সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৯৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১৯৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি সাব-রেজিস্ট্রি অফিস ৳২০.০ হাজার

জমি দলিল রেজিস্ট্রি

দুই শতক জমি রেজিস্ট্রি করতে ২০০০০/- দাবি করে দলিল লেখক। বললাম সরকারি ফি এত না। তখন বলল সাব রেজিস্টার সহকারে অন্যান্যদের তো দিতে হয়। মূলত এটি দলিল লেখক সমিতি ও সাব রেজিস্টারদের গোপনীয় খেলা।

সাদুল্লাপুর, গাইবান্ধা, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে RNXQNPHS
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১৫.০ হাজার

Passport

পাসপোর্ট রেনুও করতে ১৫০০০ হাজার নিয়ে দালাল চক্র আমার পাসপোর্ট ফাইল এন্টি দেয় আমার পাসপোর্ট কিছু সংশোধন চিলো সেই কারনে

Hobigonj, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে SY9Q7PJK
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৫.০ হাজার

ভূমি নামজারি

বিষয়: অতিরিক্ত অর্থ দাবি, হুমকি প্রদান এবং ক্ষমতার অপব্যবহারের বিষয়ে অভিযোগ। আমার দাদার সম্পত্তি পরবর্তীতে আমার বাবা, চাচা ও অন্যান্য ওয়ারিশদের মধ্যে ভাগ-বণ্টন করা হয়। ভাগ-বণ্টনের মাধ্যমে আমার বাবা যে জমি পান, সেই জমি নামজারি করার জন্য আমরা ভূমি অফিসে যাই। নামজারির বিষয়ে সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তা আমাদের কাছে সরকারি নির্ধারিত ফি-এর অতিরিক্ত ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা দাবি করেন এবং জানান যে, এর চেয়ে কম টাকায় নামজারি করা সম্ভব নয়। অথচ নামজারির জন্য সরকারি নির্ধারিত ফি মাত্র ১,১৭০ টাকা বলে আমরা জানতে পারি। বিষয়টি নিয়ে আমি তার সঙ্গে কথা বললে একপর্যায়ে তর্কের সৃষ্টি হয়। তখন সংশ্লিষ্ট কর্মকর্তা আমাকে হুমকি দিয়ে বলেন যে, আমার জমিগুলোকে খাস জমি হিসেবে দেখিয়ে দখল করে নেবেন এবং আরও বিভিন

Rajshahi, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে RJP9HGRB
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৫.০ হাজার

মালিকানা পরিবর্তন

টাকা চেয়েছে অন্য কোথায় থেকে নাকি ফাইল তুলতে হবে। তারপর তাদের অনেক খাটাখাটুনি করতে হবে এগুলো বলে।

নোয়াখালী, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTGGKGNT
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫.০ হাজার

নামজারী

১১৭০ টাকার আবেদন ৪/৫ হাজার টাকা লাগে যা না দিলে বিভিন্ন অজুহাতে সেই কাজ নাকোচ করে দেয়।

শাহজাদপুর, বেতকান্দি, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে RJ9GVDH2
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

খাজনা দিতে গিয়ে

মুন্সীগঞ্জে এর টংগীবাড়ী থানাধীন হাসাইল বাজার ভূমি অফিস এর অফিসার আমার কাছে খাজনা দেওয়ার জন্য ১০০০০ হাজার টাকা দাবী করে (আমাদের ৫ভাই্য়ের সম্পতির খাজনা) পরে আমি ১০০০০ টাকা দিয়ে খাজনা অনলাইন করে নিই।

মুন্সীগঞ্জে এর টংগীবাড়ী থানার হাসাইল বাজার ভূমি অফিস, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKPYH74N
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১২.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স নতুন

দালালের মাধ্যমে প্রথমে আমার কাছ থেকে ৪ হাজার টাকা নাই পরে সমস্ত পরীক্ষা শেষ হলে বাকি টাকা আমি পরিশোধ করি

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার দেখা হয়েছে DKHAQZ5S
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৫০০

মোটরসাইকেল এর মালিকানা পরিবর্তন

মোটরসাইকেল এর মালিকানা পরিবর্তন এর সব কিছু আমি নিজে নিজে করেছি, কোন দালাল না ধরে। যখন সব কাজ হয়ে গেছে তখন আমার ফাইলটা জমা নিয়ে আমাকে একটা রিসিভ কপি দেওয়ার কথা যেটা দিয়ে আসল রেজিষ্ট্রেশন কার্ড পাওয়ার পূর্ব পর্যন্ত আমি মোটরসাইকেল ব্যবহার করতে পারবো। তখন ঐখানের স্টাফরা আর আমার ফাইল জমা নেই না। একজন বলে ঐখানে যান, সে আবার আরেকজনকে দেখায় দেই আর হাসাহাসি করে। পরে একজন বলে ৫০০ টাকা না দিলে জমা নিবে না। পরে বাধ্য হয়ে ৫০০ টাকা দিই। যখন কম্পিউটার অপারেটর এর কাছে রিসিভ রিসিট আনতে যাই সে ও জানতে চাই নিচে টাকা দিয়েছি কি না!!

