সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৮৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১৮৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২২

সরকারি সেবায় ঘুস

আমি অনার্স চতুর্থ বর্ষে পড়ি, আমি আয়ডি কার্ড বানাতে গেলে, আমার মায়ের আয়ডি আছে, কিন্তু বাবার নাই, কারণ বাাব সেই ১৯৮৫সাল থেকে বাস করলেও তিনি ছিলেন একজন রোহিঙ্গা। তাই ওয়ার্ড মেম্বার আমার থেকে ২০,০০০ টাকা দাবি করেছিল, এবং চকিদার ২০০০ টাকা, আমি সব টাকা দেওয়ার পর তারা আমাকে একটা আমার বাবার মৃত সার্টিফিকেট বানিয়ে দেয় পরে আমি সেটা দিয়ে আয়ডি বানাতে সক্ষম হই। অথচ আমার বাবা এখনো জীবিত।

চট্টগ্রাম, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে CTX6UGR5
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১.০০ লাখ

ঘোষণা পত্র দলিল

আমার এক ভাইয়ের একটা হেবা দলিল হয়েছিল দলিলের ভেতর ভুলবশত খতিয়ান উল্লেখ ছিল না পরবর্তীতে তার স্ত্রী কাজ থেকে ঘোষণা পত্র নেওয়ার জন্য সাব রেজিস্টার কে জানানো হয় সে তার পরিবর্তে ১ লাখ টাকা ঘুষ চায় না হলে ঘোষণা পত্র করে দিবে না।

খুলনা শহর, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে KH2KTZXX
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

নতুন পাসপোর্ট করার জন্য

আমার কাছে অরিজিনাল ন্যাশনাল আইডি কার্ড ছিল না। এ কারণে আমার পাসপোর্ট এর কাগজপত্র উত্তরা অফিসে জমা নেই নাই । পরে নিচের তলাতে এক পাসপোর্ট অফিসের কর্মীকে আমি জিজ্ঞাসা করলাম, কিভাবে আমার কাগজ পত্র জমা দিতে পারি, যেহেতু আমার কাছে অরিজিনাল আইডি কার্ড নাই। তিনি বলল আমাকে ২০০০ টাকা দেন আমি ব্যবস্থা করে দিচ্ছি। পরে আমি তাকে ২০০০ টাকা দিয়েছি ।সে আমার পাসপোর্ট এর কাগজপত্র অফিসের জমা দিয়ে দেয়।

ঢাকা উত্তরা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKXVQPLF
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

পুলিশ ক্লিয়ারেন্স বানাতে গিয়ে থানায় এস আই কে টাকা দিতে হয় ১০০০ হাজার। নইলে কাজ করে না। পরে আমি টাকা পরিশোধ করে দেই। এরকম হাজার হাজার ভুক্তভোগী আছে। আসল কথা হচ্ছে থানায় টাকা ছাড়া কিছুই হয় না। সেটা সব থানায়।

বরগুনা, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে BRVVAWZ3
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১০.০ হাজার

সরকারি সকল দপ্তরের বিল

সরকারি সকল বিলে ৫%করে টাকা নেয় ট্রেজারি অফিস, না দিলে বিল নিয়ে টাল বাহানা করে।

হোসেনপুর, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার দেখা হয়েছে DK5GHT4C
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

জন্ম নিবন্ধন সংশোধন

আমার পরিবারের একজন সদস্যের আইডি কার্ডের নাম ভুল থাকায় আমি সেটি সংশোধন করতে গিয়েছিলাম কিন্তু তারা টাকা ছাড়া করতে পারবে না বলেছে কয়েকদিন ঘোরাঘুরি করার পর তারপর ঠিক করে দিয়েছে

চট্টগ্রাম, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTHQRRRT
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

জন্ম নিবন্ধন করতে

জন্ম নিবন্ধন করার জন্য ৩ হাজার টাকা দিয়েছি এবং তিন বছর পরে বহু দরবার করে ইউ এন আর হস্তক্ষেপ এর মাধ্যমে তা পেয়েছি

ভোলা জেলা, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে BRS2YFF7
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳৫.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্স এর পরীক্ষা দিতে গেলাম ফেল করছিলাম পরে শুনলাম সবাই টাকা দিয়ে লাইসেন্স করে এক দালালের চক্র পড়লাম সে টাকা চায়

