সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৭২ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১৭২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

University faculty recruitement (Dhaka University)

Dhaka University teacher recruitment system is a complete sham. I was asked to give the money, but I refused. Hence, I didn't get the job despite having enough qualifications. It's not public service-related, I know, but I really wanted to say it somewhere where people can see this.

ঘুষ দিইনি
Dhaka ৳৫০.০০ লাখ
১ সেপ্টেম্বর ২০২৬ ১২ DK5TP2H4
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ইউপি সদস্য সরকারীর ভাতা

সরকারিভাবে অসহায় মানুষের ঘর তৈরি নির্মাণকৃত টাকা পুরোটাই খেয়ে ফেলেন নেত্রকোনা কেন্দুয়া গন্ডা ইউনিয়নে ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য । তার বিরুদ্ধে সরকারি সকল কাজেই অনিয়ম এবং দুর্নীতির অনেক অভিযোগ রয়েছে।

ঘুষ দিইনি
নেত্রকোনা, কেন্দুয়া, গন্ডা ২নং ওয়ার্ড শিবপুর ৳৭০.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ MY8D5H76
মন্তব্য
বিআরটিএ

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্স পরিক্ষায় ফেল করায় দেয়, তাই বাধ্য হয়ে টাকা দেই।অথচ আমি লিখিত ও ফিজিক্যাল পরিক্ষায় পাশ করি।

ঘুষ দিয়েছি
ইকুরিয়া বিআরটিএ ৳৫.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ DKLPEXSK
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ফায়ার লাইসেন্স

আমাদের স্বাস্থ্যকেন্দ্র ফায়ার লাইসেন্স রিনিউ করার জন্য পরিদর্শন করতে এসে ভদ্রভাবে ২০০০ টাকা চেয়ে নিয়েছে।

ঘুষ দিয়েছি
গাজীপুর ৳২.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ DKJDSCAS
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

এনআইডি করা

নতুন করে এনআইডি করতে গেলে ৪০০০ টাকা দিতে হয় প্রতি জনকে। সপ্তাহে দুইদিন ফিঙ্গারপ্রিন্ট ও ছবি তোলা হয়। ২ দিনের মধ্যে কমপক্ষে ১৫০-২০০ জন নতুন ভোটার ও সংশোধন সংক্রান্ত কাজে উপজেলা নির্বাচন কমিশনে যান।

ঘুষ দিয়েছি
কাপাসিয়া ৳৩.৭ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ DKE5MJRR
মন্তব্য
বিআরটিএ

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্স করার জন্য নিজে আবেদন করেছি অনলাইনে এবং সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে পরীক্ষা দিতে যাই । যেয়ে দেখি ৯৯% লোক দালালের মাধ্যমে লাইসেন্স করতে আসছে। তখন আমি এগুলো দেখে ঘাবড়ে যাই তখন পরিচিত এক লোকের সাথে দেখা হল সে আমাকে বলল ভাইয়া আমিও আপনার মতো নিজে এপ্লাই করে পরীক্ষা দিতে এসেছিলাম আমাকে ফেল করায় দিছে এখন আমি দ্বিতীয়বার আবার আসলাম দালালের মাধ্যমে করার জন্য ও আমাকে বলতেছে আপনি পারলে দালালকে কিছু টাকা দিয়ে দেন তাহলে আপনার দ্বিতীয়বার আসা লাগবে না । ফেনীতে ড্রাইভিং লাইসেন্স এর পরীক্ষা দিতে যারা আসে তাদের কাছ থেকে properly পরীক্ষা নেওয়া হয় না প্রত্যেকটা জায়গায় করাপশন এবং ভিতরে ভিডিও করা নিষেধ একটা সাইনবোর্ড এর মধ্যে লিখে দিছে।

ঘুষ দিয়েছি
ফেনী ৳৫.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ CT9Y5SW9
মন্তব্য
শিক্ষা অফিস

ভর্তি কার্যক্রম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটে যিনি ফর্ম বিতরণ করেন, ওই আংকেলটা ফর্ম তোলার জন্য সময় আমার কে বলে যদি আমি ফলাফলের তালিকায় না আসি তবে তার মাধ্যমে আমি ওইখানে ভর্তি হইতে পারবো। তারপর উনি ব্যক্তিগতভাবে উনার নাম্বারটা দেয়, এবং ওনাকে কল দিয়ে বললে বিকাশে বা নগদের টাকা দিলে কাজ হয়ে যাবে বলে আমাকে জানে। যদিও আমি এই অন্যায় পথ অবলম্বন করি নাই

