সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৭,৭৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৭,৭৪৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৫০০

চক্ষু সেবা

আমার মাকে নিয়ে আগারগাঁও জাতীয় চক্ষু হাসপাতাল গিয়েছিলাম। সকাল ৯ টার কাছাকাছি এই সময় পৌঁছায় সেখানে টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে নীচে ডাক্তার দেখালাম তারপরে সে কিছু পরীক্ষা দিল যেটা করাতে করাতে প্রায় ৪টার মতো বেজে গেল, যেহুতু আমার ডায়াবেটিস ছিল সেই কারণে অনেক গুলো পরীক্ষা দিয়েছিল, যখন রিপোর্ট গুলো ডাক্তার কে দেখাতে গেলাম গেটে দাঁড়ানো আনসার সদস্য বলছে এখন আর রিপোর্ট দেখবে না সময় শেষ! আমি বললাম ভাই ভিতরে তো ডাক্তার আছে তাহলে কেনো দেখবে না সে বললো স্যার এর সময় শেষ। পরে চলে যাওয়ার সময় আনসার সদস্য আমাকে ডেকে বললো সাইডে আসেন পরে সে বলছে আমাকে কিছু খরচ দেন এখনই রিপোর্ট দেখার ব্যবস্থা করে দিচ্ছি! পরে আর কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে ২০০ টাকা দিলাম কিন্তু সে কিছুতেই মানলো না পরে ৫০০ টাকা নিল

ঢাকা, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

MPO শিক্ষক বদলী

বদলীর জন‌্য হার্ডক‌পি আবেদন কর‌তে বলা হ‌য়ে‌ছিল। সময় ছিল সে‌প্টেম্বর মা‌সের ৬ তা‌রিখ বিকাল ৪টা পর্যন্ত। আমি সরাস‌রি যে‌তে পারব না, তাই বুধবা‌রের ম‌ধ্যে ডা‌কে না দি‌লে ফেরৎ আসবে। এদি‌কে আমার সুপার টাকা ছাড়া ফাইলে স্বাক্ষর কর‌বে না। দীর্ঘ‌দিন প‌রিবার ছে‌ড়ে দু‌রে আছি, তাই বাধ‌্য হ‌য়ে ঘু‌ষের বি‌নিম‌য়ে ফাইলে সুপা‌রিশ নি‌তে হ‌য়ে‌ছে।

পঞ্চগড়, রংপুর ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১২.০ হাজার

খাজনা বাবদ

একটা দলিলের খারিজ করতে সরকারি খরচ নাকি ২০০০ বা এর আশেপাশে। কিন্তু ভূমি অফিস ১৫০০০ এর নিচে খারিজ করে দেয়না! শেষমেশ ১২০০০টাকায় দফারফা করতে হয়েছে।

Tangail, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১.০০ লাখ

আর এস রেকর্ড সংশোধন

এ এস ও অফিসার তদন্ত প্রতিবেদন আমার পক্ষে দেবার জন্য টাকা দাবি করে। কিন্তু আমার কাগজপত্র সব সঠিক। টাকা না দেবার কারনে আমার বিপক্ষে রিপোর্ট দেয় । আমি চূড়ান্ত শুনানি তে হেরে যায়। রেকর্ড আর আমার নামে হলো না। অবৈধ মালিকের নামে রেকর্ড হলো

বগুড়া, রাজশাহী ৩ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

পর্চা তুলতে গিয়ে

এই যা হয় বাংলাদেশ ১৫০ জায়গায় সার্টিফাইড কপি ১০০০ টাকা দিয়ে নিয়ে আসছে। ভূমি অফিসটি ২ নং ইউনিয়ন মৌলভীবাজার সদর এ অন্তর্ভুক্ত। গভারমেন্টের উচিত এইখানে একটা ব্যবস্থা গ্রহণ করা।

এটি গ্রামে অবস্থিত, সরকার বাজারে ভূমি অফিসটির অবস্থান, সিলেট ৩ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট নবায়ন

টাঙ্গাইল পাসপোর্ট অফিসে প্রতিটি নতুন ফাইল জমা দিতে ২০০০ টাকা করে দালালের মাধ্যমে ঘুষ দিতে হয়। তাহলে ফাইল জমা হয়।

টাঙ্গাইল, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪০০

নোটরি

যেকোন কাগজ নোটরি করতে সরকারি ভাবে ২০ টাকা লাগে। উকিল বাবু চায় ২০০ টাকা প্রতিটা পৃষ্টা প্রতি

সাভার ঢাকা, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

বিদ্যুৎ অফিস

ময়মনসিংহ জেলার স্টেশন রোডে বিদ্যুৎ অফিসে এসিস্টেন্ট বা সাব এসিস্টেন্ট এর কাছে নতুন কানেকশন বা প্রিপেইড এর লোড বাড়ানোর জন্য গেলে বলে ট্রান্সফর্মার এর লোড নাই। অনেক অনুরোধ করেও আমার নতুন বাসার লাইন তাদের কাছ থেকে নিতি পারি নাই। পরে স্থানীয় এক দালাল এর মাধ্যমে ৬ টা কানেকশনের জন্য আবেদন করলে ঠিকই পেয়ে যাই। খরচ পরে ১০০০০০ টাকা। আমার অফিসেও যাওয়া লাগে নাই।