Dhaka, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার দেখা হয়েছে DK99C3D9
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৩.০ হাজার

নতুন চাকরি পাওয়ার পর বেতন চালু করতে

নতুন চাকরিতে যোগদান করে বেতন চালু করতে প্রত্যেক নিয়োগপাওয়া প্রাইমারি সহকারী শিক্ষকদের থেকে জন প্রতি ৩০০০ করে টাকা দাবি,এবং বদলি চালুর জন্য ২০০০০ টাকা করে নেয় এবং পিটিআাই ট্রইনিং এ নাম দেওয়া কিংবা কাটানোর জন্য ৫০০০ করে টাকা নিয়ছে

রায়পুরা,নরসিংদী, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার দেখা হয়েছে DK588RW2
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳২.৫ হাজার

নতুন ড্রাইভিং লাইসেন্স করার ক্ষেত্রে

গত বছর প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স করাতে গেলে আমার কাছ থেকে আলাদা করে টাকা দাবি করা হয়। আমি যখন এই টাকার বিষয়ে জানতে চাই তখন তারা বলে এটি নাকি অবশ্যই দিতে হবে, এটি না দিলে নাকি লাইসেন্স হবে না। তারপর আমি বাধ্য হই সে টাকাটি দিতে। আরেকটি অবাক করা বিষয় হচ্ছে আমি যখন ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে যাই তখন আমি মৌখিক পরীক্ষায় অকৃতকার্য হই। এই মুহূর্তে উক্ত দালাল আমাকে বলে যে আরো কিছু টাকা দিলে আমাকে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ করা সহ আমাকে বাকি পরীক্ষাও দিতে হবে না। কিন্তু নিয়ম অনুযায়ী মৌখিক পরীক্ষায় অকৃতকার্য হলে আমার লাইসেন্স বাতিল হবে, এবং আমি আমার দেয়া আবেদনের টাকাও ব্যাক পাবো না। যদিও ঘুষের টাকা দেয়ার কারণে আমার লাইসেন্স ঠিক করা হয়েছে। তবে এই প্রসেসটি সম্পূর্ণ বেআইনি।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK2JHUPE
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫.০ হাজার

ড্রাগ লাইসেন্স হস্তান্তর

আমি একটা ফার্মেসী করি। ফার্মেসী করতে সরকারি নিয়ম অনুযায়ী ড্রাগ লাইসেন্স লাগে। এবং সেটা এখন সরকারি ভাবে বন্ধ আছে। আমি আরেকজনের পুরাতন একটা ড্রাগ লাইসেন্স কিনে নোটারী করে এপিডএপিড করে নাম মালিকানা পরিবর্তন ও স্থান পরিবর্তন করতে ২৬০০০ টাকা দাবি করা হলে ২৫,০০০ টাকা দিতে বাধ্য হয়। যেহেতু আমি ফার্মেসী চালু করে দিয়েছি। নতুন করে ড্রাগ লাইসেন্স বানানো যেহেতু বন্ধ এছাড়া আমার কিছু করার ছিলো ও না।

কক্সবাজার, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTKAW4S9
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১.৫ হাজার

পিকাপের রুট পারমিট নিতে গিয়েছিলাম

পিকাপের রুট পারমিট নিতে গেল সেখানকার দায়িত্বরত ব্মব্যক্তি ড্রাইভার এর কাছ থেকে ১৫০০/- পনেরশো টাকা ঘুষ দাবী করে এবং বিষয় টি ড্রাইভার আমাকে ফোনে জানান এবং উক্ত ব্যক্তির সাথে আমি কথা বলতে চাইলে সে আমার সাথে কথা বলতে স্বীকৃতি জানায় পরবর্তী বাধ্য হয়ে তাকে ১৫০০/- টাকা পে করে রুট পারমিট নিয়ে আসে আমার ড্রাইভার ।

মিরপুর বি আর টি এ, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার দেখা হয়েছে DK7CLKBH
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬০০