শুধু দাবি করেছে
চট্টগ্রাম ৳২.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ CTMM2H5P
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বি ডি এস সার্ভে সেটেলমেন্ট অফিস বলিয়াপুর সাভার( অস্থায়ি ক্যাম্প)

একবার সার্ভে করা জমি যা তসদিককৃত। এখন সেটেলমেন্ট ট্রাইবুনাল চেক করে গেজেট করবে। কাগজপত্র সব ঠিক আছে। দেখানোর হাজিরা ৫০০ টাকা। আর কাজ ফাইনাল করবে এই জন্য ৫০,০০০ চাইল। পরে ২০,০০০ দিয়ে পার পেলাম। ৩০ ধারা শুনানী কালে এসব হচ্ছে। বৈধ ক্রয় কৃত সম্পত্তি তাও ঘুষ ছাড়া সম্ভব না। একজন ও টাকা ছাড়া কাজ করতে পারেনা। সরে জমিনে ওপেন সিক্রেট। রেইট করা। জমির পরিমানের উপর ঘুষ কমে বাড়ে।

ঘুষ দিয়েছি
সাভার ৳২০.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ DKK79A8Z
মন্তব্য
শিক্ষা অফিস

সার্টিফিকেট এর নাম কারেকশন

আমি শিক্ষা বোর্ডে যায় মেসেজ আসার পর নাম কারেকশন এর সার্ভার কপি প্রিন্ট করে জমা দেওয়ার জন্য। কিন্তু তিনি আমাকে এভয়েট করে। রিকোয়েস্ট করার পর তা নিল এবং বলল তাড়াতাড়ি করার ব্যবস্থা কর। পরে উনার মোবাইল নম্বর নিয়ে চলে আসি ।এখনো আমাকে মিটিং এ ডাকা হয়নি।

ঘুষ দিইনি
চট্টগ্রাম, ষোলশহর ৳১.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ CTBMQLS8
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য আমার কাছ থেকে দুইবারে ৬০০০ টাকা নিয়েছে .

আমার বাচ্চার জন্য ইতালিতে পাসপোর্ট তৈরি করা বাধ্যতামূলক আমি পাসপোর্ট তৈরি করার জন্য বাংলাদেশ থেকে জন্ম সনদপত্র বানিয়েছি সেখানে তারা জন্ম তারিখ ভুল দিয়েছে। আমি বারবার তাদেরকে সকল ডকুমেন্ট দিয়েছিলাম কিন্তু তারা জন্ম তারিখটি ভুল আসছে বলে আমাকে জানিয়েছে। পরবর্তীতে আমি এটা সংশোধন করার জন্য দিয়েছি সে ক্ষেত্রে তারা তিন হাজার টাকা চেয়েছে তারা জন্ম তারিখ সংশোধন করে দিয়েছে ঠিকই কিন্তু জন্মস্থানের জায়গায় বাংলাদেশ লিখে দিয়েছে। যেটা ভুল হয়েছে আবারও সেখানে সংশোধন করার জন্য তাদের কাছে দিতে হয়েছে নতুন করে জন্মস্থান ইতালি লিখার জন্য। সে ক্ষেত্রে তারা আবারও আমার কাছ থেকে ৩ হাজার টাকা নিয়েছে এছাড়াও প্রথমবার জন্ম সনদ তৈরি করার ক্ষেত্রেও তারা টাকা নিয়েছে।তাছাড়াও প্রচুর পরিমাণে হয়রানি করেছে.

ঘুষ দিয়েছি
ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর থানা ধরিকান্দি ইউনিয়ন ৳৬.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ CTRRJB5G
মন্তব্য
পাসপোর্ট অফিস

Passport

অবশ্যই। কথাগুলো একটু পরিষ্কার, ভদ্র ও প্রভাবশালীভাবে সাজিয়ে দিলাম: আমার স্ত্রীর পাসপোর্ট জমা দেওয়ার জন্য চট্টগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিসে গিয়েছিলাম। সেখানে বিভিন্ন ভুল-ত্রুটির কথা বলে তারা পাসপোর্টের আবেদন জমা নেয়নি। কিন্তু পরবর্তীতে অফিসেরই একজন লোক আমাদের সঙ্গে যোগাযোগ করে জানান, ১২,০০০ টাকা দিলে কোনো ধরনের কাগজপত্রের ঝামেলা ছাড়াই পাসপোর্টের কাজ করে দেওয়া হবে। বিষয়টি আমার কাছে অনৈতিক ও অত্যন্ত হতাশাজনক মনে হয়েছে। তাই আমি শেষ পর্যন্ত কোনো কাগজপত্র জমা দিইনি; বর্তমানে আমার সব কাগজপত্র আমার কাছেই আছে।

