সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,২১৫ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,২১৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১.০০ লাখ

জমির ভাগাভাগি

বন্টন নামা করা হয়েছে ৪ জন ওয়ারিশান এর মধ্যে। ১ লাখ অতিরিক্ত না দিলে কাজ হবে না।

গাজীপুর, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKQRUHVP
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৫.০ হাজার

নামজারি

১ শতক জায়গা নামজারি করতে সরকার নির্ধারিত টাকা ছিল ১১০০ টাকা, সেখানে আমার থেকে দাবি করা হয় ২৫০০০ টাকা। আমি অনেক চেষ্টা করে ও সরকার নির্ধারিত টাকায় সেবা পায় নি। বাধ্য হয়ে ২৫০০০ টাকা দিয়ে ১ শতক জায়গা নামজারি করেছি। টাকা বিকাশে পেমেন্ট করেছি।

টেকনাফ, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTXMYFPQ
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২৫.০ হাজার

সাবরেজিস্টার অফিস

হেবা দলিল করতে যেখানে সব মিলিয়ে ৫০০০ টাকা লাগে সেখানে মৌলভীবাজার সাবরেজিস্টার অফিস আমার কাছে ২৫০০০ হাজার টাকা ঘুষ দাবি করেছে। মৌলভীবাজারের সাবরেজিস্টার অফিস, বিআরটিএ,ও পাসপোর্ট অফিস ঘুষের কারখানা।

মৌলভীবাজার, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে SYA7EVKK
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১.৬০ লাখ

বাবার পেনশনের টাকা উঠানোর জন্য ঘুষ

বাবার পেনশনের ১২ লাখ টাকা তুলতে গিয়ে অ্যাকাউন্ট অফিস ২লাখ দাবি করেছিল। আমরা খুব ক্রাইসিসে ছিলাম। পরে ধার দেনা করে ১ লাখ ৬০ হাজার টাকায় ম্যানেজ করতে পেরেছিলাম।

বিশ্বম্ভরপুর অ্যাকাউন্ট অফিস, সুনামগঞ্জ, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে SYTQ99K7
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

নির্বাচন অফিস।। একটি ছেলে আমার কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ নিয়েছিল আমার আই কার্ডের নাম সং

নির্বাচন অফিসে নাম সংশোধন ও ধর্ম সংশোধন করার জন্য। যেহেতু আমি হিন্দু থেকে মুসলমান হয়েছিলাম এই কারণে। তাই নাম সংশোধন করার জন্য বিশ হাজার টাকা ঘুষ নিয়েছিল

কাশিয়ানী গোপালগঞ্জ, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার দেখা হয়েছে DK6JSUW5
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১.০০ লাখ

নাম জারি ক্ষেত্রে পৌরসভা না হওয়া সম্পত্তি ও পৌরসভার অতিরিক্ত চার্জ দাবি

জমি নাম জারির করার জন্য আবেদন করেছিলাম, সেখানে প্রতি শতাংশে ১০ হাজার টাকা অতিক্রিতো দাবি করেছিল ভূমিক কর্মকর্তারা আমি ওই মুহূর্তেই প্রত্যাখ্যান করেছিলাম

চাঁদপুর মতলব দক্ষিণ নারায়ণপুর ইউনিয়ন, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে CT4UUAP9
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

জন্ম নিবন্ধন, উঠানো সংশোধন, বিধবা ভাতা

সরকারি ফি ৫০৳, সচিবকে দিতে হয় ৩০০ থেকে ৪০০টাকা, সরকারি ফি ১০০ টাকা সচিবকে দিতে হয় ৭০০/৮০০ টাকা, এটা ভাগ হয়, UNO অফিস সহ সকলে ভাগ পায়

ঝালকাঠি, নথুলল্লাবাদ ইউনিয়ন পরিষদ,, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে BRHSW799
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৩.১ হাজার

Driving license

Amader TTC theke bola hoyechilo taka na dile 99% probability je amra license pabo na. It was not stated to us directly but somehow we got the vibe that if we pay then and only then we will get the license. Tai amra license ar learner er takar sathe 3100 taka hush money hisabe di. Ager batch 2900 diyechilo amader batch theke ghush ta 3100. Pore amra zig zag test e fail kori ba pass kori matter na. Je taka dise se pass na dile fail. Erokom taka diye license kine pore rasta ghat e manus jon accident kore. Mayer kol khali hoy. Eder biruddhe kobe ke bebostha nibe god knows.

