সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৭২ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১৭২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.৫ হাজার

নামজারি

নামজারি করতে গেছি, জিজ্ঞেস করলেন কি আনছেন কাগজ পত্র সব নিয় আনছেন? বলছি আনছি, আবেদন করছেন? করছি।ফাইল নাম্বার কত? বলছি, তারপর সবকিছু দেখে বলতছে সব ঠিক আছে, দেন টাকা দেন? কিসের টাকা? আপনি জানেন না? না। প্রতি ফাইলের জন্য ২৫০০ টাকা দেন। তা না হলে রিপোর্ট দেবে না। আমি প্রাবাসি মানুষ, আমার ছুটি কম, দশ দিন পরে ছলে জাব, বলিতেছ জলদি দেন, আপনার লেট আপনি করবেন, দিলাম।আজ বদি কাজটা করে দেই নাই । আমি ছলে আসছি বিদেশে,ছয় সাত মাস পরে দেখি, আবেদন বাতিল।

রায়পুর থানা, জেলা লক্ষীপুর, বামনি ইউনিয়ন বাংলাবাজার, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTGEAFCF
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳৫.০০ লাখ

Customs audit

কাস্টম অডিট করার জন্য প্রতিবছর চক্রবৃদ্ধি আকারে বাড়তে থাকে ২০১৯ এ ২০০,০০০ দিয়েছিলাম ২০২৫ এ ৪০০,০০০ এখন আবার চাই ৫০০,০০০। কমবেশি করার সুযোগ ও থাকে না। এভাবে চলতে থাকলে একদিন হয়তো কারখানা বন্ধ হয়ে যাবে। কারখানা বন্ধ করতে হলেও ২০,০০,০০০ টাকা দিতে হবে। এরকম হলে তরুণ প্রজন্ম কখনো উদ্যোক্তা সাহস দেখাতে পারবে না।

Dhaka, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKB8KKL8
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭.০০ লাখ

পুলিশের চাকরি

আমার চাচতো খালাতো ভাই পুলিশে চাকরির জন্য সবদিক দিয়ে ফিট ছিল কিন্তু তখন তাকে কোন এক অফিসার বলল চাকরি পেতে হলে ৭ লাখ টাকা মিষ্টি খাওয়ার জন্য দিতে হবে

ফরিদপুর, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKLDQTYA
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

police clearance

আমার কাছে পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য ৩০০০ হাজার টাকা চায় ।তার পর ১৫০০টাকা দিয়ে আসি ।বলল্লো ৭দিন পর পাবো ।কিন্তু পাইনি ।এখন ও 😭

বালাগঞ্জ থানা, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে SY8NW5D7
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

পল্লী বিদ্যুৎ অফিস

মিলে বিদ্যুতের লাইন নিতে ধাপে ধাপে ১০ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে। বিভিন্ন অডিটের নামে ও ফাইল সাইনিং এর নামে

নেছারাবাদ, পিরোজপুর, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে BRL9ZDES
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫.০ হাজার

ট্রেড লাইসেন্স নবায়ন করতে গিয়ে এই খাবারের শিকার

এখন পরিষদের লাইসেন্স করতে গিয়ে এ বছর অন্যরকম হয়রানি, ওখান থেকে পাঠানো হয় উপজেলা পরিষদ উপজেলা পরিষদের আবেদন করে এনওসি আনতে হয়, ওখানে ৬০০০ টাকা ঘুষ দিতে হয় এরপরে অপেক্ষা করে ইউনিয়ন পরিষদে ১৯ হাজার টাকা দিয়ে ট্রেড লাইসেন্স নবায়ন করতে হয়, এখানে অনেকদিন সময় নষ্ট হয়েছে, যেখানে গত বছর ১২ হাজার টাকা মেসেজ করা হয়েছিল এভাবে উদ্যোক্তাদের হয়রানি করলে এদেশে উদ্যোক্তা বাড়বে না

কেরানীগঞ্জ ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKP5595C
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১.৫ হাজার

অজানা

ময়মনসিংহ সিটিতে মিশুক ৮০০৳, অটো ১৫০০৳ এবং ড্রাইভারদের কাছ থেকে ৫০০৳ করে নিয়েছে কিন্তু এই টাকার বিপরীতে কোন টাকার রশিদ প্রদান করেনি। এইসব অটোর মালিক এবং ড্রাইভার অসহায়ের মতো টাকা দিতে হয়েছে। যদি এটা লিগাল হতো তাহলে কেন টাকার বিপরীতে টাকার রশিদ দেয়নি। এই টাকাটা এই টাকার বেশিরভাগাংশই তারা লুটেপুটে খাবে। কয়েক কোটি টাকার একটা লেনদেন হয়ে গেল কিন্তু একটা টাকাও ভাউচার দেয়নি। আপনারা যাচাই করে দেখতে পারেন আমার এই অভিযোগ সত্য না মিথ্যা। সত্য হলে প্রকাশ করার জন্য অনুরোধ করছি।

