সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৭২ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১৭২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

জন্ম নিবন্ধন

তাদের ভাবসাব এমন ছিলো,আমি টাকা না দিলে,আমার অনেক ভুল ধরিয়ে দিবে।এমনকি আমাকে হয়রানি করবেে,,,

নোয়াখালী, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTBJSPQB
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

ক্যান্সার রোগার জন্য সাহায্য আবেদন। সমাজসেবা অধিদপ্তর পাবনা

ক্যান্সার রোগীর আবেদন জমা দিতে হবে। এমনতবস্থায় তাকে এন্ট্রি খরচ হিসাবে। সম্মানী দিতে হবে।১০০ টাকা। দিয়ে দিলাম।

পাবনা, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে RJ3YA5XW
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

কৃষি ক্ষেতে বিদ্যুৎ ব্যবহার

নিজেদের কৃষি জমিতে সেচ কাজের জন্য বিদ্যুতের প্রয়োজন হয়, প্রথম আমাদের বিদ্যুৎ অফিস থেকে জানাই না হয়. আবেদন করে ত্রিশ হাজার টাকা দিলে আপনারা বিদ্যুৎ পেয়ে যাবেন. আবেদন করার পর বিভিন্ন অজুহাত নিয়ে তারা এক লাখ টাকা দাবি করে.কাজ অর্ধেক সম্পন্ন করে পরবর্তীতে তারা এক লাখ 50 দাবি করে, আমরা না দেওয়ায় আগে টাকা ফেরত দিবে না পেরে জানিয়ে দেয়, কোন উপায় না পেয়ে আমরা দেড় লাখ টাকা পরিশোধ করি, কাজটি ৮০% সম্পন্ন করে, আমারে জানাই যে বিভিন্ন লোকে অভিযোগ করছে, আপনাদেরকে অফিসে যেতে হবে, আমরা অফিসে যাওয়ার পর আরো ৫০ হাজার টাকা দাবি করে, আমরা মোট দুই লাখ টাকা প্রতিশোধ করি, ত্রিশ হাজার টাকার বিদ্যুৎ আনতে আমাদের মোট দুই লক্ষ টাকা দিতে হয়েছে , এছাড়াও আমাদের অন্যান্য খরচ মিলিয়ে মোট আড়াই লাখ টাকা খরচ হয়েছে।

যশোর, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার দেখা হয়েছে KHMCWERW
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳২০.০ হাজার

নামজারি খারিজের মামলা

মূল কথা হলো টাকা ছড়া তারা ডকেট নাম্বার ফেলিতেছিল না পরে ১০০০টাকা দিয়ে মামলা গ্রহণ করিয়েছি, তারপরে আর নোটিশ জারি করে না, পরে ১০০০ দিয়ে নোটিশ করিয়েছি। অভিজ্ঞদের সাথে কথা বলে জানতে পারি এটা সফলভাবে শেষ করতে চাইলে ২০০০০/২৫০০০ টাকা কর্মকর্তাদের দিতে হবে।অন্যথায় ফাইল এমনেই পরে থাকব।আরেকটা বিষয় হলো ঘুষ আমার হাত থেকে নেয় না। তাদের সাথে চুক্তিবদ্ধ দালালগুলোর মাধ্যমে গ্রহণ করে।

পেকুয়া, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CT95QRCX
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

ড্রাগ লাইসেন্স অফিস বরগুনা টাকা না দেওয়া ৬ মাস যাবত ফেলে রাখছে কোন কাজ করে নাই জিগাসা করলে বলে জানাব

আমি ড্রাগ লাইসেন্স এর জন্য আবেদন করি ৬ মাস হয়ে যায় তাদের কাছে জিজ্ঞেসা করলে বলে জানাবো কবে হবে এর মধো এক জন পিয়ন দিয়া টাকার জন্য বিভিন্ন ভাবে তারা বলে টাকা না দিলে কিন্তু আপনার লাইসেন্স হবে না এর পরে ওখান থেকে সব লোক পরিবর্তন হয় নতুন লোক আসে সে খানে আমার একজন কলিগ এর বউ জয়েন্ট করে তার কাছে জিগাসা করলে বলে তাদের নাকি আইডি পাসওয়ার্ড হতে ছয়মাস লাগে।

