সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৯৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১৯৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২.২ হাজার

খারিজ

ভাবি প্রথমে খারিজ এর আবেদন করলাম তারপরে কেস নাম্বার পরলো। তারপরে ইউনিয়ন ভূমি অফিসার অর্থাৎ নায়েবের কাছ থেকে প্রস্তাব নিয়ে আসলাম। তারপরে উপজেলা এসিল্যান্ড মহোদয় এর অফিসে জমা দেওয়ার সময় ২২০০ টাকা এর আর একটা চার্জ নেওয়া হয় এটা দিলে দুই থেকে তিন দিনের মধ্যে খারিজ হয়ে যায়। তখন কোন কাগজ পত্র কিছুই লাগে না। এই হচ্ছে অবস্থা

চাটমোহর এসাল্যান্ড অফিস, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJLFRM5B
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬০.০ হাজার

তথ্য সংগ্রহ বা তল্লাশি /খারিজ

রূপগঞ্জ উপজেলার প্রায় সব কয়টি ইউনিয়ন ভূমি অফিসে সাধারণ তথ্য জানতে গেলেও খরচাপাতি প্রদান করতে হয় তাছাড়া একটু ঝামেলা থাকলে জমিতে সেখানের লোক সেটা খারিজ করিয়ে দেবার জন্য বড় অংকের টাকা দাবি করে থাকে।আমার সাথে কয়েকটা ঘটনা ঘটেছে বিভিন্ন অফিসে তাই সবথেকে বড় একাউন্ট টা উল্লেখ করলাম।

Narayanganj, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKZZ53DL
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫০০

পাসপোর্ট নবায়ন

পাসপোর্ট নবায়নের জন্য সরকার নির্ধারিত নবায়ন ফি জমা দিয়ে কাগজপত্র জমা দিতে গেলে তাদের সার্ভারে ডাটা নাই বলে তথ্য নতুন ইনপুট দিতে হবে এবং ৫০০ টাকা দিতে হয়। অথচ ডাটা ইনপুট ও অন্যান্য কাজ ঐ অফিসের দায়িত্ব যার জন্যে বিপুল নবায়ন ফি সরকারি তহবিল জমা করেছি।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKF2ZAHE
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৫.০ হাজার

Driving licence

আমি ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে পরিক্ষা দেয় সব পরিক্ষায় পাস করি কিন্তু তারা ইচ্ছে করেই ফেল করিয়ে দেয় একবার না দুই বার পরিক্ষা দেওয়ার পর ও যখন দেখি এক‌ই অবস্থা তখন বুঝতে পারলাম টাকা ছাড়া হবে না পড়ে সরাসরি কথা বলার পর সরকারি ফ্রি ছাড়া ও ৫০০০ টাকা বেশি চেয়েছে আমি উপায় না ৫০০০ টাকা বেশি দিয়েই লাইসেন্স করতে বাধ্য হয়

Dhaka, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKK2QVZY
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৪০.০ হাজার

হোল্ডিং ট্যাক্স

আমার বিলডিং এর ট্যাকস ভেলু ধরা হলো ৪ লাখ, ৪০,০০০ টাকা ঘুস দিলে হয়ে যাবে ২ লাখ, এক রকম বাধ্য হয়ে সিটি কর্পোরেশন এর মানষের প্রস্তাব মেনে নিয়ে তাকে ৪০,০০০ টাকা দিয়ে ২ লাখ টাকার ট্যাকস নিরদ্বিধায় ফাইনাল হয়ে গেলো। আমার প্রস্তাব সরকার যদি আগামি বছর ২লাখ ৪০ হাজার টাকা আমার হোল্ডিং ট্যাক্স ফাইনাল করে দেয় তো সরকার ৪০,০০০ টাকাটা অতিরিক্ত পাবে।

চট্টগ্রাম, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার দেখা হয়েছে CTV4DAM3
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৪.০ হাজার

লাইসেন্স বানাই ওই সময়

আমার থেকে ৪০০০ টাকা বেশি নেয় । কারণ আমি বিদেশে যাওয়ার জন্য করতেসিলাম আমাকে ঝুলিয়ে রাখে পরে আমি দিতে বাধ্য হই

নারায়ণগঞ্জ, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKKTF498
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

জমির খাজনা প্রদান

পারিবারিক যৌথ জমি বাটোয়ারা দলিল করার জন্য খাজনা পরিষোধ করতে গেলে অতিরিক্ত ৫০ হাজার টাকা দাবি করে পরে ২০ হাজার টাকা অতিরিক্ত দিয়ে রশিদ নিতে হয়।

বগুড়া, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে RJGF9Z73
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.২ হাজার

নতুন পাসপোর্ট করা

নতুন পাসপোর্ট করতে গেলে পুলিশ ভেরিফিকেশন নামে সার্কেল পুলিশ কর্মকর্তা ১২০০ আমাকে দিতে ব্যাধ করে,