ময়মনসিংহ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে MYKEB2EG
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৩০.০ হাজার

জমি রেজিস্ট্রি, হেবার ঘোষণাপত্র

জমি রেজিস্ট্রি ছিল, হেবার ঘোষণাপত্র, দলিল লেখক সব কাগজপত্র দেখে দলিল রেডি করেন, এজলাসে গিয়ে সাব রেজিস্টার রেজিস্ট্রি করতে চায় না, বলে নামে একটু ভুল আছে, আমরা সাথে সাথে পৌরসভার দুই ব্যক্তির একই নামের প্রত্যয়ন সাবমিট করি, তাতেও রাজি না হয়ে দলিল লেখকের মাধ্যমে ৩০ হাজার টাকা দাবি করে, আমরা অসহায় হয়ে ২০ হাজার টাকা পরিশোধ করি । এরকম প্রতারণা করে ঘুষ বাণিজ্য দীর্ঘদিন ধরে করে আসছে সাব রেজিস্টার ।

খোকসা উপজেলা, কুষ্টিয়া, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে KHWQV8G5
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳৫০.০ হাজার

আমদানিকৃত ও রপ্তানিকৃত পণ্য ছাড় করতে ঘুষ।

বাংলাদেশে যে সব বিভাগে কাস্টম হাউস (শুল্ক স্টেশন) আছে সে সব অফিসে আমদানিকৃত ও রপ্তানিকৃত পণ্য ছাড় করতে ফাইল প্রতি ১০,০০০ থেকে ১,০০,০০০ বা তার অধিক টাকা ঘুষ দিতে হয়। যদি ঘুষের টাকা না দেয় তবে আমদানিকারকের হয়রানি করা হয়। সব থেকে এ অফিসে ঘুষ লেনদেন হয় বেশি।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKDKSVHC
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

মিস কেস

৫ মাস ধরে ঘুরাচ্ছে। একটা নোটিস করতে ২ মাস সময় নেয়। পরে নিরুপায় হয়ে ২০০০০/- টাকা দিয়ে মিস কসে করছি।

নজিপুর, নওগাঁ, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে RJ3VJ2SD
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৩.৫০ লাখ

রেললাইন যাওয়া টাকা উত্তোলনের জন্য

রেলওয়ে যাওয়া জমির টাকা উত্তোলনের জন্য সর্বমোট ১২% চেয়েছিল

গোপালগঞ্জ, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKCM7QKX
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫০০

খাজনা

খাজনা রশিদ সহ যাবতীয় কাগজ থাকা সত্ত্বেও চা খাওয়ার জন্য ৫০০ টাকার দাবী ভূমি প্রধান সহকারীর

সাদুললাপুর, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে RN3C5B5F
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৫০.০ হাজার

mutation

দলিলের ভুল ধরে নামজারি হবে না জানিয়ে দেয়, পরে ফোন দিয়ে ৫০,০০০/- টাকা হলে কাজ করে দিবে জানায়।

সফাপুর ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা: মহাদেবপুর, জেলা: নওগাঁ, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJHGEHQS
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

New passport

টাকা চাইছে আমার টা কোনো দালালের মাধঢমে করা ছিল না নিজের টা নিজে করছি তাই ভুল ধরে টাকা চাইছে ২০০০ আমি দেইনি।

Pabna, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে RJGFFJKW
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৪২.০ হাজার

পেনশনের এককালীন টাকা পাবার জন্য

মূল পেনশনার মৃত্যুর পরে পেনশনারের স্ত্রীর নামে পেনশন আসতে আসতে প্রায় 1 বছর এর মতো সময় লেগে যায় যেখানে 82400 টাকার মতো এককালীন টাকা জমা হয় পরে সেই টাকার চেক ছাড়াতে গেলে হিসাবরক্ষণ অফিসের পিওন দাবি করে টাকা দিলে সাথে সাথে ছাড়িয়ে দিবো অর্ধেক অর্ধেক।নাইলে ওই টাকা আর কখনোই পাবেন না।যার দরুন অর্ধেক এ রাজি হয়ে যাই। তখন আমার স্মার্ট ফোন না থাকার কারনে ভিডিও ক্লিপ তুলতে পারিনি।

বরিশাল, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে BRSL7S9G
মন্তব্য