সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৭২ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১৭২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
পাসপোর্ট অফিস

পাসপোর্ট নবায়ন

আমার বাচ্চার পাসপোর্ট নবায়নের সময়, আমি যখন পাসপোর্ট জমা করি নিজে নিজে অনলাইনে পূরণ করে লাইনে দাঁড়িয়ে চট্টগ্রাম পাঁচলাই পাসপোর্ট অফিসে জমা করি, তখন আমাকে বলেন নতুন করে কমিশনার সার্টিফিকেট জমা দিতে হবে, আগের সার্টিফিকেট হবে না, যদিও এটি তার দ্বিতীয় পাসপোর্ট ছিল। অথবা একটা লোকের নাম দিয়ে বলল যোগাযোগ করার জন্য, পরে আমি যোগাযোগ করে ওর সাথে জানতে পারি তাকে ৩৫০০/- হাজার টাকা দিতে হবে, তাইলে নতুন করে সার্টিফিকেট প্রয়োজন হবে না। পাসপোর্টটি আমার জরুরী প্রয়োজন হয় আমি তাকে ৩৫০০ /-টাকা দিয়ে দিলাম, সাথে সাথে আমার বাচ্চার ছবি তোলা সহ পাসপোর্ট প্রক্রিয়া সম্পন্ন করে। বাংলাদেশের জন্ম করায় আমাদের অপরাধ।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳৩.৫ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ CTC7DVHS
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ক্লিয়ারেন্স করতে গেছিলাম

সেবাটি ছিল আমার বিদেশ যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর আবেদন ফাইল জমা দিতে, সেখানে আমার কাছে 700 টাকা দাবি করেছিল, পরে আমি সেটা দিয়েছিলাম।

ঘুষ দিয়েছি
সাতক্ষীরা সদর সাতক্ষীরা ৳৭০০
১ সেপ্টেম্বর ২০২৬ KH6C6FV6
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ইউনিয়ন পরিষদে NID নিয়ে অতিরক্ত টাকা দাবি

আমি আমার ভাইয়ের জন্য এন আই ডি আবেদন করতে গিয়েছিলাম কিন্তু এই কাজটি আমাকে অনেক দ্রুত সময়ে সম্পূর্ণ করে দিবে এর জন্যে ৪০০০ টাকা দাবি করেন এবং আমি যদি টাকা না দেই তাহলে অনেক সময় লাগবে কিন্তু আমি বলেছি এই বিষয়ে আপনার সাথে ফোনে কথা বলবো তারপর মোবাইল নাম্বার নিয়ে আসি।

শুধু দাবি করেছে
মগড়া ইউনিয়ন , টাংগাইল সদর ৳৪.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ DKVW9H98
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

নতুন ড্রাগ লাইসেন্স

নতুন ড্রাগ লাইসেন্স করতে প্রতিজনের কাছেই ১৫/২০/৩০ হাজার টাকা করে দাবি করে তারা। কিন্তু আমি টাকা দিতে রাজি হইনি, নিজে নিজে অনলাইনে আবেদন করেছি ১ বছর হল কিন্তু কাজের কোনোই অগ্রগতিই নেই।

ঘুষ দিইনি
টাঙ্গাইল ৳১৫.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ DKM96YG6
মন্তব্য
ভূমি অফিস

নামজারি করতে গেলে আমার কাছ থেকে ৮৫০০ টাকা নেয়া হয়।

ওয়ারিসি সম্পত্তি নামজারি করতে গেলে ৮৫০০ টাকা চাইছে তহশিলদার

শুধু দাবি করেছে
ভোলা বরিশাল চরফ্যাশন দক্ষিণ আইচা ৳৮.৫ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ BRJL98KE
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

স্কুল কুমিল্লা চৌদ্দগ্রাম বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিনিয়ত লুটপাট করে খাচ্ছে ছ

কুমিল্লা চৌদ্দগ্রাম পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিনিয়ত স্কুলটাকে লুটপাট করে খাচ্ছে স্কুলের ছাত্রীদের কাছ থেকে একদিন স্কুলে না গিয়ে থাকলে তার বদল স্যার বিশ টাকা জরিমানা আদায় করে নেয় কোন প্রমান পত্র দেয় না এরপর স্কাস পরিক্ষা হলে ৩০০ টাকা করে নিয়ে যায় এরপর মাসিক বেতন ৪০০ টাকা আমার প্রশ্ন হলো একজন ছাত্রী স্কুলে অসুস্থতার কারনে না যেতে পারলে ছুটির দরখাস্ত দিয়ে থাকে যেন জরিমানা দিতে না হয় কিন্তু ছুটির দরখাস্ত দেওয়ার পর ও ২০ টাকা জরিমানা আদায় করে নেয় বাংলাদেশের কোন স্কুলে এমন হয় কিনা আমার জানা নেই এরপর রেজিষ্ট্রেশন করার সময় মোটা অংকের টাকা হাতিয়ে নেন তিনি