বরগুনা, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে BR2FU8UP
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

নাম জারী

নাম জারির জন্য সরকার নির্ধারিত ফি হলো ১২০০ টাকার মতো, কিন্তু আবেদনের পর বিভিন্ন ভুল ধরতে থাকে। তারপর বলে আমাদের লোক দিয়ে আবেদন করেন এবং ১০০০০ টাকা দেন হয়ে যাবে। অতপর বাধ্য হয়ে দাবিকৃত টাকা দিলে কোন সমস্যা ছাড়াই নাম জারি হয়ে যায়।

মতলব, চাঁদপুর, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTTYUEQD
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৩.০ হাজার

Mpo ভুক্ত করার জন্য শিক্ষা অফিসার ৩ হাজার নিয়েছিলো

NTRCa এর মাধ্যম ১৮ তম নিবন্ধন এ সুপারিশ প্রাপ্ত হয়ে যোগদান করলাম। বেতন ধরানোর জন্য mpo করা লাগে উপজেলা শিক্ষা অফিসার ফাইল সেন্ড করবে না টাকা ছাড়া। এ দিকে আমার বাসা থেকে ৩৫০ কিমি দূরে না আছে কোন আপজন আমার বেতন না হলে চলবো কিভাবে বাধ্য হয়ে ঘুষ ূদিতে হচ্চে

পিরোজপুর, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে BRMXG2JS
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট

আমার আইডি কার্ড ঠিক থাকার পরে-ও বলে এই সমস্যা সেই সমস্যা পাশে কম্পিউটার এর দোকানে গেলাম বললো ১৫০০ টাকা লাগবে দিলাম। সেই লোক পাসপোর্ট অফিসার এর ফোনে আমার আইডি পাঠিয়ে দিলো। তার পর যাওয়ার পরে বলে সব ঠিক আছে। আমার কাজ হয়ে গেলো। এরেকম আরো অনেক অভিজ্ঞতার শিকার হয়েছি।

Tangail, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKAGB9Y4
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১০.০০ লাখ

এজি অফিসে টাকা এজি করতে গেলে যে পরিমাণ টাকা সেই পরিমাণ টাকার 1% ঘুষ দেওয়া লাগে

ঠিকাদার কোন কাজ কমপ্লিট করে বিল আনতে গেলে

বাংলাদেশের যে কোন জেলা উপজেলা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKKEGJ9K
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

চট্টগ্রাম পোট শিপিং সেকশন

বাংলাদেশ একটি আমদানি নির্ভর দেশ এবং আমাদের দেশের ব্যবসায়ীরা সবসময়ই সকল পন্য সামগ্রী আমদানি করে থাকে। কিছুদিন আগে একটি পন্য হটমেল্ট গ্লু আমদানি করার সময় পোট শিপিং সেকশন এইটা হোল্ড করে কারণ হিসেবে দেখিয়েছেন এইগুলা নাকি ডেঞ্জারাস গুডস! কিন্তু ইন্টারন্যাশনালি এইটা কোনো ডেঞ্জারাস গুডস নয়। যার কারণে আমদানিকারকের থেকে ১০ হাজার টাকা বাড়তি ঘুষ হিসেবে ওরা নিয়ে নে। এবং আমদানিকারক নিরুপায় হয়ে দিতে বাধ্য। উল্লেখ্য এইধরনের ঘটনা চট্টগ্রাম পোট শিপিং সেকশনে রেগুলার এক্টিবিটিতে পরিনত হয়েছে। যা এখন স্বাভাবিক মনে হয়।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTHCUZ74
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

মাতৃকালিন ভাতা

মাতৃকালিন ভাতা কাঠ করে দিবে ৫০০০০ টাকা লাগবে আসলেই কি এই কাঠ করতে টাকা দরকার হয়

রাজবাড়ি, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKYTSRS7
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳১.০০ লাখ

