সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৭২ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১৭২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৩০.০ হাজার

নামজারি

আমি একটা জমি ক্রয় করেছি। নামজারী করতে শিবচর থানাধীন, উমেদপুর ইউনিয়ন ভূমি অফিস গিয়েছিল। যেখানে নামজারী করতে ১১০০/- টাকা। খরচ হয় সে খানে আমার থেকে ৩০,০০০/- টাকা দাবি করছে। এই টাকা না দিলে সে নামজারী করে দিবে না।কিন্তু আমি প্রত্যাখান করেছি।আজ প্রর্যন্ত নামজারী করতে পারি নি।

মাদারীপুর, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DK6SG3QB
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬০.০ হাজার

এডভোকেট যাচাইকরাম প্রক্রিয়া

একটি মামলা প্রক্রিয়া অ্যাডভোকেটের মাধ্যমে মামলা প্রক্রিয়া সম্পূর্ণ করার কথা বলে ৬০ হাজার টাকা চুক্তি করে আমাকে সেই মামলার ভুল সবকিছু বলে সাধারণ মামলা করে আমাকে হয়রানি করিয়েছে। আমরা সাধারণ মানুষ কোর্টে যাই একটু সঠিক বিচার পাওয়ার আশায় সেখানে অ্যাডভোকেটরা যা দুর্নীতি করে সেটা এই বাংলাদেশের নিম্নবিত্তের মানুষের জন্য অসহনীয়, ধন্যবাদ সবাইকে।

রংপুর, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে RNP83DNA
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.০ হাজার

পাসপোর্ট বানানো

নিজে করতে চেয়েও পারিনি, এই লাগবে সেই লাগবে, কেন যে হচ্ছিল না বুঝতে পারিনি, শেষ পর্যন্ত দালাল এর সাথে যোগাযোগ করে করি (পরিবার বলে যে এভাবে হবে না , আর আমিও বিরক্ত হয়ে দালাল ধরেছি), সেখানে তো বাড়তি টাকা দিয়েছি। এর পরেও , পুলিশ ভেরিফিকেশন এর সময় ও আমাকে একটু দেখবেন বলা যে ঘুষ দাবি করা তা তো বুঝি নি, অবুঝ মন, ২৪ বছরের চাকরী করা যুবক, সৎ থাকতে চাওয়া লড়াই করা আমি পরিবারের এই দুনিয়ার বুঝের কাছে হেরে ১০০০ টাকা অতিরিক্ত সেই পুলিশের কাছে বিকাশ করা হয়, সেটা শুধু ঘুষ নয় , সবই অনিয়মের জালে নিয়ম এর এক খেলা।

চট্টগ্রাম টাইগারপাস অফিস, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTXPLNP9
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৪০০

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবা

আমার বাবা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ICU তে ভর্তি ছিলেন। বাবার অবস্থা কিছুটা উন্নতি হলে জেনারেল ওয়ার্ডে transfer করা হয়। একজন ওয়ার্ডবয় বাবাকে হুইল চেয়ারে করে ওয়ার্ডে নিয়ে যান এবং আমার কাছে টাকা দাবি করেন। আমি থাকে ২০০ টাকা দেওয়ায় রেগে যান এবং আমি ৪০০ টাকা দিতে বাধ্য হই। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় দেখলাম টাকা ছাড়া ওয়ার্ডবয় ও আয়াদের দ্বারা কোন কাজ করানো যায় না। এমনকি ICUতে রোগীদের সাথে দেখা করা বা খাবার পাঠাতে হলে আনসার ও ওয়ার্ডবয়কে টাকা দিতে হয়।

ময়মনসিংহ, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে MYGL5LCS
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.২ হাজার

