সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৮৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১৮৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
পাসপোর্ট অফিস

পার্সপোর্ট

আমি পার্সপোর্ট করতে গিয়েছি তারা বলতেছে এই সমস্যা ঐ সমস্যা কাগজ ঠিক নাই আরও কত কি? তারপর আমি জিজ্ঞেস করলাম এহন আমি কি করতে পারি পাশ থেকে একজন বললো এদিকে আসেন আমি গেলাম বললে ৩হাজার টাকা দেন আমি সব ঠিক করে দিব পরে আমি বলছি এতো টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব না পরে ১৫০০ শ টাকায় রাজী হই তার পর কোন জামেলা ছাড়াই কাজ করে দিছে কাগজ পত্র সব ঠিক হয়ে গেছে।

ঘুষ দিয়েছি
ভোলা ৳১.৫ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ BRH72SYK
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

রেল সেবা

টিকিটের মূল্য ১৫টাকা কিন্তু উনি প্রতি টিকিটের মূল্য নিচ্ছে ২০টাকা । কথা বলার কোন সুযোগ দেইনি (পুকুরিয়া হতে ভাঙ্গা স্টেশন) টিকিট কাউন্টারে আমাকে বলেছেন যে, টিকিটের দাম বেড়েছে। আমার কাছে টিকেট আছে।

ঘুষ দিয়েছি
পুখুরিয়া রেলওয়ে স্টেশন, ফরিদপুর ৳৫
১ সেপ্টেম্বর ২০২৬ ১১ DK3DLZBL
মন্তব্য
পাসপোর্ট অফিস

Passport

আমি নিজে নিজে পাসপোর্ট ফাইল জমা দিতে গিয়ে ছিলাম কিন্তু জমা নেইনি দুই দিন পরে কল দিয়ে বললো টাকা দাও দুই হাজার ফাইল জমা করে দিতেছি তাই বাদ্য হয়ে আমি ২ হাজার টাকা দিয়েছি

ঘুষ দিয়েছি
Cox's Bazar ৳২.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ CTB9P6XK
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

TA/DA বিল অনুমোদন করাতে

ভ্রমণজনিত বিল অনুমোদন করতে অডিটর ১০০০/=টাকা দাবী করেন।একমাস অপেক্ষা করার পর ঢাকা হিসাবরক্ষণ অফিসের মাধ্যমে ফোনে অনুরোধ করিয়ে বিল অনুমোদন করতে হয়েছিল।

ঘুষ দিইনি
কিশোরগঞ্জ ৳১.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ DKBAGGMX
মন্তব্য
সরকারি হাসপাতাল

স্যালারি একাউন্ট পরিবর্তন

আমার স্যালারি একাউন্ট পরিবর্তন করার জন্য আবেদন করলে, একাউন্টস অফিসে দেওয়ার কথা বলে প্রধান সহকারী ৫০০ টাকা দাবী করে,। যা আমি দিয়েছিলাম। আমি উক্ত স্বাস্থ্য কমপ্লেক্স এর এমপ্লয়ী।

ঘুষ দিয়েছি
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শ্যামনগর, সাতক্ষীরা ৳৫০০
১ সেপ্টেম্বর ২০২৬ KHEPRMD3
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া

পুলিশ ভেরিফিকেশনের জন্য ৫০০০ টাকা চেয়েছিলো। আমি নিত্যান্ত গরিব পরিবারের সন্তান। জবটা খুবই দরকার। তাই অনেক রিকুয়েষ্ট করে পুলিশের SI কে ২৫০০ টাকা দিয়েছি।

ঘুষ দিয়েছি
বরিশাল ৳৫.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ BRTB5QAH
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বিআরএস (BRS) বা বাংলাদেশ রিভিশনাল সার্ভে ভুমি জরিপ

২০১৭ সালে ঢাকা সাভার এ ভুমি জরিপ বিআরএস হয়। তখন যারা এই জরিপ কর্মকর্তারা ছিল তারা পত্তেক জমি থেকে ২,০০০-২০,০০০ টাকা পর্যন্ত নিছে। আমি প্রথমে টাকা দেইনাই বলে আমাকে ১ মাস বেশি গুড়ানো হইছে শেষ মেষ ২,০০০ টাকা দেয়ার পর আমাদের জমির জরিপ কাগজ দিছে।

ঘুষ দিয়েছি
সাভার ৳২.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ DKTLNRWG
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

Lakshmipur Ramgonj আমার একটা নাম জারি করতে 150000 টাকা নেয় বিগত দুই বছর ঘুরতে ঘুরতে হয় না টাকা দেউয়ার পর এখন করে দিয়েছে