বদলি

পরিসংখ্যান বিভাবে একজন তৃতীয় শ্রেনির কর্মকর্তা বদলি করানোর কথা বলে আমার কাছে ১০০০০০ টাকা দাবি করে কিন্তু পরবর্তী আমি দিতে প্রত্যাখ্যান করি বলে আমার বদলি হলো না।আমার শারীরিক অসুস্থতার কারণে বদলি হতে চেয়েছিলাম।

মুন্সিগঞ্জ, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKZQU6WP
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৮০.০ হাজার

নামজারী

ইচ্ছাকৃতভাবে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ভুল ধরে আমাকে বলা হলো আশি হাজার টাকা দিলে নামজারি হবে অন্যথায় হবে না।

চাটমোহর, কুয়াবাসী ইউনিয়ন ভুমি অফিস, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে RJFA5DZ3
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৮০০

শ্রান্তি বিনোদন ভাতা

আমি একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। চাকরির ৩ বছর পূর্তি হলে সরকারি নিয়ম অনুযায়ী কর্মচারীরা "শ্রান্তি বিনোদন ভাতা" পেয়ে থাকেন। কিন্তু এই ভাতা নিতে গিয়ে আমাকে উপজেলা হিসাবরক্ষণ অফিসে ৮০০ টাকা ঘুষ দিতে হয়েছে। শুধু আমার ক্ষেত্রেই নয়, আমার অফিস এবং হিসাবরক্ষণ অফিসের যোগসাজশে কোনো কর্মচারীর বেতন-ভাতা বা iBAS++ এ কোনো বিল তুলতে গেলেও ঘুষ ছাড়া কোনো কাজ হয় না।

বিরল, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে RNCU6NLE
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

সরকারি কর্মচারীর দাফন-কাফন ও কল্যান ভাতা উত্তোলন

বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মচারী কল্যান তহবিলের ক্লার্ক ফাইল মেইটেইনেন্সের জন্য টাকা লাগবে দাবি করে এক মাস কাজ পেন্ডিং রেখে সরাসরি টাকা চায়। পরে ৫০০০/- নেয়ার পরও কাজটি করে নি। দ্বিতীয় পর্বে টাকা চাওয়ায় আর এ বিষয়ে সেখানে যাই নি। কাজও হয় নি।

বরিশাল, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে BRUHLKU8
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১০.০ হাজার

এমপিও

শিক্ষা প্রতিষ্ঠানে যোগদানের পরে এম্পিওভুক্তির সময় উপজেলা শিক্ষা অফিস থেকে অত্র প্রতিষ্ঠানের একজন শিক্ষকের মাধ্যমে আমাদের কাছে ১০০০০ টাকা দাবি করা হয়। আমরা ২ জন যোগদান করি তাই (৫০০০*২) দুইজন মিলে পরিশোধ করি।

শালিখা, মাগুরা, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে KHK37MNM
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৩.৭০ লাখ

দলিল

আপনি যদি এই টাকা টা দেন তাহলে কাজ টা চালু হবে ভূমি অফিসের এসিল্যান্ড টাকা ছাড়া কিছু কাজ করে না এবং সকল কর্মকর্তা টাকা চাই

নেএকোনা, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে MYEBX5JQ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৮.০ হাজার

জমি খারিজ

জমি খারিজ করার জন্য আবেদন করি। আজ হচ্ছে না কাল আসেন, এভাবে করে ৭ দিনের মতো ঘুরানোর পরে টাকা চায়। ৮০০০ টাকায় কাজটি করে দেয়।

বালিয়াডাঙ্গি, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে RNX5ZLEM
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬.০ হাজার

খাজনা

জমির খাজনা দিতে গিয়ে তারা আমার কাছে ১০০০০৳দাবি করে।তারপর আর ভিন্ন অজুহাত দেখায় যে আমার জমির খাজনা নাকি আরও বেশি। তাই খুব একটা জোড়াজুড়ি করে ৬০০০৳টাকা দিয়ে খাজনা কাটা লাগছে।। জমির পরিমান ১৫শতাংশ ছিল।

ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলা বুড়িশ্বর ইউনিয়ন, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTJQ6YDG
মন্তব্য