সেবা

আমার এক ভাগিনার পাসপোর্ট করা প্রয়োজন ছিল। আমি আমার পার্সোনাল ই-মেইল ব্যবহার করে পাসপোর্ট আবেদন করি। সেটি মৌলভীবাজার পাসপোর্ট অফিসে জমা দিলে তারা (কর্তৃপক্ষ) জানায় আবেদনে যে মেইল ব্যবহার করা হয়েছে তা দিয়ে পাসপোর্ট করা যাবে না। পরবর্তীতে পাসপোর্ট অফিসের এক কর্মচারী জানায় 2200 টাকা দিলে সে কাজটি করে দিবে। আমার ভাগিনা নিরুপায় হয়ে বাধ্য হয়ে তার মাধ্যমে কাজটি করায়। প্রশ্ন হলো যে কাজটি অফিসার না করে দিল হবে না, সেটি 2200 টাকার দেওয়ার পর কিভাবে হলো। মৌলভীবাজার পাসপোর্ট অফিস দুর্নিতীর আখড়া।

MOULVIBAZAR, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে SY624CZS
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০০ লাখ

একজন ডাক্তার শুধু দায়িত্ব নেয় আর বিল ভাউচার করে টাকা কামায়

নেত্রকোনা জেলা পরিবার পরিকল্পনা বিভাগের একজন ডাক্তার সে নিজ দায়িত্বের বাইরে বিভিন্ন উপজেলায় দায়িত্ব নিয়ে বরাদ্দকৃত টাকা শুধু বিল ভাউচার করে টাকা আত্নসাত করে। কিছুই কিনেনা। কোন সেবাও দেয়না অথচ সেবা দেওয়ার নামে টাকা নেয়, লাইগেশন না করেও সে লাইগেশন করছে মর্মে স্বাক্ষর করে রোগী প্রতি ২৩০০ টাকা নিজের পকেটে ডুকায়

নেত্রকোনা, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ১৪ বার দেখা হয়েছে MYLAQDZH
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১৩.০ হাজার

পাসপোর্ট রিনিউ করতে আমার কাছ থেকে ১৩০০০ টাকা নিয়েছে

পাসপোর্ট রিনিউ আমার কাছে ১৩০০০ টাকা দাবি করে এবং বলে টাকা না দিলে কাজ হবে না শুধু শুধু ঘুরে হয়রানি হবেন। তারপর আমি দিয়ে দেই ১৩০০০ টাকা।

ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTXAZSS4
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২.০ হাজার

লেমিনেটেড সার্টিফিকেট এর পরিবর্তন করে নুতন সারটিফিকেট উত্তোলন।

রাজশাহী শিক্ষা বোর্ড হল ঘুষের আকড়া। এমন কোন কাজ নেই যেটা টাকা ছাড়া হয়। পিয়ন, অফিসার মোটামুটি সবাই জড়িত। অফিসাররা একেকজন জমিদার। চ্যালেঞ্জ দিয়ে বলছি। প্রতি পদে পদে টাকা দিতে হবে। নইলে দূর দুরান্ত থেকে আসা ছাত্রদের ফিরে যেতে হবে। আমার অনেক টাকা খরচ হয়েছিল।

রাজশাহী, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে RJDR9F6S
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৬.৫ হাজার

Electricity Department

3x-4x bill than regular due to government cable connection mess up. We reported that in the department office and they demanded 6.5k BDT for their own created problem. Also, one of my friends whos family wasn't that well educated, was manipulated by them for 700bdt about the new 220 digit meter input number recently added to update the meters.

CTG, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার দেখা হয়েছে CT4N7TBR
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

নতুন পাসপোর্ট এর আবেদন

আমি নতুন পাসপোর্ট বানাতে গেলে ৫৭৫০ টাকার চালান আমার কাছে ১১০০০ টাকা দাবি করা হয়। দিতে রাজী না হওয়ায় প্রতারণার অন্য ফাঁদ করে আমার কাছ থেকে ২ হাজার টাকা নেয়। আমাকে বলে পেশা কী দিবেন আমি বলি স্টুডেন বলে আইডি কার্ড জমা দিতে হবে স্টুডেন এর। আইডি কাড না থাকায় বলেন আমার বেতরে লোক আছে ৩ হাজার টাকা দেন আমি ব্যবস্থা করে দিতেছি। তারপর ২ হাজার এ রাজী হই। তিনি কাওকে কিছু না বলে না করে এই টাকা ঘুস নিল।

ময়মনসিংহ, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে MYSF4BKR
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১.০০ লাখ