ঘুষ দিইনি
কুমিল্লা চৌদ্দগ্রাম ৳২০
১ সেপ্টেম্বর ২০২৬ ১০ CT6QDMCQ
মন্তব্য
শিক্ষা অফিস

বদলি

অন্ত উপজেলা বদলির জন্য। ঘুষ না দেয়ায় ১৫ বছর যাবত বদলি হতে পারছিনা। বদলি নীতিমালা অনুকূল হয়না। অথচ আমার স্কুল থেকে যারা ঘুষ দিচ্ছে তারা বদলি হয়ে যাচ্ছে।

ঘুষ দিইনি
দোয়ারাবাজার, সুনামগঞ্জ ৳৩০.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ SYJWK75B
মন্তব্য
কর অফিস

ভ্যাট রিটার্ন অনলাইন জমা দেওয়ার পর প্রিন্ট কপি সদরঘাট সার্কেলে জমা দেওয়ার সময়

অনলাইন এ মাসিক vat return জমা দেওয়ার পর প্রতি মাসের 15 তারিখের মধ্যে প্রিন্ট কপি নিয়ে তাদেরকে দেখতে হবে এবং অফিসার এবং পিয়ন কে সর্বমোট 2700 টাকা দিতে হয়। না দিলে হয়রানি করবে

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳২.৭ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ CT6NMA7W
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

বদলি হয়ে আসার পর আইবাসে যোগদানের জন্য টাকা লাগে

ঘুষ না দিলে কোনো কাজ সহজে করে দেয় না। শুধু দিন পার করে দেয়। একজন বদলি হয়ে আসলে বলে এখনো এলপিসির হার্ড কপি আসেনি। অথচ টাকা দিলে অনলাইনে কাজ করে দেয়😁।

ঘুষ দিয়েছি
নেত্রকোণা ৳৫০০
১ সেপ্টেম্বর ২০২৬ MYKVW7MF
মন্তব্য
ট্রাফিক পুলিশ

৯৯৯ কল দিয়েছিলাম একটা কাজ করার জন্য

আমাদের দোখানের একটা ছেলেকে নিয়া গেছিলো পরে পুলিশ কে আমরা জানাই পরে উনারা যাই অকে বের করে আনে আইন্না টাকা চাই

ঘুষ দিয়েছি
ব্রাহ্মনবাড়িয়া ৳২.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ ১০ CTN4FFGB
মন্তব্য
শিক্ষা অফিস

চাকরি

রহমত পুর মাদ্রাসা সুপার অন্তত ১২ জন লোক কে ঘুষ দিয়ে চাকরি দিছে এক একজন কাজ থেকে পেরায় দশ লাখ টাকা ১২ লাখ করে টাকা নিছে এটা হলো উপজেলা আমতলী জেলা বরগুনা ইউনিয়ন কুকুয়া ওয়াড নং ০৯ মাদ্রাসা নাম রহমত পুর কিছুদিন আগে একজন লোক নিছে নাইট গাড তাও ১০ লাখ টাকা দিয়ে

শুধু দাবি করেছে
আমতলী ৳১
১ সেপ্টেম্বর ২০২৬ BR7Z7H6W
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট করতে গিয়ে

আমি ৩১/ ৮/২০২৬ তারিখ পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে গিয়ে কাগজে ওয়ার্ড দি নাই। তার জন্য আমার কাগজটা বাতিল হয়ে গেছে, আনসার সদস্য জিজ্ঞেস করল কি সমস্যা আমি বললাম,সে তখন ১৭ শত টাকা দাবি করলে আমি ৮০০ টাকা দি, পরে কাগজটা সে নিয়ে দিয়েছে কাজটা হয়ে গেছে।

ঘুষ দিয়েছি
পিরোজপুর ৳৮০০
১ সেপ্টেম্বর ২০২৬ ১২ BRQMAXN5
মন্তব্য
শিক্ষা অফিস

বাবা মারা যাবার পর পেনশনের টাকা উওোলন এর জন্য

বাবা মৃত্যুর পর বাবার পেনশনের টাকা উত্তলোন এর জন্য উপজেলা শিক্ষা অফিস থেকে শুরু করে জেলা শিক্ষা অফিস পর্যন্ত বিভিন্ন সময়ে সব মিলিয়ে ১.৫ লাখ টাকা ঘুষ দিতে হয়েছে