ফেণী, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTXERCUP
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

নির্বাচন কমিশন অফিস

ভোটার আইডি কার্ডের নাম সংশোধন এর জন্য নির্বাচন কমিশন অফিসের কর্মীকে ঘুষ দিতে হয়েছে

সাঁথিয়া, পাবনা, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে RJ9Q52SZ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫ হাজার

POLICE CLEARANCE

ছোট ভাইয়ের পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করার পর একজন ব্যক্তি ফোন করে WhatsApp-এ ব্যক্তিগত ডকুমেন্ট চান এবং পরে আবেদন অ্যাপ্রুভ করে দেওয়ার বিনিময়ে টাকা দাবি করেন। প্রথমে ৫০০ টাকা এবং পরে ১,৫০০ টাকা নিয়ে দর-কষাকষি হয়। এরপর তিনি ভোর প্রায় ৪টার দিকে ছোট ভাইকে ফোন করে ৫০০ টাকা দাবি করেন। টাকা দেওয়ার পরও আবেদনটি রিজেক্ট করে দেওয়া হয়। পরবর্তীতে আবেদন রিজেক্ট করা ও টাকা ফেরত দেওয়ার কথা বললে ওই ব্যক্তি অপমানজনক ভাষায় কথা বলেন এবং হুমকি দেন যে পুলিশ ক্লিয়ারেন্স পেতে ছয় মাসও লাগতে পারে। পরিস্থিতি সামাল দিতে পরে আরও ৫০০ টাকা দেওয়া হলেও আবেদনটি শেষ পর্যন্ত রিজেক্ট করা হয়। এরপর নতুন করে আবেদন করলে অন্য কোনো মডারেটর/কর্তৃপক্ষ সেটি অ্যাপ্রুভ করে দেয়।

MADARIPUR, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKP29XWD
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৪০.০ হাজার

দলিল - মালিকানা পরিবর্তন

সাব রেজিস্ট্রার দলিল মালিকানা পরিবর্তন - জমি বিক্রি করতে গেলে নামের আক্ষরিক বানাম ভুলের কারনে টাকা দাবি করে , এর পতিবাদ করে কোনো ফলাফল হয় নাই, পরে ৩ য় পক্ষ দলিল লেখক টাকা নিয়ে সাবরেজিস্টার সে দিলে স্্াক্ষর করে

সিরাজগঞ্জ এর চৌহালী উপজেলার সাব রেজিস্ট্রার অফিস, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে RJ5BE2NC
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳৪.০ হাজার

ডাইবিং লাইসেন্স

আমি প্রায় ৭-৮ বছর ধরে বাইক চালাই, কিন্তু এতো দিন কারন বসত ডাইবিং লাইসেন্স করা হয় নি, কিন্তু এই বছর ১২-০৫-২০২৬ইং তারিখে আমি গাবতলি বি আর টি এ আমার পরিক্ষা পরে আমি লিখিত এবং ওরাল পরিক্ষায় পাস করি এর মধ্যে আমার অনেক লোকের সাথে কথা হয়েছে তারা ফিজ্ঞার দিয়ে অবশ্যই চলে গিয়েছে, কিন্তু আমার চিন্তা ভাবনা ছিলো আমি দালাল ছাড়া করবো তাই আমি ৪ টা পযন্ত অপেক্ষা করে মোটরসাইকেল চালানো পরিক্ষায় পাস করেছি কিন্তু তারপর দিন আমার রেজাল্ট ফেল আসে, পরবর্তীতে আমি তাদের সাথে যোগাযোগ করলে তারা আমাকে আবার পরিক্ষা দেওয়ার কথা বলে এবং এইটা ও বলে আমার বিষয়টি দেখবে এর জন্য 4000 টাকা খরচ করতে হবে, কিন্তু আমি অশিকার করি, কারন আমার চিন্তা ভাবনা ছিলো আমি কেন টাকা দিবো আমি তো সব পরিক্ষায় পাস করেছি এর উওরে তারা হলে এইখানে এমনই হয়।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার দেখা হয়েছে DKE9YATH
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৫০০

পিলিয়নের হেলমেট না থাকায় ৫০০ টাকা ঘুষ নিয়েছে ভৈরব হাইওয়ে থানার পুলিশেরা

বাইকের কাগজপত্র এবং আমার মাথায় হেলমেট সবই ঠিক ছিলো, শুধুমাত্র পিছনের পিলিয়ন মানে আমার বউয়ের মাথায় হেলমেট ছিলো না বলে বাইক নিয়ে ভৈরব হাইওয়ে থানায় আটকে রাখে। আমি মামলা দিয়ে ছেড়ে দিতে বললাম সেটাও করে না। তার ২ ঘন্টা পরে তাদের ৫০০ টাকা দিলে তারা ছেড়ে দেয়। এই ঘটনার সাথে ওসি সহ বাকি সবাই জড়িত।

ভৈরব, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKEAVW7V
মন্তব্য