সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,২১৫ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,২১৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট নবায়ন

আমি কোনো দালাল ছাড়া পাসপোর্ট নবায়ন করতে গেলে বলে কমিশনার সার্টিফিকেট এর সমস্যা আছে হবেনা আবেদন ফর্ম এ দালালের নির্দিষ্ট কিছু সংকেত আছে সেটা দেখে তারা জমা নিচ্ছে তাদের কমিশনার সার্টিফিকেট না থাকা সত্বেও আমি বললাম এটা তাহলে কেন নিলেন তখন একজনকে দেখিয়ে বলে তার সাথে কথা বলেন কথা বলার পর তিনি বলে ২০০০ টাকা দেন কোনো কাগজ লাগবেনা সব আমি বুঝবো কাজ হয়ে যাবে

চট্টগ্রাম, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTFEMF67
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

মৎস্য অধিদপ্তরে

মাছ এক্সপোর্ট করার জন্য প্রতি সিপমেন্টে সার্টিফিকেট দেওয়া হয় সরকারের পক্ষ থেকে । সেটা বাবদ টাকা না দিলে সার্টিফিকেট দেওয়া হয় না ।

চট্টগ্রামে, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার দেখা হয়েছে CTY3HYY7
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৯.০ হাজার

গ্রাইচুটির টাকা

আমি সমস্ত ডকুমেন্টস জমা দেবার পর। হিসাব রক্ষণ কর্মকর্তার সাথে দেখা করি। তাঁর পাশে দুইজন বসে ছিলেন তারা অডিটর। টাকা ছাড়া একাজ হয় না। টাকা ছাড়া করতে গেলে ফাইল বা ফাইলের কাগজ হাওয়া হয়ে যায়। আমি হয়রানি থেকে বাঁচার জন্য সম্প্রতি অবসর নেওয়া কয়েক জনের সাথে কথা বলে দেখেছি তাদের কাছ থেকে( তার আমার সহকর্মী শিক্ষক)এই কাজে ১০০০০/থেকে ২৫০০০/ টাকা ঘুষ নিয়েছে। তাই সরাসরি অফিসারকে বলি স্যার কত দিতে হবে। অফিসার তার সহকর্মী অডিটর দের বললেন, আপনারা বলেন, এ কাজে কত টাকা নেই। তারা বললেন আপনার টাকার পরিমান কত? আমি বললাম ৩২ লাখ। তারা বললেন,স্যার এ কাজে লাখে ১ হাজার নেন। আপনার সেই হিসাবে ৩২ হাজার হয়, ঠিক আছে আপনি ৩০ হাজার দিয়েন।

গোবিন্দগঞ্জ উপজেলা হিসাব রক্ষণ অফিস, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার দেখা হয়েছে RNYRX8XH
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৫.০ হাজার

নামজারি

নামজারি থেকে নতুন নামজারি করার জন্য ( ৩ বার নামজারি আবেদন বাতিল করার পর ৪থ' বার টাকার বিনিময়ে নাজজারি) করা হয়

টংগি, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার দেখা হয়েছে DKMREYAU
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳৭.০ হাজার

নতুন পাসপোর্ট করার জন্য

“সার্ভারের সমস্যার কারণে টাকা জমা দিতে দেরি হয়েছে । দুপুর ১টার পর পাসপোর্ট অফিসের গেটে পুলিশ প্রবেশ করতে দেবে না। অফিসে অনেক ঝামেলায় ঢুকলাম, অফিসে ঢুকে দেখ আসনে কেউ ছিল না। কিছুক্ষণ পর একজন এলো এবং আমাকে বলো দ্বিতীয় তলায় যেতে একবার বলো তৃতীয় তলায় যেতে এতে প্রায় ১ ঘন্টা শেষে আমাকে জিজ্ঞাসা করা হলো কে আপনাকে কে পাঠিয়েছে তাকে ফোন করতে ফোনে কথা বলা পর আমার ডকুমেন্টস সিল দেয় সিল দেওয়ার পর ছবি তুলতে একই ঘটনা ছোট বাচ্চা নিয়ে হয়রানি করেছে অনেক ।

Chittagong, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTBNXZ5R
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৫.০ হাজার