BRTA Badamtola, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে KHAELBZ2
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৩০.০ হাজার

উচ্চতর গ্রেড অনুমোদন কার্যকর করতে

২০১৮ সালে উচ্চতর গ্রেড পাওয়ার পরেও অনুমোদন কার্যকর করতে মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমরা ৬ কলিগ থেকে এই অর্থ নেন।

মিরসরাই, চট্টগ্রাম, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTWNJLJP
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

NID কার্ডে মৃত উল্লেখ

আমার জাতীয় পরিচয় পত্র NID কার্ডে আমাকে মৃত উল্লেখ করে দিয়ে দিয়েছিল যার কারণে আমি বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট তৈরি করতে পারছিলাম না সিম তুলতে পারছিলাম না এক কথায় সরকারের সকল কাগজপত্রে আমাকে মৃত বানিয়ে দেওয়া হয়েছিল তারপর ঘুষ দিয়ে আমি আমার NID ঠিক করেছি

ব্রাহ্মণবাড়িয়া সদর, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার দেখা হয়েছে CT8VUL5A
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৮.০ হাজার

driving licence

driving licences পরিক্ষায় পাশ করলেও, পরের ধাপে উর্ত্তিন্ন করে নাই। ৮০০০t aka দাবি করে। taka দেওয়ার পর আমাকে licence দেয় সরকারি ৮০০০+ ঘুস ৮০০০ = ১৬০০০/- লাগছে

Sylhet, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে SY9SAC5S
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৫.০ হাজার

হোল্ডিং ট্যাক্স

আমার বাবার ২ টা বাড়ির হোল্ডিং ট্যাক্স এর টাকা দিতে গিয়ে সরকারি চাকরি করা লোক সরাসরি চাইছে টাকা।৪ বছরের ফি কম দেখিয়ে দিবে আর ২৫০০০ টাকা ভাগাভাগি করে অফিসের সবাই নিবে। এছাড়া আমি নাকি কোন ভাবেই বকেয়া টাকা জমা দিতে পারবো না।

গাজিপুর, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে DK7XXW8T
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

নামজারি

১১০০ শত টাকার নামজারির আবেদন করতে আমার লেগেছে ৬০০০ টাকা।তারপরও কত তোষামোদ করতে হইছে

পূর্বধলা, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে MYWQ2VKD
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

খারিজ এবং অনলাইন করতে গিয়ে

২০২২ সালে জমি খারিজ করতে গিয়েছিলাম ১৫০০০ টাকা দাবি করেছে দেইনি বলে দুই মাস ঘুরাইছে।পরে বাধ্য হয়ে টাকা দিয়ে খারিজ করে এসেছিলাম। কারণ জমি বিক্রি করা ইমার্জেন্সি ছিল আমার জন্য। নিরুপায় বাপ দাদার কষ্টের টাকা কেন জমির টাকা তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে।

কুমিল্লা, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTFRJQCA
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳১০.০০ লাখ

বন্ড লাইসেন্স রি-নিউ

বন্ড লাইসেন্স রি-নিউ করতে গিয়ে সংশ্লিষ্ট ৩ জন অফিসাররা মিলে এই টাকা নেয়। বন্ড অফিসারসহ ছোট ছোট সেপাহীরাও ৫-১৫ হাজার করে টাকা নেয় এক একটা ফাইল এর রিনিউয়ালে। ছোট ছোট কাজ হলেও পরিমাণ ৩-৫ লাখ হয় যেমন মেশিন সংযোজন, প্রাপ্যতা বৃদ্ধি, নতুন লাইসেন্স ইত্যাদি। একটা কাজও একটা কাস্টমস বন্ড দপ্তরে ঘুষ ছাড়া হয় না।

ঢাকা সিটি করপোরেশন উত্তর, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১৫ বার দেখা হয়েছে DKGCSA4Z
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

নামজারী

নামজারীর জন্য ২০,০০০ টাকা চেয়েছে। কিন্তু আমি বাধ্য হয়ে ১৬০০০ টাকা দিয়ে করি। আমার কাগজ পত্র সব কিছ।

কুমিল্লা, নবীপুর ইউনিয়ন, মৌজাঃ দঃপিহর, বরুড়া উপজেলা।, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTR9RYKB
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১০.০ হাজার

নামজারি

নাম জারি আবেদন করতে গেলে নায়েব সাহেব ১০০০০ টাকা দাবি করেন। সিমলা ইউনিয়নের মনাটি বাজারে অবস্থিত ভুমি অফিস থেকে ঘোষ ছাড়া কোন কাজ হয়না

গৌরীপুর ময়মনসিংহ সিধলা, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার দেখা হয়েছে MYP3S42J
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৪.০ হাজার

প্রথম বেতন পাশ করানো

ঢাকা সেনানিবাসে অবস্থিত এফসি-বিবিধ অফিসে বেতন পাশ করানোর জন্য টাকা দিতে হয়েছে।

ঢাকা সেনানিবাস, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKPC3KUS
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

নামজারি

নাম জারি করতে গিয়েছিলাম প্রথমে তা বাতিল করে দেয় তারপর এক দালাল বলে যে ১৫ হাজার টাকা দিলে কাজ করে দিবে আমি বাধ্য হয়ে ১৫০০০ টাকা দেই তারপর আমার নাম জারি করে দেয় আমার লোকেশন মাল্টিপ্লান সেন্টার

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার দেখা হয়েছে DK277QNU
মন্তব্য