সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৯৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১৯৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳৫০০

পাসপোর্ট ফেরিফিকেশন

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানায় পাসপোর্ট ভেরিফিকেশন এর জন্য গিয়েছিলাম, এসআই ছিলো না। কল দেই, থানার পাশে একটা চাউলের দোকানে গিয়ে কাগজ জমা দিতে বলে। গিয়ে দেখি ঐ দোকানে অনেকেই পাসপোর্ট এর ভেরিফিকেশন এর জন্য আসছে কাগজ নিয়ে। ওখানে ৫০০ টাকা চায়৷ দিতে অস্বীকৃতি জানাই, পরে এসআই আসে এবং বলে উপরের মহলে টাকা দেওয়া লাগে, টাকা না দিলে কাজ হবে না। পরে ৫০০ টাকা দেওয়া লাগছে। আমার সব ডকুমেন্ট ঠিক ছিলো, কোনো দালাল না ধরে নিজে নিজে এপ্লাই করেছিলাম।

রাজবাড়ী, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKD8USWG
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

জন্ম নিবন্ধন সংশোধন

জন্ম নিবন্ধন সনদ সংশোধনের জন্য। সিংগাইর পৌরসভায় যোগাযোগ করা হলে, বাইরের কম্পিউটারের দোকান থেকে আবেদন করতে বলা হয়। প্রয়োজনীয় কাগজের কপি সঙ্গে দিতে বলা হয়। তাদের দাবি অনুযায়ী সকল কাগজ সংগ্রহ করে, বাহিরের কম্পিউটারের দোকান থেকে ২৫০ টাকা দিয়ে আবেদন করা হয়। এবং কাগজ সহ অফিসে আবার যোগাযোগ করা হয়। অফিসের কম্পিউটার অপারেটর কাগজগুলো দেখে আবেদনটাই বাতিল করে দেয়। কেন বাতিল হবে জানতে চাইলে, বলে এটা আমাদের নির্দিষ্ট দোকান থেকে আবেদন করতে হবে। তাঁরা সঠিক ভাবে করে দিবে। অন্য দোকান এর আবেদন গ্রহণ করা হয় না। পরে আবার তাদের নির্দিষ্ট দোকান থেকে আবেদন করলাম। সরাসরি ঘুষ চায় না কিন্তু তাদের নির্দিষ্ট দোকান থেকে করালে বিল ৩০০ টাকা দিতে হয়।

সিংগাইর পৌরসভা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKZK5UFL
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫০ লাখ

রাজউকের প্ল্যান পাস

রাজউকের প্ল্যান পাসের কথা বলে মিটিং খরচ নাম দিয়ে টাকা নেওয়া হয়।অথচ মিটিং খরচ বলে কোন সরকারি ফি ধরা নাই।রাজউকের পিওন থেকে শুরু করে চেয়ারম্যান কয়েক শত থেকে হাজার কোটির মালিক।

ঢাকা/নারায়ণগঞ্জ, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK2MKDN3
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২২.০ হাজার

৬৫০০ টাকার ফি পাসপোর্ট করতে আমার নিকট থেকে ২১০০০ টাকা নিয়েছে।

আমার আগের পাসপোর্ট এর মধ্যে কিছু নামের সংশোধন ছিল। সংশোধনের জন্য এরা অনেকগুলো কাগজপত্র ডকুমেন্টস চেয়েছে সেগুলো দিয়েছি এবং ২২ হাজার টাকা আমার কাছ থেকে নিয়েছে এগুলো সংশোধন করার জন্য। আমার পাসপোর্ট করাটা জরুরি ছিল তাই ঘুস দিয়ে করতে হয়েছে।

ব্রাহ্মানবাড়ীয়া পাসপোর্ট অফিস।, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTUH6R8R
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳১০.০ হাজার