বাইকের ডকুমেন্টস

আমার সকল ডকুমেন্টস ঠিক থাকা সত্যেও বিভিন্ন ভাবে ভুল খোজার চেষ্টা করা হয়৷ আমার বাইকে গত ২৬ দিন আগে একটা হর্ণ মামলা ছিলো৷ যেহেতু ১ মাস পুরন হয়নি আমি কাগজ উঠাইনি৷ উনারা বলছে মেয়াদ ২০ দিন এই নিয়ে সে ১০ হাজার টাকার মামলা দিবে৷ সর্ব শেষ এ ৫ হাজার দিতে হয়৷ ঢাকায় এছাড়াও প্রায় এই রকম টাকা খোর রা থাকে বিশেষ করে, চানখারপুল, গাবতলি পর্বত, আগারগাঁও এবং বিজয়সরনির মাঝে,

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার দেখা হয়েছে DKTZDTLB
মন্তব্য
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ৳২০০

ট্রেড লাইসেন্স বাংলা থেকে ইংলিশ করনে

ট্রেড লাইসেন্স এর বাংলা থেকে ইংলিশ করার জন্য নির্ধারিত ফি থেকেও আরো ২০০ টাকা বেশি চাওয়া হয়েছিল পরবর্তীতে আমি রাজি না হয়ে আইনিভাবে ফরম পূরণ করে আবেদন করি কিন্তু এতে আমার ভোগান্তি পোহাতে হয়

ময়মনসিংহ, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ১৪ বার দেখা হয়েছে MY49BPKZ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

ই-নামজারি

“জমি নামজারি করতে ১০,০০০/- টাকা ঘুষ দাবি করে। না দিলে অনেক হয়রানি হতে হবে এবং কাজ হবে না, তাই বাধ্য হয়ে ১০,০০০ টাকা ঘুষ দিয়েছি” কাজের মুল সরকারি ফি ছিলো ২২০০ টাকা মাত্র।

মালিয়াট ইউনিয়ন ভুমি অফিস, কালিগঞ্জ,ঝিনাইদহ।, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার দেখা হয়েছে KHCFBJ5J
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৪৫.০ হাজার

হেবা দলিল সম্পাদন

আমার নামে থাকা একটি ফ্লাট আমার স্ত্রীকে হেবা করতে দলিল লেখকের সরনাপন্ন হই। তিনি আমাকে কাজটি ৪৫০০০ টাকায় সম্পন্ন করে নকল সরবারাহ করেন। এক্ষেত্রে সরকারী ফি সর্বোচ্চ ২ হাজার সাথে দলিল লেখকের পারিশ্রমিক যোগ হলে ৫,০০০ টাকার বেশি হওয়ার কথা নয়। বেশির ভাগ টাকাই ঘুষ হিসেবে সাব-রেজিস্টার কে দিতে হয় বলে জেনেছি।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKQAX4XN
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৫ হাজার

নতুন পাসপোর্ট

আমি ১ম অনলাইনে নিজে আবেদন করে সেটা প্রিন্ট করে ঢাকা যাত্রাবাড়ির পাসপোর্ট অফিসে যাই।৫ ঘন্টা লাইনে দাড়িয়ে ভিতরে যাই, অফিসার আইডি দেখে বললো আপনার জেলায় যান এবং আবেদন কেটে দিল। এরপর এটা নিয়ে কুড়িগ্রাম পাসপোর্ট অফিসে যাই,সেখানকার দায়িত্বর অফিসার বললো কাটা আবেদন চলবে না নতুন লাগবে।নতুন নিতে এটা আগে বাতিল করতে হবে। ১ বছর পর হবে। পরে ওখানকার এক দালালের দেখা হলে সে বলে আমাকে দেন আজই করে দিব টাকা দিতে হবে ৯০০০। পদ বললাম ব্যাংকের টাকা জমা দিছি।তখন বলে ২৫০০ টাকা তাহলে লাগবে।তাহলে আমার ১০ বছরে ৭০০০+২৫০০=৯৫০০-২০০ =৯৩০০ টাকা। ১ বছর সময় লাগবে তাই দিতে রাজি হলাম। দালাল আবেদন করে দিয়ে আমাকে পাঠাল তাকে( সেই অফিসার) কানে কানে কি বলে আসলো আর কোড লিখে দিল। এরপর ওইদিন ছবি, ছাপ সব নিলো ওই অফিসার কোন প্রশ্ন করলো না।

