সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৯৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১৯৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১৫.০ হাজার

নামজারি

আমার চাচার নামজারি খতিয়ান ঘুষ দিয়ে করে নিছে কিন্তু আমার বাপের অংশটুকু নামজারি শুনানীর দিন বাতিল করা হলো। অথচ একই দলিল অনুযায়ী আমার চাচা অংশটুকু নামজারি ঠিকই হয়ে গেছে আমাদের টা হয়নি। চাচার নামজারি খতিয়ান দেখাইছি এসিল্যান্ড কোন কথা বলে না আর কানুনগো অফিস সহকারী যারা আছে ওরা বলে টাকা ছাড়া হয় নাকি মিয়া। এত ঘুরাঘুরি না করে টাকা দেন ১৫০০০ হাজার করে দিবনি।

নারায়ণগঞ্জ, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKEXGEMU
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

আমি একজন বিদেশ গামী স্টুডেন্ট ।পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য আবেদন করার পরে থানা থেকে কল দেয়।সব লিগাল ডকুমেন্ট সত্যায়িত করে নিয়ে জাওয়ার পরেও সে বলে বাবার নামের শেষ অংশের সাথে আমার নামের শেষ অংশের মিল নেই। আমি বলি এইটা কোন আইনে লিখা জে বাবার নামের শেষ অংশের সাথে নিজের নাম মিন থাকতে হবে। এতে সে চিরাও হয় এবং বলে আপনার ডকুমেন্টস সাবমিট করা সম্ভব না। পরে ২০০০ টাকা দাবি করে একজন পুলিশ কর্মকর্তা।

শরিয়পুর, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKYTEZZA
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

নতুন পাসপোর্ট করা

নানান কারণ দেখিয়ে কাগজ সাইন না করা। পরে আনসার এর মাধ্যমে টাকা দাবি।

কুড়িগ্রাম, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RN2LSXK6
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

লোন

ব্যাংক কে লোন করতে গেলে ঘুষ না দিলে পাস হইনা, ম্যানেজার 4 কোটি টাকার সম্পদ করছে।

রানীগঞ্জ বাজার,ঘোড়াঘাট,দিনাজপুর।, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে RNMLXDUH
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৩০.০ হাজার

জমি নামজারি

বাড়ীর নামজরি করার জন্য দিলে নিজ নামের দলিল পর্চা ও খাজনা রশিদ থাকার শর্তে ও অন্য ব্যক্তির নামে নামজারি ভুলে করেছে তারা। তবে সঠিক করতে গেলে টাকা লাগবে মামলা করে ভুল ব্যক্তির নামজারি বাতিল করতে হবে নানান বাহানা ইত্যাদি।

নরসিংদী। রায়পুরা বাঁশগাড়ী, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKD7FJ9K
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০০ লাখ

Army, Navy, Police

বর্তমানে যেকোনো বাহিনীতে চাকরি নিতে গেলে সামান্য সৈনিকের চাকরি নিতে গেলে দশ লাখের উপর ঘুষ দিতে হয়, যারা ঘুষ দেবে তাদের যোগ্যতা না থাকলেও চাকরি হবে। দীর্ঘদিন ধরে এমনটাই চলতেছে।

Kurigram, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার দেখা হয়েছে RN67DWLT
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳১৫.০ হাজার

নামজারী

আমার ২ বছর আগের কেনা ৩৭ শতাংশ আবাদি জমি নামজারি করতে চাইলে অফিসের একটি চক্র আমার কাছে ১৫০০০ হাজার টাকা দাবি করে।

হাতিবান্ধা, লালমনিরহাট।, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে RNDRLF8A
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১.০ হাজার

এলপিসি নেওয়া বাবদ

অফিস প্রধান কর্তৃক বলা হয় এলপিসি নিতে হলে এক হাজার টাকা খরচ দিতে হবে।

দোয়ারাবাজার, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে SY4PXS8X
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳১.০০ লাখ

এনটিআরসিএ এর মাধ্যমে নিয়োগ পাওয়া শিক্ষক এর এমপিও এর জন্য

গত ৭ম গন বিঙ্গপ্তিতে সুপারিশ পেয়ে আমার স্ত্রী ঢাকার একটি স্কুলে জয়েন করে। গত সাত মাস হলো তিন বার এমপিও এর জন্য আবেদন করা হয়েছে। তিনবারই রিজেক্ট করা হয়েছে। কারণ হিসেবে দেখানো হচ্ছে ছাত্র সংখ্যা কম এবং ওই স্কুলে দুই সিফট্ চালু আছে কিনা এটার জানেন না তারা। এবিষয়ে থানা শিক্ষা অফিসারকে রিপোর্ট করতে বলা হয় জেলা শিক্ষা অফিসের ডিডি থেকে। কিন্তু তিনি সেটা করেন না।বল্লে বলেন স্কুলে দুইজন হেড মাস্টার আছে, দুই সিফট চলতেছে ১৯৯৮ সাল থেকে, এটা সবাই জানে। কেন দিচ্ছে না বুঝেন না। ডিডির কাছে গেলে কথাই বলেন না। মানুষের সাথে কেউ এমন ব্যাবহার করে না যা তিনি করেছেন। আর বলে আপনারা এখানে কেন আসছেন। হেড মাস্টারকে নিয়ে আসেন। এই দিকে হেড মাস্টার যান না। লাস্ট তিনি বল্লেন,হতে হলে টাকা লাগবে ১লক্ষ। টব টু বোটম সবাই খাবে।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKVBN5AX
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

Trading Corporation of Bangladesh corruption

আমি একজন সরকারি টিসিবির পণ্য ডিলার রংপুর বিভাগের বর্তমানের দায়িত্বপ্রাপ্ত ডিডি অন্যায় ভাবে আমাকে প্রোপোজ করে আমার কাছে ৫০ হাজার টাকা দাবি করে আমি আমি তার কাছে সময় চেয়ে এই রিপোর্ট দাখিল করছি।

Rongpur, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে RNH67ZMD
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫৫.০০ লাখ

নামজারির

একটা নামজারির জন্য ৫৫ লক্ষ টাকা ঘুষ চায়। এই AC land ৩৫ বিসি এস। এখনো এসি ল্যান্ড। অথচ ৩৮ এর আগের কেউ সারা বাংলাদেশে AC land নাই। সে নাকি রাজনৈতিক বিবেচনায় এ পোস্টিং পেয়েছে।

ডেমরা সার্কেল, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার দেখা হয়েছে DKJM7N8C
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

ট্রেড লাইসেন্স নবায়ন

নতুন ট্রেড লাইসেন্স করার জন্য এই ডকুমেন্ট দাও, সেই ডকুমেন্ট দাও। বললো 2000 টাকা দাও দেখতেছি আমি কি করা যায়। ২০০০ টাকা দেওয়ায় কাজ হয়ে গেল।

চন্দনাইশ, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTZNTY2N
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৫.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

এখানে ঘুষ না দিলে লাইসেন্স পাওয়া যায় না। ঘুষ দিলে পরিক্ষায় ফেল করলেও পাশ দেয়

রাজশাহী, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে RJCDN98S
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২০.০ হাজার

নামজারি

আমি একটি নতুন নামজারি আবেদন করতে গিয়েছিলাম। সেখানে আমার কাছে ২০ হাজার টাকা ঘুষ দাবি করে বলা হয় এটা নাকি তাদের ফিক্সড প্রাইজ। দাবিটি করেন বাউফল উপজেলা ভূমি অফিস এর একজন পেসকার

বাউফল,পটুয়াখালী, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে BRWPAHRX
মন্তব্য