তব্যরত ব্যাক্তি সবকিছু চেক করে বললেন আপনি আগামী সপ্তাহে আসেন, জানতে চাই কেনো? কোন উত্তর না দিয়ে আমাকে এড়িয়ে গেলেন। অনেক চেষ্টা করে কোনো উপায় না পেয়ে। দ্বায়িত্ব রত আনসার সদস্য এসে বলেন ভাই ১৫০০ টাকা দেন কাজ হয়ে যাবে। ঠিক ১৫০০ টাকা দিলাম কাজ হয়ে গেল।

ঘুষ দিয়েছি
রংপুর ৳১.৫ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RNE64XJD
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

সোনালী ব্যাংক এ একাউন্ট

সোনালি ব্যংক এ একাউন্ট করতে যাওয়ার পর আমি বলেছি আমি স্টুডেন্ট কিন্তু ওনি আমার কাছ থেকে ৬০০ টাকা নিলেন অথচ আমার একাউন্টে জমা ছিল ৫০০ টাকা। বাকী ১০০ টাকা কাচুমাচু করে পকেটে চালান দিলেন। শুধু আমি না সোনালী ব্যাংক এ এই বিষয়টি অহরহ ঘটে। যা আমি সরাসরি দেখেছি।

ঘুষ দিয়েছি
চাঁদপুর সদর ৳১০০
২ সেপ্টেম্বর ২০২৬ CTA5ZVTA
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

খাজনা

ব্যাংকে ঋণের জন্য আবেদন করলে বলে জমির খাজনার রশিদ লাগবে খাজনা দিতে গেলে দাবি করে বলে হোল্ডিং নেই তাই ৩৫০০ টাকা লাগবে পরে খাজনার রশিদ পাওয়ার পর দেখলাম ৭০ টাকা সরকারি কোষাগারে জমা হয়েছে আর সব লুটপাট।

ঘুষ দিয়েছি
আএাই। ৳৩.৫ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RJNQGFAR
মন্তব্য