সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৮৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১৮৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৮০.০ হাজার

বিদ্যুৎ এর মিটার আবেদন

ডিপিডিসিতে মানিক নগর শাখায় এক সাব স্টেশন ইঞ্জিনিয়ার ৩ফেজ লাইন মিটার সহ পাইয়ে দিবেন বলে উক্ত টাকা ধাপে ধাপে নিয়ে থাকেন।সর্বশেষ ডিমান্ডনোট হলেও গ্রাহকের লাইনে ত্রুটি আছে বলে মিটার টি দিচ্ছে না।গ্রাহক মিটার চাইতে গেলে চুরির অপবাদ দিয়ে ফিরিয়ে দেয়। টাকা লেনদেনের কোনো প্রমান রাখা সম্ভব হয় নি।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKSCPESF
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১২.০ হাজার

নামজারি

মিউটেশন করতে দলিলে এসএ দাগ না থাকায়, ২০০০০/- দাবি করে, পরে সেখানে ১২০০০/- দিয়ে মিউটেশন করিয়ে নেই

মাদারীপুর, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে DK9XV7Q2
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬.০ হাজার

জমির খাজনা কাটা

আমার কাছে ছয় হাজার টাকা দাবি করেছেন তসিলদার, মাত্র ৮ কাঠা জমির জন্য

কাদিরপুর, শিবচর,মাদারীপুর, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKX8N58U
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১.৫০ লাখ

হেবা দলিল রেজিস্ট্রি করা জোরে

একটি হেবা দলিল রেজিস্ট্রি করতে সরকারি ভাবে টাকার পরিমাণ নেওয়ার কথা সর্বোচ্চ ২০০০ টাকা। সব মিলিয়ে হয়তো পাঁচ থেকে ছয় হাজার টাকা খরচ হতে পারে। কিন্তু আমার কাছ থেকে সব মিলিয়ে এক লক্ষ 50 হাজার টাকা নেওয়া হয়েছে । তা না হলে দলিল রেজিস্ট্রি হতো না।

নাজিরপুর, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে BR58AESQ
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳১.০০ লাখ

বাৎসরিক ট্যাক্স রিটার্ন দাখিল

ইনকাম ট্যাক্স প্রাকটিশনার হিসেবে ট্যাক্স অফিসে মনোনীত ব্যক্তি ও ট্যাক্স অফিসের অফিস সহকারী মিলে আমাকে ফোন করে এবং আমাকে মফিজ পাগলার মোড়ে একটি রেস্টুরেন্টে এ বসিয়ে আমাকে বলে আপনার ফাইল এ ঝামেলা আছে এটা ঠিক করতে ১ লক্ষ টাকা দিতে হবে না হলে দুদকে মামলা হবে। আমি একজন সাধারণ পিওন একটি ক্লিনিকে কাজ করি আমি প্রথমে দিতে অস্বীকৃতি জানাই কিন্তু তারা আমাকে পুলিশ ও দুদক এবং আরো অন্যান্য ভিতি দেখিয়ে আমার কাছ থেকে ৬০০০০/- টাকা করে এবং বাকি টাকার জন্য পায়ে ধরে ক্ষমা পার্থনা করি।

Bogura Sadar, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে RJ5F8LXB
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট

পাসপোর্ট করতে গেলে বলে পেশাটি নাকি ভুল পরবর্তীতে একই পেশাদিয়ে কাজটি করে দেয়। শুধু টাকার বিনিময়ে

মৌলভীবাজার, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে SYVVR922
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

নতুন পাসপোর্ট করতে গিয়ে আবেদন করি আমার পেশা দেই বেকার যখন জমা দেবন তখন অফিসার বলে Nid তে দেওয়া আছ

নতুন পাসপোর্ট করতে গিয়ে আবেদন করি আমার পেশা দেই বেকার অফিসার বলে Nid তে দেওয়া আছে ছাত্র ছাত্রী/ আমাকে বলে Nid সাথে মিল রেখে করতে হবে / আমার পড়ালেখা শেষ হয়ে গেছে তিন বছর / আবেদন বাতিল করিয়া নতুনভাবে আবেদন করি আমি ছাত্র দিয়ে তখন আমরা কাছে ছত্রের ID Card চাই / টাকা দিলাম ২০০০হাজার সব ঠিক

ময়মনসিংহ, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ১৪ বার দেখা হয়েছে MYQ6AG37
মন্তব্য
শুধু দাবি করেছে বিআরটিএ ৳৬.৫ হাজার

