সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,২১৫ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,২১৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳১২.০ হাজার

পাসপোর্ট করতে পাসপোর্ট অফিসে গেছিলাম

আমি পাসপোর্ট করতে গেছিলাম তারা আমার কাছে ১২ হাজার টাকা চাইছে সাথে আর অন্য অন্য খরচ আছে আমার তারা বলেছে সরকারি খরচে কোন পাসপোর্ট হয় না আমাদেরকে এই টাকা না দিলে আপনি পাসপোর্ট করতে পারবেন না আসলে কি সঠিক একটু জানাবেন

যশোর, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার দেখা হয়েছে KH8Y582X
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১.৫০ লাখ

জমি রেজিস্ট্রি

জমির রেজিস্ট্রি করার জন্য যাই, প্রথমে সরকারি কোষাগারে প্রি অর্ডারে ক্রয় সূত্রে ৮,০০,০০০ টাকা জমা দেই । যখন সাব রেজিস্ট্রার অফিসার এর কাছে যাই জমি রেজিস্ট্রির জন্য তখন আমার কাছ থেকে আরও কোনো রশিদ ছাড়া মানে ঘুষ ১,৫০,০০০ টাকা দাবি করে এবং বলে না দিলে নাকি রেজিস্ট্রি হবে না, ব্যাংক এ সরকারি টাকা দিয়ে ফেলেছি এই কারণে ঘুষ ১,৫০,০০০ টাকা দিতে বাধ্য হই

মুন্সিগঞ্জ, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে DK9JR9FH
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.১৫ লাখ

জমি খারিজ

একটি খ তফসিল ভুক্ত জমি খারিজ করতে টাকা নিয়েছে। টাকা ছাড়া কোনো ভাবেই দিচ্ছিল না।

মেহেরপুর, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার দেখা হয়েছে KHEGRNQG
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

বিদেশেগামী যাত্রীদের মেডিকেল হয়রানি

অভিযোগ রয়েছে যে, বিদেশগামী যাত্রীদের মেডিকেল পরীক্ষার সময় কোনো কোনো ক্ষেত্রে বিভিন্ন শারীরিক সমস্যা বা অসঙ্গতি দেখিয়ে অতিরিক্ত অর্থ দাবি করার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, পরবর্তীতে ওই অর্থ পরিশোধের পর সংশ্লিষ্ট যাত্রীকে মেডিকেল ফিট ঘোষণা করা হয়। বিষয়টি যথাযথভাবে তদন্ত করে সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হচ্ছে।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার দেখা হয়েছে DKNCCENT
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

নতুন বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত

ডেসকো ইব্রাহিমপুর বি ও বি বিভাগের ফিল্ড ভিজিটর, আমার বাসা ভিজিট শেষ করে অন্য মাধ্যমে আমার কাছে ঘুষ দাবি করে, আমার সব কিছু সচ্ছ থাকার পরেও সে আমার ফাইল বার বার ফেরৎ দিয়ে টাকা দাবি করে। তার বিরুদ্ধে অতিসত্তর ব্যবস্থা নেওয়া উচিৎ। আমার মতো অনেকে এমন অনেক ভুক্তভুগি আছে যাদের আমি চিনি।

মিরপুর, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKK2WBL3
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

জিপিএফের টাকা উত্তোলন প্রসঙ্গে

এসপি অফিস সিলেট হিসাব শাখায় নিজের সঞ্চয় করা টাকা তুলার জন্য আবেদন দিতে গেলাম। আবেদন দেওয়ার পর ওইখানে কর্মরত একজন বল্লো খরচাপাতি! চক্ষু লজ্জায় বলছি আচ্ছা, অবশ্য হাতে না দিয়ে অন্য কোন মাধ্যমে দিয়ে দিছি।এর পর দিন কল দিলো কনফার্ম করতে টাকা দিলাম কি-না! কারন প্রায় সবার কাছ থেকেই তো টাকা দাবি করে,কে দিলো কে দিল না এটারও তো একটা অংক মিলানোর বিষয় আছে না!