পি এস খতিয়ান ও নামজারী সংক্রান্ত

নামজারি সংক্রান্ত ১০হাজার এবং ভূমি উন্নয়ন কর অতিরিক্ত চাওয়া হয়। ও খতিয়ান উত্তোলন সংক্রান্ত চর আলগী ইউনিয়ন ভূমি অফিসে ৩০০ /৫০০ শ টাকা করে চাওয়া হয় কি ইউনিয়ন ও চর কলাকোপা ইউনিয়ন ভূমি অফিসে চরম ভোগান্তি ও নামজারীতে ১৫/২০ হাজার টাকা নেওয়া হয়। ঠিকমতো অফিসে আসে না এবং পাবলিক সার্ভিস দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত উৎশৃংখল আচরণ করা অফিসের পিয়ন এবং কর্মকর্তারা।

রামগতি উপজেলা এসিল্যান্ড অফিস ও চর আলগী ইউনিয়ন ভূমি অফিস, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে CTGW8FQP
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳২.০ হাজার

শারীরিক পরীক্ষা

ডাক্তার দেখানোর যা রিপোর্ট করতে বললেন। তা করার জন্য ডাক্তারের কম্পাউন্ডার জোরা জোরি শুরু করলেন, এবং সেটা করা লাগবে বাইরের কোন প্রাইভেট প্যাথলজিতে। এই টেষ্ট সরকারি তে করলে সর্বোচ্চ ৪/৫ শত টাকা লাগতো। বি.দ্র: টেষ্ট ছাড়া ওষুধ সেবনে আমি সুস্থ হয়েছি।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKC23PRS
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

ই নামজারি

আমার দাদা মারা যাবার পর বাবা চাচাদের মধ্যে সম্পত্তি বন্টনের পর ই নামজারির প্রয়োজনে ভূমি অফিসে যাই। অতঃপর, ভূমি কর্মকর্তা বলে দীর্ঘদিন খাজনা দেয়া হয়নি। কিন্তু দাদা সবকিছু ঠিকঠাক রেখেছিল। ভূমি অফিসারের মতে, বাড়ি ভিটার নাকি ৬০০০০ টাকার এর মত আসছে। পরে বলে সে কমিয়ে দিতে পারবে। এই বলে সে আমার কাছ থেকে ১৫০০০ টাকা নেয়। খাজনা পরিশোধের রসিদের দেখতে পাই মাত্র ৩০০০ টাকা দিয়ে খাজনা পরিশোধ করা হয়েছে।

হালুয়াঘাট, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে MY7N3H55
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৫.০ হাজার

খাজনা

১৯ শতাংশ ভিটা রকম জায়গায় খাজনা দিতে গিয়ে ২৫০০০/- দাবি করে।পরে ৬০০০/- টাকায় রফা হয় কিন্তু আমাকে রশিদ দেয় ৬৭০/-টাকার।

গ্রাম, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে SYV8MJZC
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬.০ হাজার

দলিল রেজিষ্ট্রেশন

২ বছর আগে খুলনা জেলার তেরখাদা উপজেলায় আমাদের জমি কেনার সময় রেজিষ্ট্রেশন এর জন্য দায়িত্বরত কর্মকর্তার কাছে গেলে তিনি প্রথমে জিজ্ঞেস করেন অন্য কোনো দিন অন্য কোথাও জমির পূর্বের মালিক জমি বিক্রি করবেন কী-না।জমির মালিক বিক্রি করবেন বলায় ঐ কর্মকর্তা বলেন তাহলে ঐদিন একইসাথে দুটি দলিল করাতে।অন্যথায় ঐদিন করাতে হলে ৬০০০ টাকা দিতে হবে।জমির মালিক আমাদের সাথে কথা না বলে টাকা দিয়ে দেয়।

Khulna, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে KHLDHCYF
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳৩.০০ লাখ

ঘুষ না দেওয়ায় চাকরি হয়নি

যোগ্যতা থাকার পরে ও প্রাথমিক বিদ্যালয়ের চাকরী হয়নি, কিন্তু অযোগ্য অনেক কে চাকরি পাইয়ে দিয়েছেন ঘুষের বিনিময়ে আওয়ামী লীগ আমলের প্রভাবশালি শিক্ষক, যার কথায় পুরো সিলেট জেলা শিক্ষা অফিস চলত, উনি এখন ও একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে আছেন

গোলাপগঞ্জ, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে SYRFFK54
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৭.০ হাজার

