সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৮৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১৮৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

জমি খারিজ করতে

আমার আব্বার জায়গা আমার আব্বার নামের পরিবর্তে আমার চাচার নাম চলে আসে, পরবর্তী তে আমার চাচার উত্তরাধিকারগণ দলিল করে জমি দেন এবং জমি রেজিস্ট্রি করার পর ভূমি অফিস থেকে জমি খারিজ করার সময় আমার খুব ক্লোজ বন্ধুর আপন বড় ভাই সিস্টেমে ঘুষ নেন এসিল্যান্ডের কথা বলে৷ এবং যে ঘুষ নিয়ে দেয়, তাকে রিকুয়েষ্ট করে আমাকে না জানানোর জন্য৷ বর্তমানে এই লোকটি আবার কমলগঞ্জ ভূমি অফিসে কর্মরত আছে৷ আমি এই ঘুষের বিষয়টা যে দিয়েছিলো তার কাছ থেকে ১ মাস আগে সম্পূর্ণ কাহিনী শুনি এবং অনেক খারাপ লেগেছিলো।

কমলগঞ্জ, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে SYLEZFPS
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪.৫ হাজার

Mutation

Mutation Khatian. After purchasing land every body need to apply for mutation khatian or kharij khatian. When we applied for this, they wanted BDT 5000, finally the deal was with BDT 4500. I gave him 2500 in advance. But later he was killing time with lame excuse. That's why I contacted with senior management and finally I got return the excess amount with Mutation Khatian.

Jashore, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে KH44XWFY
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

হারিয়ে যাওয়া মোবাইল ফোন

আমি মিরপুর থেকে ইসিবি চত্বর পর্যন্ত প্রজাপতি গাড়িতে আসি বাসের ভেতরে অতিরিক্ত ভিরের মধ্যে পকেট থেকে আমার রিয়েলমি ফোন টা উঠিয়ে নেই। এমতাবস্থায় আমি থানায় জিডি করি, জিডি করার ১ বছর পর আমাকে ফোন দিয়ে জানানো হয় আপনার ফোন শনাক্ত করা হয়েছে ফোন এখন চাপাই নবাবগঞ্জ আছে। আপনি ইসিবি আসেন সরাসরি কথা বলি। সাথে সাথেই ইসিবি গেলাম । আমাকে বললো ফোন উদ্ধার করতে হলে ২০০০ টাকা লাগবে। আমি বললাম ২০০০ টাকা কেন। তারা বললো কুরিয়ার মাধ্যমে আনতে হবে থানায় দিতে হবে যে এই ফোনের জন্য কষ্ট করছে তাকে। আমি বললাম যেহেতু ফোন লোকেশন পাওয়া গেছে সেহেতু ফোন ফেরত পাওয়া যাবে কিন্তু আমি আমার ফোন এই ভাবে নিতে পারবো না অর্থ দিয়ে। পরবর্তীতে আমি ঐ ফোন নেই নাই।

Dhaka, ECB Chattar, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK5ZC3J7
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১১.০ হাজার

নিকাহনামা রেজিস্ট্রেশন

সরকারি কাজির দ্বারা আমি আমার নিকাহনামা রেজিস্ট্রেশন করতে চেয়েছিলাম বিয়ের সময় কাজী নির্ধারিত ফ্রি দেওয়ার পরেও আমি যখন আবার রেজিস্ট্রেশন করতে চেয়েছি উনি আমাকে ১১ হাজার টাকা বলে দাবি করেন যদিও এগুলো করতে সর্বোচ্চ এক হাজার টাকা লাগে সেখানে তিনি ১১ হাজার টাকা দাবি করেন পরে আমি উনাকে অনেক রিকুয়েস্ট করে 9000 টাকা দিয়েছে এবং তিনি এখন বলছেন আরো কিছু হাদিয়া দেওয়ার জন্য আমার জানামতে প্রত্যেকটা থানা একটি করে সরকারি কাজী থাকে তাহলে তারা কেন অতিরিক্ত টাকা নেবে তাদের বাইরে অন্য কোন জায়গা থেকে কাগজপত্র ওকে করে আনলে কাজী সিল দিতেও টাকা দাবি করে

হবিগঞ্জ, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে SY3LN5KV
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৬.০ হাজার

পাসপোর্ট নবায়ন

ঢাকাতে ভাড়া বাসায় থাকার সুবাদে পুরাতন পাসপোর্ট নবায়ন করতে আগারগাঁও পাসপোর্ট অফিসে গেলে বলা হয় বাসা ভাড়ার চুক্তিনামা,বিদ্যুৎ ও পানির বিলের কাগজ এবং বাড়িওয়ালার হোল্ডিং ট্যাক্স প্রদানের কাগজ জমা দিতে। ভাড়ার চুক্তিনামা, বিদ্যুৎ ও পানির বিল বুজলাম আমার দায়িত্ব। কিন্তু বাড়িওয়ালার হোল্ডিং ট্যাক্স এর কাগজ তো বাড়িওয়ালা দিবে না। অগ্যত্যা দরবেশ বাবা ধরে ৬০০০ টাকা দিলে সেদিনই কোন লাইন ছাড়া ও চাওয়া কাগজ ছাড়া পাসপোর্টের আবেদন গ্রহণ ও বায়োমেট্রিক করা হয়।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKF32E62
মন্তব্য
শুধু দাবি করেছে পাসপোর্ট অফিস ৳১০.০ হাজার

১ মাসে সবার পাসপোর্ট আসার কথা ৬ মাসেও আসে না কল দিলে বলে আমরা জানি না

হয়রানি করতেছে

ঢাকা (অন্যান্য), ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKNNZ5HF
মন্তব্য প্রমাণ আছে
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১.৫ হাজার

ঘুষ না দিলে বেড দেয়া হয় না।

আমি আমার আমমাকে নিয়ে রিদরোগ হাসপাতালে যাই।ওনি ছিলেন হাঁপানি রোগী সাথে হার্টের রোগীও,ওনাকে ওখানে ভর্তি করি।ওনার জন্য বেড চাই আয়ারা বলে বেড খালি নাই,বেড পাইতে হলে টাকা দিতে হবে ১৫০০ টাকা।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKMRNYKY
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

গরিবের হক মেরে খাচ্ছে।

দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে----উপজেলা প্রকল্ল বাস্তবায়ন অফিসে ঘুষ না গরিবদের হক মেরে খাচ্চে প্রকল্প বাস্তবায়ন কর্মকতা, অফিস সহকারী কাম কম্পিউটার, অফিস সহায়ক। এরা নিজেরা ভুংচাং রিপোর্ট বানিয়ে বরাদ্দ গুলা নিজের নামে খাচ্চে। সরকারের দৃষ্টি আকর্ষন করছি।

রংপুর, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RNAY6UHC
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৩.০ হাজার

পারিবারিক অবসরভাতা উত্তোলন

উপজেলা হিসাবরক্ষণ অফিসে আমার মায়ের পারিবারিক অবসরভাতা উত্তোলন করিবার জন্য ৩০০০ হাজার টাকা দাবি করে ও সেই টাকা দিলে পরবর্তীতে সেই কাজ করে দেয়।

ফুলছড়ি,গাইবান্ধা, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে RNAW8DFV
মন্তব্য