ঘুষ দিইনি
চট্টগ্রাম ৳১২.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ ১০ CTMUHFCK
মন্তব্য
সিটি কর্পোরেশন

বার্ত সার্টফিকেট

আমার বার্ত সার্টফিকেট কারেকশন এবং ছেলের বার্ত সার্টিফিকেট করার জন্য দুইটা মিলে ৪০০০ দিতে বাধ্য হয়েছি। মহাখালী সিটি করপোরেশন অফিসে দালাল এ ভরা

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৩.৫ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ ১১ DKAC6ECB
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

কুমিল্লা সিআইডি বিরুদ্ধে অভিযোগ

আমাদের তিন জনের বিরুদ্ধে কুমিল্লা একটি মিথ্যা মামলা হয়েছে, এই মামলার তদন্ত প্রথম তদন্ত জন্য বড়ুয়া থানার তদন্ত কারী অফিসার কে দেওয়া হয়, উনি তদন্ত করে রিপোর্ট আমাদের পক্ষে দেন কারণ মামলা টি সম্পুন্ম মিথ্যা ছিল তবুও আমাকে পনের হাজার টাকা দিতে হয়েছে, বাদী নারাজি দিয়ে মামলা টি সিআইডি অফিসে দেয়, তদন্ত কারী অফিসার আমার কাছে ত্রিশ হাজার টাকা দাবি করেন, আমার পর্যাপ্ত পরিমাণ প্রমাণ থাকার পরও টাকা না দেয়ায় আমাদের বিরুদ্ধে মিথ্যা রিপোর্ট দেয়, প্রকাশ করলে মামলায় ঢুকানোর ভয় দেখায়,৭/৯/২৬ আমাদের জাহিনের জন্য আদালতে হাজির হতে হবে

ঘুষ দিইনি
কুমিল্লা ৳৩০.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ CTPVLLSN
মন্তব্য
সিটি কর্পোরেশন

জন্মনিবন্ধন নাম সংশোধন

৩ বার,৩ দিন জমাকৃত কাগজে অযাচিত ভুল ধরে ফিরিয়ে দেওয়া হয়। বাসায় চলে যেতে নিলে ৩য় দিনে একজন কর্মকর্তা বলেন ২০০০ টাকা দিলে আর ফেরত যাওয়া লাগবে না।

ঘুষ দিয়েছি
মিরপুর ১০ ৳২.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ ১১ DK8SP7Q5
মন্তব্য
ভূমি অফিস

জমির খারিজ বাবদ

আমার বাবার নামে জমি ছিল সেই জমি আমার বাবার নামে দাগ ভুল হয়ে দলিল হয়েছিল, পরবর্তীতে আমার বাবা মারা যায় ২০২০ সালে তখন আমি তার উত্তরাধিকার সন্তান হিসেবে সেই জমি আমরা তিন ভাই বন্টন মামা দলিল করতে গিয়ে দেখি দাগ-ভুল পরবর্তীতে বাবা যার কাছ থেকে জমি কিনেছিল তার কাছ থেকে সংশোধনী ঘোষণাপত্র দলিল করি তারপরে সঠিক দাগ দিয়ে দলিল করার পরে সেই দলিল দিয়ে গাজীপুর কোনাবাড়ি ভূমি অফিসে যাই খারিজ করার জন্য তখন সেই ভূমিকম্পকর্তা আমার কাছে তিন লক্ষ টাকা ঘুষ দাবি করে সেই টাকা পরিশোধ করলে উনি আমাকে খারিজ দিতে পারবেন নতুন দেখে ঘুষের টাকা না দিলে খারিজ হবে না আমাকে বলে দেয় যেহেতু বাবার নামের দলিল দাগ ভুল ছিল দাগ নাম্বার নিরুপায় হয়ে তিন লক্ষ টাকা ঘুষ দিয়ে আমি সঠিক দাগে খারিজ পাই ২০২৩ সালে, এটাই আমাদের বাংলাদেশ

