সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৯৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১৯৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ৳১.০০ লাখ

holding tax

আন অফিসিয়ালি ফোল্ডিং ট্যাক্স পরিষদের জন্য নোটিশ পাঠায় যা আমি অফিসে গিয়ে জানতে পারি। হোল্ডিং ট্যাক্স এর ব্যাপারে জানতে চাইলে দক্ষিনখান এরিয়ার জন্য নিযুক্ত কর্মকর্তা ছয়তলা বাড়ির জন্য আনুমানিক এক লক্ষ টাকাহোল্ডিং ট্যাক্স আসবে যা ফাইল রেডি করার জন্য এক লক্ষ টাকা ঘুষ চান এবং এত টাকা ঘুষ না দিতে চাইলে আমার বাড়ি খাস জমিতে দেখিয়ে মামলা করে দিবে বলে হুমকি দেয়।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKSRBUL4
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০.০ হাজার

জমি নামজারি

জমি খারিজ করতে গেলে বলে কাগজ ঠিক নেই এই সেই বলে পরে ঠিক ঠাক করে দিবে তাতে ৫০০০০ টাকা লাগবে ৩০০০০ টাকা দিয়েছি বাকি কাগজ পাওয়ার পর দিব

সহিলদেও ভূমি অফিস, মোহনগঞ্জ, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে MYGFDHD3
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

নামজারি

আমি নামজারি করতে গেলে বিভিন্ন বাহানা দিয়ে হয়রানি করে অবশেষে দালালকে ১৫০০০ টাকা দিয়ে নামজারি করিয়েছি

লোহাগাড়া উপজেলা চট্রগ্রাম, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার দেখা হয়েছে CT892T3F
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.৫০ লাখ

ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ উত্তোলন

ডিসি অফিসের এল এ শাখা হতে ভূমি অধিগ্রহণের অর্থ উত্তোলনের জন্য ৮-১৫% ঘুষ দাবি করা হয়। ঘুষের অর্থ আগে পরিশোধ না করলে ক্ষতিপূরণে নানা ধরণের প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিল স্থগিত করে রাখে।

গাজীপুর, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKRTCHMZ
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳৫০.০ হাজার

বেসরকারি শিক্ষক কর্মচারী বোর্ড

আমার বাবার অবসর এর টাকা তুলতে গেলে তাদের কর্মচারী র মাধ্যমে সামনের চায়ের দোকানে নিয়ে বলেন ওমুক স্যারকে ৫০০০০ টাকা দিলে পুরো টাকে ১ মাসের মধ্যে চলে যাবে। টাকা না দেয়ায় ২০২২ সালের টাকা আজো (১/৯/ ২০২৬) পর্যন্ত ১ টাকাও পাই নাই।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKUC6VNW
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পার্সপোর্ট

আমি পার্সপোর্ট করতে গিয়েছি তারা বলতেছে এই সমস্যা ঐ সমস্যা কাগজ ঠিক নাই আরও কত কি? তারপর আমি জিজ্ঞেস করলাম এহন আমি কি করতে পারি পাশ থেকে একজন বললো এদিকে আসেন আমি গেলাম বললে ৩হাজার টাকা দেন আমি সব ঠিক করে দিব পরে আমি বলছি এতো টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব না পরে ১৫০০ শ টাকায় রাজী হই তার পর কোন জামেলা ছাড়াই কাজ করে দিছে কাগজ পত্র সব ঠিক হয়ে গেছে।

ভোলা, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে BRH72SYK
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫

রেল সেবা

টিকিটের মূল্য ১৫টাকা কিন্তু উনি প্রতি টিকিটের মূল্য নিচ্ছে ২০টাকা । কথা বলার কোন সুযোগ দেইনি (পুকুরিয়া হতে ভাঙ্গা স্টেশন) টিকিট কাউন্টারে আমাকে বলেছেন যে, টিকিটের দাম বেড়েছে। আমার কাছে টিকেট আছে।

পুখুরিয়া রেলওয়ে স্টেশন, ফরিদপুর, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার দেখা হয়েছে DK3DLZBL
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