ট্রেনের টিকিট

আমি ২৭ আগস্ট ২০২৬ তারিখ ঢাকা হতে কক্সবাজার আসার জন্য গত ১৭ই আগস্ট ২০২৬ তারিখ রাত ১২ঃ০০ টা ১ মিনিট হতে রাত দুইটা পর্যন্ত অনলাইনে ট্রেনের টিকিট কাটার জন্য চেষ্টা করি। পরবর্তীতে আবার ঘুম থেকে করে সকাল সাতটা থেকে বেশ কয়েকবার চেষ্টা করি। পরবর্তীতে মাঝে মাঝে (বারংবার) আমি ২৭ তারিখের ট্রেনের টিকিট অনলাইনে কাটার চেষ্টা করি কিন্তু দুর্ভাগ্য কখনোই ট্রেনের সিট পাইনি। পরবর্তীতে কমলাপুর ট্রেন স্টেশনের ১৩ নং টিকিট কাউন্টারে টিকিট চাইলে বলে ভাই টিকিট তো নাই। আপনি যদি কিছু টাকা বেশী দেন তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি কারো কাছে আছে কিনা। আমি বললাম দেখেন চেষ্টা করে পারেন কিনা। সে বললো চারটা টিকিটে ৬০০ টাকা বেশি চায়। পরবর্তীতে আড়াইশো টাকা বেশি দিলে সে আমাকে টিকিট দেয়। # ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যায়না

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার দেখা হয়েছে DKZARYFX
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

চাকুরীতে জয়েনিং

চাকুরীতে জয়েনিং এর সময় এমপিও আবেদন করতে ৫০,০০০ টাকা ঘুষ দাবী করা হয়। আমি দিতে অস্বীকৃতি জানাই।

হাতীবান্ধা, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে RNDVLHMG
মন্তব্য
ঘুষ দিইনি কর অফিস ৳৮.০ হাজার

Income tax return

আমি আমার শ্বশুরের জন্য আয়কর জমা দিতে আয়কর অফিসে গেলাম তাদের বললাম আমার শ্বশুর সঞ্চয়পত্র কিনবে তাই আয় কর জমা দিতে হবে তখন তারা বলল ৮ হাজার টাকা লাগবে আমি বললাম কেন টাকা লাগবে তারা বললো এটা আমার খরচ আমি আর কিছু বলি নাই

Nozipur, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে RJ4WARFM
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১০.০ হাজার

জমির খারিজ সংক্রান্ত

আমরা সমিতির মাধ্যমে জমি ক্রয় করি আমাদের শেয়ার বেশি হওয়ায় অফিস খরচ চা নাস্তা বাবদ 10000 চেয়েছিল।

মানিকগঞ্জ পৌরসভা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKPWGTCD
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.০ হাজার

জমি খারিজ

আমি সরাসরি ভুমি অফিসে গেলে তারা কোন কথা বলেনা ওমুকের কাছে যান তমুকের কাছে যান বলে মুল কথা সরাসরি কোন কাজ হবেনা দালাল দরে করতে হবে লাস্ট আমি সঠিকভাবে করতে ব্যাথ হয়ে দালাল দিয়ে ৭০০০ টাকা পরিশোধ করে জমি খারিজ করতে হয়েছে

হালুয়া ঘাট, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে MYKSLXH6
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

অনলাইন জিডি

অনলাইন জিডি করলে এপ্রুভ করা হয়না। একজন নির্দিষ্ট অফিসার এই অ-কাজটা বেশি করেন। সাধারণ জিডি করলেও থানায় যেতে বলা হয়। গেলে টাকা দিতে হয় অথবা টাকা দিয়ে দিলে আর যেতে হয়না!

তাহিরপুর, সুনামগঞ্জ, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে SY5YXSQZ
মন্তব্য
ঘুষ দিইনি হিসাব রক্ষণ অফিস ৳২.৫ হাজার

Bill

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র স্থাপন সংক্রান্ত খরচের টাকার বিল ভাউচার হিসাব রক্ষণ অফিসে জমা দিলে জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা ৫ শতাংশ টাকা না দিলে বিল পাস করেননি পরে বাধ্য হয়ে বিষয়টি জেলা প্রশাসক ও সাংবাদিকদের জানানো হয়।

Netrakona, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে MY8Q9QEJ
মন্তব্য