ঘুষ দিয়েছি
Gazipur ৳৩.০০ লাখ
১ সেপ্টেম্বর ২০২৬ DKVFDS5Y
মন্তব্য
ভূমি অফিস

খতিয়ানের জন্য আবেদন

BSখতিয়ান তুলতে ৩শত টাকা ঘুষ দিলাম পরে CS এর জন্য আবেদন করলাম ৪হাজার টাকা বেশি দাবি করলো আমি প্রত্যাখান করলাম সময় খতিয়ান নিবো এখন না নিলে চলবে সরকার এই সব কাজপত্র অনলাইন করে দিলে পাবলিক অনলাইন থেকে নিবে মানুষের ভোগান্তি থাকবে না ঘুষখোর কর্মকর্তা কর্মচারী গুলো মনে করে সরকারি অফিস কাগজপত্র তাদের বাপদাদার সম্পত্তি নিজ এলাকাতে জমির খাজনা দিলাম ৩২০০টাকা রসিদ পেলাম ২২০০টাকার পাশের একজন বলতেছে আপনি না হয়ে অন্যকেউ হলে রসিদ ৫০০টাকার দিতাম এই হলো সরকারি অফিসের কার্যক্রর্ম

ঘুষ দিইনি
ফেনী ৳৪.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ CTJWJLVD
মন্তব্য
কাস্টমস অফিস

ভ্যাট চালান জমা দেয়ার ক্ষেত্রে ঘুষ

ভ্যাট চালান অনলাইনে প্রতি মাসে জমা না দিলে ১০ হাজার টাকা করে জরিমানা হবে। বিষয়টি আমার জানা ছিল না। প্রথম যখন জানতে পারলাম তখন অনলাইনে আমি চালান সহ জমা করি। সে সময় দায়িত্ব প্রাপ্ত কাস্টম ইন্সপেক্টর আমাকে ফোন দিয়ে বলেন আপনি যে জমা করেছেন। আপনি এসবের খাতা নিয়ে আসেন। আমি বললাম কন্টাকটারি কাজে এভাবে আমরা করি নাই । তখন উনি বললেন তারপর সজার করে ৩০ হাজার টাকা ফাইন হয়েছে। আমাকে ১০ হাজার টাকা দেন না হলে আপনাকে ফাইন করে দিব। পরে বাধ্য হয়ে তাকে ১০ হাজার টাকা দিতে হয়েছে আমাকে। এছাড়া ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিমাস কাস্টমস কর্তৃপক্ষ ১০০০০ করে টাকা ঘুষ নিয়ে থাকে ভ্যাট বাবদ।

ঘুষ দিয়েছি
সাতক্ষীরা ৳১০.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ ১০ KHR7MFL9
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

দলিল করণ

পটুয়াখালী জেলার খেপুপাড়া (কলাপাড়া) সাব-রেজিস্ট্রার অফিসের পেছন দিকে একটি কক্ষ আছে সেখানে সাব-রেজিস্ট্রাররর ভাই (সম্ভাবত) ঘুষ নেয়ার জন্য বসে থাকেন। সব কাগজপত্র ঠিক থাকলেও এটা নেই ওটা নেই ইত্যাদি বাহানায় অতিরিক্ত টাকা নেয়া হয়। ওয়ান বাই ওয়ান ক্লায়েন্ট বা তাদের দলিল লেখক ঐ কক্ষে প্রবেশ করামাত্র দরজা বন্ধ করে টাকা নিয়ে আবদেনকৃত দলিলের উপরে পেন্সিল দিয়ে টিক মার্ক বা বিশেষ চিহ্ন দিয়ে দেন। এজলাসে সাব-রেজিস্ট্রার উঠে ঐ চিহ্ন দেখলেই বুঝতে পারেন সব ঠিক আছে এবং স্বাক্ষর করে দেন। এভাবই চলছে দিনের পর দিন কলাপাড়া সাব-রেজিস্ট্রার অফিসের রমরম ঘুষ লেনদেন।

ঘুষ দিইনি
কলাপাড়া (খেপুপাড়া) ৳১০.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ BR3T7LH7
মন্তব্য
কর অফিস

Income Tax

বাবা মাসে পেনশন পায় ১১০০০ টাকা। ট্যাক্স রিটার্ন নিজে নিজে দিতে গিয়ে কিছু গরমিলের কারণে অডিট ফাইল হয়। সেই প্রেক্ষিতে ট্যাক্স সার্কেল-৩০০ বাবার কাছে ২৫০০০ টাকা ঘুষ দাবি করে। বাবার রাগ করে চলে আসলে পরবর্তীতে আমি যোগাযোগ করি কয়েক দফা। শেষ পর্যন্ত ৭০০০ টাকা ঘুষ খেয়ে বাবার ফাইল ঠিক করে। আদৌ সে কাগজপত্র সঠিক কিনা জানার কোন উপায় নেই। চালানের কপিটা অনলাইনে ভেরিফাই হয় না। ভেগান্তির শেষ নেই এই দেশে।

ঘুষ দিয়েছি
Dhaka ৳৭.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ DKQ3DQRZ
মন্তব্য