ময়মনসিংহ সদর, ময়মনসিংহ ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳৪.০ হাজার

মোটরসাইকেলের মালিকানা পরিবর্তন

অভিযোগের বিষয়: বিআরটিএ মিরপুর কার্যালয়ের ৩১৪ নম্বর কক্ষে দালালদের মাধ্যমে ফাইল অনুমোদন ও সাধারণ সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ মিরপুর-১৩ বিআরটিএ কার্যালয়ের ৩১৪ নম্বর কক্ষকে কেন্দ্র করে একটি গুরুতর অনিয়মের অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, কিছু দালালের ফাইলে একটি বিশেষ ধরনের চিহ্ন/সংকেত ব্যবহার করা হয়। ওই চিহ্নযুক্ত ফাইল দেখলেই সংশ্লিষ্ট কর্মকর্তারা কোনো ধরনের জটিলতা ছাড়াই দ্রুত ফাইলটি অনুমোদন করে দেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, পরবর্তীতে এসব দালালের কাছ থেকে কাজের বিনিময়ে একটি নির্দিষ্ট শতাংশ অর্থ নেওয়া হয়। অন্যদিকে, যেসব ফাইলে ওই বিশেষ চিহ্ন থাকে না এবং যারা কোনো দালালের সহযোগিতা না নিয়ে নিজেরাই নিয়ম মেনে কাজ করতে চান, তাদের বিভিন্ন ছোটখাটো অজুহাত দেখিয়ে বারবার ফেরত পাঠানো হ

ঢাকা, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৮.৫ হাজার

জামালপুর পাসপোর্ট অফিস

আমার সমস্ত কিছু ঠিক থাকার পরেও আমি ঘুষ দিতে বাধ্য হয়ে ছি আমার কাছ থেকে টাকা বেশি নিয়েছে এবং কি সবকিছু ঠিক থাকার পরেও আমাকে ভিতর থেকে ঘুরে দিয়েছে তারপর আমি দালাল ধরতে বাধ্য হয়েছে দালাল ফোন করার পর সবকিছু ঠিক করে দিয়েছে তারপর সবকিছু জমা নিয়েছে একসাথে

জামালপুর, ময়মনসিংহ ৩ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট করার জন্য

আসসালামু আলাইকুম অভিযোগটি টাংগাইল পাসপোর্ট অফিসের বিরুদ্ধে। ২০২৩ সালের ফেব্রুয়ারী মাসের ঘটনা। পাসপোর্ট এর আবেদন ও ফি বাবদ ৬০০০ টাকা খরচ হয়েছিল।যখন ফিংগার দিতে যাই বিভিন্ন অজুহাতে তারা ফেরত পাঠিয়ে দেয়।একবার বলে কাজ করেন এটার প্রমাণ লাগবে,নাম্বার চেঞ্জ করতে হবে ইত্যাদি।আমি ঘুষ ছাড়া ফিংগার দেওয়ার চেষ্টা করেছি কয়েকদিন।যখন ওখানকার সিকিউরিটি বলল ১৫০০ টাকা দিলে আপনার কিছুই লাগবে না তখন বাধ্য হয়েই ১৫০০ টাকা ঘুষ দিয়ে সরাসরি ফিংগার দিয়ে আসছি।পরে শুনলাম যে অফিসার কাগজ যাচাই করে সে নাকি ১৪০০ টাকা ঘুষ নেয়। এই তিক্ত অভিজ্ঞতা এখন ও মাঝে মাঝে মনে হয়।

টাংগাইল, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০.০ হাজার

নামজারি

নানাভাবে একের পর পর অজথা ভুল আছে, ভুল আছে বলে বলে ধাপে ধাপে আমার থেকে অনেক টাকা তারা দাবি; না দেওয়ায় নামজারি বাতিল। দর কষাকষি করে, টাকা প্রদানের পরে ৭ দিনে নতুন নামজারি মঞ্জুর করে সব হাতে বুঝিয়ে দেন।

শিবগঞ্জ, বগুড়া, রাজশাহী ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২০.৩ হাজার

জমি রেজিস্ট্রি

জমি রেজিস্ট্রির করতে ১% অলিখিত ভাবে দিতে সাবরেজিস্টার কে এবং যে হাতের আঙুলের ছাপ নিবে তাকে ২০০-৫০০ টাকা পূযন্ত কারন টাকা না দিলে দেরী করে এবং পিছনে পিছনে আসে..এটা অলিখিত ঘুষ সবাই অবস্হ

লৌহজং, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১০

নামজারী

আমি আমার নামজারী করতে ভূমি অফিস নারায়নগঞ্জ(সিদ্দিরগঞ্জ AC LAND OFFICE দুই বার Apply করি। ঘুষ না দেয়ায় দুই বার ই রিজেক্ট হয়।

নারায়নগঞ্জ, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

New Passport

আমার বয়স ১৮ এর কম হওয়ায় বলেছে পাসপোর্ট করা যাবে না। পরবর্তীতে ১৫০০ টাকায় বিনিময়ে তারা কোন কাহিনী ছাড়াই করে দেয়।

Rangpur, রংপুর ৩ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য