ঘুষ দিয়েছি
কুড়িগ্রাম ৳১.৫০ লাখ
১ সেপ্টেম্বর ২০২৬ RNM7BZ8P
মন্তব্য
ভূমি অফিস

সিটি জরিপ

টাকা দাবি করেছিল ১০,০০০/- … জরিপের কাগজ উত্তোলন করতে ৬০০০/- টাকা দিতেই হয়েছে । পরে যখন দেখলাম যে সরকার এই পরিমাণ অর্থ নির্ধারণ করে নাই তখন অভিযোগ করলে ঐ লোক বলে যে ভূমি অফিসারকে বলে আমার কিছুই করতে পারবেন না । আমার কাছে সব স্ক্রিনশট আছে ।

ঘুষ দিয়েছি
ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৳১০.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ ১০ DKKUWFAJ
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বিক্রয় ও বিতরণ বিভাগ-১,বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ব্রাহ্মণবাড়িয়া

সরকারিভাবে দেওয়া হেক্সিং প্রিপেইড মিটার যেটা জনগণকে সরকার প্রতি মাসে ৪০ টাকা ভাড়ার বিনিময়ে দিয়েছিল সেই মিটার নতুন সংযোগ বা পরিবর্তন এর সময় নির্বাহি প্রপ্রকৌশলী থেকে শুরু করে সহকারী উপসহকারী প্রকৌশলী প্রজেক্ট এর প্রকৌশলী গন সকলে প্রতি মিটার ৪০০০ টাকা থেকে কেউ কেউ ৫০০ টাকা ১০০০ টাকা করে ভাগ নেয়।অর্থাৎ সরকারি সম্পদ তারা জনগণের কাছে বিক্রি করছে। এছাড়া প্রতিটি নতুন সংযোগের ফাইলে এপ্লিকেশন ফি ও ইস্টিমেট ফি এর কাগজে সাক্ষরের সময় প্রতি স্বাক্ষরে নির্বাহী প্রকৌশলী থেকে শুরু করে সহকারী, উপসহকারী প্রকৌশলীগণ উচ্চমান সহকারী অফিসের পিয়ন ছা সকলে ২০০ টাকা করে ঘুষ নেয়। পিয়ন নেয় ৫০ টাকা। নতুন খুঁটি লাগাতে গেলে ১৫ হাজার টাকা করে ঘুষ নেয় লেবার খরচকষ্টের নামে। মিটারের লোড কমানো বাড়ানোতেও ঘুষ দিতে হয়।

ঘুষ দিইনি
ব্রাহ্মণবাড়িয়া সদর ৳১০.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ CTK6MJRF
মন্তব্য
ভূমি অফিস

নামজারী

নোয়াখালী সেনবাগ উপজেলা ভূমি অফিসে প্রতিটি নামজারী অনুমোদন এর জন্য ৩১০০ টাকা করে আদায় করে যা ডি সি আর ফি ব্যতীত টাকা। এই টাকা না দিলে ফাইল অনুমোদন হয় না। তাই বাধ্য হয়ে পরিশোধ করতে হয়। এসিল্যান্ড প্রত্যক্ষ ভাবে জড়িত। নোট: অর্থবছরে বছরে প্রায় ১০ হাজার এর বেশি নামজারী হয়।

ঘুষ দিয়েছি
সেনবাগ, নোয়াখালী ৳৩.১ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ CTLUQ93B
মন্তব্য
ভূমি অফিস

ভূমি কর

আমার কর আসছে ১৭০০০ টাকা। পরে সে বলে আমাকে ১০০০০ দিলে করে দিবে। পরে দেখি চালানে মাত্র ২৪৭৫ টাকা লাগলো। বাকি টা সে রেখে দিলো।

ঘুষ দিয়েছি
জকিগঞ্জ ৳১০.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ SYQXMFFR
মন্তব্য
কর অফিস

রিটার্ন জমা দেয়া

প্রথমবার রিটার্ন জমা দিতে গিয়ে জমা দেয়ার নিয়ম জানতে চাইলে কম্পিউটার অপারেটর বললেন বাইরে চলুন কথা বলি। তারপর রাস্তার মধ্যে এসে বললেন ১২০০ টাকা হলে সব কিছু করে দিবেন। পরবর্তীতে অন্য একজন কর্মচারী বড়বাবু পদবী ধারী ৫০০ টাকায় কাজটি করে দেন। অথচ পরের বছর থেকে নিজের রিটার্ন নিজেই দিতে পারি

ঘুষ দিইনি
বগুড়া ৳১.২ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ RJTSTR6A
মন্তব্য