পেনশন

আমি পেনশন আসার সময় আমার কাছে দাবি করেছে। না দিলে বিভিন্ন অজুহাত দেখিয়ে তিনগুন টাকা কম দিতো।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKA6KTAP
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.৫ হাজার

নতুন পাসপোর্ট বানাতে 5750 tk লাগার কথা থাকলেও লাগছে 8000-8500 টাকা

নতুন পাসপোর্ট বানাতে গিয়েছিলাম আঞ্চলিক পাসপোর্ট অফিসে আমার সমস্ত কাগজপত্র এবং সকল ডকুমেন্ট ঠিক থাকার পড়ে ও আমার থেকে 3500 টাকা অতিরিক্ত নেওয়া হয় জেই পর্যন্ত টাকা না দেই তারা এমন এমন ভুল ধরতেছিল যা অকল্পনীয়

গোপালগঞ্জ, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKGMQAYJ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

পেনশন বই এর মোবাইল নাম্বার চেন্জ কারার ক্ষত্রে

আমার বাবা মারা যাবার পর তার পেনশন বই ঠিক করতে পদে পদে ঘুস দিয়ে তা ঠিক করেছি। দীর্ঘ ৪ বছর পর ইসলামি ব্যাংক এর পরিবর্তে কৃষি ব্যাংকে অর্থ লেনদেন এর জন্য কাগজ পত্র জমা দিতে গিয়ে ছিলাম। সেখানে এই কাজের জন্য তারা আমার কাছে ১০০০ হাজার টাকা চা নাস্তার জন্য দাবি করেছে। পরবর্তীতে আমি বাদ্ধ হয়ে টাকা দিয়েছি।

চট্টগ্রাম, চিআরবি, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CT667KMC
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৪০.০ হাজার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জমিতে 50টি দোকান বসিয়ে ভাড়া দেওয়া

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জমিতে 50টি দোকান বসিয়ে ভাড়া দেওয়া ঐ টাকা ভাগাভাগি করে নেওয়া বাচ্চাদের খেলার মাঠ দখল করা শ্যামকুড় প্রাথমিক বিদ্যালয় মহেশপুর ঝিনাইদহ

শ্যামকুড় প্রাথমিক বিদ্যালয় মহেশপুর ঝিনাইদহ, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে KHMZHQU5
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳১২.০ হাজার

বাড়ির হোল্ডিং ট্যাক্স

ফোল্ডিং ট্যাক্সে তারা ইচ্ছাকৃতভাবে আমার বাসা ভাড়া আছে ৬০ হাজার টাকা এর মধ্যে হলো আমার বিল্ডিং এর লোন আছে তারা সেটিকে কোন প্রকার তোয়াক্কা না করে তারা আমাদের উপর বড় অংকের টাকা শুধু শুধু চাপিয়ে দেয় এবং বলে সে টাকা কমাবে বিনিময়ে তাকে টাকা দিতে হবে। না হলে আমাদের নামে অনেক মামলা দিবে এটা করবে সেটা করবে আমাদের থেকে ব্ল্যাকমেইল করে জোরজবস্তি করে এই টাকাটা নেয়া হয়েছে

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKBAKY4P
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট আবেদন পত্র জমা

পাসপোর্টের ফিংগার ও কাগজ জমা দিতে গিয়েছিলাম। আবেদন সঠিকভাবে করা হয়েছে এবং তাদের চাহিত সকল কাগজও সংযুক্ত করা হয়েছে। সংযুক্ত বিদ্যুৎ বিলের কপিতে আমার এনআইডি অনুযায়ী নামের বানান ভুল থাকায় কাগজ জমা নেয় নি। অথচ পাসপোর্ট করার নিয়ম এনআইডি অনুযায়ী। ১৫০০ টাকা দাললকে দিলে আর কোনো ভুলই ধরা হবে না

সিরাজগঞ্জ, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJWTTLKD
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৭.০ হাজার