সিলেট, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে SYC355GS
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

Dpdc প্রিপেইড মিটারে ব্যাটারি সংযোজন

মিটার এবং এর ভেতরের ব্যাটারি ডিপিডিসি (DPDC)-এর নিজস্ব সম্পত্তি। তাই ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলে তা বিনামূল্যে পরিবর্তন করে দেওয়ার দায়িত্ব তাদেরই। তবে গত ২৯ আগস্ট আমার বাসার মিটারের ব্যাটারি শেষ হয়ে গেলে যোগাযোগ করা হলে তারা ৫০০ টাকা দাবি করে। দিতে রাজি হলে তারপর একজন টেকনিশিয়ান এসে মিটারের ব্যাটারি সংযোজন করে দেয়।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার দেখা হয়েছে DKKUFBAZ
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳২০০

সেবা

শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতাল আমার হাত ভেঙে গেছিল তা ব্যান্ডেজ করে নিয়ে দুইশ টাকা চাদা দাবি করে তার কোন রশিদ ছিলো না

বগুড়া, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার দেখা হয়েছে RJNFAFS4
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৪০.০ হাজার

নামজারি বা জমাখারিজ

১/১ খতিয়ানের জমি অর্পিত খ তপসিলভুক্ত নামজারি করতে চেয়েছিলাম কাগজপত্র ঠিক থাকা সরতেও আমার কাছে ৪০,০০০ বা ৫০,০০০ হাজার টাকা দাবি করে পরে বলা এত টাকা কেন বলে টাকা ছাড়া এই জমি খারিজ করতে পারবেন না আমার কথা হল কাগজ ঠিক ঠাকা সরতেও কেন এত টাকা দাবি করে কাগজপত্র ত কোনো ভুল ক্রতি নেই

টাংগাইলে, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার দেখা হয়েছে DKAVAXTH
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৪.০ হাজার

পাসপোর্ট আবেদন জমা দিতে গিয়ে

আমি আমার সকল ডকুমেন্টস জমা দেওয়ার পরও আবেদন জমা নেয় না টাকা ছাড়া,বাহিরে গিয়ে তাদের নিদিষ্ট দালালের কাছে টাকা জমা দেওয়ার পর আবেদন জমা নেয়

চাঁদপুর, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে CT7RDD35
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳২৮.০০ লাখ

অধিকাল ভাতার বিল,মানে ড্রাইভারদের ওভার টাইম।

সেবাটি ছিল ড্রাইভারদের অধিকাল ভাতার বিল, অফিস হচ্ছে মিরপুর ১৪ লালা সরাই অর্থ নিয়ন্ত্রক অফিস নৌ ২৮ লক্ষ টাকার বিলে লাখপতি ১০০০ টাকা করে দিতে হবে এবং যতটা সেক্টর আছে সব সেক্টর বা শাখা টাকা দিতে হয়, চেক শাখায় প্রতি লাখে ১০০ টাকা করে দিতে হয়। তাছাড়া এমন ভাবে টাকা চায় মনে হয় উনি আমার কাছে পাবে। অথচ ড্রাইভার কি পরিমাণ পরিশ্রম করে।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১৬ বার দেখা হয়েছে DKZ3SDRD
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

খাজনা পরিশোধ

আমাকে বললো,,আপনি ২০০০০ টাকা দিন,,আপনার খাজনা পরিশোধ করে দেওয়া হবে। আমার খুর জুরুরি ছিল,, ২০০০০ টাকা দিলাম,, দেখলাম খাজনার চেকে লেখা ৪৯৯৬ টাকা। বললো কত লিখলাম সেটা আপনার প্রয়োজন নেই।। আপনার ২০২৬-২০২৭ অর্থবছর পরিশোধ করে দিয়েছি। বুঝলাম ১৫০০০+ টাকা ঘুষ।

সাতক্ষীরা জেলা, আশাশুনি উপজেলার, দরগাহপুর ভূমি অফিস, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে KHMX2MFR
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳২.৫ হাজার