এমপিওভুক্ত করা, ইএফটি, বকেয়াসহ যে কোন কাজে গেলেই টাকা দিতে হয়

এমপিওভুক্ত করার জন্য, ইএফটি, বকেয়াসহ যেকোন ফাইল পাঠানোর পর উপজেলা শিক্ষা অফিসে গিয়ে টাকা না দিলে ফাইল ফেরত পাঠায় আর অফিসে গিয়ে টাকা দিলে কোন সমস্যা নাই।যে কোন কাজে গেলেই টাকা দিতে হয়।

ভেদরগঞ্জ, শরীয়তপুর।, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে DK3UK2F4
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১০.০ হাজার

সরকারি বিল পাস করা

দুনিয়ার সব হিসাবরক্ষণ অফিস সরকারি বিল পাস করতে ৫% (সর্বনিম্ন) -১০% পর্যন্ত ঘুষ নেয়, এলপিসি নিতে টাকা, পে ফিক্সেশন এ টাকা, সবচেয়ে বেশি ভুক্তভোগি যারা পেনশন এর জন্য যায়। ২০০০০-২৫০০০ টাকা নেয়।

শৈলকুপা, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার দেখা হয়েছে KHPXCZZ6
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৬.৫ হাজার

ট্রেড লাইসেন্স

আমার একটা ছোট দোকানের জন্য লাইসেন্সের জন্য ৬৫০০ টাকা দিতে হয়েছিল, অথচ আমাকে যে কাগজগুলো দিয়েছিল সেখানে সরকারিভাবে জমাকৃত অর্থের পরিমাণ ছিল ১১০০ টাকা বাকি টাকাটাই তারা অন্যায় ভাবে আমার কাছ থেকে নিয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীগণ।

ময়মনসিংহ, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার দেখা হয়েছে MY9BNSMR
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

নতুন পাসপোর্ট

সি আইডি অফিস থেকে ১০০০ টাকা নিয়ে পুলিশ ভেরিফিকেশন করে তারপর গ্রামে ঘুষ না দেওয়ায় ৭ কাগজ পত্রের নাম করে আটকে দেয় গ্রামের ভেরিফিকেশন। তারপর দিলে কাজ হয় বাধ্য হইয়ে তখন দেই। (২০১৮)

Dhaka, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKT6K2JG
মন্তব্য
ঘুষ দিইনি সাব-রেজিস্ট্রি অফিস ৳৭০০

দলিলের নকল উত্তোলন এর সময় রাজনৈতিক নেতাদের চাপে নকলনবীশদের দ্বারা অতিরিক্ত টাকা নিতে বাধ্য করা হয়

সাবরিক এসটি অফিসে কোন দলিল করার পর সেটার নকল ওঠাতে গেলে। নকল নবিশদের দ্বারা ৫০০ থেকে ৭০০ টাকা অতিরিক্ত নিতে বাধ্য করা হয়। অফিস টাইম শেষে এই টাকাটা স্থানীয় রাজনৈতিক নেতারা সাব-রেজিস্ট্রি অফিস থেকে নিয়ে যায় যা সাব রেজিস্টার নিজেও জানেন। শেরপুর সদর সাব রেজিস্ট্রি অফিসের এই চাঁদাবাজি দীর্ঘদিন ধরেই চলে আসছে।

শেরপুর সদর সাব-রেজিস্ট্রি অফিস।, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে MYEE55U9
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৫.০ হাজার

মোবাইল হারিয়ে যাওয়ায় জিডি করেছিলাম

মোবাইল হারিয়ে যাওয়ার পর যখন আমি জিডি করি তখন বাস্তব ময়দানে আমি এই জিডির মাধ্যমে কোন উপকার পাইনি কিন্তু যখন বারবার তাদের দ্বারস্থ হতে থাকলাম কুমিল্লার সদর দক্ষিণ থানায় দায়িত্বরত পুলিশ যাকে আমার ফোন খোজার জন্যে দায়িত্ব দেওয়া হয়েছে সে আমার থেকে ৫০০০ টাকার চুক্তি করে ফোনটি উদ্ধার করে দিয়েছেন।