ঘুষ দিয়েছি
লক্ষ্মীপুর রামগঞ্জ ৳১.৫০ লাখ
১ সেপ্টেম্বর ২০২৬ CTBDRA2G
মন্তব্য
ভূমি অফিস

ভুয়া অভিযোগ নিষ্পত্তি

একটা ভবন নির্মাণের সময় কোন লোক মিথ্যা অভিযোগ করে ভুমি অফিসে, অভিযোগ মিথ্যা হওয়া সত্যেও সেটা নিষ্পত্তির জন্য ১০০০০ টাকা দিতে হয়েছে। টাকা না দিলে কাজ স্থায়ী ভাবে বন্ধ করে দেয় তফসিলদার আর এসিল্যান্ড।

ঘুষ দিয়েছি
হরিপুর ৳১০.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ RNHC7Q5J
মন্তব্য
ভূমি অফিস

খাজনার জন্য হোল ডিং নাম্বার খোজা

খাজনার জন্য হোল ডিং নাম্বার প্রয়োজন ছিলো।কিন্তু ভূমি অফিসটা দিতে দালালের মাধ্যমে টাকা চায়। আর নাইলে বলে জানি না। পরে সাত হাজার টাকা দেওয়া হয়েছিল। পাশাপাশি অনলাইনে জমির খাজনা পরিশোধ করা হয়েছে।

ঘুষ দিয়েছি
সাভার,নলাম ৳৭.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ DK3YVWL3
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

Jomi restri korar jonno

জমি রেজি করার জন্য আমাকে জোরপূর্বক ভাবে ব্ল্যাকমেল করে ১৮ হাজার টাকার কাজ ২৪ হাজার টাকা নিয়েছে

ঘুষ দিইনি
Bhola bhorhanuddin ৳৫.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ ১১ BRWN54KU
মন্তব্য
বিআরটিএ

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্স করার জন্য অতিরিক্ত ২৮০০ টাকা নিয়ে সব পাস করিয়ে দিবে। টাকা না দিলে পাস করা যায় না পরীক্ষায়।

ঘুষ দিয়েছি
শহর ৳২.৮ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ RJASZJSK
মন্তব্য
শিক্ষা অফিস

সার্টিফিকেট সংশোধন

আমার বাবার নাম ঢাকা বোর্ড এ ১ বছর এ ও সংশোধন হচ্চিল না কিন্তু ৫০০০ টাকা ঘুস দেওয়ার ১ সপ্তাহে মধ্য কাজ হয়েছে

ঘুষ দিয়েছি
সদর ৳৫.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ MYWPGJQA
মন্তব্য
পাসপোর্ট অফিস

নবায়ন

নিজে নিজে করার চেস্টা করেছি। এটা লাগবে সেটা লাগবে বলে কেবল ঘুরায়।যখন দালাল ধরে টাকা দিয়েছি,আর কিছু লাগেনি,কাজ হয়ে গেছে!! এই হচ্ছে আমাদের দেশের অবস্থা!!!

ঘুষ দিয়েছি
লক্ষ্মীপুর ৳১০.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ CTSBCW4N
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট নবায়ন

আমি বিবাহিত তা প্রমাণের জন্য কাবিননামা লাগবে কাবিননামা না দিতে পারলে দুই হাজার টাকা দিতে হবে তাহলে কাজ করে দিবে।

ঘুষ দিইনি
ময়মনসিংহ ৳২.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ ১০ MYUNLCJT
মন্তব্য
কাস্টমস অফিস

কন্সট্রাকশন কাজের মালামাল প্রবেশের জন্য অযৌক্তিক টাকা দাবি

ইপিজেডের ভেতরে কনস্ট্রাকশন কাজের মালামাল প্রবেশের জন্য তারা অযৌক্তিকভাবে টাকা দাবি করে থাকে, তারা গেটের দায়িত্বে থাকে নিরাপত্তা রক্ষী এবং কাস্টম অফিসার গোয়েন্দা অফিসার সবাই এই বাণিজ্য করে টাকা দিলে তারা মারামাল প্রবেশ করতে দেয় টাকা না দিলে প্রবেশ করতে দেয় না যেটা অযৌক্তিক অথচ ওই এরিয়াতে কাজ করার জন্য সরকারের পারমিশন লিখিতভাবে নেওয়া থাকে!।

ঘুষ দিয়েছি
ফ্রি পোর্ট, চট্টগ্রাম ৳৩.০০ লাখ
১ সেপ্টেম্বর ২০২৬ CTFPGAL9
মন্তব্য