কুড়িগ্রাম, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে RNP5WAWV
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

নাগরিক সনদ

নাগরিক সনদ নিতে গেলে ৩০০ টাকা লাগে যা চেয়ারম্যান মহোদয়ের নির্দেশ।টাকা না দিলে নাগরিক সনদ দেওয়া যাবে নাহ

সুনামগঞ্জ, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার দেখা হয়েছে SY9HQPVR
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳৭০০

ফরম ফিলাপ

সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, এ ফরম ফিলাপের টাকা লাগবে ৬৩০০ এর মত,,অন্য টিচার্স ট্রেনিং কলেজ গুলো তে এমন পরিমাণ টাকা লাগছে,,কিন্তু ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ এ ৭০০ টাকা বেশি লাগছে যা ঘুষের সমান।ক্লাস টিচার এবং প্রিন্সিপাল এই টাকা মেরে দিবে।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার দেখা হয়েছে DKD8ZE3F
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৪৫.০ হাজার

মিউটিশন

সরকারি ভাবে মিউটেশন করাতে ১১৭০ টাকা লাগে। আমি এটা জেনে গিয়েছিলাম। কিন্তু ঘুস চাওয়া ব্যক্তি বল্ল এসি লেন্ড এ গেলে আপনার ফাইল আটকে থাকবে। অনেক ঘুরতে হবে। পরে ২ টা মিউটেশন এর জন্য চাইল ৪৫০০০/-। আমার কাছে টাকা নাই তার জন্য করি নাই।

নারায়ণগঞ্জ ভূমি অফিস, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার দেখা হয়েছে DKBV6YLH
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৭ হাজার

পার্সপোর্ট বানানো

২০২৫ ডিসেম্বরে পাসপোর্ট অফিস পাঁচলাইশে নিজে নিজে আবেদন করে কপি নিয়ে গেছিলাম বিভিন্ন ভুল ধরে আমাকে একবার ২তলা আবার নীচ তলা ঘুরাতে থাকে এর পর বাইরে মন খারাপ করে দাঁড়িয়ে ছিলাম এক দালাল ২৫০০ দিলে পাসপোর্ট করে দিতে পারবে বলে। অনেক দরদাম করে ২২০০ টাকা চুক্তি হয়। একি আবেদন পত্র দালাল তাদের মেইল লিখে দিয়ে পাঠায় জমা দিতে তাও তারা আবেদন নিতে অস্বীকার করে। এরপর দালালের সাথে কথা বললে দালাল পাসপোর্ট অফিসে কথা বলে জানায় আমি নাকি ওদের সাথে তর্ক করেছি তাই আমাকে শাস্তি দেওয়ার জন্য আজ জমা নিবে না। সারা দিন না খাওয়া এবং খুব অসুস্থ ছিলাম অনেক কাকুতি মিনতি ওদের মন গলাতে পারি নি। যে পাসপোর্ট আবেদনে আগের দিন ভুল আছে বলে নেয় নি, দালাল পরের দিন আরো ৫০০ দাবি করে, ৫০০ দিয়ে মোট ২৭০০ দিয়ে সেইম আবেদন দিয়ে পাসপোর্ট বানাই।

চট্টগ্রাম, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTXF3R5Z
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

ওয়ারিসি সনদের জন্য

ওয়ারিসি সনদের জন্য পুলিশ সায়নের জন্য টাকা চাইছ। না হলে সাইন দিবেনা

Gazipur, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKYCRWXU
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১৫.০ হাজার

ভূমি অফিস মিস‌কেস জন্য

আমার জ‌মির রেকর্ড সং‌শোধ‌নের জন্য ভূমি অফিস থেকে ১৫০০০ টাকা ঘুষ চাই, তারা এ টাকা না দিলে কাজ করে দিতে পারে না

‌জেলা কি‌শোরগঞ্জ, থানা নিকলি।, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKRLNW8P
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১০০

রোগীর ট্রলি নেয়া

তারা সর্বদা রোগীর জন্য ট্রলি নিতে টাকা নেয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে MYFNP6NM
মন্তব্য