কুমিল্লা, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে CT3HYTZ8
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳১.৫০ লাখ

আউটসোর্সিং জনবল নিয়োগে অনিয়ম

টিকেট কাউন্টারে লোক নেবে আউটসোর্সিং নিতিমালায় চাকরি করতে চাইলে বলে ১৫০০০০টাকা দিতে পারলে আগামীকাল থেকেই জয়েন করতে পারবো। কারন জানতে চাইলে বলে এখানে অনেক অতিরিক্ত ইনকাম আছে এই চাকুরী করার জন্য নাকি ১০জন টাকা জমা দিয়ে রাখছে!!!কাজের বোয়া থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে প্রায় ১৭জন লোক নিছে কি পরিমান খেয়েছে ভেবে দেখেন।

কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKPNNWSE
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

আমি আমার কৃষি ফার্মের সম্প্রসারণের জন্য অর্থ সহায়তার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা থেকে নির্বাচিত হয়েছিলাম, কিন্তু সেখানকার একাউন্টস অফিসার আমার কাছে ২০০০০ টাকা ঘুষ চেয়েছিল। আমি না দেয়াতে সে বলল আমি একা এই টাকা খাই না। আমার বড় স্যাররাও খান। দিলে কাজ হবে। না দিলে হবে না। আমি না করে দিয়ে চলে আসি।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে DK5PRJ8J
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৬.০ হাজার

হাসপাতালের চিকিৎসা

পিজি হাসপাতালে গেছিলাম ফ্রি চিকিৎসা নিতে ফ্রি বলতে সরকারি খরচ যা আসে তাই। একটা ফোরা হইছিল তাই কাটাইতে ডক্টর দেখানোর পরে বলছে আমাদের এখানে হয় না ঢাকা মেডিকেলে যান এখন আমাদের আর কি করার আছে পরে বের হবো ওনাদের ই একজন বললো এভাবে হবে না আপনি ফোরা কাটাবেন আমার লোক আছে ৬০০০ টাকা লাগবে পরে আমি বললাম যে অন্য কোথাও নিয়ে যাবেন নাকি এখানে বলে এখানে আমি রাজি হলাম পরে পিজি হাসপাতালের ইমার্জেন্সি ফোরা কেটে পুঁজ বের করে দিলো। কথা হলো হাসপাতালের ইমার্জেন্সি সব হলো টাকার বিনিময় কেনো? আবার যিনি ওপরেশোন করছেন তিনি আবার আমাকে জিজ্ঞেসা করলো কতো টাকা চুক্তি করছেন আমি বললাম ৬ হাজার তার মানে সব কিছু এভাবেই চলে

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKQZGZLP
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.০ হাজার

জমি ক্রয়ের আগে দলিল জাচাই করন।

একটা জমি ক্রয়ের পূর্বে উক্ত জমির কাগজ পত্র যাচাই করে ওই নির্দিষ্ট দাগের জমিতে কোনও সানি মামলা/ আগে কাওকে ক্রয় বিক্রয় করা হয়েছে কিনা এটা জানার জন্যে ভাংগা ভূমি অফিসের এক কর্মচারির সাথে যোগাযোগ করলে সে ৭ হাজার টাকার বিনিময়ে তদন্ত করে দিবে বলে। এই টাকা তাকে সম্পূর্ণ পরিশোধ করা হলেও সে ওই জমির ব্যাপারে কোনও ভ্যালিড ডকুমেন্ট সহ কোনও প্রকার তদন্ত এর রিপোর্ট অথবা তথ্য দেয় নি। বরং বিভিন্ন ভাবে আমাদের কে কৌশলে ওই জমি না কিনে উনার পছন্দের এক পার্টির একটা জমি কেনার জন্যে রাজি করাতে চেষ্টা করে। এই ব্যাপারে সকল প্রকার প্রমান আমাদের কাছে আছে তবে এলাকার পরিচিত লোক তাই তার ক্ষতি করলাম না। তবে তার এই কাজ মনে থাকবে।

ফরিদপুর (ভাংগা), ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK2DF6AN
মন্তব্য