Passport

আমি নিজে নিজে পাসপোর্ট ফাইল জমা দিতে গিয়ে ছিলাম কিন্তু জমা নেইনি দুই দিন পরে কল দিয়ে বললো টাকা দাও দুই হাজার ফাইল জমা করে দিতেছি তাই বাদ্য হয়ে আমি ২ হাজার টাকা দিয়েছি

Cox's Bazar, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTB9P6XK
মন্তব্য
ঘুষ দিইনি হিসাব রক্ষণ অফিস ৳১.০ হাজার

TA/DA বিল অনুমোদন করাতে

ভ্রমণজনিত বিল অনুমোদন করতে অডিটর ১০০০/=টাকা দাবী করেন।একমাস অপেক্ষা করার পর ঢাকা হিসাবরক্ষণ অফিসের মাধ্যমে ফোনে অনুরোধ করিয়ে বিল অনুমোদন করতে হয়েছিল।

কিশোরগঞ্জ, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKBAGGMX
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৫০০

স্যালারি একাউন্ট পরিবর্তন

আমার স্যালারি একাউন্ট পরিবর্তন করার জন্য আবেদন করলে, একাউন্টস অফিসে দেওয়ার কথা বলে প্রধান সহকারী ৫০০ টাকা দাবী করে,। যা আমি দিয়েছিলাম। আমি উক্ত স্বাস্থ্য কমপ্লেক্স এর এমপ্লয়ী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে KHEPRMD3
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া

পুলিশ ভেরিফিকেশনের জন্য ৫০০০ টাকা চেয়েছিলো। আমি নিত্যান্ত গরিব পরিবারের সন্তান। জবটা খুবই দরকার। তাই অনেক রিকুয়েষ্ট করে পুলিশের SI কে ২৫০০ টাকা দিয়েছি।

বরিশাল, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে BRTB5QAH
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

বিআরএস (BRS) বা বাংলাদেশ রিভিশনাল সার্ভে ভুমি জরিপ

২০১৭ সালে ঢাকা সাভার এ ভুমি জরিপ বিআরএস হয়। তখন যারা এই জরিপ কর্মকর্তারা ছিল তারা পত্তেক জমি থেকে ২,০০০-২০,০০০ টাকা পর্যন্ত নিছে। আমি প্রথমে টাকা দেইনাই বলে আমাকে ১ মাস বেশি গুড়ানো হইছে শেষ মেষ ২,০০০ টাকা দেয়ার পর আমাদের জমির জরিপ কাগজ দিছে।

সাভার, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKTLNRWG
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.৫০ লাখ

নামজারি

Lakshmipur Ramgonj আমার একটা নাম জারি করতে 150000 টাকা নেয় বিগত দুই বছর ঘুরতে ঘুরতে হয় না টাকা দেউয়ার পর এখন করে দিয়েছে

লক্ষ্মীপুর রামগঞ্জ, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTBDRA2G
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

ভুয়া অভিযোগ নিষ্পত্তি

একটা ভবন নির্মাণের সময় কোন লোক মিথ্যা অভিযোগ করে ভুমি অফিসে, অভিযোগ মিথ্যা হওয়া সত্যেও সেটা নিষ্পত্তির জন্য ১০০০০ টাকা দিতে হয়েছে। টাকা না দিলে কাজ স্থায়ী ভাবে বন্ধ করে দেয় তফসিলদার আর এসিল্যান্ড।

হরিপুর, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে RNHC7Q5J
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.০ হাজার

খাজনার জন্য হোল ডিং নাম্বার খোজা

খাজনার জন্য হোল ডিং নাম্বার প্রয়োজন ছিলো।কিন্তু ভূমি অফিসটা দিতে দালালের মাধ্যমে টাকা চায়। আর নাইলে বলে জানি না। পরে সাত হাজার টাকা দেওয়া হয়েছিল। পাশাপাশি অনলাইনে জমির খাজনা পরিশোধ করা হয়েছে।

সাভার,নলাম, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে DK3YVWL3
মন্তব্য