বাইক রেজিষ্ট্রেশন

বাইক রেজিষ্ট্রেশন বাবদ দালালের মাধ্যমে টাকা চাইছে। নইলে আমার রেজিষ্ট্রেশন সম্ভব হবে না। দিতেই হবে। না দিয়ে উপায় নাই আমার।

মেহেরপুর জেলা, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার দেখা হয়েছে KH8V4ZFL
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০০ লাখ

খাজনা, খারিজ

১৯ টা দলিলে খাজরা নিয়েছে ৬০০০০, আমার নামে হাজরা রশিদ কাটছে মাত্র ১০ হাজার টাকার। আর সাতটা দলিলে খারিজ করার জন্য টাকা নিছে এক লাখ চল্লিশ হাজার।

গ্রাম, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে RJF6H4EJ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫ হাজার

পুলিশ ভেরিফিকেশন

NTRCA মাধ্যমে একটি মাদ্রাসা জব পাই। পরবর্তী পুলিশ ভেরিফিকেশন জন্য ২৫০০ টাকা ঘুস নেই।

সাতক্ষীরা, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে KHZX9K9R
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৫.০ হাজার

১ম মাসের বেতন ড্র করতে এবং ফিক্সেশন করতে

আমি নতুন চাকরিতে জয়েন করার পর ফিক্সেশন করার জন্য এবং ১ম মাসের বেতন নেওয়ার সময়

সোনাইমুড়ী, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার দেখা হয়েছে CTWJ4ZH8
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫.০ হাজার

জায়গা জমির মামলা কাজের জন্য

কোর্টে জায়গা জমি মামলা কাজের জন্য ঘুষ।

রাংগামাটি, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে CTQTRU3C
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫.১ হাজার

পাসপোর্ট এর ভুল সংশোধ

আমার পাসপোর্ট এর ঠিকানা এবং নাম ভুল করছিল লোটির ছেলে পরে আমার কাছ থেকে টাকাগুলো নিছে বিকাশের মাধ্যমে

Pabna, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে RJNSVKZA
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

নামজারি

আমাদের ক্রয়কৃত জমির নামজারি করতে যে কোন ভাবে একজন দালালের মাধ্যমে ১৫ হাজার টাকা দিয়ে ২ টি জমির নামজারি করার আবেদন করা হয়,একটির কাগজ হাতে পেলেও অপরটি পাইনি

যশোর, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে KHVVY7G2
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬২.০ হাজার

বিমানবন্দর ঢাকা

বর্তমানে বাংলাদেশী শিক্ষার্থী রাশিয়া আসার জন্য বেশি ইন্টারেস্টেড। তাদের বৈধ ভিসা এবং সবকিছু ডকুমেন্টস থাকা সত্ত্বে ইমিগ্রেশন এবং বডিং পাস দেয়নি।আমাদের প্রতিজন শিক্ষার্থীর কাছ থেকে 500 ডলার দাবি করা হয়।বর্তমানে বাংলাদেশ ইমিগ্রেশন প্রতিনিয়ত এই চাদাবাজি করে আসছে।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKMTWUCL
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৪.৫ হাজার

সার্টিফিকেট তোলা সংক্রান্ত বিষয়।

ইন্টার্নশীপ শেষে বিএমডিসি সার্টিফিকেট পেতে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে প্রয়োজনীয় সার্টিফিকেট ও ডকুমেন্টস নিতে স্পিড মানি নামে প্রতি ইন্টার্ন হতে নেওয়া হয়।না দিলে ঘুরানো হয়।অনলাইনে এসব আবেদন না থাকাকে বড় সুযোগ হিসেবে নেয়।

চট্টগ্রাম, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ১৫ বার দেখা হয়েছে CTX8EBZ5
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

জন্ম নিবন্ধন প্রক্রিয়া

একটি জন্ম নিবন্ধন করার জন্য আমি গ্রামের মেম্বারের সাথে দেখা করি সে আমাকে বলে আপনার কাগজপত্র এবং ১০০০ টাকা দিতে হবে। আমি সরাসরি তাকে না বলিনি, আমি বলছি পরে আপনার সাথে দেখা করব। কিন্তু আমি আমার কাজ অন্য কোনভাবে করে নিয়েছি কিন্তু ঘুষ দিয়ে করিনি। এটাই ছিল আমার মূল অভিযোগ। একটি জন্ম নিবন্ধন করার জন্য ১০০০ টাকা ঘুষ চেয়েছিলেন গ্রামের রানিং মেম্বার।

পটুয়াখালী, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে BRNZXJN7
মন্তব্য