যুব উন্নয়ন ঝিনাইদহ

যুব উন্নয়ন ঝিনাইদহ, পরিচালক কোন অনুষ্ঠানে যোগ দিতে হলে তাকে অনারিয়াম হিসবে ৭-৮ হাজার দেওয়া লাগে যদি কোর্স হয় ওই কোর্স থেকে এই অনারিয়াম কাটা যায় জীবন আবাসিক প্রকল্প যেগুলো আছে ওখান থেকে যদি কাটা যায় ৭০০০ তাহলে খাওয়া দাওয়া থেকে দেখা যায় , তার অনুষ্ঠানে বা কোন কাজে উপস্থিত হলে তাকে সাত থেকে আট হাজার টাকা দেওয়া লাগে খালি হিসাব করুন কত টাকা নেয়

ঝিনাইদহ, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে KHMAVRNC
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

প্রতিবন্ধী কাডের আবেদন অনুমোদন

আবেদন করেছিলাম এবং ফাইল জমা দেওয়া হয়েছিল। ছবি তোলার ডেট দেওয়া হয়েছিল, নির্ধারিত ডেটে গেলে অপেক্ষা করতে বলে,একপর্যায়ে উপজেলা সমাজসেবা অফিসার বলে আমার ফাইল পাওয়া যাচ্ছে না। কেন পাওয়া যাচ্ছে না জানতে চাইলে, বলল নতুন করে করতে বললাম বিকল্প কি বলল ১০০০ টাকা দেন খুজে দেখবো। বার্গেইন করে একপর্যায়ে ৫০০ নিয়ে নিজে গিয়ে ফাইল নিয়ে আসলো। একজন ৯ম গ্রেডের কর্মকর্তা হয়ে ৫০০ টাকা ঘুষ নিতে পারে একজন প্রতিবন্ধীর কাছ থেকে, বিষয়টা খুবই লজ্জার সাথে ঘৃণার ও বটে! জাতির বিবেক জাগ্রত হোক।

শৈলকূপা, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে KHBX5ENY
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

বসিলা/ মোহাম্মদপুর পাসপোর্ট অফিস।

আমি পাসপোর্ট রিনিউ করে ই-পাসপোর্ট করতে গিয়েছিলাম। হঠাৎ বেহুদা একটা কাগজ চেয়ে বসে। সাভারে ফিরে সেই কাগজ আনা বেশ কষ্টসাধ্য এবং আমি জানতাম এটা নিয়ে গেলে পুনরায় একটা কাগজ চাইবে হয়রানির জন্য। এবং সেটা অনেকের সাথেই হচ্ছিল। পরে দালাল এসে খোচা দিলে ১৫০০ টাকা দিলে সেই একই কাগজ দিয়ে কজটা হয়ে যায়। এর সাথে জড়িত ছিল আনসার, সহকারী পরিচালক এবং দালাল। ভীষণ হতাশ হয়েছিলাম দেশ ও দেশের সিস্টেম নিয়ে।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKDWKHF6
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১৯.০ হাজার

সব কাগজ ঠিক থাকার পরও আমার পাসপোর্ট হলো না

আমি একজন ছাত্র। বিদেশে পড়াশোনার জন্য পাসপোর্ট দরকার ছিল। নিজেই অনলাইনে আবেদন করে সব তথ্য ঠিকভাবে দিলাম। পাসপোর্ট অফিসে গিয়ে একের পর এক নতুন কাগজের কথা শুনলাম। Academic Certificate, Original Certificate, তিন মাসের Electricity Bill, বাসার দলিল, শেষে Certificate-এ e-Apostille। অনেকদিন ঘোরার পর একজন আনসার বললেন, ১৫ হাজার টাকা দিলে passport করে দেবেন। বাধ্য হয়ে টাকা দিলাম। মাত্র ৯ দিনের মধ্যে passport পেয়ে গেলাম। সবচেয়ে অবাক বিষয়, passport নেওয়ার সময় এসবের কিছুই লাগল না। শুধু ছবি আর signature দিলাম। Police Verification-এর সময়ও ৪ হাজার টাকা দিতে হলো। তখন শুধু একটা প্রশ্ন মনে হলো, নিয়ম মেনে কাজ করতে গেলে এত ঝামেলা, আর টাকা দিলেই সব সহজ কেন?

Dhaka, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার দেখা হয়েছে DKLQC5VC
মন্তব্য