কুষ্টিয়া, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে KHLRSD5M
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳১.০ হাজার

সেবা

বছরের শুরুতে প্রতি মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকদের নিকট / কিছু প্রাইভেট স্কুল প্রধানের নিকট ১০০০/৫০০০/-করে নিয়ে থাকে নতুন বই প্রদানে অফিস খরচ বাবদ নিয়ে উপজেলা শিক্ষা অফিসের অফিস সহকারি। দোহারের কোন স্কুলের প্রধান শিক্ষক প্রতিবাদ করেন না কারণ তার কাছে বার বার যেতে হয় বলে।

দোহার, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK7XBUVW
মন্তব্য
শুধু দাবি করেছে শিক্ষা অফিস ৳১.২০ লাখ

পেনশনের টাকা

বরিশালের গৌরনদীতে পেনশনের টাকা তুলতে দিতে হবে ঘুষ, যদি ঘুষ না দেওয়া হয় তাহলে কাজ ধরা হবে না, টাকা কম দেওয়া হবে এবং বিভিন্ন ধরনের ভয় দেখানো হয়ে থাকে। এ রকম প্রতিটি কাজের জন্য যদি ঘুষ দিয়ে কাজ করতে হয় কোন দেশে বসবাস করতেছি জানি না,এতো বছর কষ্ট করে একজন শিক্ষক -শিক্ষিকা যদি নিজের টাকার জন্য ভোগান্তিতে পড়তে হয়, আর এই ঘুষের সাথে প্রতিষ্ঠানের ছোট বড় সকল কর্মকর্তা এই জড়িত,আল্লাহ জানে কবে এইসব দুনীতি বন্ধ হবে। যে কোনো কাজ করতে গেলে কম বেশি যদি ঘুষ প্রদান করা লাগে।

বরিশাল, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে BRYJY7X9
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪.০ হাজার

জমির নকল দলিল তোলা ও নামজারী

জমির নকল দলিল তোলা ও নামজারী করতে খরচ হয় ১১৭০+১৬০০=৩৭৭০ টাকা,কিন্তু আমাকে দিতে হয়েছে ৬৩০০ টাকা।

চৌগাছা, যশোর, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে KHBVB7XG
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১৮.০ হাজার

নবায়ন

আমার পাসপোর্ট সংশোধন করার জন্য অনলাইনে এপ্লাই করে পাসপোর্ট অফিসে যোগাযোগ করেও ঠিক করতে পারি নাই। এরপর আমি দালালের মাধ্যমে আমার পাসপোর্টে নামের একটি ভুল অংশ ঠিক করাতে সক্ষম হই।

সিলেট, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে SY5FB7KP
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫.০ হাজার

পরিবেশ অধিদপ্তর

পরিবেশ এর ছাড়পত্র পাওয়ার জন্য । টাকা ছাড়া ,তারা ছাড়পত্র দিতে টালবাহানা করতো

বগুড়া, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার দেখা হয়েছে RJH27XMJ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

মামলার নথী জমা

আপীল মামলার নথী জমা করার জন্য ঘুষ দিয়েছি। অন্যথায় মামলা জমা নিবে না।

চট্টগ্রাম, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTFUTS6H
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳১.০ হাজার

বেট অফিস

বেট2000হাজার টাকা অফিস সিলিপ দিবে প্রতেক মাসে মাসে 3000টাকা দিতে হয় সিলিপ দিবে2000 সরকার এমন সিস্টেম চালু করা হোক নিজের টাকা নিজে অনলাইনে সরকারী অফিস সিয়ালে জমা দিতে পারলেই এই দূর নিতি থেকে মুক্তি পাবে জনগণ

নরসিংদীতে, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১৪ বার দেখা হয়েছে DKMLXYNX
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

ভাড়া

আমি একটা টিভি নিয়ে সোয়ারিঘাট লন্ছে উঠার সময় ২০০ টাকা অতিরিক্ত নিছে এটা নাকি টিভির সরকারি ট্যক্স বলে পুরাতন টিভির জন্য দিতো হয়েছে

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার দেখা হয়েছে DKUTJKRC
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫.৩ হাজার

ল্যাম্পগ্র্যান্ড,জিপিএফ ও আনুতোষিক

ফাইল অনুমোদন করার জন্য

হোসেনপুর উপজেলা ও কিশোরগঞ্জ জেলা শিক্ষা অফিস, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKUWZEBT
মন্তব্য