মাসিক ভ্যাট

মাসিক ভ্যাট পরিশোধ করতে গিয়ে হয়রানির শিকার। প্রতিষ্ঠানে এসে হয়রানি করা হয়। একই অঞ্চলে আমার প্রতিষ্ঠান এর সমতূল্য অনেক প্রতিষ্ঠান থাকা সত্তেও এবং ১৫ বছর নিয়মিত ভ্যাট প্রদান করলেও৷ প্রতিবছর ভ্যাট কর্মকর্তা পরিবর্তন হচ্ছে আবার হয়রানির শিকার হতে হচ্ছে৷ অন্যান্য প্রতিষ্ঠান এ অনেকেই ভ্যাট সুষ্ঠুভাবে প্রদান করে না কিন্তু কোন হয়রানি কিংবা তদারকি নেই৷ বরং যারা ভ্যাট দেই তাদেরকেই টার্গেট করে নিয়মিত হয়রানি করা হয়৷ মাসিক ভ্যাট প্রদান সহও অফিসের লোকজন ব্যক্তিগতভাবে টাকা দাবি করে৷ সঠিক কোন আইন তারা বলেও না, ব্যক্তিগত স্বার্থই তাদের কাছে প্রধান্য

চুয়াডাঙ্গা, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার দেখা হয়েছে KHLGS27D
মন্তব্য
ঘুষ দিইনি কর অফিস ৳৩.০ হাজার

কর অঞ্চল পরিবর্তন

বগুড়া কর অফিসে ট্যাক্স ফাইলের অঞ্চল পরিবর্তনের জন্য গেলে একজন ব্যক্তি আমার কথা শুনেই ৩,০০০ টাকা দাবি করেন।

Bogura, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ১৬ বার দেখা হয়েছে RNM4XK3D
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳২০০

লাইসেন্স, ফিংগার প্রিন্টে ঘুষ

বাইকের লাইসেন্স এর ফিঙ্গারপ্রিন্ট এর জন্য প্রতিবার ২০০ করে সেখানকার স্থানীয় দালালদের কাছে দিতে হয় যারা ডিসি অফিসের ২০৪ নাম্বার রুমের সামনে দাঁড়িয়ে থাকে এবং টাকা তুলে কেউ টাকা না দিলে তার কাগজ গ্রহণ করে না ওই অফিসের মানুষ জনও যারা আছে তারাও এসবের সাথে চরিত্র আর তাদের ব্যবহার অতিরিক্ত খারাপ। তারা টাকা খাওয়া কে বৈধ মনে করে মিষ্টি খাওয়ার সালামি দিতে অন্যথায় কাজ হবে না। ওখানেই জেলা জজ কোট ওখানে পুলিশ সুপারের কার্যালয় কিন্তু কারো কোন মাথা ব্যাথা নাই সবাই অংশ পায় জানতে পেরেছি। একটা দেশ কখন এভাবে ফাংশন করতে পারে না এ দেশ যে এত পরিমাণে দুর্নীতিগ্রস্ত তা জানা ছিল না এভাবে চলতে থাকলে বাংলাদেশের ভবিষ্যৎ খুবই খারাপ

সিারজগঞ্জ, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে RJ5QD9PP
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

জন্ম নিবন্ধন ও জন্ম নিবন্ধন ডিজিটাল করার জন্য.

এখানে জন্ম নিবন্ধন করতে গেলে সরকারি ফি ২৫ টাকার পরিবর্তে 1০০ টাকা নেয়। আর যদি কোন কিছু সংশোধন করতে হয় তাহলে এক্সট্রা চার্জ নেই অনেক টাকা চাই। জন্ম নিবন্ধন হয়ে গেলে সচিবের স্বাক্ষরের জন্য দেড়শ টাকা, চেয়ারম্যানের স্বাক্ষরের জন্য দেড়শ টাকা, এবং উপজেলা থেকে স্বাক্ষর করিয়ে নিয়ে আসার জন্য নেয় ১০০ টাকা। এভাবে জন্ম নিবন্ধন থেকে শুরু করে ডিজিটাল করা পর্যন্ত ৫০০ টাকা ব্যয় হয়, একটি জন্ম নিবন্ধন করতে হলে। তারা টাকা ছাড়া কিছু করতে চাই না।

১৫ নম্বর ইউনিয়ন বসুন্দিয়া, সদর যশোর।, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার দেখা হয়েছে KHQYJK8N
মন্তব্য